এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৭ মে ২০১৪ ১৭:২০232560
  • হুঁ, আমিও এই তর্কটা আর করতে চাইছি না। আমি আমার মতটা সাফিশিয়েন্টলি বলেছি। শেষ কথা বলে তর্ক বন্ধ করে দিতে চাইছি এমন নয়। আমর ওপিনিয়নকে কাটাছেঁড়া করে অন্যে কেউ আরো কিছু লিখতেই পারে। কিন্তু আমার দিক থেকে আর নতুন কিছু বলার থাকবে না বলেই মনে হয়।
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৭:১২232559
  • j র পোস্টের প্রেক্ষিতে - জানি। কিন্তু কেউ কেউ ভাবছেন এরকম ভাবে মোদীকে আটকানোর কথা। তাঁদের প্রায়োরিটির ভিত্তি এইরকম। প্র্যাকটিকাল নয় বোধহয়।
  • সিকি | ০৭ মে ২০১৪ ১৭:০৯232558
  • এবারের ইয়ং জেনারেশন ভোটারদের একটা বড় অংশ বিরানব্বই সালে জন্মায়ই নি, দুহাজার দুইতে নিচু ক্লাসের ছাত্র ছিল। দাঙ্গা কী জিনিস, দ্যাখে নি, জানে নি। আমরা যেমন, সত্তরের কাশীপুর বরানগর দেখি নি, বড় হয়ে জেনেছি কিন্তু তাও সেই ফীলিং আসে না সেই গণহত্যার নায়কদের প্রতি, যতটা আসে নরেন্দ্র মোদীর প্রতি।

    ইয়ং জেনারেশন তো বলছে, পুরনো দাঙ্গার ইতিহাস ধরে কতদিন বসে থাকবে, এগিয়ে যেতে হবে না, মোদী সেই এগিয়ে যাবার কাণ্ডারী, অতএব ... কিন্তু আমরা যারা দেখেছি তারা যে কিছুতেই ভুলতে পারি না মোদীর সেইসব দিনের স্পিচসমূহ ...
  • j | ০৭ মে ২০১৪ ১৭:০৮232557
  • থেৎলে মারা প্রদীপ তার পরিবারের কাছে সিপিএম -তৃনো এক হওয়াটা প্রায়োরিটি কখনই হবে না বা সুদীপ্ত গুপ্তর সেই মুখ মনে পড়লেও এক করা মুশকিল

    যার যা প্রেক্ষিত আর কি
  • aka | ০৭ মে ২০১৪ ১৭:০৭232556
  • কিন্তু বাদ দেই। ( এটাই বাদ পড়ে গেল)
  • aka | ০৭ মে ২০১৪ ১৭:০৬232555
  • পিনাকি র এই শেষ পোস্ট, ইশান ও পাইয়ের এতক্ষণ ধরে ডিনায়াল মোড সমস্ত কিছুর এক এক করেই বলা যায়। পিটিশন না জমা দেবার জন্য গুরুচণ্ডালিকে কে কখন কোথায় দায়ী করেছে?
  • j | ০৭ মে ২০১৪ ১৭:০৪232554
  • সরি, "দাঙ্গার খলনায়ক" হবে
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৭:০৩232552
  • সাম্প্রদায়িকতার বিপদ বোধহয় অধিকাংশ মানুষের কাছে প্রাথমিক সমস্যা নয়। বেশ কদিন আগে ফেবু তে দেখলাম, একজন একটা কল দিয়েছে - মোদীকে ঠেকাতে সিপিএম আর তৃণমূলের একজোট হওয়া উচিত। লোকজন কনসার্নড। তার চেয়েও বড় কথা অনুপ্রবেশ ইস্যুটা এখানে লোকজনকে খুঁচিয়ে দিয়েছে। মোদী হয়ত এই ইস্যুর গুরুত্ব সেভাবে বোঝেনি। জাস্ট ভোটের জন্যে ইউজ করেছে। কিন্তু এখানে ইউসিআরসি থেকে ঋত্বিক - এই কালচারাল বহমানতাকে ধরতে পারলে ওই আল ফাল বকে ফেলত না।
    অনুপ্রবেশ ইস্যু বর্ডারে খুব সেনসিটিভ - কিন্তু সেটা দুভাবেই মোদীকে এফেক্ট করবে।
  • j | ০৭ মে ২০১৪ ১৭:০৩232553
  • রুটি পাল্টানোর তাগিদে যদি গড়িয়াহাটে হিন্দু হকারদের লুঙ্গি টুপি পড়িয়ে আমরা সব মুসলমান হয়ে যাই বলে যার দল মিছিল করেন তাকে যদি ১৩ইমে ২০১১ য় ক্ষমতায় আসতে দেখা যায়, ১৬ই মে না হয় সেই দাঙ্গার নায়ককেই দেখতে হবে !

    কি আর করা, রুটি সেঁকার তাগিদ
  • cm | ০৭ মে ২০১৪ ১৭:০০232551
  • খাদ্যগুণের কোন টই আছে? জীবনে প্রথম কেতা করে ফ্যাট ফ্রী দুধ খেলাম, মনে হল সাবান জল খাচ্ছি। ওতে কি কোন উপকার আছে?
  • সিকি | ০৭ মে ২০১৪ ১৬:৫৬232550
  • ঠিক দুশ্চিন্তা নয়। এত বড় ক্রিমিনাল মাইন্ডসেটের লোক দেশের প্রধানমন্ত্রী হচ্ছে। এমনটা বোধ হয় আগে কখনও হয় নি। অটোক্রেটিক হলেও কথা ছিল। এ যে খুনী। জেনোসাইডার। খুবই খারাপ লাগছে।

    আর খালি খালি মনে হচ্ছে, এত বড় দেশ, এত মানুষ, সবাইই কি বোকা? সবাইই ব্রেনওয়াশড?
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৬:৫৩232549
  • এ মেয়েটা খালি দুশ্চিন্তা করে ! আরে কলকাতা দাঙ্গা দেখে ফেলল - গুচ পায়সা (মতান্তরে ক্ষমতা)র কাছে নতিস্বীকার করে ফেলেছে বলে অভিযোগ উঠে গেল - তবু সব সারভাইভ করে যায় যে !! দাম দিতে হয় কিঞ্চিত - সে আর কী করা ! কোল্যাটারাল ড্যামেজ !
  • সিকি | ০৭ মে ২০১৪ ১৬:৫২232547
  • আকা বড় হলে অম্মিতোলাল হবে। :)
  • quark | ০৭ মে ২০১৪ ১৬:৫২232548
  • "ভোটের লাইভ আপডেট" টইয়ের ১৫ পাতায় মাথায় এই পোস্টটা রয়েছে -

    Name: aka Mail: Country:

    IP Address : 168.26.215.13 Date:13 May 2011 -- 06:00 PM

    ল্যাণ্ড স্লাইডের ক্রাইসিস কাটানো সিপিএমের পক্ষে খুব মুশকিল। তাতে অসুবিধা হচ্ছে কদিন বাদে দিদির দলই সিপিএম হয়ে উঠবে। ৩ বছরও লাগবে না।

    :-)
  • tapos | ০৭ মে ২০১৪ ১৬:৪৯232545
  • এইরকম আরও কয়েকটা কাজ-অকাজের টই তুলে দিলে হয়। বাজে টই তলিয়ে যেতে সাহায্য করুন। ভালো টই তুলে আনুন - এরকম একটা আবেদন জনতার কাছে রাখলাম। তারপর ক্রমে কাজের টই গুলো জেগে থাকবে। এমেম কী বলেন ?
  • kumu | ০৭ মে ২০১৪ ১৬:৪৯232546
  • মিনমিন করিয়া
    বলছিলাম যে এত কিছুই হচ্ছে যখন, তখন সুচিত্রা মিত্রকে নিয়ে টইএর নামের বানানটা ঠিক্করে দিলে হয় না?যদি সম্ভব হয়---
  • pi | ০৭ মে ২০১৪ ১৬:৪৩232544
  • সেই পাঁচ বছরে মোদীর বিকল্প উন্নততর মোদী হয়ে উঠবেনা, তার গ্রান্টি আছে ?
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৬:৪১232543
  • এ কী অবোধতা ! দ্রুত ৫ বছর পেরিয়ে যাক, এই রকম ভাবে ভেবে, ১৬ এগিয়ে আনতে চায় না কেন !
  • pi | ০৭ মে ২০১৪ ১৬:৩৬232542
  • এদিকে মোদী যদি এসেই পড়ে, এই ভয়ে আমি ষোলো তারিখকে কেবলি পিছোতে চাইছি।
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৬:৩২232541
  • ১৬ র ছুটির দরখাস্ত জমা দিয়ে অব্দি মনটা কুলু কুলু হয়ে আছে, চোখ নিশপিশ করছে - কী হয় কী হয় ভাব !
  • pi | ০৭ মে ২০১৪ ১৬:২৮232540
  • ভোটের লাইভ আপডেট বলে ও একটা টই আছে। দেখো, যেটা পছ্ন্দ হয় ঃ)
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৬:২৫232538
  • পাই, ১৬ তারিখ কি আলাদা টই খোলা হচ্ছে, না ভোটরঙ্গ কনটিনিউইং ?
  • pinaki | ০৭ মে ২০১৪ ১৬:২৫232539
  • অক্ষদা,

    "পিনাকী, যুক্ত ছিল বলছ তো, আমিও তাই বলেছি। উদ্যোগ অবধি যাইনি।

    তবে, বারবার না বলা সত্ত্বেও তুমি যখন একই কথা বলছ, তখন তোমাকে এবার একটা ছোট্ট প্রশ্ন ঃ

    ধর কাল একটা মেইল পেলে। মোদীর এই উত্থানের বিরুদ্ধে আমরা কিছু অ্যাকশন নেবার কথা ভাবছি। আমরা একটি কমন প্ল্যাটফর্মে আপনাদেরও এতে যোগ দিতে অনুরোধ করছি, আমরা একটি পিটিশন বানিয়েছি ও এটি শীঘ্রই জমা দেবার ব্যবস্থা করা হবে। আমরা "মোদী হঠাও" নমে একটি গুগল গ্রুপও বানিয়েছি।

    মেইলটি এল গুরুচণ্ডালীর মেইল আইডি থেকে।

    এবার কি এই মোদীর বিরুদ্ধে এই কাজে গুরুচন্ডালী উদ্যোগ নিয়েছে?"

    ********************************************************

    যুক্ত থাকার নানা লেভেল হয়। একটা পিটিশনে সই করাটাও একটা ভাবে যুক্ত থাকা। দেখাই যাচ্ছে যুক্ত থাকা শব্দটা নিয়ে তোমার আমার মতপার্থক্য নেই। যুক্ত থাকার লেভেল এবং দায়িত্ব নিয়ে ইন্টারপ্রেটেশনে তফাৎ রয়েছে।

    আর উদ্যোগ অব্দি তুমি লেখায় যাও নি, মনে মনে অবশ্যই গেছো। নইলে উদ্যোগ সংক্রান্ত এই ইমেইলের রেফারেন্স দিতে না। মেইল নিয়ে হাইপথেটিকাল আলোচনার তো দরকার নেই। যা বাস্তবে ঘটেছে সেটা নিয়ে আলোচনা করলেই তো হয়। যে মেইলটার কথা তুমি বলছ সেটা আমি পেয়েছি ২৬শে জুন, ২০১৩। কেউ কেউ পেয়েছে ২৪ শে জুন, ২০১৩। আর কেউ কবে পেয়েছে আমি জানি না। যদি ধরে নিই যে মেইলটা মোটামুটি ঐ সময়কালেই ছাড়া হয়েছিল, সেক্ষেত্রে ঘটনা হল কনফ্রন্ট ভায়োলেন্স ইমেইল গ্রুপ তার দুসপ্তাহ আগে তৈরী, সেই ইমেইল গ্রুপেই পিটিশনের ড্রাফট ফাইনাল হয় এবং অন্যান্য টেকনিক্যাল জিনিসপত্র আলোচনা হয়। তাতে নন-গুরু অনেকেই পার্টিসিপেট করে। তারপর সেই পিটিশনটা যেহেতু গুরুচন্ডালি ওয়েবসাইট হোস্ট করছে সাহায্যকারী হিসেবে, এবং উদ্দেশ্যের সাথে তার সহমত রয়েছে, সে তার নিজের ইউজার বেসের কাছে ঐ পিটিশনে সই করার আবেদন রেখে একটা মেইল পাঠায়। এটা খুবই স্বাভাবিক সৌভ্রাতৃত্বমূলক আচরণ বলে আমার মনে হয়েছে। এটার মাধ্যমে এই পিটিশনের উদ্যোগটা গুরুচন্ডালির - এটা একেবারেই প্রতিষ্ঠা হয় না। এই উদ্যোগের সাফল্য ব্যার্থতার দায়ও গুরুচন্ডালির উপর এসে বর্তায় না। হ্যাঁ, যে আগামাথা কিছুই জানে না, গুরুচন্ডালির একজন ডিস্ট্যান্ট ইউজারের শুধুমাত্র এই ইমেইলটা পেলে এটা তার মনে হতে পারে, এবং সে ভুলক্রমে এই উদ্যোগের সাফল্য ব্যার্থতার জন্য গুরুকে দায়ী করলেও করতে পারে। তখন তাকে উপরের ঘটনাক্রম বলে ব্যাপারটা ব্যাখ্যা করে দিলেই চলে। কিন্তু এই একই কনফিউশন আমার মত একজন যে পুরোটা শুরু থেকে দেখেছে তার হওয়ার মত কোনো কারণ ঘটে নি বলেই আমি মনে করি। তবে তারপরেও কেউ কনফিউজড হলে তাকে ব্যাখ্যা করা উচিৎ, ধৈর্য ধরে। আবার তারও উচিৎ সেই ব্যাখ্যায় আস্থা রাখা, অকারণ অন্য উদ্দেশ্য না খুঁজে।

    আর এতক্ষণ লীফলেট নিয়ে আমি পুরো ভুল ভাবছিলাম। আমি ভাবলাম NAPM এর রিসেন্ট ইলেকশন লীফলেট নিয়ে কথা হচ্ছে। পরে খেয়াল হল এটা কামদুনির সময়কালের লীফলেট। আমি ফিরে গিয়ে সেসময়ের কনভার্সেশনগুলো আবার পড়লাম। দেখলাম সেই লীফলেটের ড্রাফ্ট করেছে সোমনাথ (তাতিন)। সে কোনো অর্থেই গুরুর লোক নয়। খুবই ডিস্ট্যান্ট ইউজার। তাতে প্রকাশক হিসেবে শমীক আর ঈপ্সিতার নাম ছিল। ঈপ্সিতা নিজের নাম উইথড্র করে অনির্বান (আর একজন দূরতম গুরু ইউজার) এর নাম দেওয়ার প্রস্তাব দেয়। অনির্বান তাতে বলে ওটা নিতান্ত প্রেস লাইন, (যা কিনা ঠিকই), যেকোনো কারুর নাম থাকলেই চলে। গত পরশু সার্ভে গুরুর পক্ষ থেকে করা হোক - ঈপ্সিতার এই ইন্টেনশন দিয়ে ওটা গুরুর উদ্যোগ বলে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছিল, সেই একই যুক্তিতে তাহলে এক্ষেত্রে ঈপ্সিতা নিজেকে দূরে রাখতে চেয়েছিল - এই ইন্টেনশন থেকে গুরু এই উদ্যোগে থাকতে চায়নি এমনটা কনক্লুড করা যায়। এগুলো কূট তর্ক চালু রাখার জন্য লিখছি না। সমস্যা হল যখন এই উদ্যোগের শুরু তখন গুরুচন্ডালিকে সচেতন ভাবে দূরে রাখার তো কোনো প্রয়োজন ছিল না। কিন্তু উদ্যোগ ফেল করলে দায়টা গুরুর ঘাড়ে চাপবে এরকম জানা থাকলে আমি নিজেও হয়তো প্রথম থেকেই সচেতনভাবে গুরুকে দূরে রাখার পরামর্শ দিতাম। আমার ধারণা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এর পরবর্তী এধরণের উদ্যোগের ক্ষেত্রে গুরু নিশ্চয়ই শুরুতেই ডিসক্লেমার দিয়ে দেবে কতটুকু ইনভলভ হবে না হবে।
  • pi | ০৭ মে ২০১৪ ১৬:২৩232537
  • কুমুদি, তা আর হয় কই ? এর আগেও তো দেখলাম, লোকজন শুবা বলে গালি দেবার সুখও নেবেন আবার সেই শুবাদের সাইটে এসেই টাইমপাস করার সুখও।
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৬:২২232536
  • ইউ পি তে বেলা ১ টা পর্যন্ত ৩২ পার্সেন্ট পোলিং হয়েছে, আর বিহারে বেলা ১২টা অবধি ২৯ পার্সেন্ট।
  • kumu | ০৭ মে ২০১৪ ১৬:২১232535
  • করলেই
  • তাপস | ০৭ মে ২০১৪ ১৬:১৯232533
  • বাড়িতে কি আজকালের মধ্যে পুলিশ আসবে? ভয়ের টইতে চলে যাব কিনা ভাবছি।
  • kumu | ০৭ মে ২০১৪ ১৬:১৯232534
  • গুরুতে এতদিন আছি এমন বিরক্তিকর পরিবেশ কোনদিন দেখিনি।ছেলেমানুষীর চূড়ান্ত।সকলকে মাথা ঠান্ডা রাখতে অনুরোধ করি।

    এই সাইটের আলোচনা যাদের পছন্দ হচ্ছে না তাঁরা এটি অ্যাভয়েড কর্স্লেই পারেন।
  • pi | ০৭ মে ২০১৪ ১৬:১৬232532
  • আইপির মধ্যে একটা দুটো নম্বর মাস্ক করে দিলেও বোধহয় এক ব্যক্তি নয় কিনা বোঝা যাবে, আর ইনফো চলে যাওয়া সংক্রান্ত ভয় ( যাঁদের আছে) থাকবে না।
  • pi | ০৭ মে ২০১৪ ১৬:১৫232531
  • MG, সেইরকমই লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত