এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৯ জুন ২০১৪ ১৬:৫৫643548
  • সোনি আটে ডঃ পল্লব বসুমল্লিক তো বারবার বলেছেন। ১৯৬৮ র পর এই বিশ্বকাপে গোলের এভারেজ সবচে বেশী।
  • + | ১৯ জুন ২০১৪ ১৬:৫৬643549
  • ৬০
  • নেতাই | ১৯ জুন ২০১৪ ১৬:৫৭643551
  • আর প্রাক্তন গোলকীপার কল্যান চৌবে বলেছেন ব্রাজিল এই বিশ্বকাপ জিতলে নেইমারের পেলের সাথে একাসনে বসে পড়বেন। কারন নেইমারের বয়স কিন্তু মাত্র বাইশ।
  • + | ১৯ জুন ২০১৪ ১৬:৫৭643550
  • আজকের ৩টে ম্যাচই ভালো হওয়ার কথা
  • নেতাই | ১৯ জুন ২০১৪ ১৬:৫৮643552
  • তাহলে ষাট ষাট
  • SC | ১৯ জুন ২০১৪ ২১:৫৫643553
  • আমাদের ভারত এই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, দু বছর আগে।

  • Arpan | ১৯ জুন ২০১৪ ২২:০৯643554
  • ১৯৬৮ তে কি বসুমল্লিকের ফ্যমিলির কেউ গিয়ে বিশ্বকাপ খেলেছিলেন?
  • robu | ২০ জুন ২০১৪ ০১:৫৯643555
  • আমি আবার ঐ পরিবারের সাথে সম্পর্কিত, পন্কজ আমার দাদা হন, দূর সম্পর্কের। তবে আমি ১৯৬৮ বা ৬৬ বা ৭০ কোনো বিশ্বকাপেই খেলিনি ঃ-)
  • + | ২০ জুন ২০১৪ ০২:৩৩643556
  • সুয়ারেজ -২, ইংল্যান্ড -১

    গ্রুপটা হেব্বি ঘাঁটা অবস্থায় আছে।
  • Arpan | ২০ জুন ২০১৪ ০২:৪০643558
  • ঃ)

  • anandaB | ২০ জুন ২০১৪ ০৪:০৮643559
  • আচ্ছা নেইমার -ও তো দুটো গোল করেছে, তাহলে লিস্ট এ নেই কেন? নাকি পেনাল্টি হিসেবের মধ্যে ধরা হচ্ছে না?
  • cb | ২০ জুন ২০১৪ ০৮:৪৫643560
  • সেই ইংল্যান্ড। যাইহোক এবার অন্তত আর বাড়াবাড়ি হয় নি বিশ্বকাপের আগে। গুড ইমপ্রুভমেন্ট্স
  • cb | ২০ জুন ২০১৪ ০৮:৪৭643561
  • জেরার্ড ফেরার্ড এমব্যারাসমেন্ট।
  • ঊমেশ | ২০ জুন ২০১৪ ১১:৩১643562
  • কেউ লক্ষ্য করেছে কি জানি না, ফ্যাবিও ক্যাপেলো'র কপালে গোলকিপার ব্ল্যান্ডার কি থাকবেই!!!!
    গতবার রবার্ট গ্রিন, এবার রাশিয়া'র গোলকিপার (নাম কি জানি না)
  • ঊমেশ | ২০ জুন ২০১৪ ১১:৩৬643563
  • আজকের ইতালী-কোস্টারিকা'র খেলার রেজাল্ট অনেক কিছু নির্ভর করছে।
    কোস্টা জিতলে ইংল্যান্ড আউট, আর কোস্টা ২ন্ড রাউন্ডে।
    ইতালী জিতলে পুরো ওপেন গ্রুপ, কেউ কনফার্ম নয়, সবার জন্যে আর একটা সুযোগ।
  • | ২০ জুন ২০১৪ ১১:৪৯643564
  • ইতালী বহুত ভাল খেলেছে শুরুতে
    দেখা যাক।
  • T | ২০ জুন ২০১৪ ১৫:৫৪643565
  • ইতালী জিতলে ইতালী উঠে গেল। কোস্টারিকা আর উরুগুয়ের মধ্যে যে জিতবে তারা ইতালীর সাথে নেক্সট রাউন্ডে যাবে। ড্র হলে ইংল্যান্ড লুটে গেল।
    ইতালী হারলে কোস্টারিকা উঠে যাবে। সেক্ষেত্রে উরুগুয়ে আর ইতালীর মধ্যে যে জিতবে তারা কোস্টারিকার সাথে নেক্সট রাউন্ডে যাবে। ইংল্যান্ড এক্ষেত্রেও লুটে গেল।
    ইতালী-কোস্টারিকা ড্র হলে তো কথাই নেই, ইংল্যান্ড এমনিই ফুটে যাচ্ছে।

    আহ্‌ কি আনন্দ।
  • নেতাই | ২০ জুন ২০১৪ ১৬:০৩643566
  • আমি আবার মনেপ্রানে চাইছি বাকি যে জেতে জিতুক, জার্মানি যেন না জেতে। ওজিল ছাড়া ওদের টিমের কাউকে পছুন্দ না। এদিকে সেকেন্ড রাউন্ডে সবচে ইজি গেম ওদের জন্যই।
  • T | ২০ জুন ২০১৪ ১৬:১২643567
  • ও না না ছড়িয়েছি, উরুগুয়ে কোস্টারিকা তো আগেই খেলা হয়ে গেছে।
  • ঊমেশ | ২০ জুন ২০১৪ ১৭:২৮643569
  • আজ ইতালী জিতলে, অংকের হিসাবে চারটে দলেই চান্স থাকবে, টিকে যাওয়ার বা ফুটে যাওয়ার।
    এমনকি ইতালী আউট হয়ে যাওয়ার চান্স থাকবে।

    ড্র হলে ইংল্যান্ড আউট।
    কোস্টারিকা জিতলেও ইংল্যান্ড আউট আর কোস্টারিকা পরের রাউন্ডে।
  • + | ২০ জুন ২০১৪ ১৭:৫৮643570
  • ইতালী জিতুক

    কিন্তু এই ইংল্যান্ড আমার এ যাবৎ দেখা সবথেকে ভালো খেলছে।

    লোকে জেরার্ডকে কেন দুষছে বুঝছিনা। গোলটায় জেরার্ডের মাথা টাচ করে এলেও, আরো বেশি দোষ জাগিয়েলকার। গোটা ইংল্যান্ড স্কোয়াডে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার কেন নেই? জেরার্ড ছাড়া কে খেলবে ঐ পজিশনে? তবে হেন্ডারসনের জায়্গায় উইলশেয়ারকে নামানো ই যেত।

    আমার দ্বিতীয় সম্ভাব্য ফাইনালিস্ট (উরুগুয়ে) ২ন্ড রাউন্ডে যাবেই মনে হচ্ছে। আজ ফ্রান্স হারলে হেব্বি ভালো হবে।

    আগেরবারের পলের পর এবারের ক্যামেলকে দেখেছেন কি? প্রতি ম্যাচে যে হারবে তাকে সিলেক্ট করছেঃ)
  • Arpan | ২০ জুন ২০১৪ ১৮:১৭643571
  • আজকে ফ্রান্স জিতুক। ইতালিও।

    সুইজারল্যান্ড মোস্ট ওভাররেটেড টিম (ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী)
  • ঊমেশ | ২০ জুন ২০১৪ ১৯:০০643572
  • গান্ধী কি এখনো উরুগুয়ে কে ফাইনালে দেখছো!!!
    ভালো ভালো

    আমার চিলি টিম টা বেশ খতরনাক মনে হলো। ব্রাজিলের সামনে পড়লে কিন্তু ব্রাজিল খবর হয়ে যাবে।

    এদিকে চিলি-হল্যান্ড কে আগে খেলে নিতে হবে, তাই আগে থেকে জানতে পারবে না, ব্রাজিল কে খেলতে হবে কি না।

    অন্য দিকে ব্রাজিলের সেই চয়েস করার সুযোগ নেই, জিততেই হবে, নাহলে বিপদ হতে পারে।
  • sm | ২০ জুন ২০১৪ ১৯:৪০643573
  • ইংল্যান্ড দলে কালকে রুনি ভালো খেলেছে। হেড টা বার পোস্টে লাগলো আর আর একটা গোলী অসাধারণ সেভ করলো। যাই হোক এরই নাম ফুটবল। দু দলই ভালো খেলেছে; সুয়ারেজ কে তো অন্য গ্রহের জীব মনে হচ্ছিল। হাটুর অপেরাসন এর পর ৩-৪ সপ্তাহ কোনো ম্যাচ খেলে নি। যে কোনো বড় প্লেয়ার এর ২-৩ তে ম্যাচ লেগে যায় ফিরে আসতে। সেখানে এমন টাচ, এত ওয়ার্ক লোড নেবার ক্ষমতা, এমন তুঙ্গ ফর্ম দেখে বিস্মিত হলাম।
    ইংল্যান্ড টিম এ আয়াশলে কোল কে না রাখা বড় ভুল।
    উইলট শার কে খেললে পারত।
    তবে সুয়ারেজ এর এই খেলার পর উরুগুয়ে হারলে,সত্যি ই খারাপ লাগত।
    সুয়ারেজ লা জবাব। বিশ্বকাপে এখনো পর্য্যন্ত সেরা প্লেয়ার।
  • Arpan | ২০ জুন ২০১৪ ২০:১১643574
  • সুয়ারেজ, নেইমার, রবেন, মুলার, ওচোয়া। এখনো অব্দি সেরা পাঁচ।

    আজকে আরেক হিরো নামছে। নিশ্চয় তেতে আছে কিছু করে দেখানোর জন্য।
  • দ্রি | ২০ জুন ২০১৪ ২০:২৩643575
  • এবারের ওয়ার্ল্ড কাপ বুঝি, হায়, আর তেমন ফলো করা হবে না।

    তবে আমার ইন্টিউশান বলছে নেদারল্যান্ড কাপ পাবে না। ফাস্ট রাউন্ডে যারা ৫-১ এ অন্য টীমকে হারায় তারা কক্ষনো কাপ পায় না।

    কাপ যারা পায় তারা ইউজুয়ালি প্রথমে শাইন করে না। নক আউটে শাইন করে।

    আর প্রথমের দিকে যারা তেড়েফুঁড়ে খেলে অনেক কার্ড খেয়ে যায় আর চোট পেয়ে যায় তারাও সাসপেক্ট।

    তবে অনেক ম্যাচই সম্ভবত ... গটাপ।
  • | ২০ জুন ২০১৪ ২১:৪৮643576
  • দ্রির পোস্টের পর থেকে কেমন একটা গাছমছমে ভাব ছড়িয়ে পড়েছেঃ(
  • Arpan | ২০ জুন ২০১৪ ২২:০৪643577
  • এইবার নাইকি না আদিদাস কে পাচ্ছে কাপ? ঃ)
  • দ্রি | ২০ জুন ২০১৪ ২২:২৮643578
  • সাউথ আমেরিকায় কি ইউরোপীয়ান টীম কাপ জিতবে?
  • cb | ২০ জুন ২০১৪ ২৩:২৬643580
  • ইটালি ইংল্যান্ড ফুটে গেল। আজ ইটালি যা খেলেছে, এত কুৎসিত খেলা বোধহয় স্পেন ও খেলেনি। আমার দেখা এই ওয়ার্ল্ড কাপের সবথেকে খারাপ পার্ফরম্যান্স

    উরুগুয়ের হাসতে হাসতে চলে যাওয়ার কথা ২ন্ড রাউন্ডে। আর দেখব না ঐ ম্যাচ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন