এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২৯৬৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৫431901
  • আমার মধু-শিবু-মাওবাদী সাট - পোস্ট থেকে কি পরিষ্কার নয় যে মাওবাদীরা দ্বিচারী, বরং তৃচারী বা চৌচারী ও বলা যায়।
    মধু-শিবু আঁতাত - দ্বিচারী (ঝাড়খন্ড)
    তৃণমূল আঁতাত - তৃচারী (নন্দীগ্রাম)
    সিপিএম আঁতাত - চৌচারী (ছোট আঙ্গাড়িয়া)

    আমি কি বলিনি যে মাওবাদীরা আদিবাসী স্বার্থের ধারই ধারে না।? সেটাও ঐ মার্শাল কান্ডের অনেক আগে।
    আমি তো বলেইছি মাওবাদীদের রাস্তা পরীক্ষিত ভুল রাস্তা।

    কিন্তু সিপিএমের ব্যর্থতা তাতে ঢাকা পড়ে না।

    বিপ্লব বলতে আমি সশস্ত্র বিপ্লব বুঝিয়েছিলাম - যা এখনো সিপিএম এর কর্মসূচীতে/লক্ষ্য/উদ্দেশ্যে লেখা আছে।
    সেটা হবে না আমি মনে করি, কারন গণতন্ত্র আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। গণতন্ত্রে অনেক কিছুর উত্তর এখনো নেই। যেমন আদিবাসীদের অধিকার আদায় করার গণতান্ত্রিক পদ্ধতি কি হতে পারে। কিন্তু নানান ঘটনার মধ্যে দিয়ে তার উত্তর পাবার সম্ভাবনাও ধীরে ধীরে তৈরী হচ্ছে।
    তোমার কি মনে হয়, বিপ্লব হবে?
  • kallol | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮431902
  • সিপিএমকে আলাদা করে আইসোলেট করেনি মাওবাদীরা - http://www.bartamanpatrika.com/content/national.htm বিহারে মাওবাদী হানা।
  • PT | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫431903
  • wow!! মহাশ্বেতা বাইরে থেকে আর সুমন ভিতর থেকে প্রতিবাদ জানাচ্ছেন!! এবার মনমোহন-চিদাম্বরম ""আমার ভিতর ও বাহিরে"" গাইতে গাইতে ""অন্তরে অন্তরে"" আরও প্যারা মিলিটারী নামাবেন আর ইউরিয়ার দাম বাড়াতে থাকবেন। ওদিকে মহাশ্বেতা আর সুমন মমতার দুই হাত ধরে, কিষেণজীর বন্দুকের গুলির তালে তালে আমাদের উদ্দেশ্যে গাইতে থাকবেন ""দিও তোমার ভোট-টোটগুলো আমাদের এই মুখ্যমন্ত্রীরে-এ-এ-এ-""......

    বেড়ে জমেছে খেলা!!
  • lcm | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮431904
  • শুরু হল...
  • SB | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৫431905
  • কল্লোল দা, বিহারের কান্ডটা কোন স্পেসিফিক / পার্টিকুলার রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ছিল না, বাকি যেসব যায়গায় মাওবাদীরা অ্যাকটিভ সেখানেও নয়, শুধু এখানেই, প:ব:তেই ওরা চারুবাবুর ভুল লাইন অনুসরণ করে সিপিএম কে প্রধান শত্রু হিসেবে বেছে নিয়ে নির্বিচারে খুন করছে।

    যাগ্গে, দেবেশ রায়ের লেখা ভাল লেগেছিল বলছিলেন আপনি ঈশান, ওনার এই লেখাটা পড়েছেন? http://aajkaal.net/report.php?hidd_report_id=123510

    আর কল্লোলদা সহ বাকিদের কে প্রশ্ন, ভারতে গণতন্ত্রের স্পেসটা কি বাড়ছে না কমছে?

    সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হিসেবে মেধা পটকারের নেতৃত্বে নর্মদা বাঁচাও কিন্তু বিফল।
  • kallol | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২৭431907
  • সমস্ত হত্যাই নিন্দনীয়, সে সৈনিক হোক বা বলাৎকারী। আলাদা করে শ্রদ্ধা জানানোর কিছু নেই। ওঁরা বেতনভুক। তাই বলে অশ্রদ্ধা করারো কিছু নেই।

    ভারতে গণতন্ত্রের পরিসর বাড়ছে। আরও অনেক বাড়তে হবে।

    সম্পূর্ণ বিপ্লবী আন্দোলন - রুশ বিপ্লব - বিফলে গেছে। তো?
    একটা আন্দোলনের সাফল্য-ব্যর্থতা দিয়ে কিছু বিচার হয় না। মেধার আন্দোলন ভারতে ও সারা পৃথিবীতে বড় বাঁধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

    হিংসা কোন সমাধান নয়।

    অন্য জায়গায় যে পার্টিগুলো ক্ষমতায় তারা সিপিএমএর মতো রেজিমেন্টেড নয়। তাই কে মরলো, তার পরিচয় সবসময় পার্টি পরিচয়ে হয় না। মাওবাদীরা ক্ষমতায় থাকা লোকজনেদের সাথে ঝাড়পিট করছেন (যদি না ক্ষমতাধারীদের সাথে তাদের আঁতাত হয়ে থাকে), আলাদা করে সিপিএম - শুধু প:ব:র ক্ষেত্রে সত্যি। তা নাহলে - অন্ধ্র, উড়িষ্যা, ছত্তিশগড়েও সিপিএম মারতো।
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৭431908
  • একটা পরিসংখ্যান খুঁজছি। টাইম্‌স অফ ইন্ডিয়াতে বেরিয়েছিল। রেসিডেন্ট লিঙ্ক-সার্চাররা হেল্প করবেন? বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে যদি মৃত্যুর একটা অনুপাত কষা যায়- সাধারণ মানুষ:যৌথ বাহিনী:মাওবাদী, তাহলে পশ্চিমবঙ্গে প্রথম সংখ্যা অন্যান্য সব রাজ্যের থেকে অস্বাভাবিক বেশি। খুব সম্ভবত: ১৫০:২৫:২৫ বা এইরকম কিছু। অপ্পন, দীপু, একট হেল্প?
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৮431909
  • *একটু
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৩431912
  • ধন্যবাদ।

    ২০০৯

    মৃত্যুর অনুপাত

    সাধারণ মানুষ: পুলিশ-মিলিটারি: মাওবাদী

    পশ্চিমবঙ্গ - ১৩৫: ১৫: ৯
    ছত্তিশগড় - ৮৭: ১২১: ১৩৭
    ঝাড়খন্ড - ৭৪: ৬৭: ৭৬
    উড়িষ্যা - ৩৬: ৩২: ১৩
  • Ri | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪১431913
  • ব্ল্যাংকি, মাসুমের লোক এয়ারটেলের ব্ল্যাকবেরি থেকে মেল করে রে। CEO টাইপের কেত :-)
    যাগ্গে, কল্লোল দা তো বলেইছেন রাষ্ট্রর সৈন্য বা হবু রাষ্ট্রর সৈন্য উভয়ের মৃত্যু ই গণহত্যা নয়, সুতরাং তাদের মধ্যে যুদ্ধে গেরিলা পদ্ধতি চলবে না ট্যাংক দাগা হবে না প্লেন থেকে বোম ফেলবে সেটায় আমাদের তো কিছু ফিলজফি মারানোর নেই।
    হ্যাঁ কল্লোল দা এটাও বলেন যে সাধারন নাগরিক যেন না মরে সে তৃণ সিপিএম কং ঝাড়খন্ডী যেই হোক না কেন;সে তো আমরাও বলি। কিন্তু কাকস্য পরিবেদনা - মাওবাদীরা থোরাই সেটায় কান দেয়।সেরকম ই রাষ্ট্রের আর্মি ও কান দেয় না। আলোচনায় বসে মেটানো হবে কিনা সময় ই বলবে কিন্তু আলোচনার আগেই মাওবাদী বন্দী নেতাদের দের ছাড়তে হবে দাবী করলে তো মুশকিল। তাহলে তো রাষ্ট্রর নাগরিক রা সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রর কাছে দাবী করতেই পারে মাওবাদী দের কোতল করা সিপিএম কর্মী,সৈন্য দের বিষয় গুলো কি হবে? তাদের খুনি দের কেন শাস্তি হবে না ? এই নিয়ে কিন্তু প্রান্তিক আর মূলধারার মধ্যে সংঘাত হতেই পারে।শুধু বারুদে অগ্নিসংযোগের অপেক্ষা
  • PT | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৪431914
  • @ kallol

    বলাৎকারীর হত্যাও নিন্দনীয়? ধরুন যে ধর্ষিতা হয়েছে সে যদি হত্যা করে? কিংবা যে কেউ যদি ধর্ষণকারীর হাত থেকে কাউকে বাঁচানোর জন্য বলাৎকারীকে হত্যা করে?
  • SB | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:০২431915
  • চিদুবাবু মাওবাদীদের কাছে আবেদন করেছেন ৭২ ঘন্টা খুন জখম হিংসা বন্ধ রাখার জন্যে, তার মধ্যে উনি একটা উপায় বের করবেন

    (Explaining his offer of talks to Maoists if they abjure violence, the Home Minister said he has not asked them to lay down arms or disband their organisation.

    "I have said give up violence for 72 hours, give me 72 hours to consult everyone and respond to your giving up violence and we will find a way out," he said.
    )

    লিং: http://timesofindia.indiatimes.com/india/Mamata-Banerjee-not-soft-on-Maoists-Chidambaram/articleshow/5593202.cms
  • SB | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫১431916
  • কল্লোলদার একটা কথার সাথে একমত হতে পারছি না, ভাবছিলাম লিখবো না, কিন্তু ...

    যাইহোক, মাওবাদীরা শুধুই ক্ষমতায় থাকা লোকজনের সাথে ঝারপিট করছে এই কথাটা ভুল, অন্ধ্রে, উড়িস্যা তে এই কদিন আগেও মাওবাদীরা সিপিএমের কর্মী সমর্থক দের খুন করেছে, করেই চলেছে। একদম টার্গেট করে। দুটো সাম্প্রতিক লিন্‌ক দিলাম:

    http://cpim.org/content/maoists-targetting-cpim
    আর
    http://www.cpim.org/content/killing-cpim-leader-orissa

    আরো চাইলে আরো দেবো।

    এতে এটাই প্রমানিত হয় মাওবাদীরা সেই আগের ভূল লাইনেই চলেছে। শুধু হিংসা কে রাজনৈতিক লাইন হিসেবে নেওয়া নয়। আরেকটা ভূল হোল সিপিএম কে মূল শত্রু হিসেবে চিহ্নিত করে খুন করা। সেই চারুবাবুর ভূল লাইন, ১৯৬৭, যেখানে উনি নতুন বিপ্লবি পার্টি তৈরী করার ডাক দিয়েছিলেন, ৮ দলিল না কি যেন?
  • kallol | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৪431917
  • যে ধর্ষিতা হচ্ছে সে যদি সেই সময়ে নিজেকে বাঁচাতে খুন করে তবে তা নিছক হত্যা নয়, আত্মরক্ষার্থে হত্যা। তা দন্ডনীয় বা নিন্দনীয় কোনটাই নয়।
    কিন্তু যদি ধর্ষিতা পরে ধর্ষককে হত্যা করে (যেমন সিনেমাতে আখছর হয়) তা দন্ডনীয় এবং নিন্দনীয়।

    দেখা যাচ্ছে, মাওবাদীরা তাদের স্বার্থহানী ঘটাচ্ছে এমন সবাইকেই মেরে ফেলতে চাইছে, বিশেষ করে সিপিএম কর্মীদের। সমস্ত হত্যাই চরম নিন্দনীয়।
  • Boo | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০১431918
  • ব্ল্যাকবেরি ব্যবহার করতে সিইও হতে হয় নাকি? :(
  • Ri | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০১431919
  • আজ্ঞে ম্যারিকায় বা ইউরোপে অ্যাফোর্ডেবল বটে ভারতে ব্ল্যাকবেরির দাম এবং এয়ারটেলের ব্ল্যাকবেরি কানেকশনের মান্থলি চার্জ বেশ চাপের। আমার আইটি সেক্টরে তো ভিপি জাতীয় লোক ছাড়া কেউ ঐ কেত দেখাতে কাউকে দেখিনি। অবশ্য আজকাল এন জি ও রা ম্যানেজমেন্ট প্রফেশনাল দের রিক্রুট করে মোটা মাইনে দিয়ে। যাগ্গে ছাড়ুন প্রতিক্রিশীল রা তো নিন্দেমন্দ করবেই।
    তো হ্যাঁ বিহারে জামুই গ্রামে মাওবাদীরা যে ১১ জন কে কোতল করল তাদের নিয়ে বিদ্বজনেরা কি বলেছে? তাদের মধ্যে তিন জন মহিলা,এক শিশু ও ছিলো। পোষা গরুছাগল গুলোকেও ও মারতে ছাড়ে নি,বলা যায় না ওরাও পুলিশের চর হতে পারে। তো সেই খুন হওয়া শিশু টার একটা পোস্টার লাগাবেন না দান্তেওয়ারা র আঙ্গুল কাটা শিশুটার পোস্টার টার পাশে? নাকি একে দেখলে আমাদের নিজের বাচ্চা ছেলে মেয়েটার কথা মনে পড়ে না ?
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১১431920
  • বিহারের মৃত শিশুটি যদি পিঁপড়ের ডিম না খেয়ে থাকে তাহলে (অন্তত: প: বঙ্গের সিবিল সোসাইটির মতে) তার পোস্টারিত হওয়ার যোগ্যতাই নেই!!
  • Manish | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৩431922
  • প্রেসী,স্কটিশ এ SFI জয়ী।
    একেই কি বলে পরিবর্ত্তন?
  • Arpan | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৩431923
  • ঋজু, এই সুতোরই ২ নং পাতাতেও ব্ল্যাকবেরি থেকে পাঠানো মেল আছে। সিপিয়েমের এক প্রাক্তন সাংসদের। :-)
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২431924
  • 'বেতনভুক' শব্দটা বিঁধেই যাচ্ছে। কতটা বেতন পেলে মরতে যাওয়া যায়? আমাদের সেনাবাহিনী ( সব দেশেরই - বিশ্বযুদ্ধ বাদ দিলে) তে, পুলিশে কোন ঘরের ছেলেপুলেরা যায়?
  • a x | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৪431925
  • পোস্টার কোথায়? পোস্টার কে কোথায় লাগাবে? আমাকেই বলা হল সেতো বুঝলাম কেননা বাকি কথাগুলো তো আমিই বলেছিলাম।

    দান্তেওয়াড়ার ঐ শিশুর নিগ্রহের পরের দিন এসেই কিছু দাবী করেছি বলে মনে পড়েনা। কেননা জানতেই পারিনি বহুদিন। এখনও কজন জানে?

    আর এই যে কদিন আগে মাওইস্টরা বিহারে ঠিক অনুরূপ একটি খুনোখুনি করেছে বলে এখানে প্রচুর লম্ফঝম্প দেখলাম, তার পরেই পুলিশ-ই বলল ওটা মাওইস্টদের কাজ না। কাজেই কটা দিন যাক। এই খুন মাওইস্টরা করুক আর যেই করুক, অত্যন্ত ঘৃণ্য ও নোংরা কাজ বলে মনে করি। কিন্তু এখনই দেখলাম আর ঐ দেখ মাওবাদী বদমাশ (এবং তাদের সো-কলড সমর্থকদের) গুলোকে পুড়িয়ে দাও বলে লাফিয়ে উঠলাম ইত্যাদি খোঁচা দিতে বা বিবেকের ভূমিকায় মাঝে মাঝে অবতীর্ণ হলে কাজে দেয় বটে। যারা এসে এই খুনের খবর দিচ্ছেন, তারা তো পরে এসে আর স্কোর কার্ড ঠিক করবেন না, কাজেই নিজেকেই একটু সতর্ক থাকতে হয়। যদি দেখি অন্যরকম বক্তব্য পাচ্ছিনা, এখানে এসে লিখে যাব - খুশ্‌?
  • a x | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯431926
  • আরেকটা মজার জিনিস দেখলাম। পুলিশ বলছে মাওবাদীদের নাকি দাবী ঐ গ্রামের লোকেরা ৮ জন মাওবাদীকে মেরেছে। মাওবাদীরা বলছে, তাদের দাবী পুলিশ মেরেছে। না না পুলিশ কি মিথ্যে বলতে পারে? কিম্বা স্থানীয় গরীব মানুষের মধ্যে এইধরণের সূক্ষ্ম খেলা খেলানোর মত বুদ্ধি কি আর রাখে?

    তবে এসবই বিসাইড্‌স দ্য পয়েন্ট। এই নিয়ে ভাবার প্রয়োজন নেই।
  • kc | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪১431927
  • এইসব চাপানউতোরের মাঝে কিন্তু একটা খুব গুরুত্বপুর্ণ ব্যাপার ঘটতে চলেছে। কবীর সুমন, তাঁর তথাকথিত শতচারিতা স্বঙ্কেÄও সংসদে যৌথবাহিনী তুলে নেওয়ার জন্য যে দাবী রাখতে চলেছেন, এই ব্যাপারটা মাওবাদীদের সংসদকে অস্বীকার করার ইতিহাসকে নতুন আলো আনতে পারে, পরবর্তীসময়ে মাওবাদীদের সাধারণ গণতান্ত্রে আসার রাস্তা হলেও হতে পারে। আসুন সেই কামনাই করি।
  • dd | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১431928
  • কবীর সুমনরে পসন্দো কত্তাম না। অ্যাকদম না।

    অ্যাখোন করি, টাকফাক সুদ্দু।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০০:১২431929
  • This is the great tragedy of the wars we are fighting inside our own country. The barely enfranchised kill the disenfranchised or get killed. The State has failed to provide for a life of the merest dignity to vast swathes of Indians, and a part of them are assigned to take care of the problem that the other part poses. The barely enfranchised, in turn, use their power over life and limb to exploit the disenfranchised by harassing and terrorising them. The disenfranchised then hit back, when they can, as violently as possible, because they have nothing to lose but their lives. Psychologically, they have the upper hand, because the barely enfranchised care about their lives. From the top of the hierarchy of the State to the very bottom of our pyramid, where there are no rights, no hopes, no growth, only misery and hunger, the shit just keeps flowing down relentlessly. That is the true trickle-down effect in India.

    http://www.openthemagazine.com/article/voices/the-real-trickle-down-effect
  • dd | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০০:২১431930
  • সন্দীপন দ্যাব।
    খুব ভালো লিখসেন।
    ঠিগ ঠিগ ঠিগ
  • kallol | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৮431931
  • কতোটা বেতন পেলে মরতে যাওয়া যায়?
    যে দেশের সেনাবাহিনী/পুলিশের যেমন পে স্কেল - ঠিক ততোটা।
    সেনাবাহিনীতে কারা যায়?
    ১) ধনীর দুলাল, যাদের দুন মিলিটারী অ্যাকাডেমীতে পড়তে যাবার সাধ্য আছে।
    ২) খুব গরীব ঘরের ছেলেপুলে, যারা মা বা উমা দিয়ে আঞ্চলিক সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করে।
    পুলিশে কারা যায়?
    যারা আইপিএস দেবার মত আর্থিক ক্ষমতা ধরেন।
    গরীব ঘরের ছেলেপুলে, যারা কনিষ্ঠবল হয়।

    তবে যারাই যাক, পুলিশ বা সেনাবাহিনীর অংশ হয়ে গেলে :
    ১) আহত হওয়া, ২) অঙ্গহানী হওয়া, ৩) অকালে মারা যাওয়া, ৪) জীবনধারণের জন্য প্রয়োজনীয় যেকোন বস্তু সস্তায় পাওয়া, ৫) বিনা খরচে সবচেয়ে ব্যয়সাধ্য চিকিৎসাও পাওয়া এবং ৬) ""সাধারণ মানুষ"" এই বর্গ থেকে বিচ্ছিন্ন হওয়া - মেনে নিয়েই যেতে হয়।
  • SB | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩431933
  • সবই তো বুঝলাম, কিন্তু পরিবর্তনকামীরা টিমছি দের এই হুংকারকে কিভাবে সমর্থন করেন কে জানে http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=62384129&tid=5440234065128493619&start=1

    কালকে প্রেসিতে টিমছি গুন্ডাবাহিনীর আক্রমন হোল, তার পরিপ্রেক্ষিতে অর্কুটের টিমছিদের হুংকার: TMCP - aktai chatro-songhoton thakbe... sfi er dhongsabosesh o khuje pwa jabe naa...

    Na na,ota net practice. Match to 2011 te suru hobe. Ektu warm up kore nichchhi ar ki.,

    @ all maku gandu-brindo

    Sebar tora Joy Prakash Narayan er dhuti dhore ghure dariyechhili. Ebar se dhoroner keu nei. Ar keu hoyar chesta korle tar jonyo special byabostha thakbe. So bawali ta 2011 obdhi mere nao.

    S S Roy Zindabaad.

    1972-77 Zindabaad.


    তিণোমূলের এই মনোভাবটা কি কল্লোলদা রঞ্জনদারা দেখেও দেখতে পাচ্ছেন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন