এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৫২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১২ জুলাই ২০১২ ২৩:৪৬552674
  • ঃ-(
  • একক | ১২ জুলাই ২০১২ ২৩:৫০552675
  • বাচ্ছাদের বিছানায় হিসি ড় অনেক কারন . ফিসীয়লোজিকাল কারন আচ্ছে . সাইকোলজিকাল আছে .অনেক বাছা আবার একটু ভয়ের স্বপ্ন দেখে . অনেক বাছা মনে করে সে বেশ বিছানা থেকে উঠে হিসি করলো . কিন্তু আসলে ঘুমিয়ে ঘুমিয়ে করছে . অনেক সময় বাপ-মা দের দোষেই বাচ্ছা দের টইলেট ট্রেনিং হয়না . বাচ্ছা জেগে থাকলে ঘ্যানঘ্যান কর্বে বলে চাদ্দি ভাত( হাই কার্ব+ওয়াটার ) খাইলে চাপড়ে-চুপ্রে ঘুম পরিয়ে দেয় . এবার তার ব্লাডারে চাপ পড়লে সে মুতবে নাতো কি ?
  • একক | ১২ জুলাই ২০১২ ২৩:৫২552676
  • অক্ষ
    এক্ষেত্রে সাইকোলজি মানে কোনো রোগ ফগ না . বাচ্চারা নিজেরাই বলে যে স্বপ্ন দেখেছে ভয়ের বা স্বপ্নে ভেবেছে দিব্যি বাইরে গিয়ে হিসি কচ্ছে .
  • sinfaut | ১২ জুলাই ২০১২ ২৩:৫৪552677
  • আমি জানতাম আমি মনে মনে (এখানে একটা ফুল্ট্স) চিরোসিসু।
  • একক | ১২ জুলাই ২০১২ ২৩:৫৬552678
  • আমার একটা হিসি স্পেশাল কাঁথা ছিল ছোটবেলায় :)
  • sinfaut | ১২ জুলাই ২০১২ ২৩:৫৮552679
  • বা ভেবে দেখলাম চিরোহিসু-ও বলা যায়।
  • a x | ১২ জুলাই ২০১২ ২৩:৫৯552680
  • আজ্ঞে অনেক সময় স্ট্রেসফুল সিচুয়েশনে বাচ্চার এরকম হয়। কাগজে লিখেছে, উমা নাকি এই মেয়েটিকেই আগে আরো দুবার এরকম করার চেষ্টা করেছিলেন, মেয়েটি বাড়িতে বলেনি। এইরকম জিনিস বাড়িতে বলেনি? কেন?

    যাগ্গে, একটা ছোট বাচ্চা যেখানে ইনভলভড সেখানে এরকম কাঁটা ছেঁড়া করতে ভালো লাগছেনা, বিশেষ করে জেনেরাল থেকে যখন স্পেসিফিক হয়ে যাচ্ছে। শেষে এই একটাই কথা, মিডিয়া ও প্রতিষ্ঠান মিলে ইসিয়েস্ট স্কেপগোট খুঁজে পেয়েছে। তারমানে উমার দায়িত্ব নেই এমনটাও নয়, তার মানে এই যে প্রতিষ্ঠানের দায় অনেক বেশি।
  • পাই | ১৩ জুলাই ২০১২ ০০:০১552681
  • একক কি স্ট্রেসের কোন প্রভাব হতে পারে মনে করিস না ? হলে সেটার চিকিৎসা কীভাবে হওয়া উচিত বলে মনে করিস ? এটা অবশ্য মনোবিজ্ঞানের টইএর কোশ্চেন হয়ে গেল।
  • একক | ১৩ জুলাই ২০১২ ০০:০৫552682
  • মানে বলছিস স্ট্রেস এর জন্যে বিছানায় হিসি ? হলেও হতে পারে . আমি যে কটা কারন জানি বল্লুম . ভাই-বোন দের মশ্য়ে কয়েক পিস হিসু-পাব্লিক ছিল কিনা . ( এখানে কেও ঘোড়া-ড় ডাক এর মতো "বাকিরা কি কোনো হিসু করতনা " জিগাবেন্না )
  • জিপা | ১৩ জুলাই ২০১২ ০০:০৯552684
  • মোটকথা কাউন্সেলিং চাই। বাচ্চার, তার মা-বাবার, উমাদেবীর, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত অধিকারিকের, পুলিশের, জজের এবং কাগজের সাংবাদিকদের। এই সহজ কথাটা বলতে সবাই এত লজ্জা পাচ্ছে কেন?
  • s | ১৩ জুলাই ২০১২ ০০:২৫552685
  • http://en.wikipedia.org/wiki/Nocturnal_enuresis
    Bedwetting is the most common childhood urologic complaint and one of the most common pediatric-health issues. Most bedwetting, however, is just a developmental delay—not an emotional problem or physical illness. Only a small percentage (5% to 10%) of bedwetting cases are caused by specific medical situations. Bedwetting is frequently associated with a family history of the condition.
    Most cases of bedwetting are PNE-type, which has two related most common causes,
    Neurological-developmental delay: This is the most common cause of bedwetting. Most bedwetting children are simply delayed in developing the ability to stay dry and have no other developmental issues. Studies suggest that bedwetting may be due to a nervous system that is slow to process the feeling of a full bladder.
    Genetics: Bedwetting has a strong genetic component. Children whose parents were not enuretic have only a 15% incidence of bedwetting. When one or both parents were bedwetters, the rates jump to 44% and 77% respectively. Genetic research shows that bedwetting is associated with the genes on chromosomes 13q and 12q (possibly 5 and 22 also).

    Medical literature states and studies show that punishing or shaming a child for bedwetting will frequently make the situation worse. Doctors describe a downward cycle where a child punished for bedwetting feels shame and a loss of self-confidence. This can cause increased bedwetting incidents, leading to more punishment and shaming.

    In the United States, about 25% of enuretic children are punished for wetting the bed. In Hong Kong, 57% of enuretic children are punished for wetting. Parents with only a grade-school level education punish bedwetting children at twice the rate of high-school- and college-educated parents.
  • একক | ১৩ জুলাই ২০১২ ০০:৩৫552686
  • "Medical literature states and studies show that punishing or shaming a child for bedwetting will frequently make the situation worse. Doctors describe a downward cycle where a child punished for bedwetting feels shame and a loss of self-confidence. This can cause increased bedwetting incidents, leading to more punishment and shaming."

    হ্যা, এইটাই . যারা "হিউমিলিয়েশন" দিয়ে সারাচ্চিলো একটু দেখে নিক.
  • pi | ১৩ জুলাই ২০১২ ০১:০০552687
  • এটা কি প্রায় বেশিরভাগ পানিশিং, শেমিং টেকনিকের জন্যই ভ্যালিড হবে না ?
  • Blank | ১৩ জুলাই ২০১২ ০১:০৯552688
  • উমা দেবী চাকরি টা কি সরকারি চাকরি নয়?
  • রিভু | ১৩ জুলাই ২০১২ ০১:১৫552689
  • চানক্য লিখেছেন " কিন্তু আমি জানি চলে যাবার পরও লোকে পেছনেই খিল্লি করবে, যেমন আজ করছে।" ইন্টারনেটে কি করে লোকজন সায়মালটেনিয়াসলি খিল্লি করবে এটা নিয়ে একটা রিসার্চ হতে পারে। বিরিঞ্চিবাবা কবেই বলে গেছেন বর্তমান বলে কিছু নেই।

    যারা বলছেন উমাদেবীর কাজটা একটা অপরাধ, কিন্তু উমাদেবী অপরাধী নন, এক্কেবারে বুঝছিনা। যদি একটি বাচ্ছাদের হোস্টেল এর ওয়ার্ডেন এইসব টোটকায় বিশ্বাস করেন, তাহলে তো সিরিয়াস বিপদ। এবার কোনো বাচ্ছার স্কিজোফ্রেনিয়া হোলে গুনিন টুনিন ডাকবে। আর টোটকা হিসেবে যদি কালমেঘের রস খাওয়ানোর চেষ্টা করতেন তাও বুঝতাম। যত্ন করে নুন দিয়ে হিসি চটানো হচ্ছে, এবার যত্ন করে পেটের উপর গরম কাঠ রেখে আমাশা সরানোর চেষ্টা হোলে কেমন হয়? (এইটা কিন্তু ভ্যালিড টোটকা, শ্রীমার জীবনীতে আছে) আর বেশিতো ট্রেনিং ফেনিং এরও প্রয়োজন নেই। খুব সোজা হিসেব, যদি মনে হয় কোনো বাচ্ছা নর্মালি বিহেভ করছেনা, তাকে ডাক্তার এর কাছে নিয়ে যাও। নিজের থেকে ডাক্তারি করার প্রবনতাটাই তো মারাত্মক।

    আমি যে হোস্টেল এ থাকতাম ক্লাস ফাইভে, তার কেআরটেকার (ভদ্রলোক এইট পাশ ছিলেন) একটি টোটকায় বিশ্বাস করতেন, জল চিকিচ্ছে। কিছু অসুবিধা হলেই তেড়ে জল খাও। কিন্তু আমার যখন এপেনডিক্স এর ব্যথা উঠেছিল, আমাকে নিজেই রিক্সা করে হাসপাতালে নিয়ে গেছিলেন। নয়তো আজকে আমার এই পোস্টটা কালের গর্ভে চলে যেতো।

    আবার বলি, কেউ কেউ যেমন একশো ভাগ আন্তরিকতা নিয়ে উমাদেবীর গ্রেপ্তার হওয়াটাকে অসমর্থন করছেন, আমিও তেমনি একশো ভাগ আন্তরিকতা নিয়ে সেটাকে সমর্থন করছি। উমাদেবী ভীষণ ছাত্রীদরদী হতে পারেন, তাতে কি প্রমাণ হয়? আমাদের অনেক টিচার প্রচুর দরদ দিয়ে ছাত্রদের পিটিয়েছেন, এবং অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আর বাবা মার যদি বিন্দুমাত্র হাত থাকে এই টোটকার ব্যাপারে, তেনাদের আরো বেশি শাস্তি হওয়া উচিত।
  • pi | ১৩ জুলাই ২০১২ ০১:১৯552690
  • তবে এই উল্টো করে ঝুলিয়ে রাখা, কেলিয়ে, হেব্বি পিটিয়ে সিধে করে দেওয়া .... শাস্তির এরকম টেকনিক, বা এরকম ভাবনা অন্ততঃ, সেতো রমরমিয়ে আছে। অন্তত আমাদের দেশে। ট্রেনিং এর ভাবনাচিন্তা হলে সব কিছুই ভাবা হোক।
  • a x | ১৩ জুলাই ২০১২ ০১:৪০552691
  • "The warden was arrested on Sunday night and charged with wrongful detention and intention to infect with a disease."

    এই শেষোক্ত কারণে কেন তাবৎ পুরুতঠাউর ও ছেলের বাপ মা দের শাস্তি হয়না এই রহস্য আমি এখনও বুঝিনি।
  • Spark | ১৩ জুলাই ২০১২ ০১:৪৪552692
  • আহা অক্ষ, মহান ট্রাডিশন না কী আছে না? জগতের সবচেয়ে মহান ধর্মের কিনা, তার উপরে আবার কিনা গরু, বৃষ ই হোক বা গোমাতা।
  • Spark | ১৩ জুলাই ২০১২ ০১:৫২552693
  • পাই, কেলিয়ে সিধে করা পিটিয়ে পাট পাট করা শুধু আছে যে তাই না, তাই নিয়ে লোকেদের নস্টালজি দেখে গালে হাত দিয়ে বসে পড়তে ইচ্ছে হয়। নাকি ঐভাবেই তেনারা "মানুষের মতন মানুষ" হয়েছেন গুণধর সব বাপ-কাকা-মামা-পিসে-মেসো আর ছাত্তর ঠ্যাঙানো মাষ্টারদের হাতে!!!!
  • riddhi | ১৩ জুলাই ২০১২ ০২:১০552695
  • পোস্ট প্রচুর এগিয়ে গেছে, কিন্তু ট্রেন্তিং এর প্রকৃতি কি হবে তার উত্তর হল ডিস্পিলিনারি একশান নিতে হলে কিছুজনের সাথে কনসাল্ট করা, তো সেই মহান ডিসিপ্লিন বিশেষজ্ঞ রা কারা? মোট কথা, কি সেই ট্রেনিং এ থাকবে যাতে, এই উদ্ভট কেস আর না হয়? হ্যান, নিয়ম করে ফিজিকাল পানিশমেন্ট ব্যান করে দাও নয় বুখলাম, কিন্তু ট্রেনিং করে চেতনার উদয় কন্সেপ্ট হজম হচ্ছে না।
  • tatin | ১৩ জুলাই ২০১২ ০৩:০৪552696
  • হালকা ক্যালানো ছাড়া বাচ্চা মানুষ করার মানে নেই। কিছু কিছু কাজ করলে ফিজিকালিও হার্ম হতে পারি এই বোধটা ছেলেবেলা থেকেই আস জরুরি।
  • aka | ১৩ জুলাই ২০১২ ০৪:০৩552697
  • ঃ) নির্মল।
  • pi | ১৩ জুলাই ২০১২ ০৪:৪৭552698
  • কিন্তু ক্যাপ্টেন স্পার্ক, বড়রা বড়দের তো কথায় কথায় কেলিয়ে পাট করার ইচ্ছা প্রকাশ করেন, এই গুরুর পাতাতেই কত দেখলুম। তার বেলা ? ঃ)
    গণপিটুনি তো বাদ ই দিলাম।
    যাগ্গে, বেলাইন করবো না। সংশোধনমূলক ক্যালানি নিয়ে আলোচনা হচ্ছিল, তাই হোক।
  • Spark | ১৩ জুলাই ২০১২ ০৪:৫০552699
  • সেই জন্যেই তো এসব হয়, ছোটোবেলায় ছোটোখাটো ক্যালানি, বড়বেলায় বড় ক্যালানি। ট্রাডিশন সমানে চলিতে থাকে।
    জোর যার মুল্লুক তার।
  • aka | ১৩ জুলাই ২০১২ ০৫:৩৫552700
  • ছোটবেলায় সংশোধনমূলক কেলানি হলে পকেটমারকেও চড় মারা উচিত।
  • h | ১৩ জুলাই ২০১২ ০৭:৪০552701
  • শান্তিনিকেতন একটি ঘোগের বাসা। দেখেছেন কিনা জানি না, কাল কিছু ছাত্র ছাত্রী মিছিল করেছে, ওয়ার্ডেন এর সমর্থনে ! আমি নিশ্চিত আইনি বিশেষ কিস্যু হবে না, ম্যাক্স বিশ্বভারতী কিছু একটা লোক দেখানি করবে, বা শুধু বিবৃতি দেবে।
    ওখানকার কর্মী ও অধ্যাপক সভা এখন অসম্ভব ঐক্যবদ্ধ হয়ে, এই ওয়ার্ডেন কে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, মেরুদন্ডহীন অপদার্থ কর্তৃপক্ষের তাতেই নিজের দোষ ঢাকা সহজ হয়ে গেছে।
  • প্পন | ১৩ জুলাই ২০১২ ০৮:৪৩552702
  • কেউ তো ব্ল্যাঙ্কের প্রশ্নের উতোয়ার দিল না। ওয়ার্ডেনের মাইনে কত হয়? উনি কি সরকারি কর্মচারি?
  • তাতিন | ১৩ জুলাই ২০১২ ০৯:১৪552703
  • ওয়ার্ডেনদের ইউনিয়ন নেই?
  • dukhe | ১৩ জুলাই ২০১২ ০৯:৩২552704
  • তাইলে কী খাড়াইল ? বাচ্চারে ক্যালানো ভালো, না হিসি চাটানো, না হাজতে দেওয়া ?
  • গান্ধী | ১৩ জুলাই ২০১২ ১০:৩২552706
  • সন্ধ্যায় পাঠভবনের প্রাক্তন ছাত্রছাত্রী দাবি করে কিছু ছেলেমেয়ে উমাদেবীর সমর্থনে মৌনী মিছিল করেন।

    মাইরি !!! আবপ এই দাবী করে কথাটা অ্যাড করেই পুরো মানে পাল্টে দিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন