এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১০ মে ২০১৪ ২৩:১৩233402
  • বিয়ের আগেও দেয়। কারণ একই
  • Atoz | ১০ মে ২০১৪ ২৩:১১233399
  • কেকে, দিয়ে না নিয়ে। ওদের সঙ্গে নিয়ে পিস্তুতো দিদি জলখাবার খেতে গেছিল, কিন্তু আর্যদের খাবার খাওয়া ওর অভ্যাস ছিল না তো, বেশী তেলে ঘীয়ে রান্না কিন, তাই গলা জ্বলেছে। ঃ-)
    হ্যাঁ, গরুড় জলখাবার খাচ্ছিল। বামুন আর ওর বৌকে খেতে গিয়ে গলা জ্বলে ওদের বার করে দিল। মানে বামুনকে বার করে দিল, ওর বৌ ছিল অবামুন, কিন্তু বামুন বল্লো আমার বৌকে ছেড়ে দাও, তাই দিল।
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:১০233398
  • গায়ে হলুদ দেয় তো...মাছের গায়ে... ভাজার আগে...
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:০৯233396
  • আমি তো গায়ে হলুদ দেব কিনা ভাবছি।
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:০৯233397
  • আহা পোস্তর বড়া! অবশ্য পোস্ত ব্যাপারটাই ভালো - আলু, ঝিঙে ...
  • kk | ১০ মে ২০১৪ ২৩:০৬233393
  • পোস্তর বড়া আমিও খুব ভালোবাসি। অভ্যুর বাড়ি গেলে খেয়ে আসবো ঃ)
  • Ekak | ১০ মে ২০১৪ ২৩:০৬233394
  • ওরেন্না, আগে গুগল দেখা উচিত ছিল। টোকিও ইন্স্ট অলরেডি কাজে হাত দিয়েছে। ব্জর্সা পেলুম :)
  • dd | ১০ মে ২০১৪ ২৩:০৬233395
  • আরো একজন লোক ছিলো।
    সে আজগুবী সব নাম করন কত্তো।
    তার পৈতের নাম ছিলো সুবাসিত মলয় চন্দন, বাতরুমের মগের নাম ছিলো সৌরভ লাঞ্ছন,কনুইকে কইতেন মন্দমন্দির। যেই তার জেডি শ্বাশুড়ীর নাম রেখেছেন গন্ধোমাদন অমনি সবাই মিলে তাকে পিটাতে লেগেছিলো।
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:০৫233391
  • পোস্তর বড়া, পোস্তর বড়া!
    আমার এক বন্ধু আমাকে নেমন্তন্ন করে একবার গোটা কুড়ি পোস্তর বড়া খাইয়েছিল। অবশ্য মাংসও ছিল।
  • kk | ১০ মে ২০১৪ ২৩:০৫233392
  • হিড়িম্বার পিসতুতো দিদির কি বামুন দিয়ে জলপান করতে গিয়ে গলা জ্বলেছিলো নাকি? সে তো গরুড়ের জ্বলেছিলো। হ্যাঁ এতজ?
  • I | ১০ মে ২০১৪ ২৩:০৪233389
  • হ্যাঁ, ফিশারম্যান'স ওয়াইফের গন্ধ খুব মনকাড়া। তবে টিনড হলে এট্টু বমি পেয়ে যায়। বেশী কড়া লাগলে প্যাঁজবাটা মাখিয়ে নেবেন। গন্ধ চাপা পড়ে যাবে।
  • রাত্রি | ১০ মে ২০১৪ ২৩:০৩233387
  • সে অন্য কোনো রাত, অন্য কোথাও
  • kk | ১০ মে ২০১৪ ২৩:০৩233388
  • হ্যাঁ হ্যাঁ, ওসব রোগ থাকলেও দশ কি পনেরো দিনে একদিন সবই খেতে পারেন। তবে খুব বেশি না খেলেই হলো।

    আর আমি কি শুধু কঁতিনতাল খাবার খাই নাকি? আজ তো আমার রান্নার পালা নয়, তাই বিউলির ডাল, ফুলকপি পোস্ত এইসব। এইসব দেশেও তো পোস্ত ইউজ করে দেখোনি? স্যালাডে পপিসীড ড্রেসিং। লেমন -পপিসীড কাপকেক, পপিসীড বেগেল্‌, দেখোনি?
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:০২233384
  • কুমুদির জন্যে

  • Atoz | ১০ মে ২০১৪ ২৩:০২233385
  • না হে বড়াই, চেনা বামুন্না। তেনাদের নিয়ে জলপান করতে গিয়ে গলা জ্বলে গেল। আমি হলুম হিড়িম্বার পিসতুতো দিদি। ঃ-)
  • Ekak | ১০ মে ২০১৪ ২৩:০২233386
  • আচ্ছা আপনেরা তো অনেক খপর রাকেন। আমার অনেকদিনের সখ গন্ধ সংগ্রহ করি। নানান জায়গার গন্ধ। নানান জিনিসের গন্ধ। এরমা অয়েল -পট পীয়রী এসব টুকটাক করেও মন ভরেনা। এই যেমন অভ্যু ফিশারম্যান'স ওয়্র্ফ এর গন্ধ বললেন, ওরকম কোথাও গিয়ে পাওয়া গন্ধ।

    মানুষ ছবি তুলতে শিকলো। শব্দ রেকর্ড করলো। গন্ধ কিকরে রেকর্ড করা যায় বলতে পারেন ? এরমা অয়েল এর কনসেপ্ট কে বাইপাস করে ডিরেক্ট সেনসরি ম্যাপিং টাকে বুঝতে পারলেই তো একটা ডিজিটাল ইম্প্রেশন তৈরী করা সম্ভব। সম্ভব না ?
  • I | ১০ মে ২০১৪ ২৩:০১233383
  • রাত্তির আবার পাহারায় নেবেচেন। বোঝো !
  • Atoz | ১০ মে ২০১৪ ২৩:০০233382
  • তবে অভ্যুয়া নামটা অক্ষদার ইন্স্পিরেশন পেয়ে, সে সিঁফোয়া বলে সিঁফোকে ডাকছিল মধুর হিন্দিতে। ঃ-)
  • I | ১০ মে ২০১৪ ২২:৫৯233381
  • আতোজ, তুমি হচ্চ গে চেনা বামুন। তাদিগের পৈতে লাগে না। অর্থাৎ কিনা চোরে চোরে মাসতুতো ভাই। কেননা রাজায় রাজায় যুদ্ধু হয়। আর কে যেন খালি বালিকা চায়। তখন কুমীর এসে জলকে নাবে।

    পোস্কার হল? সহজে বুঝলে কিনা ?
  • Abhyu | ১০ মে ২০১৪ ২২:৫৭233379
  • প্রথম কথা রোজ একটা নির্দিষ্ট সময়ে ডাকতে হবে। আর ডাকটা "সদাআআআ... "র মত প্রাণকাড়া হওয়া চাই।
  • রাত্রি | ১০ মে ২০১৪ ২২:৫৭233380
  • মধুলীঢ়
  • I | ১০ মে ২০১৪ ২২:৫৬233378
  • মানে প্রথম কথা এই যে, তোর দেয়া ধিঙ্গিপদ নামটি বেশ সার্থক হয়েছিল। এই সেদিন অবধি পা ফুলে গোদ। এখন কমেছে। সেটি জানানো হয় নি।

    দুই নম্বর, একজন ট্রাইগ্লেসেরেইড, কোলিষ্ঠরল আর ইউরিক অ্যাসিডের রোগী কি মাঝেমধ্যে সসেজটা-বেকনটা ইত্যাদি খেতে পারে?

    আর তিন নম্বর কি যেন ছাই ভুলে গেছি। এত ঘন ঘন পোস্ত বাটতে যাস কেন? কোন কঁতিনতাল খাইদ্যে পোস্তর ব্যাভার আছে শুনি?
  • Abhyu | ১০ মে ২০১৪ ২২:৫৫233376
  • স্যান ফ্রান্সিস্কোর ফিশারম্যান'স ওয়ার্ফের কেমন মন আনচান করা গন্ধ বলুন দিকি?
  • Atoz | ১০ মে ২০১৪ ২২:৫৫233377
  • বড়াই, আমি খুব নাগ কল্লাম। কেবল খিষ্টোর সঙ্গে তোমার প্রাণের কতা? বলি আতোজ যে রোজ এসে ডাকে বড়াই বড়াই বড়াই-সেটা বুজি কিচু না?
  • Atoz | ১০ মে ২০১৪ ২২:৫৩233375
  • রজার বেকন বলেও একজন ছিলেন, তিনি তো ভয়ে টাওয়ারে থাকতেন। আর বারুদ আবিষ্কারের চেষ্টা করতেন। ঃ-)
  • dd | ১০ মে ২০১৪ ২২:৫১233374
  • একজন লোক ছিলো।
    তার পাপোষের গায়ে সেঁকা পাঁপড়ের,আর ভুগোলের বইতে ঢেঁকি শাকের গন্ধো ছিলো। একদিন যেই তার পাঁচিল থেকে আলুকাবলির গন্ধো বেড়িয়েছে অম্নি ধর মড় করে তার থাম টাম সুদ্ধু টক টক গন্ধে ভরে গেছিলো।

    হিঃ হিঃ হিঃ।
  • Ekak | ১০ মে ২০১৪ ২২:৫০233372
  • তবে সবজিতে জ্ঞামাকসিনের আর মাছের পেটে ফলিদলের গন্ধ বিরক্তিকর।
  • Abhyu | ১০ মে ২০১৪ ২২:৫০233373
  • বিভূতিবাবুর গল্প হোক হোক।(পরে দমুদির জবা ফুলের পকোড়ার কথা হবে।)
  • Atoz | ১০ মে ২০১৪ ২২:৪৯233371
  • জিরা দিয়ে জিরাপ খান। বেশ একটা অনুপ্রাশ ও হবে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত