এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৫৫233640
  • সবই চেষ্টা করা হয়েছে। এমনি থানা কেস নেবে না, যে হেতু ট্রেনে ঘটেছে ব্যাপারটা। ব্যান্ডেল জিআরপি নেবে না, কারণ হারানো বা চুরি সংক্রান্ত সমস্ত কিছু হ্যান্ডল হয় হাওড়া থেকে। সমস্ত অপশন দেখা হয়েছে।
  • sm | ১১ মে ২০১৪ ২৩:৫৩233639
  • সিকি, বুঝলুম। গোল পাকাচ্ছে hp, ওরা এফ আই আর না হলে সাপোর্ট দেবেনা। তো আর একটা এফ আই আর করুন না ব্যান্ডেল থানায়।
    জিগ্গেস করলে বলবেন প্রথমে sure ছিলাম না, এখন sure চুরি গ্যাছে।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৫২233638
  • আকা, আমি হাওড়ায় থাকলে চেষ্টা করতে পারতাম। কিন্তু এই মুহূর্তে দিল্লিতে বসে আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৫১233637
  • অধীরবাবু তো অনেক অনেক ওপরের লোক। ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার আমার পিসতুতো দাদা। তকে বলেও লাভ হয় নি। এটা পসিবল নয় ইস্টার্ন রেলের জিএম জিআরপিকে ঐভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে যে সে ল্যাপটপ দেখাবে কিংবা এফআইআর নেবে।
  • aka | ১১ মে ২০১৪ ২৩:৪৯233636
  • একটা সিগ্রেটের প্যাকেটে কয়েকটা ৫০০ গুঁজে প্যাকেটটা পুরো অফার করো।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৪৮233635
  • ওটা সামহাউ আমারও মনে হচ্ছে। কিন্তু কীভাবে কনফার্ম করা যায়। পুলিশ, আমার ধারণা, ঐ ল্যাপটপের এন্ট্রিই করে নি, ওটা নিজেরাই বেচার তালে আছে।
  • Arpan | ১১ মে ২০১৪ ২৩:৪৭233634
  • অধীরবাউরে ধরলে হইবো না? তবে উনি কদ্দিন রেলমন্ত্রী আছেন সেটা ভাববার কথা।
  • kumu | ১১ মে ২০১৪ ২৩:৪৪233631
  • আমার কেমন মনে হচ্ছে ঐ "২৬ তারিখে"জমা পড়া ল্যাপিটাই সিকির।পুলুশে জানাশোনা না থাকলে কি কাজ হবে?
  • Arpan | ১১ মে ২০১৪ ২৩:৪৪233632
  • ছিল মানে এখন আর নেই। বাড়ি চেঞ্জ করার সময় সেসব জঞ্জাল বিদেয় করে দিয়ে এসেছি।
  • Arpan | ১১ মে ২০১৪ ২৩:৪৪233633
  • আমারো লস্ট লেখা এফাইআর ছিল। তবে রেল পুলিশ না।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৪২233630
  • পাই, বুঝলাম। কেসটা হচ্ছে, প্রথমেই জিডি হয়ে যাওয়াতে ওরা এখন আর এফআইআর নিতে চাইছে না। কারণ সহজেই অনুমেয়।

    তোমার লস্ট লেখা এফআইআরটার একটা স্ক্যানড কপি পাঠাতে পারবে আমাকে? শেষ চেষ্টা করে দেখতাম একবার।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৪১233628
  • চাইলে তো খাওয়াবে। বাবা টাকাপয়সা নিয়েই গেছিল। সে দিক দিয়েই হাঁটে নি।
  • aka | ১১ মে ২০১৪ ২৩:৪১233629
  • সিকি মিষ্টি বা সিগ্রেট খাওয়াতে হতে পারে।
  • pi | ১১ মে ২০১৪ ২৩:৩৮233627
  • আমার এফ আই আর এ লস্ট ই লেখা ছিল।
  • একক | ১১ মে ২০১৪ ২৩:৩৬233626
  • ধূর্জটি মন্ত্র জপ করুন। এসব অনেককিছু হজম করতে হবে আগামী দিনে :)
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:৩৫233625
  • এসেম বুঝতে পারেন নি। FIR না থাকার কারণে ল্যাপটপ দেখাতে চায় নি, সেটা বলিই নি। জিডি করানো হয়েছিল ২৮শে এপ্রিল, সেটা জেনেই পুলিশ বলেছে, ওদের কাছে যে ল্যাপটপটা জমা পড়েছে, সেটা জমা পড়েছে ২৬শে এপ্রিল। তাই ওরা দেখাবে না। জাস্ট ভার্বালি জানিয়েছে ২৬শে এপ্রিল জমা পড়েছে। সাপোর্টে কোনও প্রমাণ দেখায় নি। জিডি বা এফআইআর-টা ফ্যাক্টর ছিল না। এই ফ্যাক্টরটা রেইজ করেছে এইচপি। ওরা জিডিতে সাপোর্ট দেবে না, এফআইআরে দেবে।
  • তাপস দাশ | ১১ মে ২০১৪ ২৩:৩৪233624
  • সুবোধ রিলকে আর ম ব্যা গ্রেটার দ্যান মেরিলিন মনরো !!!!!!!!!!

    মাআআআআঅ
  • sm | ১১ মে ২০১৪ ২৩:২৯233623
  • আমারও তাই মনে হয়, জি ডি দিয়েই কাজ চালানো যায়। পুলুশ এফ এই আর না থাকলে কেন ল্যাপটপ দেখাবে না বোধগম্য হলো না।
    মাল এর সমর্থনে উপযুক্ত ডকুমেন্ট পেলে, তবেই মাল ফেরত দেবে; সমস্যা টা কোথায়। বোধ হয় আরো কিছু চায়।
    উকিল অথবা উঁচু অফিসারই ভরসা।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:২৮233622
  • এইচপি এফআইআর চাইছে। জিডি দিয়ে হবে না বলছে।
  • তাপস দাশ | ১১ মে ২০১৪ ২৩:২৬233621
  • সিকি ফেবু দেখো
  • Arpan | ১১ মে ২০১৪ ২৩:২৩233620
  • উকিলের সন্ধান আমি দিতে পারি। আমার এক সহকর্মীর কাজিন।

    ডিঃ আমি কখনো সার্ভিস নেইনি। আর কলকাতা গিয়ে সার্ভিস নিতে হবে।
  • Ekak | ১১ মে ২০১৪ ২৩:১৮233619
  • এইচপি কি চায় ? জিডি না এফায়ার ? জিডি দিয়েই তো কাজ হওয়া উচিত।
  • সিকি | ১১ মে ২০১৪ ২৩:১৬233618
  • বাবা কোনও উকিলকে জানে না। আমি দিল্লিতে বসী কীভাবে ব্যবস্থা করব?
  • sm | ১১ মে ২০১৪ ২৩:১৪233617
  • সিকি, একজন উকিল কে দু চারশ টাকা দিলেই, কোর্ট এর আদেশ নিয়ে আসবে, দরকার পড়লে থানায় জি আর পি সঙ্গে কথাও বলে আসবে হয়ত। কিন্তু ল্যাপটপ চালু না থেকে মালখানায় পরে থাকলে কি ভাবে ট্র্যাক করবে?
  • তাপস দাশ | ১১ মে ২০১৪ ২৩:১০233616
  • ৪২ এ ২৮ ৩০ মমতা বন্দ্যোরা পাবে বলে বিশ্লেষকদের থেকে শুনছি। কেলিয়ে ভয়ের বাতাবরণ তৈরী হচ্ছে। সায়নদেবকে মেরে বোধহয় মেসেজ দেওয়া হল - নেতাদের অবধি মারতে পারি - দ্যাখ শালা !
    বারাসাতে কাকলি জিতছে।
  • robu | ১১ মে ২০১৪ ২৩:০৯233615
  • অর্পণদা ঃ-)
  • তাপস দাশ | ১১ মে ২০১৪ ২৩:০৬233614
  • পিএম, আমি ত্রিন না। হালকা নকুটে - উমম, জানি না, প্রাক্তন নকু মাত্রেই এরম বলবে না নিশ্চই। রোবু এরকম সরল ছেলে না। তবে ইনফো হিসেবে, প্রাক্তন হয়ে যাওয়ার পর, যুক্তি-তক্কের মাঝে আমাকে জানানো হয়েছিল, বিপ্লবের পর আমার মত প্রতিক্রিয়ার দালালদের গুলি করে মারা হবে।
  • pi | ১১ মে ২০১৪ ২৩:০৪233613
  • লস্ট হলে এফাইআর হয়না কে বললো ? আমিই তো মোবাইল নিয়ে করিয়েছিলাম। আমার যদ্দুর মনে পড়ছে, আমাকে স্টোলেন লিখতে বারণ করেছিল।
  • Arpan | ১১ মে ২০১৪ ২৩:০২233612
  • শালা, এই বাজারে সুযোগ সরকার নিজেকে রিলকের সাথে তুলনা করে বসল। ঃক্ষ ঃক্ষ ঃক্ষ
  • সিকি | ১১ মে ২০১৪ ২২:৫৫233611
  • আচ্ছা, এখানেই আমার ল্যাপটপের একটু আপডেট দিয়ে দিই, দেখুন যাদি কেউ "ভেতর থেকে" কোনও ব্যবস্থা করে একটু উপকার করতে পারেন।

    সেদিন ল্যাপটপ হারিয়েছি জানার সাথে সাথেই আমাকে রাজধানীতে চড়ে বসতে হয়েছিল। আমার অনুরোধে একজন বন্ধুস্থানীয় হাওড়া জিআরপিতে একটি জিডি দায়ের করে। আমার পক্ষে হাওড়ায় থেকে যাওয়া সম্ভব হয় নি।

    কদিন পরে বাবা ফোন করেছিল জিআরপিতে, তারা জানায় ব্যাগশুদ্ধু ল্যাপটপ জমা পড়েছে একটা, যদি দরকার হয় আমরা যেন গিয়ে ভেরিফাই করে আসি।

    বাবা আর দিদি গেছিল, সারাদিন অপেক্ষা করার পরে বিকেলের দিকে অফিসার আসেন, জিজ্ঞেস করেন, কবে হারিয়েছিল? বাবা বলে আঠাশ তারিখ। সঙ্গে সঙ্গে অফিসার বলেন, ও, আমাদের কাছে তো ল্যাপটপটা জমা পড়েছে ছাব্বিশ তারিখ। তা হলে আপনাদের ল্যাপটপ নয়। দেখাবো না। বাড়ি যান।

    ল্যাপটপ বা ব্যাগ দেখতেও দেওয়া হয় নি, ছাব্বিশ তারিখে যে জমা পড়েছিল, তার সপক্ষে কোনও প্রুফও দেখাতে রাজি হয় নি হাওড়া জিআরপির অফিসার। বাবা, দিদি ফিরে আসে।

    ইন দি মিন টাইম, আমি এইচপির কাস্টমার কেয়ারে কনট্যাক্ট করে জানতে পারি, ল্যাপটপটা এইচপির সাইটে যেহেতু আমার নামে রেজিস্টার করা আছে, ওর আমাকে সহায্য করবে ল্যাপি ট্র্যাক করতে। কী ভাবে? কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস থাকে। আমার চুরি যাওয়া ল্যাপটপ যে মুহূর্তে কেউ ইন্টারনেটে কানেক্ট করবে, সঙ্গে সঙ্গে এইচপি ট্র্যক করে নেবে ঐ ম্যাক নাম্বার কোন আইপি অ্যাড্রেসে কানেক্টেড, আইএসপি কে, এবং সেখান থেকে লোকেশন ট্র্যাক করতে পারবে। কিন্তু এত সব করার জন্যে তাদের একটি এফআইআর কপি দরকার। জিডি দিয়ে চলবে না।

    আজ আরেকবার বাবাকে পাঠিয়েচিলাম। আজ অন্য অফিসার। তিনি হেসে উড়িয়ে দিয়েছেন। আপনি আগে লিখেছেন লস্ট, এখন বলছেন স্টোলেন, এ তো দু নম্বরি করছেন আপনিই। লস্টের ওপরে এফআইআর হয় না, স্টোলেনের ওপরে হয়। আর একবার আপনি লিখেছেন লস্ট, সুতরাং ওটাকে আপনি আর স্টোলেন বলে ডিক্লেয়ার করতে পারেন না। আমরা এই জিডির ওপরে এফআইআর নেব না। আপনি যান, কোনও উকিলকে দিয়ে কোর্টে গিয়ে ইনস্ট্রাকশন নিয়ে আসুন, নয় তো আপনি নিজেই কোর্টে গিয়ে আদেশ নিয়ে আসুন, তবে আমরা এফআইআর নিতে পারব। নইলে নয়।

    বাবাকে আজও খালি হাতে ফেরত আসতে হয়েছে। ৭৪ বছর বয়েসে আর দৌড়োদৌড়ি করা বাবার পক্ষে সম্ভব হচ্ছে না।

    এমতাবস্থায়, কারুর কি হাওড়া জিআরপি, বা এইচপির ভেতরে কোনও কানেকশন আছে? আমার আইদার একটি এফআইআর দরকার, নয় তো এইচপির ভেতরে কাউকে দরকার যিনি বিনা এফআইআরে কম্পিউটারটার ম্যাক অ্যাড্রেস ধরে সেটাকে ট্র্যাক করার চেষ্টা করতে পারবেন।

    আমি এখন অপশনলেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত