এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৯০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৪ এপ্রিল ২০১৮ ১৫:০৫374275
  • দেখা যাক তিনোদের মতন একটা পুঁচকে দলে কজনের ল্যাজ নিয়ে টানাটানি করেছে সিবিআই? প্রথমেই মুকুলকে নিয়ে নিলো। তারপরে মদন মিত্রকে নাজেহাল করে দিলো। তারপরে সুদিপ। মাঝখানে তাপস পাল, ফিরহাদ এসব তো ছুটকো ছাটকা আছেই।

    জ্যোতি বসুর নামে কেচ্ছা ছিলো তিনি নাকি বিদেশে গিয়ে সরকারের পয়সায় হর্মোন ট্রিটমেন্ট করতেন। তা যারা হর্মোন ট্রিটমেন্ট নিয়ে একটু খোঁজ খরব রাখেন, তারাই জানেন যে এটা প্রধাণত মহিলারা করে থাকেন, তাও বিশেষ কারণে। আর ৯০র দশকে হর্মোন ট্রিটমেন্ট? হ্যাঁ হর্মোন রিপ্লেসমেন্টের অনেক ওষুধ পাওয়া যায়, সেসব তো প্রেসক্রিপশন মেডিসিন। আর ছিলো উনি নাকি খুব দামী স্কচ খেতেন। তাতে সস্তা হুইস্কি খাওয়া বাঙালী পরের দিন সকালে খুব চটে যেতো - হ্যাঙ্গোভারের মধ্যে আপিসে যেতে হলে ওরকম রাগ স্বাভাবিক। তা এসবের জন্য রাণীমা তখন সিবিআই সিবিআই বলে চেঁচাতেন। কিন্তু এইসবের জন্য একজন হাবিলদারও এক মিনিট সময় নস্ট করেনি।

    সমস্যাটা হলো দিদি বলে দিলেন যে ওরা দুটো নকুলদানা খেয়েছিলো, তোরা পুরোটাই খেয়ে নে। এবারে সেটার আবার টিভিতে লাইভ টেলিকাস্ট হলো। অনেকের মুখে এখনো সিন্নি লেগে আছে। অনকের তো হাত ধোয়াও হয়নি। এইবারেও রাণীমা সিবিআই সিবিআই করে চিল্লালেন - তকে নিপাত যাক জুড়ে দিলেন। কিন্তু ওদিকে আবার মোদি দাদা তখন সিবিআইয়ের নতুন মালিক।
  • sm | ২৪ এপ্রিল ২০১৮ ১৮:৫৫374276
  • জ্যোতি বসু কি ট্রিটমেন্ট নিতে গেলো;তাতে বিন্দু মাত্র আগ্রহ নেই।
    কিন্তু ওনার জীবনে প্রিচ অ্যান্ড প্র্যাকটিস এর মধ্যে বড় বেশি তফাৎ।
    বাম আমলে, প্রচুর রাজনৈতিক খুনো খুনি ঘটেছে। বিরোধীরা সি বি আই তদন্তের দাবী জানিয়েছে;কিন্তু জ্যোতি বসু ও তার যোগ্য উত্তরসুরি কেন্দ্রে কংগ্রেস কে তুষ্ট করে সব কিছু ম্যানেজ করেছে।
    এটাই রাজনীতি।
    আজও এই রাজনীতি চলছে।
  • PT | ২৪ এপ্রিল ২০১৮ ১৯:৩২374277
  • এই এক সমস্যা। খুনোখুনি নিয়ে পিছিয়ে গেলে কেন বারে বারে ১৯৭৭-এ আটকে যেতে হবে?

    আবার সেই সিবিআই? তার কোনটা মানি আর কোনটা মানি না?
    এটা ২০১১-র খবরঃ
    ........ at least 2,300 cases remaining unsolved for more than a decade. West Bengal, Uttar Pradesh, Maharashtra and Gujarat follow Delhi with 338, 282, 264 and 156 cases pending respectively for more than 10 years.

    তাপসী মালিকের কেসটা বাম আমলেই সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছিল। তিন বছরে সিবিআই একটি অশ্বডিম্ব প্রসব করায় সুহৃদ দত্ত আর দেবু মালিক দুজনেই ২০০৯-এ বেলে ছাড়া পেয়ে যায়। কিন্তু কেঁচো খুঁজতে যদি সাপ বেড়িয়ে আসে সেই ভয়ে সিবিআইকে আর এই মামলা নিয়ে ডাকাডাকি করে না কেউ!! এমনকি ছাপ্পা মারা স্বঘোষিত মানবাধিকার কর্মিরাও না।

    নন্দীগ্রামের মামলাও সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় বাম আমলে। কিন্তু ২০১১-র পরের রাজ্য সরকার অনুমতি না দেওয়ার কারণে নন্দীগ্রাম নিয়েও সিবিআই কিছু করতে পারছে না। "Ironically, once in power, Mamata Banerjee government decided not to give sanction to prosecute the same police officers." সেখানে কি কেঁচো খুঁজতে অ্যানাকন্ডা বেড়িয়ে আসার সম্ভাবনা আছে?
    (এসব ব্যাপারে সংহতি পত্রিকা ও গুরুপন্ডিতেরাও কঠোর নীরবতা পালন করে।)

    এইসব মামলার ব্যাপারে তো আর জ্যোতিবাবু এবং তাঁর কং-বন্ধুদের দায়ী করা যায় না!!
  • modi | ২৪ এপ্রিল ২০১৮ ২০:১৩374278
  • আরো আছে। পাছে মনীশ ঝাড় খেয়ে যায়, সেই ভয়ে গুন্ডা কন্ট্রোল করা দিদি ২১শে জুলাইয়ের তদন্ত বন্ধ করে দিলেন। বলা যায় না, মনীশ ঝাড় খেলে আবার একটা দীপক ঘোষ তৈরী হবে কিনা।

    বৃবী, বৃ-ই-ই-ইবী।
  • PT | ২৫ এপ্রিল ২০১৮ ২২:২৬374279
  • গেঁয়ো যোগী ভিখ পায়না গো!!
    ...............................................................................................
    Name: PT (Date:22 Apr 2018 -- 09:49 AM)
    এমনকি হতে পারে যে তিনোদের কাছে খবর আছে ঠিকমত ভোট হলে তাদের সমর্থকদের আসল সংখ্যাটা অস্বস্তিকর হয়ে দেখা দেবে?
    ................................................................................................

    "বিলম্বিত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট প্রাপ্তি বেড়ে ২৬ শতাংশ হতে পারে বলে দাবি সমীক্ষায়। অন্য দিকে, তৃণমূলের ভোট ৯ থেকে বেড়ে ১০ শতাংশ কমবে।"
    https://ebela.in/state/panchayat-election-2018-survey-says-bjp-will-gain-more-for-delayed-poll-dgtl-1.773230

    এই খপরটি সত্যি হলে উন্নয়নের মাথায় হেলমেট লাগিয়ে অস্ত্র হাতে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়ার একটা যথাযথ ব্যাখ্যা পাওয়া যায়।
  • Old is gold | ২৭ এপ্রিল ২০১৮ ১০:১১374280
  • At least 11 people were killed on Sunday in political clashes during a crucial panchayat election in West Bengal.

    Official sources said four deaths each were reported from Murshidabad and South 24 Parganas districts, while two were reported from North 24 Parganas district. One person was killed in Nadia district.
    http://www.rediff.com/news/2003/may/11beng.htm

    The death toll in violence in Murshidabad district during the last phase of Panchayat elections on Sunday rose to 19 on Monday with 231 people admitted to different hospitals, as fresh armed clash between the CPI-M and Congress claimed one more life in the district.
    http://www.rediff.com/news/2008/may/19nandi.htm
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ১০:৩৬374281
  • মানুষ এর মেমোরি কতো শর্ট!
  • PT | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৩৫374282
  • যাক একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। তিনোরাই উঠেপড়ে লেগে প্রমাণ করেই ছাড়ল যে "পরিবর্তন" বিশেষ কিছু হয়নি।
    অবিশ্যি এর আগে বাঙালী এই পরিমাণে ভাগাড়ের পচা মাংস খেত কিনা সেটা এখনো নিশ্চিতরূপে প্রমাণ করা যায় নি। সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকেই একটা পরিবর্তন বলে ধরে রাখা যেতে পারে।
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৫৭374283
  • পরিবর্তন অবশ্যই হয়েছে। রাজনৈতিক খুনো খুনি কমেছে।
    গ্রাম বাংলায় একটু উন্নয়ন হয়েছে।
    বামেদের আমল কেমন ছিল; পড়েই বুঝতে পারছেন।
    লেসার এভিল যাকে বলে আর কি!
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:০৬374285
  • মা সারদার আশীর্বাদও পর্যাপ্ত পরিমানে বর্ষিত হয়েছে। কোন কোন ভ্যালিতে গোলাপের গন্ধে টেকা দায় হয়েছে।
  • PT | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:৩৬374286
  • উন্নয়ন! উন্নয়ন! শিল্পে এমন উন্নয়ন এর আগে কেউ দেখেছিল? What Bengal thinks today........
    শহরের এবং জেলার ঝকঝকে আলোকোজ্জল রাস্তা দিয়ে ভাগাড়ের মাংস গড়গড় করে রাজ্যে রাজ্যে দেশে দেশে ছড়িয়ে পড়ত!!
    the rotten meat taken out of carcasses were exported to neighbouring countries like Bangladesh and Nepal........the entire racket functioned like a well-lubricated machinery..........It has been apprehended that meats of animals such as cats and dogs had also been sold.
    http://www.dnaindia.com/india/report-west-bengal-carcass-meat-exported-to-bangladesh-nepal-6-accused-sent-to-police-custody-2609160

    শুধু কর্পোরেশন, মিউনিসিপালিটি আর পুলিস কিছুই জানত না। কি মায়াময় সরকারি (অ)ব্যব্স্থা!! এটি নাকি বিশ্বের বিরলতম ঘটনা, জানাচ্ছেন সবুজ দত্ত।
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ১৯:০১374287
  • পিটি, ভাগাড় কাণ্ডে কে একজন গ্রেপ্তার দেখলাম। এবেলা দেখুন তো।
  • PT | ২৭ এপ্রিল ২০১৮ ১৯:৫৮374288
  • দেখেছি। ওটাকেও জবাই করে মিশিয়ে দিন। কিন্তু শেষে গোটা রাজ্য ঢুঁড়ে এক প্রাক্তনকে পেলেন? ধন্যি আপনাদের ইন্টেলিজেন্স আর পুলিশের চৌকিদারি!!
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ২০:২৬374289
  • বুঝলাম।
  • | ২৭ এপ্রিল ২০১৮ ২০:৪১374290
  • থাক এখানে

  • Ishan | ২৭ এপ্রিল ২০১৮ ২০:৫১374291
  • একটা থেকে আর কী হবে। এর লিস্টি বানাতে গেলে গুরুর সার্ভারে আঁটবেনা। অ্যামাজনকে খবর দিতে হবে।
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ২১:০১374292
  • এই খবরটা সকালেই পেয়েছি।
  • | ২৭ এপ্রিল ২০১৮ ২১:০৩374293
  • সেই।
    তবু থাক, যতটুকু থাকে
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৮ ২৩:৪৬374294
  • নির্বাচনটা কবে যেন হচ্ছে?
  • Ishan | ২৮ এপ্রিল ২০১৮ ০০:২৩374296
  • এইটা লাখ টাকার প্রশ্ন। উত্তর তো কঠিন বটেই, কে দেবে সেটা বলাও কঠিন। হতে পারে হাইকোর্ট, হতে পারে কমিশন, হতে পারে রাজ্য সরকার। তবে বলতেই পারেন, তফাত বিশেষ নেই, সবই ঈশ্বরের প্রতিরূপ। বহুরূপে সম্মুখে তোমার...
  • সিকি | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:২৯374297
  • হ্যাঁ, এমনিতেও সব চরিত্র কাল্পনিক।
  • সোম | ২৮ এপ্রিল ২০১৮ ২১:৪৪374299
  • ভালোই তো ডিসিশন নিয়েছে। রাজ্য গুলোর মধ্যে সম্পর্ক ভাল হবে।
    কেন্দ্রীয় বাহিনী তে আলাদা কি এডভান্টেজ?
  • PT | ২৮ এপ্রিল ২০১৮ ২১:৫০374300
  • তাতো বটেই! তাতো বটেই! শুধু জঙ্গল-মহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর কথা হলেই কত্তাদের হাত-পা ঠান্ডা হয়ে যায়!
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ২১:৫৮374301
  • দূর!আপনার মতে তো তিনোমুল আর বিজেপির তলে তলে সাঁট আছে।জঙ্গল মহল তো হাসছে।মাঝে মাঝে একটা দুটো বাঘ দেখা যায় বটে!
  • PT | ২৮ এপ্রিল ২০১৮ ২২:৩৪374302
  • ধান্দাবাজী ও ঢপের এক অদ্ভুত সংমিশ্রণ!!
    "Union finance secretary Shaktikanta Das in a recent letter to chief secretary Basudeb Banerjee has asked the state to foot the bills for the seven companies of central forces deployed in the four Jangalmahal districts........While the chief secretary in his reply has opposed the proposal, senior officials in the state secretariat see this as the first step to remove the `Left Wing Extremist' (LWE) tag from these four districts.

    "The Centre's letter has grave ramification for the central schemes underway in these areas. Once the LWE tag is withdrawn, the state will have to run the scheme on its own and that will burden our finances further," an officer at Nabanna said."
    https://timesofindia.indiatimes.com/city/kolkata/bengal-told-to-foot-bill-for-jangalmahal-central-forces/articleshow/56466532.cms
  • কল্লোল | ২৯ এপ্রিল ২০১৮ ০৮:৫৭374303
  • আমার মনে হয় সব বিরোধীর এক্জোট হয়ে নির্বাচন কমিশনের কাছে দাবী করুক - যে সব সিটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভোট হবে সেখানেও মানুষকে ভোট দিতে দেওয়া হোক।
    তাহলে জমে যাবে। তিনোরা সেটাও মরপিট করে আটকাতে চাইবে। বিজেপি, কং আর সিপিএমের ভোট নোটায় পড়লে খেলা জমে যাবে।
  • কল্লোল | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:০০374304
  • তিনোরা মারপিট করে সেটা আটকাতে চাইলে, প্রশ্ন তোলা হোক - জিতবে তো একমাত্র প্রার্থী তাতেও মারপিট কেন?
    দুদিকেই কাটবে।
  • sm | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:০৭374305
  • সে প্রশ্ন তো এখনও তুলছে লোকজন। তিনোরা তো এমনিতেই জিতবে;তাহলে মারামারিটা করছে কেন? বামেরা ইস্তেহার তৈরি করতে পারেনি। দোষ তিনোমুলের?মুর্শিদাবাদে অধীরের গড়ে অর্ধেক প্রার্থী নেই। দোষ কার?
    বামেরা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, নির্বাচন যাতে পিছিয়ে যায়। এগুলো করে কি লাভ হবে?
    বরঞ্চ বিজেপি আরো বেশি স্পেস পাবে।
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:১০374307
  • প্রয়োজন শেষ ও গলাধাক্কা। যেমনটি প্রত্যাশিত।

    "শেষ পর্যন্ত তৃণমূলের প্রতীক তিনি পেলেন না। সিঙ্গুরের একটি জেলা পরিষদ আসন থেকে নির্দল হয়েই দাঁড়িয়ে পড়লেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক।.........
    নির্দল হিসেবে ভোটে লড়া নিয়ে শনিবার মনোরঞ্জন বলেন, ‘‘বাজেমিলিয়ায় দলের এমন এক জনকে পঞ্চায়েতের টিকিট দেওয়া হয়েছে, যাঁর কাকাকে তাপসী খুনের ঘটনায় গ্রেফতার করেছিল সিবিআই। এর প্রতিবাদেই আমি নির্দল প্রার্থী হলাম।’’
    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-father-of-tapasi-malik-stand-as-independent-candidate-from-singur-1.775016
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন