এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ মে ২০১৪ ১৯:০১232170
  • টইটা এমনি দেখাচ্ছে, পিটি, কাগজ ছুঁড়ে ইস্তফা দে ঃ)
  • jhiki | ০৬ মে ২০১৪ ১৮:৫৮232169
  • যে জিনিস ঠিকঠাক রান্না করে খেতে হয়, তা সাধারণতঃ আমরা খাইনা। সে সব্জিই হোক বা মাছ। অল্প তেল, অল্প মশলা আর কম সময়ের রান্নায় যা খেতে ভালো তাই খাই। আর ঝুরিভাজা, সর্ষের ঝাল এসব শুধু ভাতের সাথেই খাওয়া যায়।
  • hu | ০৬ মে ২০১৪ ১৮:৫৬232168
  • পাঁঠার মাংসের রেসিপিতে রাঁধা ইলিশ খেয়েছিলাম একবার এক বাংলাদেশি দোকানে।
  • Tim | ০৬ মে ২০১৪ ১৮:৫৫232167
  • আমি অত কি জানি। আমার রেসিপিতে সবই পাঁঠার মাংসর মত করে করতে হয়।
  • aka | ০৬ মে ২০১৪ ১৮:৫৪232165
  • হোয়াট ইজ দিজ সুরমাই গাই, নেভার হার্ড অ্যাবাউট ইট।
  • hu | ০৬ মে ২০১৪ ১৮:৫৪232166
  • ওরে বোকা, সুস্বাদু মাছকে অত কেরদানি মেরে রান্না করার দরকারই পড়ে না। যে মাছ রান্নায় যত ঝামেলা সেই মাছ তত নিম্নমানের।
  • de | ০৬ মে ২০১৪ ১৮:৫১232164
  • তেলাপিয়া ওই ফিলে করে খেলেই খাওয়া যায় -- তাও মাছে ইন্হেরেন্ট টেস্ট বিশেষ নাই -- সুরমাই, রাওস, টুনা, শার্ক, স্যামন এইসব ভালো।
  • aka | ০৬ মে ২০১৪ ১৮:৪৮232162
  • তবে হ্যাঁ কুড়মুড়ে করে ভাজা আস্ত ক্যাটফিশ দিব্য খেতে।
  • aka | ০৬ মে ২০১৪ ১৮:৪৮232163
  • তেলাপিয়া ফিলে? এঃ। আর নিতে পারি না।
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৮:৪৭232161

  • সুরমাই এর মাথাটা দেখেছেন তো ? বিশাল লম্বা বড়। ওটা দিয়ে একবার পুই দাঁতা র চচ্চরি রেঁধে দেখুন। ইলিশের মাথার চেয়ে খেতে কোনো অংশে কম না। শুক্নলোন্কা -পাঁচ ফোড়ন দেবেন।
  • Tim | ০৬ মে ২০১৪ ১৮:৪০232160
  • তেলাপিয়া খুবই সুস্বাদু মাছ, ঠিকঠাক রান্না করলে। সর্ষে দিয়ে, পেঁয়াজ লঙ্কাগুঁড়ো দিয়ে, কতরকম রেসিপি। আর কিছু নাহোক বেশ করে আদা রসুন কাঁচালঙ্কা কুচি দিয়ে ঝুরো বানিয়ে ফেলা যায় ফিলে থেকে। এইটা আমি ফোনে শুনে শিখিচি। হুচির রেসিপি, ফোনে শেখাতে শেখাতে, সম্ভবত আমার রান্নার ট্র্যাক রেকর্ড ভাবতে গিয়েই, পাসপোর্ট হারিয়ে ফেলেছিলো। সে এক কেলেঙ্কারি।
  • সিকি | ০৬ মে ২০১৪ ১৮:৩৫232158
  • নেতাই, গাজীপুর মণ্ডিতে চলে আয়। সবরকমের ডিসগাস্টিং মছলি পেয়ে যাবি।
  • JAW | ০৬ মে ২০১৪ ১৮:৩৫232159
  • ভয়ে ভয়ে বলেই ফেলি, একবার সমুদ্রের মাছ খাওয়া অভ্যেস হয়ে গেলে মিষ্টিজলের মাছে তেমন কিক পাইনে।
    একক, কিং ম্যাকরেল, তাই তো। দেখতে তো ছোটটার বড়দা।
    আজকাল ফ্রোজেন Basa fillet খুব জনপ্রিয়, দামেও কম। কিছুদিন আগে কাগজে লিখেছিল, মেকং নদীতে বা কোথায় যেন ধরে, চাষ করে, তাতে নাকি কি সব থাকে, মানে ক্ষতিকর আর কি, সঠিক মনে নেই।
  • jhiki | ০৬ মে ২০১৪ ১৮:২৭232157
  • ম্যাকারেল ভালো লাগেনা, তবে নিয়মিত খাই, স্যামনও তাই।

    ৭০০ -৮০০ গ্রামের তেলাপিয়াও বাজে, কেউ একবার নেমতন্ন করে খাইয়েছিল।

    আমাদের দেশী মিষ্টিজলের কোন মাছই এখানে পাওয়া যায়না। ইলিশও না। রুই ধরণের একটা মাছ জ্যান্ত পাওয়া যায়। ওটা খাই।
  • h | ০৬ মে ২০১৪ ১৮:২০232156
  • গুরুচন্ডালি একটা ওয়েবসাইট বা পত্রিকা মূলতঃ এইটা যুক্ত থেকে প্রচার ছাড়া করবে টাই বা কি। আর যাই করুক তোকে উত্তর দেবে কেন? তুই কি ঐ গ্রুপের কনভেনর ছিলি?

    আমার পয়েন্ট হল, একটা পত্রিকা, সেটা তোর প্রিয় পত্রিকা হতে পারে, প্রিয় বন্ধুর চালানো পত্রিকা হতে পারে, সম মনস্ক রিডার দের ক্লাব হতে পারে, কিন্তু সেটা কি করবে সেটা তোকে বলে করবে কেন?

    কেন সময় নষ্ট করছিশ বুঝলাম না। আড্ডা মার, বাড়ি যা। মানে করতেই পারিশ, কিন্তু এই টা ভেবে দেখ, দিস ইজ নট ইউর স্পেস, নাইদার ইওর মানি, হোয়াই বদার। আই মিন হোয়াট দ্য এফ?

    কামদুনির জন্য তো অনেক কিছুর সংগে তুই নিজে নানা ভাবে যুক্ত। একটা গ্রুপ ফেল করেছে ধরে নিয়ে সেই কাজ গুলো বাড়া? গুরুচন্ডালি পত্রিকা বা ব্যক্তি রা ও তাই করবে বা করছে।

    একটা সংগঠন তৈরি ই হয় নি, তৈরি করতে গেলে এত রং নিলে চলে না। কারোর দিক থেকেই। এবার সংগঠন জিনিসটার অকারণ রং আছে, সেটার অভিজ্ঞতা অনেকেরি আছে, তাই হয়তো লুজ সংগঠন জিনিস টা চলার চেষ্টা করছিশ নানা জায়গায়, কিন্তু সেটা অবভিয়াসলি চলে নি, এক্ষেত্রে অন্য ক্ষেত্রে চলচে বা চলবে। তাই এটা তে না পোসালে, একলা একলা কাজ করার জন্য রেডি থাকাই ভালো নয় কি? ফাল্তু বাওয়ালে কি লাভ আছে রে?
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৮:১৪232155

  • সুরমাই হলো কিং ম্যাকারেল।
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৮:১৩232154
  • জনতার পেন্টুতে হালকা ইন্তু পিন্তু কল্লুম :) খ্যা খ্যা
  • JAW | ০৬ মে ২০১৪ ১৮:০৯232153
  • তেলাপিয়া অতীব সুস্বাদু মছলী। ঝাল করলে, আহা! আগে দাম কম ছিল বলে ইজ্জত ছিল না এখন তো দিব্যি জাতে উঠেছে দেখি। আর আজকাল বোম্বাই সাইজের তেলাপিয়া দেখি বাজারে, প্রায় চারা পোনার সঙ্গে পাল্লা দেয়,৬০০/৭০০ গ্রাম ওজন প্রায়। ভয়ে ভয়ে একদিন কিনেই দেখলাম, একই স্বাদ।
    সে এক সময় ছিল, মালয়ালী মাছের দোকানে ইলিশ দেখতাম কিন্তু কি একটা অন্য নাম বলতো। দেখতে ইলিশ, ইলিশই হবে। কিন্তু কিন্তু করে একবার খেয়েই দেখলাম, ইলিশই তো! সমুদ্রের ইলিশ।
    আচ্ছা মালয়ালীরা সুরমাই বলে যাকে সেটা কি মাছ? আর কারিমীন? সেটি ও বা কি?
  • pi | ০৬ মে ২০১৪ ১৭:৫৭232152
  • হানুদা, কামদুনি নিয়ে। ২৫ শে এপ্রিলের প্রোগ্রামটার কথা দেখেছিলে ? মহিলা সংগঠন ই না, অন্য নানা সংগঠন থেকেও আবার করে কিছু করার চেষ্টা করা হচ্ছে। ঐদিন পাবলিক হিয়ারিং ছিল।
  • নেতাই | ০৬ মে ২০১৪ ১৭:৫৬232151
  • পাওয়া তো এদিকেও যায়। ইলিশ টিলিশ কিনতে পারিনা বেশী। দাম বেশী খাদক সংখ্যা কম। তারচেয়ে এই কান্নাকাটিই ভালো। সস্তায় হয়ে যায়। ;-)
  • j | ০৬ মে ২০১৪ ১৭:৫২232150
  • গুরগাঁওতে তো হুহা পাওয়া যায় কালীদা, খাদকের অভাবে কেনা হয় না এই যা

    আরেকটা কথা - ইফ গুরগাঁওয়ে পাওয়া যায়, ক্যান নয়্ডা বি ফার বিহাইন্ড ? প্লিজ এক্সপ্লোর
  • নেতাই | ০৬ মে ২০১৪ ১৭:৪৮232149
  • ঐ ডিসগাস্টিং মছলী কতদিন হয়ে গেল খাইনা। মন হু হু করে ওঠে।
    শুধু রুই আর কাতলা, রুই আর কাতলা। আর পোষায় না কালীদা।
  • j | ০৬ মে ২০১৪ ১৭:৪৬232147
  • তেলাপিয়া ইস ওয়ান অফ দ্য মোষ্ট ডিসগাস্টিং মছলী ইন দ্য ওয়ার্ল্ড
  • a x | ০৬ মে ২০১৪ ১৭:৪৬232148
  • হনু দুটো জিনিস ছিল - এক, পিটিশন জমা দেবা

    দুই, এই পিটিশন ড্রাইভে গুরু যুক্ত ছিল কিনা।

    এক নিয়ে বলেছি, পিটিশন জমা দিতে অনেক দেরী করা হচ্ছে সেই নিয়ে। এটা নিয়ে গ্রুপ মেইলে যা বলার বলেছি। এখানেও বলেছি, এবং ঐ প্রথম পোস্টে এক্স্যাক্টলি জা বলেছিলাম প্রেডিক্টবলি সেটাই হল ঃ-)

    দুই নিয়ে এখানে করচা। পোস্টার ও লিফলেটে গুরুচন্ডালির লিংক - মানে গুরুর প্রথম পাতার লিংক, নট পিটিশন সংক্রান্ত লেখার লিংক বা পিটিশনের লিংক। গ্রুপে মেইলে লেখালেখি গুরুর পক্ষ থেকেই করা হবে বলে মেইল। এই সবের পরে আমি বলেছি গুরুচন্ডালী যুক্ত ছিলনা, এইটে বাজে কথা। গুরুই করবে, গুরুই হোতা, এমন বলিনি। ঈশান প্রমাণ করতে চায়, না গুরুচন্ডালি কস্মিনকালে যুক্ত ছিলনা।

    আর আমার দাবী টাবী না, এইযে লিফলেটে গুরুচন্ডালির লিংক আছে, এইটে বলার পর থেকেই ঈশান খুবই "বিরক্ত"।

    বোঝা গেল?
  • aka | ০৬ মে ২০১৪ ১৭:৪১232146
  • তা হানু এই গ্রুপ ইত্যাদি যা নিয়ে কথা হচ্ছে সেই নিয়ে কতটা ওয়াকিবহাল?
  • aka | ০৬ মে ২০১৪ ১৭:৪০232145
  • সিকি তো আমার থেকেও বড় পণ্ডিত। ঃ)
  • সিকি | ০৬ মে ২০১৪ ১৭:৩৭232144
  • হনু বানান ভুল করছে কেন? "দাবী করিশ নি" লেখা উচিত ছিল না? ;-)
  • h | ০৬ মে ২০১৪ ১৭:৩৩232143
  • কিন্তু আমি, অক্ষ, তোর দাবীটা বুঝি নি। যদিও আমার কাছে দাবী করিস নি ;-) একটা কর্মসূচী নেওয়া হয়েছে। এবার সেটা ভালো করে হয় নি। বা ধরে নিচ্ছি কিসুই হয় নি। তাতে ইশান পাই এরা করবে টা কি। তোরা এক দেশে থাকিশ না। একটা অর্গানাইজেশন অনেকদিন ধরে এক সংগে করিস না। লোক বল্ল নাই, সময় নাই। বাড়িতে বসে মহত দুশ্চিন্তা করা ছাড়া করার আসে টা কি? কোনো অর্গানাইজেশন মিছিল ডাকলে যেতে পারে, তোর দেশে থাকা লোকে ম্যাক্স। তোরা তো দেশেও থাকিশ না। তো পোবোন্দো লেখা আর প্রচারে সাহায্য করা ছাড়া করবি টা কি।

    বেশির ভাগ বৈপ্লবিক কর্মসূচী ই ফেল করে, তাতে কি হয়েছে, এই যেমন আমার জীবন সম্পূর্ণ ফেলিওর, অথচ খুব ই বৈপ্লবিক;-) এটা তো ঘটনা, কামদুনীর লোকেরাই কাফি প্রতিবাদ করেছিল। তাতে বড় অর্গানাইজেশন বা মিডিয়া যে যার জায়গা থেকে পার্টিসিপেট করেছে। সরকার ও লোক কে চাকরি দিয়ে প্রতিবাদ ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেছে। এখানকার অনগ্রাউন্ড আন্দোলন অর্গানাইজ করার সমস্যাও আছে। শহরের লোকেরা সব সময়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে দিনের পর দিন থেকে আন্দোলনে নেতৃত্ত্ব দিতে পারে না। গ্রামের লোকেরা শহরে এসে মিডিয়া র অ্যাটেন্শন গ্র্যাব করার প্রতিবাদ করতে পারে না। মিডিয়া ল্যাদ, গ্রামে কম যায়। বা গেলেও কোনো একটা এজেন্ডার পার্ট হিসেবে যায়। ইনভেস্টিগেশন এ আগ্রহ কম। মহিলা সংগঠন গুলো যা করার ম্যাক্স করেছে।

    কিন্তু বিচারের গল্প বিশেষ এগোয় নি।

    ভলান্টিয়ার দিয়ে কাজ করলে এরকম ই হবে। এতে অসুবিধে কোথায়। এতে গুরুচন্ডালি ই বা করবে টা কি?

    আর যাই করুক, তোকে জিগ্যেস করেই বা কেন করবে? হোয়াট ইজ দ্য দাবী?
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৭:২৭232142
  • তিলাপিয়ার বাজে কেস টা হলো ফলিডল দিয়ে ধরে গ্রামের দিকে আর পেটের কাছে গন্ধ থেকে যায়। পুরো এরিয়া টা কোনো মায়া না করে গোল করে কেটে ফেলে দিলে বাকিটা দারুন। ঝাল-ঝোল-বেকড যেমন খুশি।
  • Kaju | ০৬ মে ২০১৪ ১৭:২৬232141
  • বা-শ্রা র গৌতম ঘোষকে মনে পড়ে গেল !
    আমি তো কালই তেলাপিয়া খেলাম। কই দুঃখী টুক্‌খি মনে হল না তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত