এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  শোনা কথা

  • পার্টস অব স্পীচ

    বোদাগু
    বাকিসব | শোনা কথা | ০৯ ডিসেম্বর ২০২৫ | ৪৫৯৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • রাজনৈতিক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ১৪:৫৮747044
  • পার্ক সার্কাসে প্রতিবাদ ধর্ণায় আরো আরো বেশি মানুষ আসছেন।

    https://www.facebook.com/share/v/1AuyR12KnD/
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ১৫:৫০747046
  • বর্ণালী মুখার্জি বললেন 1995 এর রায়ের কথা যখন পুরনো রোলে ভোট করা হয়েছিল।
     
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ১৬:০৩747047
  • দেবাশীষ সেন অনেকদিন থেকেই বলছেন, যে জুডিশিয়াল অফিসার দের চাপ দিয়ে কাজ করানো উচিত না।
     
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ১৯:৪২747048
  • জহর সরকার বলছেন সুপ্রীম কোর্টের সাহায্য নিয়ে ই এস আই আর এ যথেচ্ছাচার চলছে।
     
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২০:৩১747050
  • ভোটের নির্ঘন্ট ঘোষণার পরে বিভিন্ন খবর এসেছে, এর মধ্যে প্রথমটি কনফার্মড, বাকি দুটি কনফার্মড না। 
     
    1 -  অসম্পূর্ণ তালিকার ফলে নির্বাচনে প্রার্থী হতে সমস্যা হচ্ছে, তাই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সিপিএম-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা এবং আরেক জন।
     
    2. নৌশাদ সিদ্দিকী মামলা করেছেন অসম্পূর্ণ ভোটার তালিকার বিষয়ে। হাইকোর্টে। খবরটার একটা ক্লিপ দেখেছি, কনফার্মেশন পাইনি।
     
    3. ক্ষেতমজুরদের সংগঠন ও একই বিষয়ে মামলা করেছে। লোকমুখে শুনেছি।
     
    কেস নম্বর এবং শুনানি তারিখ পড়লে জানাবো। সুপ্রীম কোর্ট পর্যন্ত যদি যায় তাও জানাবো। যেহেতু adjudication হাইকোর্টের তত্বাবধানে হচ্ছে তাই হাইকোর্টে মামলা হয়েছে হতে পারে, আবার পদ্ধতি যেহেতু সুপ্রীম কোর্টের নির্দেশে চালু হয়েছে, তাই সেখান অবধি মামলা যেতেও পারে।
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২০:৩১747051
  • নির্বাচিত হওয়া এবং প্রতিনিধিকে নির্বাচিত করার অধিকার একটি সাংবিধানিক অধিকার। 
    বৈধ ভোটারদের নাম ‘Under Adjudication’-এর মধ্যে রেখে নির্বাচন কমিশন সেই অধিকারের ওপর হস্তক্ষেপ করছে। 
    এর বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করলেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবাল হক।
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২০:৩৭747052
  • আরো কেস আ হলেই আশ্চর্য হবো। বিশেষ করে কংগ্রেস তৃণমূল ও লিবারেশনের পক্ষ থেকে বা ব্যক্তির পক্ষ থেকে।
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২০:৫০747053
  • **না হলেই
     
    বিজেপির পক্ষ থেকেও কেস হতে পারে কারণ দিলীপ ঘোষ ও শুভেন্দু রাজ্য সরকারের কর্মীদের দোষ দিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছেন বলে দেখা যাচ্ছে। তবে বিজেপি তো কমিশন লেভেলে মেটাতে পারে, সেটা অন্য কারো পক্ষে মেটানো মুশকিল।
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২২:০৯747054
  • বাংলার মন্দিরের বিষয়ের ঐতিহাসিক এবং রেস্টোরেশন বিশেষজ্ঞ সর্বজন শ্রদ্ধেয় শ্রী ইয়াসিন পাঠান মহাশয়ের পরিবারের মানুষের নাম এখনো তালিকায় ওঠে নি। আর আমাদের বিশ্বাস করতে হবে নির্বাচন কমিশনের ন্যূনতম কম্পিটেন্স আছে !!!!!! 

  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২২:১৬747055
  • তৃণমূলের পক্ষ থেকে তিনজন, মহুয়া মৈত্র, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য স্মারকলিপি দিয়েছেন কমিশনের কলকাতা অফিসে। তৃণমূলের হ্যান্ডেলে দেখে নিন।

    "আমাদের তিন সদস্যের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন এবং একটি স্মারকলিপি জমা দিয়েছেন। এই স্মারকলিপিতে এমন কিছু গুরুতর পদ্ধতিগত ত্রুটি তুলে ধরা হয়েছে, যা নির্বাচনী স্বচ্ছতা এবং নাগরিকদের অধিকারের একেবারে মূল ভিত্তিতে আঘাত করে।
  • বোদাগু | ১৭ মার্চ ২০২৬ ২২:১৮747056
  • আমাদের তিন সদস্যের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন এবং একটি স্মারকলিপি জমা দিয়েছেন। এই স্মারকলিপিতে এমন কিছু গুরুতর পদ্ধতিগত ত্রুটি তুলে ধরা হয়েছে, যা নির্বাচনী স্বচ্ছতা এবং নাগরিকদের অধিকারের একেবারে মূল ভিত্তিতে আঘাত করে।

    ভোটার সংখ্যায় অসঙ্গতি: ২০২৬ সালের ১৫ মার্চের সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্যভাবে কম ভোটার সংখ্যা উল্লেখ করা হয়েছে এবং Under Adjudication-এ থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারকে উপেক্ষা করা হয়েছে। আইন অনুযায়ী, যথাযথ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এদের নাম ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। এই ভুল তথ্য উপস্থাপন স্বচ্ছতা এবং জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করে।

    সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ না করা: চলমান ভেরিফিকেশন প্রক্রিয়া এবং মাননীয় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এর ফলে ভোটাররা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এটা কার্যত তাদের আইনি প্রতিকার চাওয়ার ক্ষমতাকে অবরুদ্ধ করে দিচ্ছে।

    অকার্যকর অ্যাপিলেট ট্রাইব্যুনাল: এমনকি যখন ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে, তখনও বাধ্যতামূলক আপিল ব্যবস্থাটি অকার্যকর রয়েছে। এটি নাগরিকদের প্রতিকার চাওয়ার ন্যায্য পথ থেকে বঞ্চিত করছে এবং স্বাভাবিক ন্যায়বিচারের নীতিগুলি লঙ্ঘন করছে।

    এগুলি হল পদ্ধতিগত ব্যর্থতা, যা লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি তৈরি করছে। নির্বাচনী প্রক্রিয়ার সততা, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য আমরা অবিলম্বে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।
  • বোদাগু | ১৮ মার্চ ২০২৬ ১০:০৬747062
  • চারটে মামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে রিট পিটিশন। তিনটি কনফার্মড যদিও এখনো ওয়েবসাইটে লিস্টেড হয় নি, আরেকটি শুনেছি তবে পিটিশন সামারি পড়ার সুযোগ হয়নি। 
     
    পিটিশনার রা হলেন, জামির মোল্লা, ইকবাল হক, ক্ষেত মজদুর সংগঠন। আরেকটা আই এস এফ এর পক্ষ থেকে করা হয়েছে বলে শোনা গেছে।
     
    এছাড়া কংগ্রেয সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, প্রথম দফার ভোটের সাত দিন আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ ষাট লাখ adjudication শেষ করতে হবে।
  • বোদগু | ১৮ মার্চ ২০২৬ ২০:৩৯747065
  • অনেক উকিল সমাজ মাধ্যমে বলছেন আপীল করতে বা মামলা করতে তারা নাগরিকদের সাহায্য করবেন। কিছু উদা তথ্য পেলে এখানে রেকর্ড রেখে দেব। 
  • বোদাগু | ১৯ মার্চ ২০২৬ ০১:২৩747067
  • https://www.facebook.com/share/v/1CKDQxtrb9/
     
    আই এস এফ এর পক্ষো নৌশাদ সিদ্দিকির বক্তব্য। 
  • বোদাগু | ২০ মার্চ ২০২৬ ১৬:৪১747069
  • এস আই আর নিয়ে সুকৃতি রঞ্জন বিশ্বাসের বক্তব্যের সার।
     
  • বোদাগু | ২০ মার্চ ২০২৬ ১৯:০৮747070
  • আজ সাপ্লিমেনিটারি লিস্ট বা আপডেট প্রকাশিত হবীর কথা ছিল। ওদিকে মুখ্যমন্ত্র বললেন, ২২ লক্ষ নামের উপরে adjudication এর কাজ সম্পন্ন হয়েছে তার মধ্যে ১০ লক্ষের নাম বাদ পড়েছে। এই হিসেবে এগোলে ষাট লক্ষের মধ্যে ৪৫ থেকে পঞ্চাশ লক্ষ ভোট দিতে পারবে, কিন্তু আটষট্টি লক্ষ লোক বাদ পড়বে মোট। এই প্রথম রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য ভাগের আশঙ্কাটি, ভোটার তালিকা সংশোধনের যঙ্গে জুড়ে করা হল।

    আমি একাধিক বার বলেছি, রাজ্যভাগ, বিশেষ জেলার ইউনিয়ন টেরিটরি গঠন, ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে পাশার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এত সবচেয়ে ক্ষটিগ্রস্ত হচ্ছেন নাগরিকেরা এবং সামাজিক ভাবে যাদের অশক্ত করে রাখা হয়েছে তারা। এর মধ্যে মুসলমানরা সংখ্যায় সবচেয়ে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনের হিসেবে, শরনার্থী রা মতুয়ারা সবচেয়ে বেশি আনম্যাপড হিসেবে। আর মহিলা আর আদিবাসিদের কমানো হচ্ছে সাধের ওয়েলফেয়ার স্টেট কেটে ছোট সাইজ করার জন্য, যাতে মানুষ নিজেই বলতে শুরু করে আন্দোলনে, অধিকার চর্চায় লাভ নেই।
  • বোদাগু | ২০ মার্চ ২০২৬ ১৯:২১747072
  • এটা হান্নান মোল্লার বক্তব্য এবং আমার কমেন্ট:  
     
    প্রকৃত বাঙালী জাতীয়তাবাদী সবসময়েই গণতান্ত্রিক বামপন্থী হ্যায়। হিন্দী ভাষা আগ্রাসন সম্পূর্ণ ফেল কর গিয়া। সকলের দেখতে পানা উচিত এবং অবশেষে হ্যায়।
  • বোদাগু | ২০ মার্চ ২০২৬ ২০:২৪747077
  • https://www.facebook.com/share/r/1APuk1DgX3/
     
    মোটামুটি যুক্তিসঙ্গত এবং ব্যক্তিগত মতামত।
  • বোদাগু | ২১ মার্চ ২০২৬ ০০:৪৯747078
  • তিনজোড়া সংখ্যা ঘুরছে সংবাদ মাধ্যমে। সকলেই জানে ষাট লক্ষের adjudication শুরু হয়েছিল। এর মধ্যে মুর্শিদাবাদ ১১ লক্ষ, মালদা ৮ লক্ষ। আজ শোনা গেছে, সাত হাজার বুথের adjudication শেষ। মোট বুথ আশি হাজার, তার মধ্যে যদি চল্লিশ হাজার বুথের ডেটাও দেখা হয়, কোন আঙ্গিকে আর দু সপ্তাহে পুরোটা দেখা শেষ হবে জানা নেই।

    তো যা শোনা যাচ্ছে, ১৯, ২৩ বা ২৫ লক্ষের মধ্যে, ১০ লাখই নাকি বাদ পড়েছে। এই হিসেবে, ষাট লক্ষের অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ বাদ পড়বেন। অর্থাৎ আপিলে যাবেন। সেটা কবে শুরু হবে এখনো পরিষ্কার না। তবে সোমবার প্রথম সাপ্লিমেন্ট আপডেট, এবং প্রথম আপিল ট্রাইবুনাল খোলার সম্ভাবনা আছে। তবে অনেক লইয়াররা এখনও পুরো পদ্ধতি জানেন না।

    যথারীতি এটাকে তৃণমূল জয় হিসেবে দেখাবে। আর বিজেপি মনে করাবে, এর আগে আটান্ন লক্ষ বাদ গেছে। অর্থাৎ এক কোটি কুড়ির বদলে নব্বই লক্ষ লোক বাদ যাবে তাতে আমাদের গদ গদ হতে হবে বলে আশা করা হচ্ছে।

    এবং যেটা সবচেয়ে অমিনাস আশঙ্কার বিষয় আজ আবাপর রিপোর্টিং অনুযায়ী মমতা নিজে উত্তরবঙ্গ ভাগের প্রসঙ্গ এনেছেন এসআইআর-এর কথা দলতে গিয়ে। what i fear is ruling parties should not agree on a aggregate sir exclusion number where the administrative re org is a possible compromise or a side bet.
  • বোদাগু | ২১ মার্চ ২০২৬ ০০:৫২747079
  • *বাদ পড়েছেন, তারা আপীল করতে পারবেন।
  • বোদাগু | ২১ মার্চ ২০২৬ ১৩:৪৭747080
  • আরো দুটি মামলা হয়েছে শোনা গেছে। একটা করেছে তৃণমূল সরকার, অফিসারদের অন্য রাজ্যে বদলির বিরুদ্ধে, আরেকটা কোনো প্রাইভেট সিটিজেন করেছেন, সাপ্লিমেন্টারি আপডেটে কেন দেরি হচ্ছে জানতে চেয়ে।
  • বোদাগু | ২১ মার্চ ২০২৬ ২০:৫৯747081
  • যোগেন্দ্র যাদব, এস আই আর প্রসঙ্গে, কপিল সিব্বল এর সঙ্গে কথোপকথনে।
    ওঁর ফীড থেকেই নেওয়া।
     
  • বোদাগু | ২২ মার্চ ২০২৬ ০৮:২২747086
  • নাম বাদ গেলে কিভাবে আপীল করবেন? 
     
  • বোদাগু | ২৩ মার্চ ২০২৬ ১৮:২৫747096
  • আই এস.এফ এর আবেদন বলে সমাজ মাধ্যমে প্রচারিত হচ্ছে, ভেরি ফা ই করা.হয় নি।
     
    প্রেস বার্তা
    পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীন রেখে দেওয়া হয়েছে, যেটা সম্পুর্ণরূপে অসাংবিধানিক ও অনৈতিক। এটা একপ্রকার ভোটারাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত ছাড়া কিছু নয়। এসআইআর-এর নামে এই চক্রান্ত চালানো হচ্ছে, যাতে কেন্দ্রের শাসক বিজেপি ও রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, দুই দলই যুক্ত। এরা ইজরায়েলের মডেল "জাতিগত গণতন্ত্র"-কে অনুসরণ করছে। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট (আইএসএফ) প্রথম থেকেই এই অসাংবিধানিক কার্যকলাপের বিরোধিতা করে এসেছে। লড়াই মাঠে ময়দানে করছে। লড়াই চালাচ্ছে আদালতের ভেতরেও। আগামীকাল অর্থাৎ ২৩/০৩/২৬ তারিখে বিভিন্ন সামাজিক সংগঠন এই ভোটাধিকার হরণের বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আইএসএফ এই ধর্মঘটের প্রতি নৈতিক সমর্থন ও সংহতি জানাচ্ছে।
    ২২/০৩/২৬
  • বোদাগু | ২৩ মার্চ ২০২৬ ১৯:৩৪747098
  • কংগ্রেস বলেছে তারা তাড়াহুড়ো করে প্রার্থী দেবার পক্ষে না, কারণ ষাট লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে। আমার.মতে দুর্দান্ত কথা বলেছে। তবে মীমলা করেছে দলে শুনিনি। অন্য রাজ্যের ক্ষেত্রে তারী ই প্রধান রেজিস্টান্স ছিল। আরেকবার কনফার্ম করে বলছি। কংগ্রেস ই একমাত্র পার্টি যার লার্জ স্কেলে ডেটা অ্যানালিসি করার কিষমতা আছে এবং সেটা তারা কিছুটা করেছে।
     
    *প্রেস বিজ্ঞপ্তি*

    *শ্রী শুভঙ্কর সরকার*, সভাপতি
    পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি

    যে সমস্ত রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা এবং প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের থেকে কংগ্রেসের রাজনৈতিক দায় বহুগুণ বেশি। কংগ্রেস মনে করে একজন যোগ্য ভোটারও যদি বাদ থেকে যায় তবে সেটা "গণতন্ত্রের উৎসব না হয়ে গণতন্ত্রের কবর খোঁড়া বা শ্মশান যাত্রা হয়ে যায়"। আজকেও লিস্ট বেরবে কিন্ত আমরা নিশ্চিত এই লিস্টেও সামগ্রিক চিত্র পাওয়া যাবে না, ধাপে ধাপে নাম বার করার এই কৌশলে জনরোষ পুঞ্জিভূত হতে পারবে না, ফলতঃ আইন শৃঙ্খলা সে ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এ যাবৎ যে ভাবে এসআইআর প্রক্রিয়া করা হয়েছে তা এই প্রকার, কোনো যোগ্য ভোটারের যদি কোনো কাগজ কম পড়ত সেটা নিয়ে আবার আবেদন করার সুযোগ তিনি পেতেন, কিন্তু এক্ষেত্রে সে সুযোগ তো দেওয়া হয়নি বরং গণ রোষ থেকে বাঁচতে " লজিক্যাল ডিসক্রিপ্যান্সি" "অ্যাডজুডিকেশান" ইত্যাদি শব্দবন্ধ সুকৌশলে আমদানি করে শুধু বিভ্রান্তি এবং ভয়ের আবহ গড়ার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম প্রার্থী যাচ্ছে যোগ্য ভোটারকে অনিশ্চিত রেখে। পশ্চিমবঙ্গ সাক্ষী হল এমন এক ভোটের যেখানে দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও ভোটারের ভাগ্য আইনের গেড়োয় আটকে। এমতাবস্থায় কংগ্রেসের প্রথম কর্তব্য সমস্ত যোগ্য ভোটারের পাশে থাকা, তারপর ভোট যজ্ঞে সামিল হওয়া, এটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে দল মনে করে। প্রতি দিন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে।

    আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর কথা, আমাদের আশা অ্যাডজুডিকেশানে থাকা লক্ষ লক্ষ নামের অন্তত নব্বই শতাংশ ভোটারের নাম আজ তালিকায় থাকবে। তা যদি না হয় তাহলে বলতে হবে প্রতিনিয়ত বাংলায় গণতন্ত্রের হত্যালীলা চলছে। এখন যারা কংগ্রেসের প্রার্থী হবেন এবং কংগ্রেস কর্মী তাদের কাছে আবেদন রাখছি এই দুঃসময় মানুষের পাশে থাকতে।

    *মিডিয়া ও প্রচার বিভাগ*
    পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি
  • বোদাগু | ২৪ মার্চ ২০২৬ ০১:১৩747101
  • Adjudication List 1 প্রকাশিত হয়েছে। লিংক খুলছে, তবে কিছু ডাউনলোড হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

SIR
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন