এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সরব পাঠক | ০৮ মে ২০১৪ ০৮:৫০232681
  • শান্তনু, আর্য --
  • aka | ০৮ মে ২০১৪ ০৮:৪০232679
  • তাই একক আমাকে বলে লাভ নেই। আমি এই তক্কে লেট এন্ট্রি নিয়েছি, লিস্ট অ্যাগ্রেসিভ, অন্যদের বলো। আমিও বলেছি অনেকবার লাভ হয় নি। ঃ)
  • একক | ০৮ মে ২০১৪ ০৮:৩৫232678
  • রাজনৈতিক স্ত্য্যান্ড (ঘোষিত ও কার্য্যত ) নিয়ে আমার নিজেরই প্রশ্ন আছে। ঈশান যেটুকু উত্তর দিয়েছে কেমন একটা পোস্ট ইদীয়লোজিকাল ঘেঁষা লেগেছে বা হয়তো বুঝতে পারি নি বলে। ভবিষ্যতে আবার জিগাবো। তখন ঈশান বলল পরে সিরিয়াসলি কখনো এনিয়ে লিখবে তাই আর এগোইনি। কেও তো পালিয়ে যাচ্ছিনা। একচুয়ালি এইসব আলোচনা শুরু হয়ে ওটা চাপা পরে। তবে ওটা সিরিয়াস বিষয় এবং কেও না তুলুক আমি অন্তত প্রসঙ্গ তুলব।
  • aka | ০৮ মে ২০১৪ ০৮:২১232677
  • আর একক আরও একটু খুঁজলে দেখা যাবে আমি কিন্তু পিটিশন নিয়ে কথা শুরু করি নি, ইচ্ছেও ছিল না। সিকির সাথে গুরুর রাজনৈতিক মত নিয়ে কথা হচ্ছিল। সেখানে কামদুনি ট্যানজেন্সিয়ালি এসেছিল।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৮:০৮232676
  • ধন্যবাদ :)
    বাকিদের কেও আগাম ধন্যবাদ, দয়া করে এই নিয়ে এখানে সুক্ষাতিসুক্ষ তক্ক ও প্রমান দান থেকে বিরত থাকবেন। গ্রুপে আসুন। বাকি কাজ কিভাবে এগোনো যায় কথা হবে।
  • aka | ০৮ মে ২০১৪ ০৭:৫৮232674
  • ওকে বাদ দিলাম।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৭:৫৮232675
  • এগুলো আমি দেখেছি। একটা পরিস্থিতি বিগ্রে যাওয়ার পর কে কাকে কী বলেছে এই তর্কের কোনো শেষ নেই। কাটান দিন :) অনেক হয়েছে। একটা এইম্লেস তর্ক চলেছে তো চলেছেই।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৭:৪৩232672
  • আপনাকে একা বলছিনা। ব্যাপার্তেকবার শুরু হলো তো এভালানস এর মত চলেই যাচ্ছে আর বেড়েই যাচ্ছে। এভাবে কি সবাইকে নিয়ে কাজ এগোয় বলুন। এখানে আর কোনো কথা নয়। না থামালে এ জিনিস থামবে না।
  • aka | ০৮ মে ২০১৪ ০৭:৩৯232671
  • একক আমি অনেক আগে বক্তব্য রেখেছিলাম যে পিটিশন জমা না দেওয়ার দায়িত্ব আমারও। বহু আগে। বরং সবাইকেই রিকোয়েস্ট করেছিলাম কাটিয়ে দিতে।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৭:৩৭232669
  • এবার একটাই কথা বলার। কারো পক্ষ নেওয়ার কোনো ইচ্ছে নেই। কারণ ওসব করে কাজের কাজ কিছু হবেনা।

    একটা টিম তৈরী হয়েছে। তাদের আলোচনার মেইলগ্রুপ আছে। আপনি সেখানে আছেন। এবার একটা পয়েন্ট এ আপনি বুঝতে পারেন নি বা মতবিরোধ যাই হোক আপনি আলোচনা ছেড়ে চলে গেলেন।

    ভালো কথা। না পোষাতেই পারে।

    কিন্তু গত কদিন ধরে এটা কী করছি আমরা ? সবাইকেই বলছি। একদল দামড়া লোক সবাই নিজের কাজের জায়গায় ম্যানেজার লেভেলে তাদের একটা প্রজেক্ট এর রিলিস টাইমে হয়নি বলে প্রশ্ন -মিটিং এবং রুম ছেড়ে বেরিয়ে গিয়ে করিডরে হল্লা।

    এটা কী হচ্ছে আকাবাবু ::)))) আমরা এত চাইল্দিশ বিহেভ করছি কেন ? এতদিন কিছু বলিনি। সুনেছি কার কিসব ব্যক্তিগত খার আছে অমুক তমুক তাই নাক গলাই নি কিন্তু আলটিমেট কেস টা তো এই যে উই ফেইল্ড দ্য রিলিস এন্ড ফাইটিং উইথ এচ আদর অন করিডোর। নট ইভেন ইন দ্য রুম।

    প্লিস প্লিস রেফ্রেইন। একসঙ্গে কাজ করতে গেলে প্রচুর গ্যাপ হয়, সমস্যা হয় বাট দিস ইস নট দ্য এতিচুদ উই শুড শো। হাসব না কাঁদব বোঝা যাচ্ছেনা। এবার এগুলো কাটান সবাই। গ্রুপে আসুন। কিভাবে কাজ টা এগোনো যায় ভাবা যাক।
  • aka | ০৮ মে ২০১৪ ০৭:৩৭232670
  • মানে আমি নিজেকে রিমুভ করার রিকোয়েস্ট জানানোর পর থেকে।
  • aka | ০৮ মে ২০১৪ ০৭:৩৫232668
  • হ্যাঁ এই ইমেলটি আমি পাই নি। তাতে বক্তব্য বদলাতো না, কিন্তু হয়ত ওখানে বলতাম।

    এর পরে আরও একটি কি দুটি ইমেল আমি পেয়েছি।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৭:২৮232667
  • আকাবাবু
    ঈশান বলল আর লিখবেনা তাই আমি তথ্য টুকু দেবার জন্যে বাট ইন করলুম। ফ্রাইডে ২৫থ এ আপনি জানতে চান পিটিশন জমা পড়েছে কিনা। পাই জানায় না পরেনি, এখনো ড্রাইভ চলছে। আরও সই সংঘর হচ্ছে যা এসে পৌছায় নি, ভোটের পরে জমা দেওয়া সম্ভব হবে। আপমি বলেন তাহলে আর কোনো ভ্যালু রইলো না। পাই জানায় পিটিশন নিয়ে সচেতনতা তৈরী ভ্যালুর একটা পার্ট। আপনি ততক্ষনাত জানান সচেতনতার জন্যে পিটিশনের দরকার কি বুঝলেন না এবং এই মর্মে আপনাকে যেন মেইল গ্রুপ থেকে রিমুভ করা হয়।

    স্বভাবতই এর পরে যা যা আলোচনা চলেছে আপনি পান নি।

    এগুলো ইনফরমেশন হিসেবে জানালুম কারণ সব কথা যখন বাইরে আসছেই আর গ্রুপে আমিও আছি।
  • aka | ০৮ মে ২০১৪ ০৭:২৫232666
  • না আমার কাছে নেই।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৭:১৭232665
  • Fri, Apr 25, 2014 at 7:42 PM আমাকে যা দেখাচ্ছে।
  • aka | ০৮ মে ২০১৪ ০৭:১৪232664
  • এই মেলের ডেট ও টাইম কি? আমি এই মেল পাই নি।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০৭:০৪232663
  • এতই যখন হল, আমার নিজের মেল দুটো কপি করে দিই।

    -------------

    To: confrontviolence ....

    দুটো জিনিস লেখার দরকার মনে করছি।

    ১। পিটিশন গুরুচন্ডালির পক্ষ থেকে করা হয়নি। এই গ্রুপ থেকে করা হয়েছিল। তার কী হচ্ছে না হচ্ছে, সেখানে গুরুর কোনো দায়িত্ব নেই। এই গ্রুপের আছে।

    ২। বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে পিটিশন নিয়ে কিছু কাজ হচ্ছিল। আমি যদ্দুর জানি। কেউ কেউ সই করাচ্ছিলেন, পিটিশন এখানেসেখানে পাঠাচ্ছিলেন। কেউ আমার মতো নিশ্চুপ ছিলেন, কিন্তু কবে কোথায় কিভাবে জমা দেওয়া হবে, এই নিয়ে এই গ্রুপেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে দায়িত্ব নেবার কথা এবং উচিত।

    সেই আলোচনা ও দায়িত্ব বন্টন টা করে ফেলা হোক। ব্যক্তিগতভাবে, আমি সই করানো চালানো বা এখনই জমা দিয়ে দেওয়া, কোনোটারই বিপক্ষে নই। তবে আমি নিজে এখনই জমা দিতে তো পারবনা, কারা কিভাবে দায়িত্ব নিচ্ছেন, একটু জানান, নইলে এটা আপাততঃ ঝুলেই থাকবে মনে হচ্ছে।
    ...
    আরেকটা জিনিস যোগ করার আছে। "ভোটের পরে পিটিশন জমা দেওয়া হবে", এটাকে যদি সিদ্ধান্ত বলা হয়, তাহলে সেটা আমার সিদ্ধান্ত ... কিন্তু আমি সেটা ঠিক সিদ্ধান্ত হিসেবে নিইনি, ভোটের আগে আমি বা ঈপ্সিতা কোনোভাবেই এই ব্যাপারে উদ্যোগ নিতে পারবনা, যা করার ভোটের পরে করতে হবে, এইটাই বলার ছিল।

    কিন্তু এটা নিয়ে আর এগোচ্ছি না। ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে উদ্যোগ নেবার সত্যিই মানে নেই। গ্রুপে সবাই আলোচনা করে দায়িত্ব বন্টন করুন। সেটা না হওয়া পর্যন্ত পিটিশন কোথাও জমা দেওয়ার উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে নেবনা। এর পরে পাবলিক ফোরামে পিটিশনের কী হল, এই প্রশ্ন না করে, এখানে আলোচনা করে সিদ্ধান্ত নিন প্লিজ।

    --------------

    ঠিক এটা লেখার পরেই প্রাপকরা পাবলিক ফোরামে এসে লিখলেন। সম্ভতঃ পাবলিক ফোরামে না লিখতে অনুরোধ করা হয়েছে বলেই। এবং গুরুর সঙ্গে পিটিশনের সম্পর্ক প্রমান করতে উঠে পড়ে লাগলেন। ওখানে এক লাইনও না লিখে।

    একে বোধহয় ভ্রাতৃত্ব ও ডেকোরামের চূড়ান্তই বলা চলে। মিসলিডিং তো কোনোভাবেই নয়।

    আমার এইটা এই বিষয়ে শেষ পোস্ট। আর এই নিয়ে লিখবনা। যে যা খুশি লিখতে পারেন। কচলানো কমপ্লিট।
  • aka | ০৮ মে ২০১৪ ০৬:৩৪232662
  • না পিনাকি দুজনকে অ্যাড্রেস করতে গিয়ে কাউকেই করতে পারছে না। আমিও উদ্যোগ, যুক্ত এসব নিয়ে কিছু বলি নি। পিনাকি বলছে দেখে দুয়ের মধ্যে তফাত খোঁজার চেষ্টা করেছি। আমি কখনোই অক্ষকে ডিফেণ্ড করি নি শুধু জিগ্যেস করেছিলাম যে অক্ষকে যে বলা হয়েছে মিসলিড করার চেষ্টা করছে যেটা কিনা বাই দা ওয়ে বক্তাকেই কোয়ালিফাই করে বক্তব্য কে নয় সেটা সম্বন্ধে পিনাকির কি মত। যাক আমার মনে হয় তুমি সবকিছু মিলিয়ে একটা অইডিয়া করছ সেই অনুযায়ী বক্তব্য রাখছ, ঈই সুবৃহত তর্কে সেরকমই স্বাভাবিক। কিন্তু তোমার অনেক্টা মনে হওয়াই বোধহয় ঠিক না।

    যাক বাদ দাও বরং পলিট্ব্যুর মিটিংয়ের প্ল্যান করি।
  • pinaki | ০৮ মে ২০১৪ ০৫:২৪232661
  • আর 'মিসলীডিং' কথাটা চলতে পারে। ওটা বক্তব্যকে কোয়ালিফাই করে বক্তাকে নয়। মানুষের সচেতন ভূমিকা ছাড়াও তার বক্তব্য মিসলীডিং হতে পারে। 'মিথ্যা প্রচার' কথাটার সাথে আমি একমত নই। তোমার বক্তব্যকে আমি 'মিথ্যা প্রচার' হিসেবে দেখিনি।
  • pinaki | ০৮ মে ২০১৪ ০৪:৪৫232660
  • স্ট্রম্যান খাড়া করিনি। ওরকম মনে হচ্ছে কারণ আমি তোমাকে ও আকাকে দুজনকে একসাথে এড্রেস করছি। তোমাদের দুজনের ইস্যু এবং এজেন্ডা আলাদা। কিন্তু তোমরা নিজেরা এখনো অব্দি একে অপরকে ডিফেন্ড করেই লড়ছ। আমার পক্ষে দুটো প্যারালাল তর্ক চালানো সম্ভব নয়। তাই 'যুক্ত থাকা'র তর্কে আমাকে 'উদ্যোগ'কেও এড্রেস করতে হচ্ছে। গুরুর নিজেকে বিযুক্ত রাখার হিডেন এজেন্ডার তর্কে আমাকে 'গুরুর দায়িত্ব' কেও ইনক্লুড করে দিতে হচ্ছে। ইত্যাদি ইত্যাদি। কিন্তু আর এনিয়ে সত্যিই নতুন করে কিছু বলার নেই। কাটিয়ে দাও।
  • a x | ০৮ মে ২০১৪ ০৪:৩১232659
  • পিনাকী, তুমি স্ট্রম্যান খাড়া করে বারবার সেটাকে নক আউট করার চেষ্টা করছ। আমি যা বলিনি, সেগুলো নিয়ে এসে তারপরে বলছ, কিঞ্চিৎ গোলপোস্ট সরানো হয়ে যাচ্ছে। আমি উদ্যোগের কথা বলিনি এটা ২০ বার লেখার পরেও সেটাই লিখেছ। দায়িত্ব নিয়ে কোনো কথা আমি গুরুচন্ডালী কে বলিনি একবারও। আবার একটা স্ট্রম্যান খাড়া করা।

    ঐ মেইলের রেফারেন্স এইজন্য দেওয়া যে এতে কারো যদি মনে হয় গুরুচন্ডালী উদ্যোক্তাদের একজন তাকে খুব একটা দোষ দেওয়া যায়না।

    পিটিশন হোস্ট করলে সেই পাতার লিংক ছিলনা কেন? গুরুচন্ডালী ডট কমে গিয়ে মানে প্রথম পাতায় গিয়ে লোকে পিটিশন খুঁজে বার করবে? আর হ্যাঁ এই মেইল যদি সংহতি, কাফিলা, ব্যানডথট, AIDMK, TMC ইত্যাদির অফিসিয়াল মেইল আইডি থেকে আসত, তারাও যুক্তই থাকত।

    বাড়িতে বন্ধুবান্ধব এসেছে, তাও আবার কোনো প্রশ্ন করলে সময় বুঝে উত্তর দেবার চেষ্টা করব। আমি যুক্ত ছিল বলেছি এই কথাকে মিথ্যে প্রচার এবং মিসলিডিং বলা হয়। তাই তোমার ইন্টার্প্রিটেশন যেমন তোমার আমিও আমার শেষ পোস্ট লোকেদের ওপরেই যা কনক্লুড করার নিজেরাই করবেন বলে ছেড়ে দেব। আমি যা যা জিনিসের বেসিসে বলেছি গুরুচন্ডালি --যুক্ত-- ছিল, সেগুলো হল -

    ১) গুরুচন্ডালীর অফিসিয়াল আইডি থেকে মেইলের অংশবিশেষ। যদি মনে হয় পুরো মেইল না দেখলে বোঝা যাবেনা, ইতি গজ কেস হবে, বলবেন, পুরোটাই দিয়ে দেব।

    From: "গুরুচন্ডা৯" [email protected]

    Dear friend,
    The recent incidents of horrible rape and murders have created unrest in our mind. Therefore, we are thinking of just going beyond updating our Facebook status regularly. We are planning to create a common platform to fight against violence on women; and, as a first step, we have created a petition, and collecting signatures for it. We’ll soon
    deliver this petition to the Chief Minister and the Governor of West Bengal. We have collected signatures in Kolkata and Bengaluru, we are also collecting signatures online.
    We’ve formed a google group named ‘confrontviolence’...

    ২) ঈশানের বানানো পোস্টার যা মিছিলে ডিস্ট্রিবিউট করা হবে কথা হয়েছিল, তার নীচে

    ৩) লিফলেট, যেখানে মূলত পিটিশনের অংশবিশেষ অর্থাৎ দাবীগুলি। নীচে -
    "উপরোক্ত দাবীগুলির সাথে একমত হলে একজন শুভবুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিক হিসেবে আপনাকেও অনুরোধ করছি এই বক্তব্য সরকারের কাছে পৌঁছে দিতে আমাদের সই সংগ্রহ উদ্যোগে অংশগ্রহণ করুন।

    --------
    অনলাইন উদ্যোগটি পাবেনঃ http://www.causes.com/actions/1754934-confront-violence-against-women বা
    http://www.change.org/en-IN/petitions/chief-minister-west-bengal-confront-violence-against-women-2/ কিম্বা
    ওয়েবসাইটে।

    ----------------------------------------------

    এগুলো যদি কেউ অরিজিনাল ডকুমেন্ট দেখতে চান, জানাবেন, এখানে আপলোড করে দেব।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০৩:৩৬232658
  • বলা হয়নি, টিটিদিদির কবিতা দেখতে গিয়ে হুচির পোস্ট দেখলাম। তোমার দুঃখপ্রকাশ করার কিছু হয়নি। ওরকম হয়। টার্গেট ছিলাম আমি, বেচারি ক্রসফায়ারে কেস খেয়ে গেলে তুমি। তোমার কোনো রিঅ্যাকশন অ্যাবসলিউটলি না দিলেও চলত।

    তবে আমাকে উদ্দেশ্য করে লিখলে ভারতীয় সময় একটু রাতের দিকে লেখার চেষ্টা কোরো। নইলে অর্ধেক সময় মিস করি।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৩:২৫232657
  • পিনাকী, আরে এই পুরো আলোচনা তা গ্রুপ মেলে হলে এত ছড়িয়ে ছিটিয়ে মহাভারত হতনা। সেটা যখন হয়নি তখন আর কী করা যাবে। কাটাও।
  • pinaki | ০৮ মে ২০১৪ ০৩:২২232656
  • একক, কনফিউশন মে বী রং চয়েস অফ ওয়ার্ড। হঠাৎ করে 'আমাদের তৈরী পিটিশনে সই করুন' এরকম মেইল পেয়ে ঘেঁটে গেছি, কেসটা কী জানতে চাইছি সম্পাদকের কাছে - এরকম একটা সরল জিজ্ঞাসাসূচক নন-ওপিনিয়নেটেড মেন্টাল স্টেট বোঝাতে চেয়েছি। যাকগে, কাটাও। আর এনিয়ে কচলাতে ইচ্ছে করছে না। তর্ক ঝগড়াতে ঢুকে পড়ার সময় হেবি উত্তেজনা হয়, মনে হয় এই তো, আজই সত্য প্রতিষ্ঠা করেই আমি ছাড়ব। পরে খারাপ লাগে।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৩:২১232655
  • পুলিশের সাইরেন একচুয়ালি বলে "ভয়্ভয়্ভয়্ভয় ...." ওয়া ওয়া ল্যন্গুএজে বলে বলে আমরা বুঝিনা। কাকাতুয়া রা বোঝে। ম্যাকাও রাও। হেব্বি রেগে যায়।
  • riddhi | ০৮ মে ২০১৪ ০৩:১৮232654
  • ঃ)) নাহ, সিরিয়াসলি, ইন্টারপোলে বাংলা ট্রান্সলেটার ভাল আছে? এটা সিরিয়াস প্রশ্ন। আমাদের বাপ-ঠাকুর্দার জমানায় এত সিয়া, কেজিবির দালাল ছিল পাড়ায় পাড়ায়, তারা করে দিত মনে হয়। কিন্তু এখন কারা করে??
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০৩:১২232653
  • পুলিশ পুলিশ। এইমাত্র বাইরে দিয়ে সাইরেন বাজিয়ে গেল।
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৩:০৮232652
  • কিন্তু বাকিদের ও কি সুইচ অফ রোগ হলো নাকি ? না এখনি পুলুশের ভয়ে মার্কেট ফাঁকা হই গেলা !!
  • Ekak | ০৮ মে ২০১৪ ০৩:০৫232651
  • আমার আবার সুইচ অফ রোগ হয়েছে কদিন ধরে। হুস করে ঘন্টা দেড়েকের জন্যে ঘুমিয়ে যাচ্ছি। খিইই বিরক্তিকর :/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত