এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৬ মে ২০১৪ ০৯:৩৭231961
  • ভাগ্যবান।
  • jhiki | ০৬ মে ২০১৪ ০৯:৩৬231959
  • আমার এক সহকর্মী তার হবু ছেলের ভারতীয় নাম রাখতে চায়, নামের মানে হতে হবে 'লাকি'।

    হেল্প প্লিজ ...
  • aka | ০৬ মে ২০১৪ ০৯:৩৪231958
  • একক দিনশেষে একটু শুখটান চাই। ঃ)
  • h | ০৬ মে ২০১৪ ০৯:৩২231957
  • এককের মধ্যে একটা নেতা ভাব দেখছি। মিডলগ্রাউন্ড নেওয়াটা একটা বড় নেতার লক্ষন ঃ-))))
  • Ekak | ০৬ মে ২০১৪ ০৯:৩০231956
  • অরণ্য
    ক্ষমতা না থাকলে ভালো হয়না। ক্ষমতা খুব জরুরি। তাকে ব্যালান্স করাও জরুরি। যাই হোক আপাতত সবাই একটু ঠান্ডা মাথা হলে ভালো হয়। ক্ষমতার বিরুদ্ধে লড়াই করতে নিজেদের বোঝাপড়া গুলো ঠিক রাখা দরকার। গ্যাপ থাকলে মিটিয়ে নেওয়া ভালো। এখনো অবধি আশা করছি যে সবাই ভালো চান, কিসে ভালো তাই নিয়ে দ্বন্দ। যতক্ষণ চাওয়া টা আছে বাকিটা সল্ভেব্ল।
  • aka | ০৬ মে ২০১৪ ০৯:২৮231955
  • ইশানকে আবার মনে করিয়ে দিই। কথা হচ্ছে গ্রুপের যেখানে বেশ কিছু ইন্ডিভিজুয়াল একটি সামাজিক বিষয় নিয়ে কথা বলছিল। সেইখানে ইশান পাইয়ের হয়ে প্রায়োরিটাই্শন করে দিল কারণে গুরুতে এমন হয়। আমেন। ঃ)

    যাক অনেক বকলাম। চলুন আপনারা। রাজনৈতিক অবস্থান নিয়ে কোন সদুত্তর পেলে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী "সাইকেল বেচার" জন্য ভুল স্বীকার করে যাব।
  • pi | ০৬ মে ২০১৪ ০৯:২৫231954
  • না,না আপনি চালিয়েই যেতে পারেন। আমার শরীর, মনের উপর চাপ পড়ছে এটা লিখে ফেলে ঠিক কাজ করিনি। এই দিয়ে ইন্ফ্লুয়েন্সড হয়ে দিয়ে, বা আমাকে দাক্ষিণ্য দেখাতে গিয়ে কারুর অভিযোগ করা আটকানোরও কোন কারণ দেখিনা।

    আর তেমনভাবেই লিখেছি, যেমনভাবে যা যা অভিযোগ এসেছে। এর সবকটাই তো শুনতে হয়েছে, এগুলোর সব কটাই চাপে ফেলে, তাই লিস্ট টা করেছি। কন্স্পিরেসি টেসি আপনার মনে হওয়া। তার উপর অবশ্য আমার হাত নেই।
  • aranya | ০৬ মে ২০১৪ ০৯:২১231953
  • পৃথিবী থেকে ক্ষমতা নামক জিনিস-টি দূর হলে ভাল হয় বটে, তবে সেই ইউটোপিয়ান জগৎ আসা অব্দি ক্ষমতার 'অপব্যবহার' নিয়েই মাথা ঘামাতে হবে, কি আর করা।
    রেপিস্ট-দের প্রোটেক্ট করা, ভোটার-দের ভয় দেখিয়ে ভোট দেওয়া থেকে বিরত রাখা - এমন অনেক ক্ষেত্রেই বিশদ তত্ত্বালোচনায় না গিয়েও বলা যায় যে কাজগুলো অন্যায় হচ্ছে, তার বিরোধিতাও করা যায়।
    যাই হোক, এককের থিতু হওয়ার পয়্ন্টে একমত।
  • aka | ০৬ মে ২০১৪ ০৯:২০231952
  • ইশান আমেন। ঃ)))
  • aka | ০৬ মে ২০১৪ ০৯:১৯231951
  • ইশান কারুর ভাবার ওপরে আমার কোনই হাত নেই। তবে আর একবার বলে দেই। যে ইন্টিগ্রিটি থাকলে প্রচণ্ড সময়াভাব মানসিক অশান্তি থাকলেও সেগুলোকে অতিক্রম করে কাজ করা যায় তার নূন্যতম থাকলেই হত। বাকি ভাবনা তোমার ব্যক্তিগত চয়েজ।

    পাই, কেন হোস্টাইল? আমার সাথে আরও অনেকের কথা জুড়ে, কিছু গুরু প্রতিষ্ঠানের কথা কিছু অন্য গ্রুপের কথা জুড়ে এমনভাবে লিখলে মনে হল সবটা একটা বড় কনস্পিরেসির পার্ট। আর গুরুচন্ডালি নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু যদি তোমার যে কিনা পলিসি মেকার নয় তার শরীর ও মনের ওপর চাপ পড়ে তাহলে কিইই বা বলি। চুপ করে যাওয়াই শ্রেয়। সেক্ষেত্রে এই প্রলংগিং সেসন থামালেই ভালো করতে।

    আমি সকালে পিটিশন জমা না পড়ার দায়িত্ব নিজে নিয়েই এই আলোচনা বন্ধ করতে আবেদন জানিয়েছিলাম। তোমাকে অ্যাড্রেস করি নি অবশ্য।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৯:১৭231950
  • ইন্টিগ্রিটির অভাবের অভিযোগ টা কোন সূত্রে এল, সেটা জানলে আপনারা আরও হাঁ হয়ে যাবেন। ওই ক, খ দিয়ে যেটা বলা হয়েছে সেটা আসলে আমি আর পাই। কেন যে রেখে ঢেকে বলে কে জানে। হয়েছিল কি, গ্রুপের একটি আলোচনায় কে কোন দায়িত্ব নেবে এই কথা ওঠায় আমি লিখেছিলাম, পাই এই দায়িত্বটি নেবেনা।

    পাইয়ের তখন আরো চাট্টি কাজ ছিল। না বললে পাই নতুন কাজটির জন্য ঝাঁপাবে, এবং তাতে অন্য জিনিস হ্যাম্পারড হবে, এই আশংকায় স্বতঃপ্রণোদিত হয়েই লিখেছিলাম। তা, এইটা হল বেসিক ইন্টিগ্রিটির অভাব। আমেন।

    তা, সেই অভাব, গুরুতে বিলক্ষণই আছে। অতএব ...
  • aranya | ০৬ মে ২০১৪ ০৯:০৯231948
  • আমি গত ৭ বছরে গুরুর কাজকর্মে ইন্টিগ্রিটির কোন অভাব দেখি নি। পয়সা বা ক্ষমতার দিকে ঢলে পড়ার কোন নিদর্শনও পাই নি, বরং তার উল্টোটাই দেখেছি -এইটুকুই
  • pi | ০৬ মে ২০১৪ ০৯:০৯231949
  • তবে দিনের পর দিন খোঁচা, নিত্যনতুন অভিযোগ। কোন প্রমাণ ছাড়া।
    এটা নেওয়া সত্যি খুব চাপ হয়ে যাচ্ছে। শারীরিক ও মানসিকভাবে। গুরুর কাজকর্ম করা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে।
  • Ekak | ০৬ মে ২০১৪ ০৯:০৭231947
  • ক্ষমতার ধর্মই আগ্রাসন। ক্ষমতার ব্যবহার-অপব্যবহার কথাটা বেড়ালের যুদিশিয়ারী তে ইন্দুরের বিচারের মত। সে যাই হোক ঈশান কি মনে করে পরে বুঝিয়ে বলবে নিশ্চই দরকার ও পরিস্থিতি হলে।
    আপাতত আপনারা একটু থিতু হলে বোধায় ভালো করতেন। উত্তেজনায় এমন কথা বেরয় মুখ দিয়ে যা উদ্দেশ্য নয়। কাজের তো নয় ই।
  • aranya | ০৬ মে ২০১৪ ০৯:০৫231946
  • আরে না, আমি তো বললামই, লিখতে ইচ্ছা না হলে লিখ না
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৯:০৪231945
  • তবে একটা জিনিস না বলে পারছিনা। "ইন্টিগ্রিটির অভাব আছে মনে হওয়া" কে "সময়াভাব" বলে চালানো, মনে হয়, ঠিক স্পষ্ট বা সত্যবাদিতা নয়। এগুলো থাকলে অনেক সমস্যাই হয়না বা হতনা।

    ব্যক্তিগত মত। টন্টিং ছাড়াই।
  • pi | ০৬ মে ২০১৪ ০৮:৫৮231944
  • 'ইন্টিগ্রিটির অভাব, কামদুনি সাইকেল বেচা, গুরুর মার্কেটিং ক্যাম্পেন, অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম পিকনিক, ক্ষমতার সাথে ঢলাঢলি করা, পয়সা বোলতা হ্যায়, শু বা... লিস্টি ক্রমবর্ধমান।'

    এটা লেখার ফলে,
    তাত্বিক প্রশ্ন হোস্টাইল অ্যাটিটিউডে পরিণত হল।
    রাজনৈতিক স্ট্যান্সের প্রশ্ন ব্যক্তিগত হয়ে দাঁড়াল।

    কিছুই বোঝা গেলনা।
  • aka | ০৬ মে ২০১৪ ০৮:৫৬231943
  • অরণ্যদা যা লিখেছি তার এক ফোঁটাও বেশি বলব না। সরি। এতে করে আপনি ধরে নিতেই পারেন যে আকা যা লিখছে তা বিশ্বাসযোগ্য নয়।
  • aranya | ০৬ মে ২০১৪ ০৮:৫৪231942
  • অনেক বিষয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু
    এই 'ইন্টিগ্রিটি' ইয়ানি কি সততার অভাবের অভিযোগটা একটু ডিসটার্বিং লাগে।
    আকা কি একটু বিশদে বলবে কেন এমন মনে হয়। অবশ্য যদি লিখতে ইচ্ছে করে তবেই
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৮:৫৩231941
  • অরণ্যদা, ওইরকমই গ্রসলি ধরা যায়। তার বেশি কিছু হচ্ছেও না। তবে ক্ষমতা তো আসলে অনেক বড়ো একটা ব্যাপার। কিন্তু সেসব তত্ত্বকথা। এখন থাক।
  • aka | ০৬ মে ২০১৪ ০৮:৫২231940
  • কাম্রেড পিনাকি পাইয়ের ৮ঃ৪৩ এর পোস্টটি দেখলে খুশী হবে কিকরে তাত্বিক প্রশ্ন হোস্টাইল অ্যাটিটিউডে পরিণত হয়। কমরেড মনে করে দেখে নেবেন। কিভাবে একটা রাজনৈতিক স্ট্যান্সের প্রশ্ন ব্যক্তিগত হয়ে দাঁড়ায়।
  • aka | ০৬ মে ২০১৪ ০৮:৪৬231939
  • রাজনৈতিক বক্তব্যে একটুও সদুত্তর পাই নি। পেলে জানিয়ে দেব।

    আরে ছেড়েই দিয়েছিলাম তো। ঃ)

    হ্যাঁ সময়াভাব ছিল। তাঅ সত্ত্বেও সময় দিতাম, খুঁজে বের করে। ইন্টিগ্রিটির অভাবের জন্য সেসব করার কথা মনে হয় নি।

    আর কাম্দুনি ঠিক তোমার ব্যপার আমার ব্যপার, এরকম নয় বলেই যেটুকু ইনভ্লভ থাকার থেকেছি যদি কিছু হয়। যে ভাবে বললে সেইভাবে ভাবলে কাটিয়ে দিতাম। যেমন যেগুলো প্রাইভেট ভেঞ্চার সেগুলো থেকে বহুবার নিজেকে কাটিয়ে নিয়েছি বা ছেড়ে দিয়েছি।
  • aranya | ০৬ মে ২০১৪ ০৮:৪৫231938
  • 'গুরুর একটা ক্ষমতাবিরোধী স্ট্যান্স আছে' - এটা বোধায় ঈশান বলতে চাইছ 'ক্ষমতার অপব্যবহার বিরোধী' স্টান্স - ঠিক কি?

    কারণ দেশের আইন অনুযায়ী বিবিধ ক্ষমতা তো সরকারকে দেওয়া হবেই, সেই ক্ষমতা ব্যবহার করে অন্যায় কিছু করা হচ্ছে কিনা সেটাই বিচার্য
  • pi | ০৬ মে ২০১৪ ০৮:৪৩231937
  • ইন্টিগ্রিটির অভাব, কামদুনি সাইকেল বেচা, গুরুর মার্কেটিং ক্যাম্পেন, অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম পিকনিক, ক্ষমতার সাথে ঢলাঢলি করা, পয়সা বোলতা হ্যায়, শু বা... লিস্টি ক্রমবর্ধমান। শুধু ব্রতীন্দাই নেই। ঃ(
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৮:৩৫231936
  • "রাজনৈতিক বক্তব্য"তে তোমার কনফিউশনের সদুত্তর পেয়েছ তো? :-)
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৮:৩৪231935
  • আমি ভেবেছিলাম তুমি সময় দিতে পারোনা। এখানে সেরকমই লিখেছিলে। আমি ফেস ভ্যালুতে নিয়ে বিশ্বাস করেছিলাম। এখন জানছি সেটা ঠিক নয়। সত্যি কথাটা বললেই (মানে এখন যেটা বললে সেটা যদি সত্যি হয়), তাহলে ফেস ভ্যালুতে নিতাম না।

    আর ইন্টিগ্রিটির অভাব থাকায় যেখানে লোকে ১% এফর্টও দেবেনা, সেখানে থাকে কেন, সে নিয়ে এত তক্কই বা কিসের, এটা আমি বুঝিনা। যারা যেমন, তাদের তেমনই ছেড়ে দাও না। তারাও বাঁচে তুমিও।
  • aka | ০৬ মে ২০১৪ ০৮:২৯231934
  • ঈশানের রাজনৈতিক বক্তব্য পড়লাম। কোন বক্তব্য নেই।
  • aka | ০৬ মে ২০১৪ ০৮:২৭231933
  • সোজা প্রশ্নের সোজা উত্তরঃ

    ১) গ্রুপের বাইরে এখানেই গ্রুপ নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে। আর গ্রুপ কোন একটি সিক্রেট সোশাইটি নয় যে তার কথা বলা যাবে না। তাই এক, সেই গ্রুপের কথা এখানে বলাটা পদ্ধতিগতভাবে ভুল মনে হয় নি। এতদিন বলি নি ভদ্রতা করে।
    দুই, গ্রুপে রিজলভ করার কথা ভাবি নি, কারণ প্রাপ্তবয়স্কদের সুচিন্তিত মতামত নিয়ে আর কিই বা রিজলভ।

    ২) না যেখানে ইন্টিগ্রিটির অভাব দেখি সেখানে ১ শতাংশও এফর্ট দেই না। কামদুনির একটাই ফোরাম নয়।

    এটা উত্তর নয়, কিন্তু যে ঈশান মনে করে গ্রুপের কথা রিজলভ করা উচিত সেই ঈশান এই যে বিশেষ পার্টিসিপেশন পাওয়া যাচ্ভ্হ্হে না সেটা গ্রুপে না বলে এখান্ব জিগ্যেস করল কেন?
  • a x | ০৬ মে ২০১৪ ০৮:১৪231932
  • না না সেতো অপছন্দের প্রশ্ন হলে উত্তর নাও দিতে পার, সে অপশন তো সবসময়ই ছিল। এখনও তো দুটো প্রশ্নের উত্তর পেন্ডিং। তাতে কি আমি একবারও "বিরক্ত" হয়েছি বা একি "তঞ্চকতা" বলে মনে করেছি, নাকি পিনাকীই বা কেন এমন "ঝাঁপিয়ে" পড়ে এইরকম অথরিটি সহ "বিবেকের ভূমিকা" নিল বলে ভাবছি?

    তবে কিনা, ঐ দশদিন আগের করা মেইলটা তো সামনের দিকেই আছে। সেখানেও একই কথা লিখেছিলাম বেশ কিছুবার যে আগে জিগেস করে কি শুনেছিলাম। আমিও তখন কেউ আকাশ থেকে পড়েছে বলে দেখতে পেলাম না। এখন কেন পড়েছে, গ্রুপে না পড়ে সাইটে কেন পড়ছে সে প্রশ্নও করবনা। সেও ঠিকই আছে।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৮:০৪231931
  • এবার গুরুর স্ট্যান্স নিয়ে। আকা সূচনাবিন্দুটা মিস করে গেছে। নন্দীগ্রামের পর গুরুর মাথায় হিংসার প্রতিবাদ করে একটা বাক্সো মতো ছবি লাগানো হয়েছিল। কামদুনি, ভোটের আগে দাবীপত্র, ইত্যাদি তো হালের ব্যাপার।

    তা, এসব নিয়ে নির্ঘাত আগেও বলেছি। আরেকবার বলে নিই। কনফিউশনের কিছু নেই। গুরুর একটা ক্ষমতাবিরোধী স্ট্যান্স আছে। মানবাধিকার সংগঠনের যেমন থাকে (এটা উদাহরণ হিসেবে বললাম, ম্যাপিং খুঁজবেন না)। সেটা মতাদর্শ বললে মতাদর্শ, রাজনীতি বললে রাজনীতি। যাই হোক, সেটা এখনও পুরোটা ফর্ম করেনি, চলতে চলতেই করছে। নন্দীগ্রাম হবে জানা ছিলনা, কামদুনি জানা ছিলনা, ক্ষমতার নখদন্ত এর পরে কোথায় বেরোবে জানা নেই। কিন্তু স্ট্যান্সটা থাকবে। এর একটাই দিক, ক্ষমতার নখদন্তের বিরুদ্ধতা।

    আরেকটা অবস্থান আছে। একটি সিভিল সোসাইটি নির্মান। যা, রাজনীতি ও সংস্কৃতির ভিত্তি তৈরি করবে। অর্থাৎ তৃণমূল ক্ষমতায় এলে সিপিএমকে ক্যালাবে, আর সিপিয়েম এলে তৃণমূলকে, এই দুইয়েরই বিরুদ্ধে থাকার মতো একটি সংস্কৃতি দরকার। সেটা একটা অ্যাজেন্ডা বটে। এইটাও কোন রাস্তায় হবে জানা নেই।

    এবার এরা কি অ্যাপলিটিকাল অবস্থান? না। মানবাধিকার যেমন অ্যাপলিটিকাল দাবী নয়, সেরকমই। কিন্তু এটা কি দলীয় রাজনীতি? একেবারেই না। গুরু নীতিগতভাবেই দলগত রাজনীতিতে নেই। এতে কনফিউশনের কিছু নেই তো। আশা করি সোজা করেই বলতে পারলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত