এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৩:৩২233040
  • বাদল বাউল সত্যি কালজয়ী গান।
  • pi | ০৯ মে ২০১৪ ১৩:২৯233039
  • একক, বাদল বাউলের সাথে নাচানাচি করা খুচুং কি জাতিস্মর ও শুনেও ভেসে যাবেনা ?

    আর নিবৃত্তি মার্গটা নিয়ে একটু বিস্তারিত হোক।
  • Ekak | ০৯ মে ২০১৪ ১৩:১৬233038
  • এমএম
    দস্তয়েভস্কি তো ফিকশনের জগত। আমি গান নিয়েই বলছিলুম।
  • jhiki | ০৯ মে ২০১৪ ১৩:১৩233036
  • এককের বুচুং গ্রহের খুচুংকে পছন্দ হল, মানে খুবই পছন্দ হল। ঃ)

    সিকির পুঃ ভাঃ কে?
  • Tim | ০৯ মে ২০১৪ ১৩:১৩233037
  • একক পরের গল্পটা বলেনি। খুচুং যখন দেশে ফিরে যাবে। সেখানে তার বেজায় সম্মান হবে। লোকে হাঁ করে সভায় তার গান শুনতে আসবে। গ্রিংতারুং বলে একটা মাল্টিচ্যানেল ইন্স্ট্রুমেন্ট বাজিয়ে খুচুং গাইবে বুচুঙে বুচুঙে খুচুঙোচিহ্ন দিয়ে যাও। হাত্তালি পড়বে খুউব। প্রথম অ্যালবাম বেরোবে, বুচুঙে চাই, বাই খুচুং খিউখম্বার। সেই অ্যালবাম বুচুডিয়াম ডিস্ক পাবে, তখন খুচুং অবলীলায় বলবে আমি রবিবুচুঙের চ্যালা, ঐ ডিস্কে ইসে করি। পরে বয়স বাড়লে অবশ্য এসব কথা মনে থাকবে না। ইত্যাদি।
  • Ekak | ০৯ মে ২০১৪ ১৩:১২233035
  • পাই
    এইগ্রহীয় খুচুং দের এখং নিবৃত্তি মার্গ চলছে। এই ফেজ টা পেরোতে দিতে হবে :)
  • Kaushik Ghosh | ০৯ মে ২০১৪ ১৩:০৯233034
  • ক্যালকুলেটিভ হওয়া খারাপ কিছু নয়। মানে কোনটা রাখতে হবে, আর কোনটা ফেলতে হবে - এটা জানা খুব দরকার।
    (ঊদাহরন - রিডিং। সব কটা পয়েন্ট রাখলে গ্রাফের যা অবস্থা হয়!!)
    রিগ্রেশন লাইন টানতেই হয় তাই :))
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৩:০৭233033
  • পয়েন নম্বর দুই 'একটা উন্নত গ্রহের প্রতিনিধি হিসেবে সে সমস্ত ইতিহাস -বর্তমান কে একটা সুপার এগ্রিগেতেদ ফিলিং এর জায়গা থেকে দেখা' -- যে রবিবাবু এইটা করেন সে রবিবাবুকে আমার মনে ধরে না। অথচ আমিও শতবর্ষ পরের 'পাঠিকা'।
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৩:০২233032
  • নাকি সঙ্গীত নিয়েই বলছেন?
  • pi | ০৯ মে ২০১৪ ১৩:০০233031
  • একক, এই জেনেরেশনের ক'জন এইগ্রহীয় খুচুং এর রবিগানে উৎসাহ আছে একটু খোঁজ নিয়ে দেখিস।
  • এমেম | ০৯ মে ২০১৪ ১২:৫৯233030
  • একক
    রবিবাবুর কথাটা মানলাম। কিন্তু এই হিসেব দিয়ে ধরলে দস্তোইয়েভস্কি ক্লাসিক হতেন না।
  • Tim | ০৯ মে ২০১৪ ১২:৫৮233029
  • এইটাই লিখতে এলাম যে এককের এই পোস্টটা সঞ্চয়যোগ্য। পড়েই নিশপিস মতন হলো। ডিডিদা আর হুতোদা থাকলে বেজায় ভালো পদ্য হত।
    গত কদিন ধরে নানা কারণে মনটা তেতোমতন হয়ে আছে। খুচুং সেটা অনেকটা কাটিয়ে দেবে। ঃ-)
  • sm | ০৯ মে ২০১৪ ১২:৫৬233027
  • খুচুং এর চেয়েও বুচুং টা আরো ভালো। একক বাবু জমিয়ে দিচ্ছেন। চালিয়ে যান।।
  • Blank | ০৯ মে ২০১৪ ১২:৫৬233028
  • ঃ)
  • de | ০৯ মে ২০১৪ ১২:৫২233026
  • বাঃ! এককের এই লেখাটা খুব পছন্দ হোলো। খুচুং কেওঃ))
    এটা কোথাও তুলে রাখা যায় না?

    ইন ফ্যাক্ট, ডিডিদা, হুতো আর একক এঁদের লেখাগুলো কোথাও সঞ্চয় করা উচিত!
  • kaushik | ০৯ মে ২০১৪ ১২:৫০233025
  • শেষ প্যারাটা বেশ!
  • এমেম | ০৯ মে ২০১৪ ১২:৪৮233024
  • তো দেখুন ২৪ ঘন্টা! একজন আমানতকারীকে বিকাশবাবু কেমন ধমকাচ্ছেন।
  • Ekak | ০৯ মে ২০১৪ ১২:৪৫233023
  • ওই তুলনার তর্কের ট্র্যাপে যাবনা। বরং অন্য একটা প্রশ্ন নিয়ে অনেকদিন মাথা কুতকুত কচ্ছে।
    ক্লাসিক কি বানানো যায় না স্বীকৃতি পেতে পেতে হয় ?
    শুধু গান যদি ধরি। রবিবাবুর অনেক গান ক্লাসিকের মর্যাদাপ্রাপ্ত। ধ্রুপদী রাগ সঙ্গীতের সঙ্গে গোলাবেন্না অবশ্যই। সেটা ওনার উদ্দ্যেশ্য ছিল না।
    এবার এই সময়। সুমন ইত্যাদি।

    এবার আমি যদি একটা এনটিটি কে ভাবি যেমন খুচুং যে কিনা বুচুং গ্রহে থাকে সে এক দিন পৃথিবীতে এসে ল্যান্ড করলো। গান শুনতে চাইল। প্রচুর সাউন্ড স্যাম্পল থেকে স্কেল-মিটার ইত্যাদি ধরে আগেই কোনগুলো গান সেটা আলাদা করে নিল। নিধুবাবু থেকে রবিবাবু হয়ে সুমন অবধি।

    এবার খুচুং এর প্র্যাক্টিকালি কোনো ইন্টারেস্ট নেই মিনিবাসের ড্রাইভার নিয়ে -রাস্তার ঘাম নিয়ে -লাল নিশান নিয়ে-নির্দিষ্ট কোনো সময়ের অন্তর্লীন কোলাহল নিয়ে । আবার আছেও। একটা উন্নত গ্রহের প্রতিনিধি হিসেবে সে সমস্ত ইতিহাস -বর্তমান কে একটা সুপার এগ্রিগেতেদ ফিলিং এর জায়গা থেকে দেখা == সঙ্গীত এরকম মনে করে।

    খুচুং কি মন দিয়ে সুমন শুনবে ? নাকি একটু শুনেই বালখিল্য মনে করে বন্ধ করে দেবে ? আমার মনে হয় খুচুং, সে যবেই আসুক সে আজ থেকে একশ বছর পরেও, যদি বাংলা ভাষা দিকোদ করতে পারে তাহলে রবিবাবুর গান শোনাই প্রেফার করবে। দ্যাট সুপার এগ্রিগেশন। যাতে কাল আছে সময় নেই। খুচুং তার মাথায় আলোজ্বলা এন্টেনা দুলিয়ে মাল্তিদায়মেন্সনে নেচেও উঠতে পারে বাদল বাউল বাজায় বাজায় রে !

    এরকম মনে হয়। এটা শুনে রবিভক্তরা খুশি ই হবেন। তবে এর পরে যা মনে হয় শুনে হয়ত হবেননা। রবিবাবু এই পুরো জিনিষটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছিলেন। খুচুং এর কথা ভেবেই। কোথাও সময় রাখেননি শুধু কাল। কোথাও প্লেস নেই শুধু স্পেস। চিরকালের খুচুং দের জন্যে। দ্য সুপার এগ্রিগেতেদ ইমো রবস।
  • b | ০৯ মে ২০১৪ ১২:২৪233022
  • লিরিক আর সুরের ধাঁচ একসঙ্গে পাল্টে দিয়ে ট্রেন্ডসেটার। সেই অর্থে মিল। আর বাকিটা একক যা বল্ল।
  • quark | ০৯ মে ২০১৪ ১২:২২233021
  • খেয়েচে! কোন্‌টা ট্র্যাপ? পা যখন দিতেই হবে, জেনে রাখি।
  • j | ০৯ মে ২০১৪ ১২:১৯233020
  • তব্বে ? টাস্কাতে না এলে এয়ার্টেল নাও আর এনজয়
  • Du | ০৯ মে ২০১৪ ১২:১৮233019
  • এই ট্র্যাপ ফুলপ্রুফ। লোকে পা দেবেই।
  • সিকি | ০৯ মে ২০১৪ ১২:১৪233017
  • ওহো, নিউজটাইম। আহা, প্রাণজুড়নো নিউজ চ্যানেল। এইবারে বাড়ি গিয়ে দেখে এলাম কদিন। খবর ৩৬৫ দিনের টিভিচ্যানেল ভার্সন। দুর্দান্ত।
  • Ekak | ০৯ মে ২০১৪ ১২:১৪233018
  • না, সুমন ধারেকাছে আসেননা। আসেন না তার কারন ঠিক কে উঁচু কে নীচু নয়। পার্সপেক্টিভ একদম আলাদা। টোটাল।
  • j | ০৯ মে ২০১৪ ১২:১৩233016
  • হ্যাঁ এয়ারটেল ডিজিটালে আসে তো নিউজটাইম!.... খবর আসার ব্যাপারে কোনও বাধা নেই
  • সিকি | ০৯ মে ২০১৪ ১২:১২233015
  • দাদু সম্পর্কে সেশ কথা পুঃভাঃ বলে গেছে।

    আর সকলে জাঙিয়া পরা, তুমি একা আলখাল্লা।
  • সিকি | ০৯ মে ২০১৪ ১২:১১233013
  • তিনো প্রভাবিত টিভি চ্যানেল দেখা যায় নাকি গুগাঁতে?
  • সিকি | ০৯ মে ২০১৪ ১২:১১233014
  • কিসুই হবে না। সিবিআই শুনে এত উল্লসিত হবার কী আছে?
  • j | ০৯ মে ২০১৪ ১২:১০233012
  • তিনোমুল প্রভাবিত টিভি চ্যানেলে দেখাচ্ছেই না যে সুপ্রীম কোর্ট কিছু বলেছে :-)
  • সিধু | ০৯ মে ২০১৪ ১২:০৯233011
  • সুমন আর দাদু কাছাকাছি তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত