এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৩০502549
  • সিকি, ঠিক। বন্ডে কোথাও লেখা নেই এই বন্ডের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না (যতক্ষণ প্রতিবাদের ধরণ ওই মিছিল ইত্যাদি না হয়)।

    লিম্যাদেরই সই করতে বলা হচ্ছে কারণ লিম্যাগুলিকে গিল্ড বিনিপয়সায় বসতে দিচ্ছে। আট-দশ হাজার বা আরও বেশী টাকা দিয়ে স্টল নেওয়ার সময় যে ফর্ম সই করতে হয়, তাতে কী কী কন্ডিশন আছে জানি না।

    লিট্‌ল ম্যাগাজিন এরিনায় টেবিল পাওয়া যাবে ২৫ তারিখ সকালে লটারি করে।
  • a | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:১৭502550
  • একটু রাজনীতি আনি? এই একটুখানি?

    এত বড় "বন্ড" ও তার প্রতিবাদের ভাষা ঠিক হয়ে গেল, কিন্তু রাজ্য সরকারকে কেউ একটিবারের জন্যেও গাল দিল না!! এই যদি বুদ্ধ বাবু করতেন তো আমি শিওর সিপিয়েমের, যাকে বলে, মা-বহেন হয়ে যেত।

    দ্বিচারীতা :)
  • kallol | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:১০502551
  • আমি যদ্দুর খবর পেয়েছি, এই বন্ডটি আগেও ছিলো, সম্ভবত: স্টলওয়ালাদেরও এতে সই করতে হয়। আগে এটি ইংরাজিতে আরও অনেক ক্লজের সাথে থাকতো। কেউ খেয়াল করে নি বা খেয়াল করলেও ইগনোর করেছে। এবার এটি বাংলায় করা হয়েছে ও আলাদা করে ছোট পত্রিকাগুলোকে তাদের প্যাডে বয়ানটা লিখে সই করে ঠিকুজি কুলুজি দিতে বলা হবে বলে ঠিক হয়েছিলো।
    এর সাথে বোধহয় সরকার বদলের সম্পোক্কো নাই।
  • pi | ১৮ জানুয়ারি ২০১২ ২২:৪৩502552
  • 'একক মাত্রা'র অনিন্দ্যদা এটা পাঠিয়েছেন। দিয়ে দিলাম:

    Now, the Guild has withdrawn the Fatwa (the earlier Bond) under heavy pressure from all corners of democratic voice, but has cunningly put almost all the terms of it in a revised Application Form. As soon as an Editor puts her/his signature in the said form it implies that she or he agrees to the Guild's term that no 'nuisances' or 'protest' can be created or raised by the little magazines in the Fair Ground and Guild's Security Force (the Gestapo?) can resort to any step against them which they deem to be fit. Alarmingly, only the little magazines are to submit to such an humiliating condition!
    This in no way is an utter violation of our Constitution and no private body can take the law at its own hand. This is an attempt to create a Special Economic Zone type arena on a Govt land most unlawfully. Over the last 35 years of Book Fair never this type of attempt was made. Is it a fall out of the much cherished 'Poriborton'? Where do now all the 'Poriborton kami Buddhijibis' have hidden their faces? Why they are so stunningly silent on the matter?
    Moreover, the Editors of Little Magazines have been instructed to submit a copy of his/her voter's identity card to the Guild authority. But then, why the other stall owners have been spared in this case?
    This is an ardent appeal to all of you to come out and suggest us suitable ways to combat this situation. What we need to do now?
    Please join the meeting of all the Little Magazines and sympathisers convened by Little Magazine Somonnoy Mancha on 21 Jan (Sat) at 3 pm at East Calcutta Library Hall (beside Prachi Cinema Hall at Sealdah) to decide upon our future course of action.

  • siki | ১৯ জানুয়ারি ২০১২ ০০:০৬502553
  • মমুর ভাষণ হাতেগরম এসে গেছে ইউটিউবে। মামু পুরো ফাটায়ে দিসে। পুউরো গুরুকান্ত দেসাই স্টাইলে রেলা নিয়ে "ঠিক পাঁচ মিনিট কথা বলব' ... ক্কী কনফি!

    মামু একঘর। দেখুন ও দেখান।

  • pi | ১৯ জানুয়ারি ২০১২ ০০:১১502554
  • হুম। সেদিন ফোনও ফেটে যাবার যোগাড় হয়েছিল। তারপর থেকে ফোনকে বোবায় পেয়েছে :(
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১২ ০৪:১৯502555
  • সেদিন কয়েকটা পাঁচ মিনিটের জন্যে ভাষণ মিস করে গিয়েছিলুম, সামরান-সিকির দৌলতে শোনা হয়ে গেল
  • siki | ১৯ জানুয়ারি ২০১২ ২২:০৬502556
  • কিন্তু মামু কি একটা কউন্টার ভাষণ দেবে না?
  • Guruchandali | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:২৪502557
  • চটি অনুমানের জন্য কল্যই শেষ রজনী। তারপরই চটিরা সব, বইমেলায় !


    আর জ্জয়গ্গুরু বলে এল বলে, হুজুগে গুরু !


    আরো বাকি যা যা আসছে, জানতে হলে সঙ্গে থাকুন :)
  • pi | ২৪ জানুয়ারি ২০১২ ২০:৩৬502559
  • অভিযানই বটে !!
    সে নিয়ে মামু, কাব্লিদা, সামরানদি, অচিন্তিদা, কেলোদারা লিখবে নিশ্চয়।

    যাহোক, আপাতত: পাওয়া গেছে অবশেষে।
    ----------------------------------------
    লিটল ম্যাগ প্যাভিলিয়ন, ২ নং টেবিল।
    ----------------------------------------

    কল্য হতে শুরু।
    জ্জয়গ্গুরু! জ্জয়গুরু ! :)
  • pharida | ২৪ জানুয়ারি ২০১২ ২১:৫৭502560
  • জ্জয়গুরু -
    মেলায় তোমার দু-নম্বরি টেবিল লরেল পাতার মুকুটে সেজে উঠুক
    আমি ফটোক দেখে নেব খ'ন :))
  • Nina | ২৫ জানুয়ারি ২০১২ ০৮:৫৪502561
  • ইশ! পাই এখন উড়ছে ---কি মজা পাইর---আমি কিন্তু ডাগদারের চটি বলে রেখেছি--পাইর হাতে আসে যেন --এই বলে রাখলুম।
    জ্জয়গুরু!
  • kallol | ২৫ জানুয়ারি ২০১২ ১১:৩৯502563
  • ২রা ফেব্রুয়ারী বইমেলায় আসছি।
    দেখা হবে তখন।
  • Guruchandali | ২৫ জানুয়ারি ২০১২ ১১:৩৯502562
  • *** জরুরি ঘোষণা ***

    বইমেলায় গুরুর স্টলে আজ বিকেল বেলায় অন্তত দুজন চণ্ডালকে চাই। কলকাতায় কে ফ্রি আছেন এবং উৎসাহী আছেন, প্লিজ সামরান / মামুর সাথে যোগাযোগ করুন।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৩৬502564
  • গুরুর টেবিল থেকে সরাসরি সম্প্রচার...
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৪৪502565
  • আপাতত মশার সন্‌খ্‌য় পাঠকের চেয়ে বেশি। ঢোকা-বেরনোর পথ বন্ধ। টেবিল দারুণ সাজিয়েছে সামসুম, কাবলিদা আর ইশেন। এক্ষুণি একজন বলে গেলেন খুব সুন্দর ডিজাইন।
  • kallol | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৪৫502566
  • মশার জন্য পরোয়া নেই। পাই আসছে।
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৫০502567
  • হ্যাঁ, পাই এলেই মশা কমে যাবে। ততক্ষণ অলাউট দিয়ে কাজ চালিয়ে নাও।

    ওদিকে কাব্লেদা তো দেখলাম খুব দু:খ করছে তার টেবিল সাজানো নাকি কারুর পছন্দ হয় নি। :) তাই কাব্লেদা বইমেলা বয়কট করার কথা ভাবছে।
  • Netai | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৫৩502568
  • আমারো পছন্দ হয়নি।
    অবিশ্যি আমার কথা বাদ দিতে পারেন।
    আমি দেখিই নি তো পছন্দ করবো কেমন করে?
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৫৬502570
  • কাবলিদার শরীরটা ভাল নেই, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:০২502571
  • হুঁ। কাব্লিদা কাল থেকে একনাগাড়ে লড়ে গেছে।

    রেস্ট নিক।
  • s | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:২৪502572
  • টেষ্টিঙ
  • s | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৪৫502573
  • অচিন্তি আমাকে বাংল লেখ শেখচ্ছে, মোবাইলে।
  • kallol | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:০১502574
  • ছবি চাই।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৭502575
  • পথনির্দেশ:
    একটা চা-কফি-পকোড়া-সিঙ্গাড়ার দোকান, তার পাশে একটা আইসক্রীমের দোকান, তার সামনে মহিলা-পুরুষ বাত্রুম, তার সামনে ছোট্ট সমুদ্র। সেইটুকু সাঁতরে গেলেই গুরুর টেবিল।
  • kd | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:৪৭502576
  • ৪নং গেট দিয়ে ঢুকে সোজা চলে যাও শেষ অব্দি। তারপর অ্যাবাউট-টার্ন করে পিছিয়ে এসো। প্রথম ডানদিকের রাস্তায় ঢুকে আবার প্রথম ডানদিকের রাস্তা দিয়ে এগিয়ে যাও। একটি পেচ্ছাপখানা পড়বে - সেটাকে ডানহাতে রেখে ঘুরে হাঁটো। গুরুচন্ডা৯র টেবিল বাঁহাতে (লি-ম্যা এরিয়ার প্রথম রো) - পেচ্ছাপখানার ঠিক উল্টো ফুটে।

    অপ্টিমিস্টিকালি স্পীকিং, টেবিলের এই পজিশনের একটা বেনিফিট আছে। ভীড় থাকলে কোন অপেক্ষারত মূত্রাভিলাষী আমাদের টেবিলে দর্শন দেবেন না, বলা কি যায়!
    (হুতো, একটা ছবি/কবিতা হয়ে যাবে নাকি?)

    ডি: উপরিল্লিখিত পথনির্দেশিকা সম্বন্ধে আমি খুব কনফিডেন্ট নই। এমন একটা লেখা নিয়ম তাই লিখলুম। ইউজ ইট অ্যাট ইয়োর ওন রিস্ক।
  • quark | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:৫৬502577
  • ইয়ে, মানে, "মহিলা-পুরুষ বাত্রুম, তার সামনে ছোট্ট সমুদ্র" ... বেশ বিপজ্জনক!
  • Nina | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৪০502578
  • কাব্লিদা কেমন আছেন?
    পাই কি এখন টেবিলে ?
    চিন্টুবাবু ফোটু কই?
  • Nina | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৪১502579
  • সিকি
    বলেছিলি আমাকে একটা বই দিবি--সেই তোর বাংলা গল্প যেটার ওপর বেস করে--অমিও ভুলে গেলুম এবার চাইতে --তুই ও :-((
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৫০502581
  • আমার কোন্‌ বাংলা গল্প কোন্‌ বই বেস্‌ করে? খ্যাল করতে পারছি না তো?

    সেই পত্তেওয়ালী দরগার গল্প? আনীস জঙ্গ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন