এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pj | ৩০ মে ২০১২ ১৩:৩০551611
  • কাজের জায়গা তৈরী হচ্ছে। আগে লোকে যে ডেটা ফেলে দিত তা এখন storage সস্তা বলে রেখে দিচ্ছে। আর সেই কমোডিটি হার্ডওয়ার এর ওপরেই যদি বিশ্লেষণ চালানো যায় তবে তো কথাই নেই। আর এইধরনের হিজিবিজি ডেটা সব কোম্পানীর কাছেই থাকে। আর তা থেকে খেয়াল করলে অনেক দারুন দারুন কন্ক্লুশান টানা যায়। সব সময় সে stocastic ভাবে ভাবতে হয় তা নয়। অনেক সময় স্ট্যাটিক analysis ধরুন সিম্পল গ্রেপ করেও অনেক কিছু ধারণা (insight) করা যেতে পারে। আর বিশাল বড় ডেটার ওপরে গ্রেপ চালাতে হাডুপ একটা ভালো অপশন।
  • S | ৩০ মে ২০১২ ১৩:৩৭551612
  • সিপিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর ফাইনান্সের মধ্যে তো পার্থক্য আছে। র‌্যাদার সিএফেতে ফাইনান্স শেখানো হয় - কারো যদি শিখতে হয় তাহলে এইটা ভলো অপশান। আমি অনেক সিএর সাথে কাজ করেছি - তাদের থেকে অনেক বেশি ফিনান্স জানা এম্বিএ লোকও দেখেছি - উল্টোটাও দেখেছি। যেমন সিএদের একটা কাজ থাকে ফিনান্সিয়াল রিপোর্টিঙ্গ - যেটা এম্বিএরা খুব কম জানে। ফলে একজন সিএফোর রোলে সিএ অনেক বেটার। কিন্তু সেই ফিনান্সিয়াল রিপোর্টের অ্যানালিসিস অনেক বেটার করবে একজন এম্বিএ - তাই যত ইকুইটি অ্যানালিস্ট থাকে - তারা ম্যক্সিমাম এম্বিএ হয়। কারন প্রত্যেকটা নাম্বারের পিছনে কি বিজনেস ইন্টার্প্রিটেশন সেটা এম্বিএরা বেটার করে। তার পরে ডেরিভেটিভ ব্যাপারে অনেক কম জানে সিএরা। কারন তাদের কাজটা তো তা নয়। তেমনি ট্যাক্সের ব্যাপারে সিএদের অনেক বেটার নলেজ।

    বিজনেস ল এর উপরে একটাই কোর্স সাধারনত থাকে। কিন্তু ইকোনমিক্সটা ভালৈ শেখানো হয় - ইন্ফ্যাক্ট কেউ যদি চায় গেম থিয়োর নিয়েও পড়াশুনা করতে পাড়ে। ফলে অনেক ভালো ভালো ফাইনান্সিয়াল ইকোনমিস্ট আছেন যারা এম্বিএ। এমনকি ইন্ডিয়ার সবকটা বড় ব্যান্কের ইকনমিক রিসার্চে বেশ কিছু এম্বিএদের দেখা যায়।

    আর কথায় এও বলেঃ দেয়ার আর থ্রি টাইপস ওব লাইজ ঃ)
  • S | ৩০ মে ২০১২ ১৩:৪৯551613
  • আর রেলা নেওয়াটা একটা পার্সোনাল অ্যাটিট্যুডের ব্যাপার - এই নিয়ে কোনো কোর্স নেই এম্বিএতে।

    তেমনি অন্যকে হতচ্ছেদ্দা করাটাও তাই। তাহলে কি আমি ভাববো যে আইএসাইতে, যেখানকার ছেলেদের আমি ভগবানের মতন শ্রদ্ধা করি - সেখানেও এটা শেখানো হয়। তাহলে হতচ্ছেদ্দা করাটা কি ব্যাকফায়ার করলো না? এটাও তো তেমনি ভাবনাচিন্তা যে আমি ছাড়া বাকি যে যা পড়াশুনা করেছে সকলে সেকেন্ড ক্লাস সিটিজেন - তবে মার্কেট তো বড় ভালো ইকুয়ালাইজার।
  • aka | ৩০ মে ২০১২ ১৮:২১551615
  • এমবিএ আমেরিকায় প্রায় সমস্ত জায়গায় কারিকুলাম একই রকম। পুরোটা যদি x+y ক্রেডিট আওয়ার্স হয় তাহলে x হল গিয়ে কোর বা ম্যান্ডেটরি সবাইকে নিতে হবে। বাক y হল ইলেক্টিভ বা নিজের ইচ্ছেমতন।

    দৃষ্টি দুইরকম হয়, এক, খুব ছোট একটি টানেল দিয়ে দেখলেন, হয়ত সেই টানেল দিয়ে আপনার ভিশন ইনফাইনাইট, দুই, খুব বেশি দুর দেখলেন না কিন্তু অনেক বড় একটা জানলা দিয়ে দেখলেন। অ্যানালজি টানলে যেকোন একটি বিষয়ে রিসার্চ ঐ টানেল ভিশন, আর এমবিএ হল জানলা ভিশন। পৃথিবীতে দুয়েরই দরকার আছে, তাই না দুয়েই শান্তিপূর্ণ সহাবস্থান করছে। এ ভালো, সে খারাপ এসব হল রিদ্ধির কনস্ট্রাকট।

    রিদ্ধি বাবু এই স্টেটমেন্টটা নোবেল জয়ী থিওরেম

    Miller was asked by a reporter to explain what made the theory worthy of a Nobel Prize. Miller responded, "Say you have a pizza, and it is divided into four slices. If you cut it into eight slices, you still have the same amount of pizza. We proved that! Rigorously!"

    আর একটা কমন সেন্স থিওরি ঃ) - M&M theorem
  • S | ৩০ মে ২০১২ ১৯:২৮551616
  • M&M এর ৫৮ আর ৬৩ দুটো পেপারই পড়ে দেখতে পারেন - খুবএকটা কমন সেন্স মনে হবে না - হ্যাঁ হয়তো শেষে যে ইন্টারপ্রিটেশন সেটা খুব সহজ। কিন্তু প্রমানটা যথেষ্ট রিগোরাস। এই প্রমানটাই আন্ডার্গ্র্যাডে, গ্র্যাডে, আর রিসার্চের সময় বিভিন্ন ভাবে/ লেভেলে করা যায়।

    কিন্তু M&M এর আসল ইন্টারপ্রিটেশন হলো - কি কি ইম্পার্ফেকশন থাকর জন্যে তাঁদের প্রথম প্রমানটা ভুল - অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার ম্যাটার করে।
  • S | ৩০ মে ২০১২ ১৯:২৯551617
  • * কন্ট্রিবুশন
  • riddhi | ৩০ মে ২০১২ ১৯:৫৬551618
  • ঃ))) @ এস, এই থিওরেম দিয়ে আমি কি কেশ উৎ পাতন করব। এরকম তো কোটি কোটি থোরেম ছড়িয়ে আছে, দেখতে শুনতে সহজ ইন্টিউটিভ, প্রমাণ করা নন-ট্রিভিয়াল। আমিও আর একটা থিওরেম বললাম, জর্ডান কার্ভ থিওরেম, খুশী? ম্যাক্সিমিন বলবেন এরোস ইম্পসিবিলিটি। টইয়ের ভার টা দু জারগন বাড়বে, কিন্তু ম্যানেজমেন্ট যে বাল সে বালেই থেকে যাবে।

    আর একটা কোথায় বললেন ' এম বি এ রা ঐ নাম্বার থেকে বেটার রিসনিং করবে। এটা তো একটা হাওয়ায় কথা ভাসিয়ে দিলেন। নাম্বার থেকে বিস্নেস র‌্যাশনাল ইন্টার্প্রেট করা কোআন্ট ট্রেনিং এরি একটা স্টেপ, না তো আর কি বাকি থাকে ফরমুলা মুখস্থ ?? যে কোন কোয়ান্ট ফিল্ডের লোক ইকুআলি ভাল এই কাজটা করবে। আর খামোখা ডিগ্রী টা নিয়ে সেন্টু হবেন না। সেকেন্ড ক্লাস সিতিজেন কেন হতে যাবে, দিব্বি কত বুদ্ধিমান লোক(আই আই টি যাদপপুর পাশ) ক্যাট ফ্যাট দি্চ্ছে, পয়সা কামানোর ভাল ধান্দা। আমি তো ওরেকেল এস কিউ এল এসবো জানি না, ও নিয়ে কিছু বলতে গেছি, কিন্তু এম বি এ মাল আমি ক্যাচ করে ফেলেছি, ওতে পুরোটাই ভুষি। যা বাল তা বাল।
  • aka | ৩০ মে ২০১২ ২০:০০551619
  • তো রিদ্ধিবাবুর কমন সেন্সে যখন টুথব্রাশ লঞ্চ হল না বা নিদেন পক্ষে পাওলি দামের বইও না তাই সত্যের খাতিরে চাট্টি কথা বলি। ঃ)

    তো, রিদ্ধিবাবুর কোম্পানি একটা টুথব্রাশ লঞ্চ করবে। মানে হল তারও আগে রিদ্ধিবাবুর একটা কোম্পানি থাকতে হবে। এবারে কোম্পানি থাকলেই তো আর হল না, কোম্পানি চালাতে লোক লাগে। বেশ তো তাহলে লোক নিলেই ল্যাঠা চুকে যায়। কেমন লোক নেবে রিদ্ধিবাবু? নেবে যেমন রিদ্ধিবাবুর ভিশন। গুগুলের মতন ভিশন হলে - মানে দাঁতের গোড়ায় একেবারে নতুন ধরণের রোঁয়া বুলিয়ে দিতে হলে - একটু ইনোভেটিভ, যারা হঠকে চিন্তা করনেওয়ালাদের নেবে। আর যদি ধর তক্তা মার প্রফিট ভিশন হয় তাহলে শস্তায় পুষ্টিকর লোক নেবে। আলাপের আদিতে নাম আর কোম্পানির আদিতে ভিশন। সেই ভিশন অনুযায়ী লিডারশিপ টিম। এবারে দুয়ে মিলে কোম্পানি স্ট্র্যাটেজি তৈরি হল। যেমন ধরা যাক - http://www.google.com/about/company/philosophy/
    কেমন? ধরা যাক এই স্টেটমেন্টটা - You can be serious without a suit - গুগুলের ওয়ার্ক এনভায়রনমেন্টটাই এরকম। অনেক মজার ব্যবস্থা, খাবার, দাবার, হাওয়াই চটি, হাফপ্যান্ট, স্ট্রিক্ট টাইম নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু গুগুল হেব্বি সিরিয়াস কাজকম্মো করে সে নিশ্চয়ই বলে দিতে হবে না। ঠিক এমন ভাবেই রিদ্ধিবাবুর ভিশন অনুযায়ী, রিদ্ধিবাবুর লিডারশিপ টিম একটা কোম্পানি স্ট্র্যাটেজি তৈরি করল।

    এ তো হল খাতায় কলমে স্ট্র্যাটেজি কিন্তু এটাই সব নয়। ভেন ডায়াগ্রাম মনে আছে? তাহলে ভিশন, লিডারশিপ আর এক্সিকিউশন যদি তিনটে গোল্লা ধরি তাহলে তাদের ইন্টারসেকশন হল আসলে সফল স্ট্র্যাটেজি। এইভাবে কোম্পানি স্ট্র্যাটেজিতে ঠিক হল রিদ্ধিবাবু বাজারে টুথব্রাশ ছাড়বে। কি টুথব্রাশ?
  • aka | ৩০ মে ২০১২ ২০:০২551621
  • না না রিদ্ধিকে কোন কেশ উৎপাটন করতে হবে না। ওটা তো এমবিএতে কোয়ান্ট হয় কিনা সেটা বোঝানোর জন্য। বাইদাওয়ে এই থিওরেমটি কর্পোরেট ফাইনান্সের।

    নাঃ বুঝে গেলে আর রিদ্ধিবাবুকে বুঝিয়ে লাভ নেই। আমি ছাড়ান দিলাম।
  • aka | ৩০ মে ২০১২ ২০:১৪551622
  • মনে পড়ে গেল, না বলে পারছি না। আইএসআই তে এক প্রফেসরের কথা - 'তোমরা স্ট্যাটিস্টিক্স পড়ছ কেন? ও তো ভুষিমাল, অংক কষো, অংক কষো'।
  • S | ৩০ মে ২০১২ ২০:৪৩551623
  • এতই সহজ হলে গাদা গাদা টাকা দিয়ে একগাদা এম্বিএকে এই ব্যান্ক গুলো আর কন্সাল্টিঙ্গ কম্পানিগুলো রাখতো না। যখন ৩০ বছর বয়সের এম্বিএকে ১ মিলিয়ন ডলার দিয়ে পোষে তখন সত্যিই মনে হয় আমরা অনেকেই উৎপাটন করছি - আর আমাদের অনেকে সেটা জানেও না।

    আগে ভাবতাম কিছু কিছু যায়্গায় অন্তত কোনো ভুষিমাল নেই - এখন দেখছি ভারতের সব থেকে ভালো অংক জানে বলে যারা দাবী করে, সেখানেই সংখ্যাটা বেশি।
  • Sibu | ৩০ মে ২০১২ ২১:৪৯551624
  • একখান প্রশ্চেন, কেউ ক্যাল দিয়েন না।

    রিলেশনাল ডাটা, আমার যেটা মনে হয়, ডাটা উইথ সাম লেবেল। যেমন ধরেন, স্কিমা/টেবল-নেম/রো-কী/কলাম-নেম/ডাটা। তো এইটার সাথে সিকুয়েল মাস্ট কেন? আর কোয়ারী ল্যাংগুয়েজ সিকুয়েল হোক আর যাই হোক, আন্ডারলাইং ইম্প্লিমেন্টেশন তো অনেক কিছু দিয়েই হতে পারে। কোয়ারী-ল্যাংগুয়েজ এত ইম্পর্ট্যান্ট কেন?
  • একক | ৩০ মে ২০১২ ২১:৫৩551625
  • একসময় মধ্যবিত্ত বাঙালি "ফিলিমের নোক" বলতেই চরিত্রহীন বুঝতো. অর্থনৈতিক হতাশার যুগ সেটা . একটু খ্যাতি একটু গাড়ি বাড়ি দেখলেই তাকে ( নায়ক-এ সেই পার্টি-কর্মী বন্ধু দ্রষ্টব্য) চিমটি কেটে আনন্দ পাওয়া আরকি.
    আর এখন হয়েছে এমবিয়ে ব্যাশিং ! সব কোম্পানির সিইও রা মাথামোটা শুধু কাজ বোঝে "পেপার" টাইগার গুলান . বাঙালির মধ্যবিত্ত মানসিকতা আর গেলনা মাইরি .
  • Toon Army | ৩০ মে ২০১২ ২২:০৬551626
  • শিবুদা - কেন সে তো হাইভ বা পিগের লেখাপত্রেই বলা আছে। লোকে সিকুয়েলের ডিক্লারেটিভ ব্যাপারটা পছন্দ করে, উল্টোদিকে ম্যাপরিডিউস বেশ লো লেভেলের প্রোগ্রামিং, আদৌ খুব একটা ট্রিভিয়াল নয়। কাজেই পিগ বা হাইভের উৎপত্তি।
  • Sibu | ৩০ মে ২০১২ ২২:০৮551627
  • পিগ/হাইভ পড়ি নাই। পড়তে হবে তাইলে।
  • একক | ৩০ মে ২০১২ ২২:০৯551628
  • @শিবু দা

    একটু বুঝিয়ে বলুন . কোনো একটা কিউ.এল. না থাকলে আপনি জান্ক ডাটা থেকে দরকারী ইনফর্মেশন পাবেন কিভাবে? আমি একদম নিড -এর জায়গা থেকে জিগাচ্ছি .

    উই স্টোর ডাটা সো দ্যাট উই ক্যান রিট্রিভ ইনফর্মেশন ইন এস এন্ড হয়েন বেসিস.
    উই সকসীড টু রিট্রিভ ইনফো বেসড অন দা ম্যানার উই হ্যাভ স্টোরড দা ডাটা.

    তাই তো ? এই নিড-এর জায়গা থেকেই তো যাবতীয় কিউএল এর গপ্পো শুরু . ডাটা কিভাবে রাখব সেটা নিয়ে এতো মাথার চুল ছেড়ার কারন ই হলো যাতে মালটা তোলার সময় এফিচিয়েন্তলি উঠে আসে.
  • একক | ৩০ মে ২০১২ ২২:১০551629
  • পিগ এ আমিও কাজ করিনি কোনদিন . শুধু শুনেছি, নেট এ পড়েছি.
  • S | ৩০ মে ২০১২ ২২:১৫551630
  • একক, শুধু সিইওরা নয়। এমন অনেক ২৮ বছরের পোলাপানেরা রয়েছে, যারা ভারত থেকেই এম্বিএ করে ভারতে বসে বছরে ৫০ লাখের বেশি কামাচ্ছে। আর তিন-চার বছর পরে পরে ভালো ইন্ক্রিমেন্ট নিয়ে প্রোমোশন পাচ্ছে/ কোম্পানি বদলাচ্ছে।
  • একক | ৩০ মে ২০১২ ২২:২০551632
  • @এস

    ওই গাম্বাট সিইও রা আবার এমবিএ দের কে পোচুর মাইনে দিয়ে পুষছে কিনা, তাই বল্লুম . :) নেহাৎ বোকা না হলে নিজের ব্যবসা তে কেউ "সব বাল" দের পোষে ?
  • S | ৩০ মে ২০১২ ২২:২৭551633
  • হ্যাঁ অথচ এই সিইওরাই আবার খুব বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে আইটি ভেন্ডর চুজ করছে। আর ম্যাক্সিমাম এম্বিএরাই তো ইন্জিনিয়ার (অন্তত ভারতে)।
  • Sibu | ৩০ মে ২০১২ ২২:২৮551634
  • একক, QL তো লাগবেই। আমার কোচ্চেন হল সেটা সিকুয়েল-ই হতে হবে কেন?

    এখন এফিসিয়েন্সির কথা। আমার মনে হয় যে কোন ডিবি কোয়ারীকেই ম্যাপরিডিউসে কনভার্ট করা যায়। থিয়োরেম প্রুভ করিনি, কিন্তু সেটা খুব কঠিন হবে না। এবারে সেটা হলে, ইউ ক্যান থ্রো মেশিনস টু ইওর প্রবলেম। হয় তো আউটপুট/ইউনিট হার্ডওয়্যার লো হবে। কিন্তু তাতে কি। মেশিন সস্তা।

    এবারে দেখ সুবিধাগুলো।

    ১। অ্যাবসোলিউট টাইম কমানো যাবে।
    ২। ভেরী স্কেলেবল। ডাটাসেট খুব খুব বড় হতে পারবে।
    ৩। দু-তিনট ডিবি থেকে ডাটা কম্বাইন করা ইজি, জাস্ট এসিএল ঠিক মত সেট করলেই হল।
    ৪। আনস্ট্রাকচারড আর স্ট্রাকচারড ডাটা কন্বাইন করা যাবে।

    ইত্যাদি।
  • a | ৩০ মে ২০১২ ২২:৩০551635
  • কোন প্রফেশন বা কাজকেই বাল বলে কাটিয়ে দেওয়ার মত স্পর্ধা আমার না হয়। তবে সেটা রিদ্ধি আর এস দুজনের জন্যেই ঃ)
  • S | ৩০ মে ২০১২ ২২:৩৬551636
  • @a আমি কিন্তু কোনো কাজকে কখনো ফালতু বলিনি - বলেছি ইন্ডিয়ান কম্পানিতে সেরকম কোয়ালিটি কাজ খুব কম হচ্ছে। ইনক্লুডিঙ্গ ফাইনান্সিঅল সেক্টর - যেখানে এম্বিএদের নিয়ে বিকমের থেকে এক্টু বেটার লেভেলের কাজ করা হচ্ছে। আর আমার মনে হয় ইন্ডিয়ান আইটি কম্পানিগুলো ভালো রিসোর্স (মেইনলি ইন্জিনিয়ার) নিয়ে বসে তেমন হাই কোয়ালিটি কাজ করছেনা - আরো ইম্প্রুভ করতে পারে। এবং এর জন্যে দায়ী ম্যানেজমেন্ট - নিজেদের উপরে বোধয় খুবেকটা কন্ফি নেই, বা অত্যন্ত বুদ্ধি রাখে - যেটা আমরা বুঝতে পারছিনা। কিন্তু অনেক বেটার পজিশনে বসে থাকা লোকেরাও তো তাই বলছেন।
  • aka | ৩০ মে ২০১২ ২৩:১২551637
  • রিদ্ধি আর একক এক লোক, ও তাই বলো। কবে থেকে ভাবছি এককের মধ্যে রিদ্ধি হয়ে ওঠার একটা চান্স আছে।
  • Abhyu | ৩০ মে ২০১২ ২৩:১৫551638
  • একক ইউনিক না?
  • aka | ৩০ মে ২০১২ ২৩:১৭551639
  • এফিশিয়েন্টলি এফিচিয়েন্তলি তো খুব বেশি লোকজন লেখে না।
  • অপু | ৩০ মে ২০১২ ২৩:১৮551640
  • ভ্যাট। একক হল ইউনিট।
  • aka | ৩০ মে ২০১২ ২৩:২২551641
  • কোয়ারি ল্যাঙ্গোয়েজের দরকার এন্ড ইউজারদের জন্য। বিজনেসে বহু ডেটা লাগে যা কিনা সব ডেটাবেস রেডিলি সব সময়ে দিতে পারে না, তাই জন্য বিজনেস ইউজাররা যাতে ইউজ করতে পারে তাই জন্য ডেটাবেসের ওপরে কিউএল হল একধরণের অ্যাবস্ট্রাকশান।
  • riddhi | ৩০ মে ২০১২ ২৩:৩৭551643
  • আরে একক আমি নই। একক নিজের নাম কিছুদিন আগেই এখানে লিখে দিয়েছিল।
    এস তো রেগে মেগে যা তা বলছেন। মাইনে আনলেন শেষে? প্রসেনজিতের পার ফিল্ম কত মাইনে বলুন তো?

    আর ভুষি মাল কাকে বললেন বুঝতে পারলাম না। আমি ম্যাথের লোক নৈ, আগেই বলেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন