এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১১:৫৪607842
  • হেহে !!
    'জানি, বলবেন ৪-২ জেতা সত্ত্বেও ব্রাজিলের স্তুতি গাইছি না কেন'
    'তাও দাতের গোলটা আমার মতে অফসাইডে। ফ্রেডের দ্বিতীয় গোলটাও। ' - অফসাইড-ও 'আমার মতে' হয়?
    'উজবেক রেফারি রভশান ইরমাতভ সিদ্ধান্ত নিতে খুচখাচ ভুল করছিলেন।' - অথচ বাঁশি বাজিয়ে এডভান্টেজ খেলবার উল্লেখ নেই :-)
    http://www.anandabazar.com/24khela3.html
  • ঊমেশ | ২৪ জুন ২০১৩ ১২:০৭607853
  • হঠাৎ সান্তি কাজোলা নিয়ে বাকিরা হাসাহাসি করে ক্যানো?

    গানার্স বলে কি?
  • ঊমেশ | ২৪ জুন ২০১৩ ১২:০৮607864
  • "দাতের গোল"

    ঃ)))))))
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১২:০৯607875
  • আরে উমেশদা রজ্জুতে সর্পভ্রম করছে :-)
    শান্তি বলেছি বলে হাসছে। পটকে স্যার গানার্স না? 'তুমি কোন দলে' পটকে স্যার?
  • ঊমেশ | ২৪ জুন ২০১৩ ১২:১৭607886
  • আমার লক্ষ্য ছিল গান্ধী।

    ব্যাঁটা কি জানে না শান্তি কে?
    তিনটে ??? দিয়ে আবার জিগ্গেস করে শান্তি কে?
    তার উপর আবার !! চিহ্ন দিয়ে বোঝায় ডবল বিস্ময় হয়েছে।
  • + | ২৪ জুন ২০১৩ ১২:৪৩607897
  • না-না, প্রথম জিজ্ঞাস্য ছিল, স্যান্টি কাজোর্লা? আর তপ্পর যেকোনো দলে ঢুকবে?

    জার্মানী তো ছেড়েই দিলাম।
    ওর পজিশনে ও কোন দলে ঢুকবে?
    ইটালী-ব্রাজিল-নেদারল্যান্ড? ফ্রান্স-ইংল্যান্ডে ঢুকে যাবে

    ধুর, নিজের দলকে টেনে খেলানো। আমিও বলতে পারতাম যে ইপিএলের পার্ফরমেন্সের ভিত্তিতে দলে ডাক পেলে কুটিনহোর পার্ফরমেন্স বেটার

    http://www.eplindex.com/31827/future-premier-league-samba-kings-coutinho-and-oscar.html

    আমি কি তাই বলেছি? খালি নিজের দলকে টেনে খেলানো।

    অস্কার কিন্তু কনফেডে ভালো খেলছে না। ব্রাজিলের এই একতা পজিশন বিশাল উইক লাগছে। কাকা-কুটিনহোকে বেঞ্চে চাই
  • ঊমেশ | ২৪ জুন ২০১৩ ১২:৫৫607908
  • কৃশানু কিন্তু বলেও ছিল জার্মানী আর স্পেন বাদে।
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১২:৫৬607919
  • আমি আশা করছি, গান্ধী এই সিজনে আর্সেনাল এর খেলা ফল করেছিস। ইতালি, ব্রাজিল নেদারল্যান্ড - সব টিমেই শান্তি ঢুকবে। হ্যা, অস্কার এর থেকেও ওর প্রভাব বেশি। ডেরস্সি-র থেকেও। নেদারল্যান্ড এ এখন কে আছে ওখানে? ভান দার ভার্ট বা স্নাইডারকে তো বহুত দিন দেখি না।
  • potke | ২৪ জুন ২০১৩ ১৩:৫৭607930
  • গানার্স, টিল ডেথ!
  • + | ২৪ জুন ২০১৩ ১৫:০১607942
  • স্নাইডারকে দেখোনি!! সেকি!!

    গালাতেসারের হয়ে স্নাইডারের খেলা চ্যা লীগে দেখোনি!! পির্লো-ডিরোসির জায়্গায় স্যান্টি!! অস্কারের জায়্গায়ও না।

    নিজের টিম টানছে সবাই।
    এই মার্কেটে সব্বাই অমার পয়েন্ট ইগ্নোর করে। গেল কুটিনহো কেন বাইরে?
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৫:২২607953
  • গান্ধী - এক এক করে।
    গালাতাসারে-র খেলা দেখিনি। কাজেই স্নাইডার যদি খুব ভালো খেলে থাকে তো মেনে নিচ্ছি। কিন্তু গালাতাসারে আর আর্সেনাল এ খেলা প্লেয়ার এর মধ্যে আর্সেনাল এর প্লেয়ারকে আমি বেশি পাত্তা দেব, টাফ লিগে ক্রমাগত: ভালো খেলে যাবার জন্য। বয়েসও ওর দিকে।
    পিরলো-র কথা আসছে কোত্থেকে? আমি তো তুলিনি, আমি পিরলো-র জায়গায় শান্তি বলব? তুই আমায় কী মনে করিস হ্যা? ইতালিয়ান টিমে শান্তি কেন দ্যাখ :
    http://www.goal.com/en-india/news/2292/editorials/2013/06/22/4065787/from-ronaldo-totti-to-fred-giaccherini-what-has-happened-to?ICID=OP

    অস্কার এর সাথে একটু ক্লোজ কল। আমার মনে হয় গেম এর পেস নিয়ন্ত্রণে শান্তি অস্কার এর চেয়ে বেশি দক্ষ। বাকি কোয়ালিটিজ প্রায় সমান সমান। অস্কার এর স্পিড একটু বেশি।
  • + | ২৪ জুন ২০১৩ ১৫:৩২607964
  • ডি রোসি র জায়্গায় তুমি চেয়েছিলে (যদিও দুজনের টাইপ আলাদা)

    মার্চিসিও-গিয়চ্চেরিনি (বাংলায় এরকম নাম এল) এদের ক্লাব ফুটবলে যা অ্যাচিভমেন্ট বা যেসব টিমে খেলে (জুভেন্টাস) তাতে আমি এদের থেকে স্যান্টি কাজোর্লাকে এগিয়ে রাখতে পারলাম না একমাত্র স্কিল ছাড়া

    নেদারল্যান্ডে স্নেইডার ছারাও ঐ পজিশনে অ্যায়াক্সের একজন খেলে ( ডি জং) অসাধারন খেলেছে কয়েকটা ম্যাচ। আমরা ডাচ লীগ দেখিনা, এসব কারণ দেখিয়ে আর গানার্স বলে দলে ঢুকিয়ে দেওয়ার অন্যায়ের প্রতিবাদ করছি। এখানে দলভারি করে জেতার ধান্দা

    ডিঃ- পুরোটাই চ্যাঃ লীঃ, ন্যাশনাল টিম আর উইকির ভরসায়। কারণ সিরি এ আমরা ফলো করিনা।

    এরপর দেখব র‌্যামসীকেও যেকোনো দলে ঢুকিয়ে দেবে, তারপর দিয়াবিঃ)
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৫:৪৩607975
  • নাইজেল ডি জং তো ডিফেন্সিভ থার্ড এ খেলে। অসাধারণ প্লেয়ার। তাই নিয়ে সন্দেহ নেই। কিন্তু পজিশন তো আলাদা। সিরি এ টাফ। কিন্তু ডাচ ফুটবল কি ইপিএল এর মত কম্পিটিটিভ?
    ডি-রসির সাথে তুলনাটা ভুল (ইতালি-র প্লেয়ার গুলোর নাম গুলিয়ে যায়, পিরলো, বালো, বুফন ব্যতিক্রম) - মেনে নিচ্ছি। মার্চিসিও-গিয়চ্চেরিনি - নাহ। অসম্ভব। চ্যা: লি: এর ন্যাশনাল টিম এর ভরসাতেই বলছি। সে তুই দল ভারী করা বা যা খুশি বল। তবে একটা ব্যাপার বলা যায়, স্পেন টিমে শান্তি আর ইতালি টিমে শান্তি - এই কেসটা একটু গড়বড়ে। মানে, ইতালি-র ফুটবল টিমে ও হয়ত মানাতে পারবে না। সেটা আলাদা কেস। ইংলিশ ফুটবলে মানাতে পারবে কি না, সেই নিয়েও সন্দেহ ছিল।

    রাম-সিং বা আবু-ধাবি? ইয়ার্কি হচ্ছে?
    হুইলচেয়ার অনেক-কটা দলে আসে, সব দলে নয়। আর্জেন্টিনাই হুইলচেয়ারকে পেলে বর্তে যাবে।

    মাতা-ও বললাম যে, কাউন্টার করলি না কেন রে?
  • + | ২৪ জুন ২০১৩ ১৫:৪৫607986
  • আর বাঃ, উপরের লিংকে নেইমারের নাম নেই কেন? যই স্ট্যাট দেখেই সব হয় তো নেইমারের ৩৭ ম্যাচে ২৩ গোল তো রোনাল্ডোর থেকেও ভালো স্ট্যাট

    লিয়েন্দ্রোর বয়েস ২১, এখনই তাকে এরকম কম্পেয়ার করবে? রোনাল্ডো বা টোত্তি সেই সময় কাদের পাশে পেয়েছে সেটা দেখবে না?

    এগুলো অনেকটা জোর করে রিপোর্টিং নয় কি?
  • উমেশ | ২৪ জুন ২০১৩ ১৫:৫৩607997
  • ডিয়েবি নিয়ে আমি একটু খেলবো।

    আমার মনে হয়, ডিয়েবি'র মধ্যে ভিয়েরি হবার পুরো মাল-মশলা মজুদ ছিল, কিন্তু ইন্জুরি-প্রন আর মেন্টালি টাফনেস এর অভাবে হতে পারলো না। শুধু একটা ব্যাপারে ভিয়েরি হতে পেরেছে, মাথা গরম করে কার্ড দেখা।

    লিভারপুল এর মধ্যে তিন নম্বর সাইন হয়ে গেলো। চ্যাঃ লিঃ এর পজিশনের জন্যে আমাদের এবছর আরো একটা বেশী টিমের সাথে লড়তে হবে।
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৬:০২608008
  • ওই রিপোর্টটায় ব্রাজিল এর পার্টটা পুরো ভুল-ভাল, ইগনোর কর। ইতালি-র কোনো অংশ তোর ভুল মনে হলে বল। চ্যালেঞ্জ করছি না কিন্তু, জানতে চাইছি। ইতালি ভালো পারফর্ম করে যাচ্ছে এটা ঠিক (ইউরো), কিন্তু একটা তোত্তিকে কি ওরা মিস করছে না? একটা ফ্লেয়ার প্লেয়ার, যে একটা বার্স্ট এনে দিতে পারবে? সেটা কাসানো করত।

    উমেশ-দা ভিয়েরা-র কথা বলছে নিশ্চই। নাঃ, সং থাকলে কাজে দিত। ফ্যাব্রেগাস এর চেয়েও বেশি বড় লস ভ্যান পার্সি আর সং।
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৬:০৬608019
  • ধুত। সেটা কাজোরলা (কায়র্লা) করত। কাসানো নয়।
  • + | ২৪ জুন ২০১৩ ১৬:০৯608030
  • আরে বাবা! শুধু তোত্তি কেন? ইটালী সেই ইনজাঘি-ভিয়েরি-দেলপিয়েরো-তোত্তি জেনারেশনটাকেই মিস করছে। আজকের ইটালীর সাথে সেই ইটালীর ডিফারেন্স আছে। নেই কি? ইটালীতে আজ কে বার্স্ট আনতে পারে বালো আর পির্লো ছাড়া। আগের সাথে তুলনা নয়, এখনকার প্লেয়ারদের সাথে তুলনা কর।

    কাজোর্লা ভালো স্কিলফুল প্লেয়ার, কিন্তু এখনো হেব্বি লেবেলের কেউ নয়। ফ্যাব্রেগাস-মাতা নিয়ে কিন্তু আমি বাওয়াল করছিনা (গানার্স বলে গায়ে লাগছেঃ) )

    দিয়াবি যেদিন সুস্থ অবস্থায় খেলে সেইদিন খুবই ভালো (কিন্তু কয়দিন??? মরশুমে ২-৩ ম্যাচ)

    আগের দুবছর জোর করে বাওয়ালি করতাম যে ৪ নম্বর পজিশন পাব। কিন্তু এবার সত্যিই আশা জাগছে। রজার্স মোটামুটি নিজের পছন্দ মত একটা ইয়ং স্কোয়াড বানাচ্ছে, সাথে জেরার্ড-জনসন-রেইনা-টোরে র মত সিনিয়ার। গোলেও রেইনার রিপ্লেসমেন্ট আসছে মিগনোলে। খালি ডিফেন্সটা এখনো..

    পাপাডোপুলাস হয়ে গেলে হয়ে যাবে

    আর সুয়ারেজকে ছেড়ে দিলে (যে থাকতে চায়্না তাকে ছাড়াই ভালো), যদি ঐ পয়্সায় বা এক্সচেন্জে ভালো পায় (উদাঃ মোরাতা)
  • + | ২৪ জুন ২০১৩ ১৬:১২608041
  • একটা জিজ্ঞাস্যঃ স্পেনের কোনো প্লেয়ার কি ইটালীতে খেলে?? একটা নামও মনে পড়ছে না। এখন না হলেও চলবে। আগেও কি খেলেছে? বা জার্মানীতে??
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৬:১৬608053
  • সেদিন শুনলাম ওয়ালকট জালি। আজ শুনছি কাজোরলা-ও তেমন কিছু নয়।
    পোদোলক্ষী, রসিকি, জার্ভিনহো, কেউ ফর্মে নেই। জিরু-র কথা তো ছেড়েই দিলাম। ডিফেন্স তো, হে হে। তাও চার নম্বর হয় কি করে শুনি :-)
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৬:২৩608064
  • বোজন কির্কিচ (??) আছে না ইতালিতে? আর জাভি মার্টিনেজ তো চ্যা: লি: ফাইনাল খেললো মনে পড়ছে।
  • + | ২৪ জুন ২০১৩ ১৬:৩০608075
  • ওহ, মার্টিনেজটা ভুলে গেসলাম। আরেকজন আছে কার্ভাজাল (একবছর লেভারকুশেনে খেলল)
    বোজান কোতায় এখন? মিলান কি? খেলতে তো দেখিনি অনেকদিন।

    ওয়ালকটকে জালি বলিনি, ০.৫ প্লেয়ার বলেছি, আর উইলশেয়ারকে যে ১ দিলাম? ভুলে গেলে হবে? রসিস্কিকে বাজে বলেছি!! আমি কি পাগল? পোদো-জার্ভিন্হো নিয়ে কিছু বলবনা। তবে জিরু আজকার গোলটা দিচ্ছে তো।

    আর্সেনাল শেষ দুবার উঠেছে তো স্পার্সের ছড়ানোর জন্য।
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৬:৪০608086
  • আরে রসিস্কি তো ফর্মে থাকে আর সুস্থ থাকে সিজন এর শেষ দশটা ম্যাচ। পোদো আর জার্ভিনহো আবার ভালো খেলেছে প্রথম দশটা ম্যাচ। জিরু, শেষের দিকে, নিজে গোল করার চেয়ে বল হোল্ড করে, ডিস্টার্ব করে ওয়ালকটকে কিছু সুবিধে দিয়েছে।
    আগের পোস্টে প্রথম লাইনটা তোর বলা কথা লিখেছি। আর দ্বিতীয় লাইনে ইন জেনেরাল টিম এর অবস্থা।

    মোদ্দা কথা হলো, ইতালি-র ওই কঠিন কঠিন নামের প্লেয়ার গুলোর চেয়ে আমি কাজোরলাকে এনি-ডে নেব। অস্কার আরেকটু বড় হোক। ও বোধ হয় আরও ভালো প্লেয়ার। ডি জং এর পজিশন আলাদা।
  • + | ২৪ জুন ২০১৩ ১৬:৫০608097
  • নাইজেল ডি জং নামক খতরনাক প্লেয়ারের কথা বলি নাই। এ হল সিয়েম ডি জং

    আমি এনিডে জুভেন্টাস (মানে ইটালী আরকি) বা ব্রাজিলের মিডফিল্ডার (অস্কার-কুটিনহো-পউলিনহো) নেব, স্যান্টির আগে। ঝগড়া মেটার নয়, কাটাও
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৭:০৭608108
  • দূর, ঝগড়া কে করছে? সিয়েম ডি জং এর খেলা দেখিনি। ভালো প্লেয়ার হতেই পারে। সেম ফর কুটিনহো।

    কিন্তু এখনকার অস্কার এর চেয়ে কাজোরলা। পউলিনহো তো একটু অন্য পজিশন, একটু অন্য রোল।
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১৭:০৯608119
  • আর তোর ওই দলবাজি-র তত্ব টেকে না :-)
    ব্রাজিল আর আর্সেনাল কে ইক্যুয়ালি পছন্দ করি। বরং ব্রাজিল কে ২৩ বছর ধরে, আর আর্সেনালকে ১২।
    আর চেলসি-কে ৯ বছর ধরে হেট করি, তাহলে মাতা এলো কেন? তুত।
  • ঊমেশ | ২৪ জুন ২০১৩ ১৮:১০608141
  • ওসব দলতত্ত্ব বাদ দিয়ে এখন বলো তো ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে কি হতে পারে।

    আমার কেমন যেন মনে হচ্ছে ব্রাজিল এর জন্যে খুব একটা সুখের ম্যাচ হবে না। উরুগুয়ে সব সময় ব্রাজিলের বিরুদ্ধে ভালো খেলে।
  • ঊমেশ | ২৪ জুন ২০১৩ ১৮:১৪608152
  • একি ব্যাপার!

    এটা ঠিক হচ্ছে না গান্ধী।
    আমি (বা আমরা ইবে রা) আশায় ছিলাম যে মোবারা "সিমেন পেদাং" এর একনম্বর প্লেয়ার কে কিনে নিয়ে আমাদের এ-এফ-সি কাপের কোঃফাঃ ম্যাচটা একটু সহজ করে দেবে।
  • + | ২৪ জুন ২০১৩ ১৮:৪১608164
  • আম্মো এই আশাতেই ছিলাম, কিন্তু কয়েকটা ইবে ফ্যান আমাদের কর্তা হয়ে বসেছে যে!!

    অঞ্জন-দেবাশীষ এদের ইবে ফ্যান বলেই মনে হয় আমার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন