এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৮:০২231930
  • বেশ তো ইচ্ছে হলে খুঁজো। ইচ্ছে হলে সোজা প্রশ্নের সোজা উত্তর দিও। ততক্ষণও তুমিও ঠিক পাত্তা পাবার যোগ্য না। দেবোনা।
  • a x | ০৬ মে ২০১৪ ০৭:৫৮231929
  • ওহো দমুর কারো কাছে নাম করে জিজ্ঞেস করা উচিৎ ছিল, আর নাম করে জিজ্ঞেস না করে কেউ এখানে কারো কথার উত্তর দেয়না, দিলে সেগুলো "ঝাঁপিয়ে পড়া"? এই ঝাঁপিয়ে পড়া, ধুইয়ে দেওয়া এগুলো তো অনেক হল, যদিও পিনাকী বলবে, আহা বেচারীরা ওরকম বলে একটু।

    অ্যাস ইফ আমি অথরিটি, এইটে তো তোমার নিজের তৈরি হওয়া নোশন, এ নিয়ে আমি কি আর বলিতে পারি। আমি কি আর বুঝেছিলাম গুরুচন্ডালি ডট কম লেখা আছে এটা জানানো হলে এত অসুবিধে হবে?

    নাহ্‌ মেইল/টই আমি এখনও খুঁজি নি। গাদাখানেক মেইল থেকে খোঁজার ইচ্ছে হলে তবেই খুঁজব, এও বলেছি। আর এটা তো ট্যাকটিক্সই, বহুবার এটা ব্যবহৃত হল। আগে আগে ব্যস্ত হয়ে সব ফেলে উঠে পড়ে খুঁজতাম। এখন পাত্তা দিইনা। এই তফাৎ।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৭:৪৮231928
  • আকাকেও দুটো প্রশ্ন। কোনো টন্ট ইত্যাদি ছাড়া।

    ১। গ্রুপ নিয়ে যদি যে সমস্যাগুলো হয়েছে বলে লিখেছ, সেগুলো গ্রুপে তোলোনি কেন? এতদিন বাদে এখানে তোলাটা পদ্ধতিগতভাবে ঠিক? গ্রুপের কথা গ্রুপে লিখবনা, রিজলভ করার চেষ্টাও করবনা, ভাটে এসে একদিন লিখব, এটা কী ধরণের অ্যাটিটিউড?

    ২। কামদুনি নিয়ে এখানে অনেক কিছু লিখলে। দুর্ভাগ্যজনক ইত্যাদি। সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এর দশ শতাংশ এফর্ট কী ওই গ্রুপটার পিছনে দিয়েছ? কোনো সমস্যা থাকলে আলোচনা, কোনো লিডারশিপ নেওয়া ইত্যাদি তে? সেটা না দিয়ে, গ্রুপের বাইরে এসে সেটা নিয়ে সমালোচনা করে যাওয়া কতটা যুক্তিযুক্ত?

    সোজা প্রশ্ন। সোজা উত্তর দিও।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৭:৪০231927
  • অক্ষকে মেনলি দুটো প্রশ্ন।

    ১। "পিটিশন যে গুরুর উদ্যোগ নয়" এটা আমি মেলগ্রুপে লিখেছিলাম। তুমি সেটা দেখছ। এই নিয়ে মতবিরোধ আছে জেনেছ। জেনেও প্রসঙ্গটা মেলগ্রুপে না তুলে এখানে লিখেছ। অ্যাজ ইফ এ ব্যাপারে তুমিই অথরিটি। দমু অ্যাজ সাচ তোমার কাছে কিছু জানতে চেয়েছে বলে দেখিনি, প্রায় ঝাঁপিয়ে পড়েই লিখেছ। সেটা পদ্ধতিগতভাবে ঠিক?

    ২। তুমি একটা সিরিয়াস অভিযোগ তুলেছ। "বারবার" তুমি একটা জিনিস জানতে চেয়েছ, ইত্যাদি বলে। বারবার কী জানতে চেয়েছ, জানতে চাওয়ায় বলেছ মেল পাঠিয়ে দেব। তারপর বোধহয় মেলটা পাওনি। অস্বাভাবিক নয়, আমরা কেউই পাইনি। তাতে ঘুরে এসে বলেছ, "এটা ট্র্যাপ"। নিজে ক্লেম করব, প্রমান দেব বলে দাবী করব, তারপর দিতে পারবনা, তখন বলব চক্রান্ত, এগুলো তো বেসিকালি খিল্লি যোগ্য। একটা ভুল দাবী করে ফেললে সেটা স্বীকার করে নেওয়াই কী বাঞ্ছনীয় না?

    দেখি, ভুল স্বীকার কার মতো সৎসাহস আছে কিনা। আসলে দূর থেকে চোখে আঙুল দাদা হতে ভালো লাগে, নিজের দিকে প্রশ্ন এলে খুবই অস্বস্তি হয়। তা, এই দুটো প্রশ্ন সরাসরি করলাম। দেখি এড়িয়ে যাওয়া হয়, নাকি সোজা উত্তর দেবার ক্ষমতা থাকে।
  • aka | ০৬ মে ২০১৪ ০৭:০৬231926
  • কমরেড পিনাকি যদি পাই বা ঈশানের সাথে তক্কো করে তাহলে সেটা তক্কো, আকা করলে হস্টাইল ব্যাভার। কি বলি বলুন এই যুক্তির। ঃ)

    মূলতঃ আমি কখনোই কাউকে ব্যক্তিগত আক্রমণ করি নাই। তাত্বিক সমস্যাই ব্যক্ত করেছি। সেটা ব্যক্তিগত ভাবে নিলে কিই বা করি? বরং পিনাকি এইটাকে হস্টাইল আখ্যা দেওয়াটাই আমার একটু হস্টাইল লাগল। অফলাইন ফাইন আমারও নেই, একেবারে নেই বললে ভুল হবে, মাঝে মাঝেই কারুর কারুর সাথে অফলাইন কথা হয়, গুরুর সূত্রেই পরিচয়, তাঁদের সাথে গপ্পো গাছাও হয়। কিন্তু এখানের বক্তব্য এখানেই রাখি সোচ্চারে। ভাবতে পারেন একে হস্টাইল ব্যভার। আমার মনে হল এটা আমার কথা। আর আক্রমণের এগেইন্স্টে প্রতি আক্রমণ আছে, প্রতিটা টন্টের এগেইন্স্টে প্রতি টন্ট আছে, পুরো ডেবিট ক্রেডিট বুঝিয়ে দেব। সেটা ধরে নিন এস্টাইল। তাই নিয়ে বলার কিছু নেই, কিন্তু আমি আজ থেকে ঠিক করেছি টন্ট ফন্ট ছেড়ে সোজা কথাই বলব।

    আর কমরেড পিনাকি গুরুচণ্ডালি যে ভলান্টিয়ার বেস পেয়েছে সেটা ঈর্ষণীয়। সেগুলো কনভেনিয়েন্টলি ভুলে যাবেনই বা কেন? সবাই শত্রু, সবাই সবসময়ে একটা বিরাট কনস্পিরেসি করে চলেছে এমন মনে হওয়াটাও কি হস্টাইল নয়?
  • অরিন্দম | ০৬ মে ২০১৪ ০৬:৫০231925
  • ঈশান যেভাবে বিষয়টি বুঝিয়েছেন সেটা তাত্ত্বিক দিক। বাস্তবে ব্যপারটা সেভাবে দেখেনা মানুষ। অভীক সরকার সহ আবাপ গ্রুপের লোকজন কোন একটি সামাজিক ইস্যুতে রাস্তায় নামলে প্রাথমিকভাবে লোকে বলে এই আন্দোলনের নেতৃত্বে আবাপ আছে।
    সেই আন্দোলনের খবর আবাপতে ছাপলে এবং ছাপবেই। লোককে যোগদানে আহ্বান করলে তখন প্রতিষ্ঠানের নামও যুক্ত হয়।
    ব্যক্তি সত্ত্বা ও প্রাতিষ্ঠানিক সত্ত্বাকে সবসময় সমান্তরাল ভাবে দেখা সম্ভব নয়। এটাই বাস্তব চিত্র।
  • a x | ০৬ মে ২০১৪ ০৬:৩৯231924
  • পিনাকীকে ঐ সিনিকাল হয়ে গেলর উত্তরেই - হ্যাঁ ব্যাক্তি হিসেবে ঈশানও যেখানে খুশি যেতে পারে। যেকোনো মিটিং মিছিলে। সেটা গুরুচন্ডালীর ব্যাজ পরে যাচ্ছে এমন তো ভাববনা। কিন্তু কেউ যদি কোনো মেইলে বলে, এইটা তাহলে গুরুচন্ডালির পক্ষ থেকে করা হোক, এবং ঈশান বলে, হ্যাঁ হোক, তখন সে গুরুচন্ডালীর ব্যাজ পরেই বলছে বলে মনে করব। কারণ নিজেই বলেছে ঈশান। এক্তিয়ার। ঈশানের এক্তিয়ার আছে। এটা সিনিকাল?
  • a x | ০৬ মে ২০১৪ ০৬:২২231923
  • ঈশান লিখেছে - "সরাসরি এখানে এসে টপিঅকটা তুলেছ। " এটা একেবারেই বাজে কথা। আমি লিখেছি দমুর কথার উত্তরে। হঠাৎ করে এই টপিক তুলিনি।
  • a x | ০৬ মে ২০১৪ ০৬:১৯231922
  • ঈশানের উত্তর দেবার স্টাইল চিরকালই আক্রমণাত্মক। সেভাবে লিখতে থাকলে লোকেও মাঝে মাঝে টেস্ট অফ ওন মেডিসিন দেবেই।

    এই কচকচিতেও আমি কিছু ব্যক্তিগত ভাবে অক্রমণাত্মক লেখার আগেই অনেক কিছু বলা হয়েছে। সেগুলোও তো এইখানেই আছে।
  • a x | ০৬ মে ২০১৪ ০৬:১২231921
  • পিনাকী, হ্যাঁ, অফকোর্স দময়ন্তীর ঐ কথাটা আগের কথার সূত্রেই এসেছে। সেখান থেকেই আমি গুরুচন্ডালী যুক্ত ছিল এটা বলার জন্যই ঐ কথাগুলো বলেছি। সেতো এখনও বলছি, কষ্ট করে বুঝতে হবে এমন তো না। কি মুশকিল। ইঙ্গিতবাহী টাহী না, গুরু যুক্ত ছিল আমি এখনও বলছি। গুরুই উদ্যোক্তা ছিল একথা বলিনি। না শুধু রাজনৈতিক পিটিশন হোস্ট না। লিফলেটে গুরুর সাইট অ্যাড্রেস। এবং ঐ গুরুর পক্ষ থেকে কী কী করা হবে। মেইলগ্রুপে আলোচনায় উঠে আসা যে এই সার্ভে/লেখালেখি গুরুর পক্ষ থেকে করা হবে তা নিয়ে আমি আগে একটা প্রশ্ন করেছিলাম ঈশানকে, তোমাকেও করছি, পাই না হয়ে যদি ঈশান বলত, হ্যাঁ ঠিক আছে, তাই হোক। তাহলেও কী এই একই কথা বলতে তখন?
  • Abhyu | ০৬ মে ২০১৪ ০৫:৪৯231920
  • বাজে কথা মানে খারাপ কিছু না, বাজে বকা আর কি।
  • Abhyu | ০৬ মে ২০১৪ ০৫:৪৮231919
  • কাল কি অনুকূল? দুটি বাজে কথা বলা যাবে?
  • Ekak | ০৬ মে ২০১৪ ০৫:৩৮231918
  • জিমি পেজ কে নিয়ে কোনো কথা হবেনা।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০৫:২৭231917
  • কমঃ আকাকে পরে লিখবো। এখন ঘুমোতে যাই।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০৫:১৭231916
  • অক্ষদা দময়ন্তীদির পোস্টের উত্তরে তুমি যা লিখেছো সেটা খুব পরিষ্কার করেই 'গুরু যুক্ত নয়' এটাকে ভুল প্রমাণ করার চেষ্টার ইঙ্গিতবাহী। শুধু কিছু ইনফর্মেশন নয়। ঈশানের স্পেসিফিক অভিযোগ এইটা। ঈশানের বক্তব্য হল ঐ ভুল প্রমাণ করার চেষ্টাটা তুমি মেল গ্রুপে করতে পারতে।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০৫:১৩231915
  • অক্ষদা, এইটা কিন্তু বড্ড সিনিক হয়ে গেল। একটা ওয়েবসাইট বা অনলাইন ঠেক যার একটা রাজনৈতিক সত্ত্বা আছে, সে মাঝে মধ্যেই রাজনৈতিক লেখাপত্র ছাপে, সে রাজনৈতিক পিটিশন হোস্টও করে, অথচ সে কেবল পিটিশনের উদ্যোক্তা হওয়ার দায়িত্ব নিতে চায় না বলে তাকে সন্দেহ করা হবে?

    একই সাথে পাই কে নিয়ে সমস্যা যে সে মাঝেমধ্যেই গুরুকে রিপ্রেজেন্ট করে ফেলে। ওদিকে সেই পাইই প্রকাশ্যে সরকারবিরোধী সভাসমিতিতে যাচ্ছে। গুরুচন্ডালির রিপ্রেজেন্টেশনটাকে তো বাড়িতে রেখে যাচ্ছে না। গুরুর প্রকাশ্য রাজনৈতিক সত্ত্বা নিয়ে যদি সমস্যা থাকতো তাহলে তো এইটা প্রথম আটকানো দরকার ছিল। হয় পাই গুরুকে রিপ্রেজেন্ট করতে পারবে না, নয় পাই সভাসমিতিতে যাবে না। সেরকম তো কিছু করা হয়েছে বলে শুনি নি।

    কামদুনি নিয়ে উদ্যোগ যখন শুরু হল তখন ঈশানের পরিশ্কার বক্তব্য ছিল সরকারের দায় উল্লেখ করতে হবে। আকাই বরং বিপক্ষে ছিল। অথচ যখন অজ্জিতদা পয়সা ইত্যাদির প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ করল তখন কারুর এগুলো মনে পড়ল না। মানে গুরু রাজনৈতিক হলেও সমস্যা, না হলেও সমস্যা। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে একই সেট অফ পিপল এর সমস্যা।

    ব্রতীনের টই নিয়ে কী দেখা গেল? একদিকে অক্ষদার অভিযোগ ঈশান আগে অজ্জিতদার টই উড়িয়েছে গুরু নিয়ে ওঠা অভিযোগ যাতে প্রকাশ্যে চর্চা না হয় সেইজন্য। ওদিকে শিবুদা ব্রতীনকে বলছে অজ্জিতদা ঈশানের কাছের লোক, তার কথায় ঈশানের যায় আসে, তাই উড়িয়েছে আর ব্রতীনও বলছে অজ্জিতদা প্রেফারেন্সিয়াল ট্রীটমেন্ট পেয়েছে যেটা ও পাচ্ছে না।

    এটা অনেকটা সীতার অগ্নিপরীক্ষা টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে। কমিউকেশনে ভুলত্রুটি, আচরণ জনিত ক্ষোভ একটা ব্যাপার। কিন্তু সেগুলোকে আপন মনের মাধুরি মিশিয়ে আরবিট সিরিয়াস ধরণের অভিযোগে টার্ন করিয়ে দেওয়া হচ্ছে। যেমন গুরু ব্যক্তিগত ইনফর্মেশন কালেক্ট করছে, গুরু পয়সা ও পাওয়ারের প্রতি ঝুঁকে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো অত্যন্ত সিরিয়াস ধরণের ডিফেমেশন। এডাল্ট লোকজনের এটা বোঝা উচিৎ। তারপর যখন ঈশান বা পাই ভেহেমেন্টলি নিজেদের ডিফেন্ড করতে চেষ্টা করছে, তখন 'তোমরা কী রুড', 'তোমরা খুব ন্যাগিং' - এই জায়গায় ব্যাপারটা চলে যাচ্ছে। বলতে বাধ্য হচ্ছি এইটা মোটেই ভালো লাগছে না।

    সবসময় কোর গ্রুপ ইত্যাদির আবাজ দিতে দেখি লোকজনকে। দাবীখানা হল এই কোর গ্রুপের (প্র্যাকটিক্যালি ঈশান ও পাই) ভুলভাল আচরণের কারণে বহু বহু লোক নাকি গুরুতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অথচ আমার অভিজ্ঞতা বলে এই মুহুর্তে যারা ভাটে পার্টিসিপেট করে, ঈশান বা পাই এর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে তখন হনুদা, অরণ্যদা কখনো হুতো বা আমি ছাড়া খুব স্ট্রংলি ওদের পক্ষ নিয়ে কাউকে আমি বলতে দেখিনি। দেখে মনে হয় বাস্তবতঃ একটা অত্যন্ত হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে ওরা রয়েছে যেখানে ওদের বিরুদ্ধে বলার লোকই অনেক বেশী। তো এরকম একটা পরিবেশে ওদের আচরণের জন্য লোকে কিভাবে গুরু ছেড়ে চলে যেতে পারে আমার মাথায় ঢোকে না। অন্য সবকিছুর মতো এটাও আমার হাওয়ায় ভাসা একটা মিথ বলেই মনে হয়।

    আমি জানি এই কথাগুলো বলার জন্য আমিও 'চিহ্নিত' হবো। বা হতে বাকি নেই হয়তো। কিন্তু কাউকে তো বলতে হবে পরিষ্কার করে। এমন নয় আমি ঈশান বা পাই এর সাথে সবসময় সহমত হয়ে তক্কো করেছি। সময় বিশেষে দুজনেরই তক্কো করার ধরণ আমার অপছন্দ হয়েছে। পাই এর সাথে আমি প্রকাশ্যেই ঝগড়া করেছি বহুবার। কিন্তু এই হাওয়ায় ভাসা মিথগুলোকে কাটাছেঁড়া করাটা কর্তব্য মনে করছি। এগুলো অত্যন্ত ইরেসপন্সিবল লাগছে। আগে কখনো এত স্পষ্ট করে বলি নি। এবার বললাম। আর হ্যাঁ, ওদের দুজনের সাথে আমার গত দুবছরে একবার দুবারের বেশী 'অফলাইন' হয় নি।

    আগেও বল্লাম। আবারও বলি। হতেই পারে কখনো ঈশান বা পাই এর তর্ক করার ধরণ লোকের পছন্দ হল না, কোনো সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বা সিদ্ধান্ত কমিউনিকেট করার পদ্ধতি লোকের পছন্দ হল না। কিন্তু সেই অভিযোগকে সেই স্তরেই কেন রাখা যাচ্ছে না? কেন সব সময়েই সেটাকে এক্সটেন্ড করে তার সাথে একটা অভিসন্ধি জুড়ে ব্যাপারটাকে একটা হাশ হাশ কনস্পিরেসি টাইপের রূপ দেওয়া হচ্ছে? এটা আমি ভাবতে বলব। এটাকে শুধু ওদের দায় বলে এড়িয়ে যাওয়া যাবে না।
  • Ekak | ০৬ মে ২০১৪ ০৫:১০231914
  • ঊঊঊঊঊঊঊঊউ
  • a x | ০৬ মে ২০১৪ ০৫:০১231913
  • ঈশান আবার দুটো জিনিস গোলানোর চেষ্টা করছে। পিটিশন জমা দেওয়া হলনা বলে অপছন্দ ওখানে জানিয়েছিলাম। আমার কথার পরে তোমার ঐ গুরুচন্ডালি সংক্রান্ত পোস্ট তখন বুঝিনি বলেই ওখানে লিখেছিলাম। তারপর দেখলাম আকা লিখেছে, তুমি তার উত্তর দিয়েছ, আমি ভেবেছিলাম ওটা আমার পোস্টের উত্তর।

    এখানেও আমি কিছু লিখিনি - দমুর পোস্টের উত্তরে পিটিশনের লিফলেটে কি আছে বলাতে যদি আমাকে বলা হয় মিসলিডিং, মিথ্যে প্রচার তাহলে আমি ধমক খেয়ে চুপ করে যাব, এ আশা বেশি না রাখাই ভালো ঃ-)

    হ্যাঁ পিটিশন সংক্রান্ত অপছন্দের কথা ওখানেই জানিয়েছি।
  • aka | ০৬ মে ২০১৪ ০৪:৪৮231912
  • কমরেড পিনাকিকেঃ

    হ্যাঁ গ্রুপে আমার নিজের ইন্টিগ্রিটির সমস্যা আছে বলে মনে হয়েছিল। কোন নাম উল্লেখ না করে নিচের ঘটনাগুলো বলছি, দরকার পড়লে সেই ইমেল থ্রেড আপনাকে ফরোয়ার্ড করে দেব।

    ধরুণ ক একটি আইডিয়া দিল। ক এর সেই আইডিয়া অনেকের পছন্দ হল। ক সেই আইডিয়ার রাফ ড্রাফট করল। আইডিয়াটি ক্রিয়েটিভ। আর কয়ের ক্রিয়েটিভ ব্যাণ্ড উইদ জিরো। আশা এই যে অনেক ক্রিয়েটিভ লোকের মধ্যে পড়লে একটা ভালো কিছু দাঁড়াবে। এবারে খ সেই রাফ ড্রাফটের অনেক রিভিউ কমেন্ট দিলেন ভালো কথা, খুবই এক্সপেক্টেড। খ আরও জিজ্ঞেস করলেন এটা ড্রাইভ কি করে করা হবে। ক, তখন নিজের কিছু কমিটমেন্ট করার পরে বলল, গ হল ড্রাইভ করার ওস্তাদ, তাহলে গ ই ড্রাইভ করুক না কেন, আমরা সাপোর্ট করব। খ, গয়ের হয়ে উত্তর দিলেন না, গ এটা করতে পারবে না, ক কেই করতে হবে।

    কয়ের মনে হল আরে এর মধ্যে এরকম কেন? এক তো, গ য়ের অসুবিধা হলে সেই বলতে পারত। গ্রুপের বাকিদেরও কোন কথা নেই কেন? মনে হল একটি অদৃশ্য বাউন্ডারি তৈরি হয়েছে কিছু বোঝার আগেই।

    এসব আমার মনে হয় ইন্টিগ্রিটিরই সমস্যা।

    খুব খারাপ লাগছে যে আসল ইস্যু মানে কামদুনির ভয়ংকর ঘটনা এই আকচা আকচিতে সেকেণ্ডারি হয়ে গেল।
  • aka | ০৬ মে ২০১৪ ০৪:৩৮231911
  • কেনই বা ভোটের আগে একটি রাজনৈতিক প্যামফ্লেট তৈরি করবে এবং তাতে গুরুচণ্ডালি পত্রিকার এন্ডোর্সমেন্টও থাকবে। সদুত্তর পেলে "সাইকেল বেচার" পোস্টগুলোর জন্য দুঃখ প্রকাশ করে যাব। সদুত্তর না পেয়ে যদি বাইপাসিং যুক্তি সমূহ পাই তাহলে ইগনোর করব। টন্ট আর করব না। আপনি আচরি ধর্ম ইত্যাদি।
  • aka | ০৬ মে ২০১৪ ০৪:৩৫231910
  • এই ইনকনসিস্টেন্সি থাকলেই বা অসুবিধা কিসের? কিছুই নেই। দুটো কথা বলি, এই ইনকনসিস্টেন্সি অনেক জায়গায় দেখি। এর দুটো পসিবিলিটি মাথায় আসে, এক, যখন যে সময়ে কোন একটা জিনিষ হট সেই জিনিষটিকে প্যারাশুট করে কিছুটা মার্কেটিং প্রোপাগাণ্ডা। আর দ্বিতীয় হল, যেহেতু গুরুচণ্ডালি কখনই ঠিক মতন প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে নি তাই অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা। দ্বিতীয়টা হলে কিছুই বলার নেই। প্রথমটা হলে সাইটের ইউজার হিসেবে কামদুনির মতন ঘটনাকে মার্কেটিং প্রোপাগাণ্ডা করলে আমার গায়ে লাগে আমি আমার মতন প্রতিবাদ করব। হ্যাঁ আমি ধরে নিয়েছি প্রথমটি এবং সেই নিয়ে টন্টও করেছি। এরকম পরিষ্কার করে না লিখে। টন্ট কেন সে কথা আগে বলেছি। এখানে কোন টন্ট করছি না, খুব পরিষ্কার করে লিখছি। তো এই কনফিউশনের উত্তরে গুরুচণ্ডালির কোন স্পষ্ট উত্তর কোনদিন পাই নি, একসেপ্ট, যে ঐ পোস্টার গুলো গুরুচণ্ডালিকে ডোনেট করেছি। কেন? যে গুরুচণ্ডালি নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে এতটাই স্পর্শকাতর সে কেন ঐ রাজনৈতিক পোস্টার গুরুর ব্যানারে ছাপবে?
  • aka | ০৬ মে ২০১৪ ০৪:২৮231909
  • খেয়াল আছে যখন মিছিল হল তখন তড়িঘড়ি গুরুচণ্ডালি.কম এর ব্যানারে পোস্টার ছাপা ও মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। সেই মিছিলের ছবিও এখানে ছাপা হয়েছিল, খুব সম্ভবত। এতে আপত্তির কি আছে? একটি পত্রিকা যদি একটি সামাজিক এভিলের এগেইনস্টে নিজস্ব রাজনৈতিক মতামত দেবার জন্য এগিয়ে আসে সেটা প্রশংসনীয়। দুটো জিনিষে আমার খটকা লেগেছে, সেটা হল গুরুর প্রথম থেকে প্রতিষ্ঠান গুরুকে কোন রাজনৈতিক কাজের থেকে খুব সচেতন ভাবে আলাদা করার ট্রেণ্ড দেখে। হঠাৎ কি হয়েছিল সেদিন যে guruchandali.com পোস্টার ছেপে নিজেকে সেই রাজনীতির সামিল করল অফিসিয়ালি? আর দুই, যে পোস্টার গুলো ছাপা হয়েছিল তাতে কামদুনি ট্যানজেন্শিয়ালি এসেছিল অনেক বেশি এসেছিল মমতা, বাকস্বাধীনতা ইত্যাদি। এর সাথে কামদুনির কি সম্পর্ক ছিল বুঝি নি। কিন্তু তখন বাজারে বাকস্বাধীনতা ইত্যাদি বেশি চলছিল। তাই এই দুয়ে মিলে আমার মনের মধ্যে গুরুচণ্ডালির স্টান্স (আবার অফিসিয়াল গুরুচন্ডালিকে মিন করেছি, কোন ব্যক্তি বিশেষকে নয়) নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল। সেই কনফিউশন বাড়ে বই কমে না যখন দেখলাম ভোটের ঠিক আগে অন্য অনেক অর্গানাইজেশনের সাথে গুরুচন্ডালি পত্রিকা অফিসিয়ালি একটি আপাদমস্তক রাজনৈতিক প্যামফ্লেট বের করে। আবার প্যারালালি প্রায় একই সময়ে বলে গুরুচন্ডালি অফিসিয়ালি রাজনীতি করে না, গুরুর সাথে কয়েকজন যুক্ত তারা রাজনীতি করেন, যেমন কেউ কেউ গানও করেন।

    গুরুচণ্ডালির প্রতিষ্ঠাতা হিসেবে ঈশানের দিকে প্রশ্ন ওঠে এইসব ইনকন্সিস্টেন্সির জন্য। সেখানে প্রতিষ্ঠান গুরুর ইনিশিয়েটিভ, ব্যাক্তি যারা গুরুর সাথে যুক্ত কারা কতটা ইনভলভড সেই বাউণ্ডারিগুলো ব্লারড। এই কনফুশন তৈরির দায় গুরুচণ্ডালির তার জন্য আকা বা অন্য কেউ কেন সবকিছুর জন্য গুরুচণ্ডালিকে দায় করছে বলে লাভ নেই।
  • aka | ০৬ মে ২০১৪ ০৪:২৫231907
  • প্রথমতঃ এই দফায় আমি যা লিখেছি সেটা কপি পেস্ট করে দিই।

    গুরু নিয়ে সিকির পোস্টগুলো ভারী মজার। গুরু নিয়ে সিকির মনে একটা ধারণা আছে। সিকি সেটাই বারেবারে লেখে আসলে কি দেখা যাচ্ছে সেটা ঠিক বিচার করে না। এই যেমন সিকি লিখল গুরুচন্ডালি নাকি রাজনীতি প্রোমোট করে না, গুরুর কয়েকজন রাজনৈতিক কথা বলেন। এক্কেবারে ভুল। গুরুতো অফিসিয়ালি গুরুচণ্দালি নাম নিয়ে কাম্দুনির সময়ে পোস্টার করেছে, সই কালেক্ট করেছে। অন্য কয়েকটি সংস্থার সাথে মিলেমিষে রাজনৈতিক প্যামফ্লেট প্রকাশ করেছে গুরুতে ও ফেসবুকে। এগুলো তো অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ। সিকি ফলো করে নি না নিজস্ব ধারণাটা এতই প্রবল যে দেখেও রেজিস্টার করে নি।

    ভালো করে দেখুন আমি বলেছিঃ

    ১। গুরুতো অফিসিয়ালি গুরুচণ্ডালি নাম নিয়ে কামদুনির সময়ে পোস্টার করেছে।

    ২। সই কালেক্ট করেছে। গুরুর বিভিন্ন বইয়ের স্টলে সই কালেক্ট হয়েছে।

    ৩। কিছুদিন আগে আমি ভোট রিলেটেড প্যামফ্লেট প্রকাশ করেছে অন্য আরও কিছু সংস্থার সাথে। তাতে গুরুচণ্ডালি পত্রিকার নাম ছিল।

    এর কোনটা কি ভুল?
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৪:২৫231908
  • ১। না গ্রুপে এই নিয়ে একেবারেই লেখোনি। একটি শব্দও না। আমি লিখেছিলাম পিটিশন গুরুর উদ্যোগ না। তুমি লিখেছিলে আমি গুরুচন্ডালি নিয়ে কী লিখেছি তার মাথামুন্ডু কিছু বুঝছনা (প্যারাফ্রেজ করা)। আমি তার উত্তরে লিখেছি, যে ওই প্রসঙ্গটি উঠেছে, তাই লিখেছি।

    এর বাইরে একটি বাক্যও তুমি লেখোনি। আপত্তি তর্ক কিছুই না। সরাসরি এখানে এসে টপিঅকটা তুলেছ। এইগুলো করে কী লাভ হচ্ছে? ওই মেলগুলো সহজেই খুঁজে পাবে, মনে না থাকলে পড়ে নিও।

    ২।। আমি অবশ্যই স্ট্রং ওয়ার্ড ইউজ করেছি। কিন্তু "ধমক দিয়ে কথা বলা", "ট্র্যাপ" ইত্যাদি শব্দবন্ধ তুমিও ব্যবহার করেছ। তিনপাতা প্রমান নিয়ে খোঁচা মেরেছ। ভুলে যেওনা। চোখে আঙুল দাদা বা বিবেকের রোল তোমাকে কেউ দেয়নি। আমি মেনশন করছিলামনা বলে তোমার কথাগুলো নেই এমন না।

    ৩। তুমি খুব রেলা নিয়ে বললে একটা জিনিস তুমি বারবার বলেছ, উত্তর পাওনি ব এরকম কিছু। খুব কনভিন্সিংলি। তারপর সেই মেল চাওয়াতে ততোধিক রেলা নিয়ে বললে পাঠিয়ে দেব। এবং সবশেষে চরম রেলা নিয়ে বললে এসব ট্র্যাপ। তোমাকে ফাঁদে ফেলার চক্রান্ত। ভুল হলে স্বীকার করে নেওয়াই তো বাঞ্ছনীয়। আমার তো কিরকম মনে হচ্ছে, বেফাঁস চাট্টি কমেন্ট করে এখন গোল গোল হয়ে ঘুরছ। আমার পয়েন্টটা এত কিছু দুর্বোধ্য নয় নইলে।

    যাগ্গে এবার সত্যিই আর না। পরে লিখব।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০৪:০৮231906
  • আমি বিটুইন দ্য লাইন পড়ছি না। এটাকে ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছি। ;-)
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৪:০৬231904
  • সঙ্গে আরো একটা জিনিসও অবশ্য বলতে চাইছি। ওখানে ব্যক্তি হিসেবেও আমি লোনো লিডারশিপ দিচ্ছি না। এই ব্যাটা দায়িত্ব নিয়েছে, অতএব জবাবদিহি চাও, এই মোডটা থেকে বেরিয়ে এসে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে বলছি। চোখে আঙুল দাদা হবার বদলে।

    এই হল গপ্পো। এবার বাড়ি যাচ্ছি। আবার রাতে।
  • a x | ০৬ মে ২০১৪ ০৪:০৬231905
  • আরেহ বাহ, দমু একটা কথা এখানে লিখেছিল, তার উত্তরে আমি পিটিশনে গুরুচন্ডালির সাইট আছে, সেটা এখানে লিখবনা কেন? কেউ কেউ হয়ত প্রাইভেট ইমেল করা পছন্দ করতেন।

    গ্রুপে লিখিনি এমন তো না। সেখানেও লিখেছিলাম। আমার অপছন্দের কথা জানাইনি এরকম একেবারেই না।

    আর গুরু যুক্ত কি না তুমি তিনবার বলতে পার, কিন্তু পিনাকী তো আপাতত একবারই আমাকে প্রশ্ন করেছে। তাতে উত্তর দিলে তোমার অসুবিধে হবে বোঝা উচিৎ ছিল বলছ? আর সব কিছু এত এনক্লোসড সার্কিটে করার এই প্রবল ইচ্ছে, খোলা পাতায় কিছু লিখলে বিশেষ কোনো সমস্যা হচ্ছে বলে একটি ধারণা এইবার তৈরি হচ্ছে। ইহাও কি ভ্রান্ত? ভুল বোঝাবুঝি কিনা জানিনা, কিন্তু বহুবিধ বিশেষণ এবং তার সাথে - এই মিথ্যে প্রচার করছি, তঞ্চকতা, ইত্যাদি ইত্যাদি তোমাকেই ব্যবহার করতে হচ্ছে।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৪:০৪231903
  • পিনাকী ঠিকই বুঝেছ।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০৪:০৩231902
  • হ্যাঁ, ঈশান তোমার সাথে লড়ছে ঠিকই, কিন্তু আমার পড়ে মনে হল মূলতঃ এসব 'গুরুর ব্যাপার' - এই দাবীটাকে রেফিউট করার জন্য। ঈশান এই জায়গাটা ক্লীয়ার করতে চাইছে যে এধরণের উদ্যোগগুলোতে ঈশানের পার্টিসিপেশন ব্যক্তি ঈশান হিসেবে। সেখান থেকে গুরুর কোনোরকম ভূমিকার প্রস্তাব এলে ঈশান অ্যাজ গুরুর সম্পাদক ভেবে দেখবে তাতে গুরু কী রোল নেবে। কখনো নিতেও পারে কখনো নাও নিতে পারে। পিটিশনে যেমন গুরুর রোল কেবলমাত্র পিটিশনটাকে হোস্ট করা। সই কালেকশন বা জমা দেওয়া ইত্যাদি গ্রুপের দায়িত্ব। সেই গ্রুপের পার্ট হিসেবে ব্যক্তি ঈশান বা তোমারও। কিন্তু গুরুর নয়। আমি এই বুঝলাম। আমার বোঝায় ভুল থাকলে ঈশান লিখে দিক। বা তুমি যদি অন্য কিছু বুঝে থাকো সেটাও লেখো।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৩:৫৮231901
  • ১। কিচ্ছু মিশিয়ে দিইনি। খুব পরিষ্কার, যে, যে গুরু যুক্ত নয়। বার তিনেক বললাম মনে হয়।

    ২। পাবলিক পারসেপশন নিয়ে কথা হচ্ছে তো? লোকে মনে করেছে পিটিশন গুরুর উদ্যোগ না, ওটা আলাদা উদ্যোগ। তুমি সে "ভুল" ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছ, যে কোনো কারণেই হোক। অতএব আমি ও তোমার "ভুল" ভাঙাচ্ছি। তোমার "ভুল" এর দায়িত্ব তোমার, এবং একান্তই তোমার। যেমন তুমি মেল পাঠিয়ে দেব বলে মেল পাঠাতে পারছনা, সেতার দায়িত্বও তোমার। তা, দায়িত্ব গুলো স্বীকার করো। "চোখে আঙুল দাদা" মোডটা অনেক সময়েই আত্মঘাতী হয়।

    ৩। আর এটা সিম্পল ভুল-বোঝাবুঝি বলে মানতে পারছিনা একেবারেই। "এটা গুরুর উদ্যোগ নয়" এ বিষয়ে আমার কী মত পরিষ্কার করে গ্রুপেই জানিয়েছি। কোনো তর্ক বিতর্ক করার থাকলে ওখানেই করতে পারতে। করনি। এখানে আরও চাট্টি লোকের সামনে "ভুল" ভাঙানো কর্তব্য মনে করেছ। বেশ করেছ। "পদ্ধতিগত" ভ্তাবে উচিত কাজ মনে কর বলেই করেছ নিশ্চয়ই। সেক্ষেত্রে এটা নিছাক ভুল বোঝার সীমানার বাইরে চলে যায়, সেটাও নিশ্চয়ই বুঝতে পারছ। এই টেনে আনার দায়ও তোমার। সেটাও স্বীকার করো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত