এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০১ মে ২০১৪ ২২:২৫230611
  • থ্যাংকস পিপি, উইল ট্রাই দোজ টি
  • সায়ন | ০১ মে ২০১৪ ২২:২২230609
  • পুপি প্যারেন্টিং নিয়ে মাথা ঘামাচ্ছে কেন! পুপির কি বেবি হবে?
  • I | ০১ মে ২০১৪ ২২:২০230608
  • কিছুই তো হল না গো!
  • jhiki | ০১ মে ২০১৪ ২২:১৬230607
  • আমি রোজ দুবেলা চা খাই, টি-পটে ভিজিয়ে, অল্প দুধ আর চিনি মিশিয়ে। আজকের মত ছুটীছাটার দিনে তিনবার। আফিসে কালো/সবুজ চা, কফি, কাপুচিনো, মোকাচিনো যখন যা ইচ্ছে। কাপ অফিস বয় পরিষ্কার করে।
  • pipi | ০১ মে ২০১৪ ২২:১৫230606
  • অরণ্যদা, বিভিন্ন হার্ব-মিক্সড বা ফ্লেভারের গ্রীণ টি ট্রাই করে দেখতে পারেন। এই যেমন, লেমন-গ্রীণ টি, অরেঞ্জ-হিবিসকাস গ্রীন টি ইত্যাদি ইত্যাদি। এতে গ্রীণ টির সাথে অন্যান্য কিছু অন্যান্য নির্য্যাস বা গুঁড়ো জিনিসপত্তর মেশান থাকে তাই খেতে খারাপ লাগে না। আমি আবার যে কোন রকম গ্রীন টি, হোয়াইট টি বা এক্সট্র্যাক্ট টির খুবই ভক্ত, ব্ল্যাক টি বাদে।
  • pipi | ০১ মে ২০১৪ ২২:১১230604
  • তবে কি অক্ষদা ঐ যা যা বললে সেসব টেক্সাস স্পেসিফিক? আর, আমার তো মাথাতে কিছুতেই ঢুকছে না যে মায়েরা, ওয়ার্কিং মম না হলেও, এইসব ভূতোনন্দী বেগার খাটা কাজ কেন করবেন? কেন করেন? ক্লাসে টিচার-স্টুডেন্ট্স ছাড়া বাইরের কেউ উপস্থিত কি করে থাকতে পারে? টিচাররা তো মাইনে পান, তাহলে এইসব বই পড়ে শোনান, ফোল্ডার গোছান এসব কাজ তাদের করার কথা, নয়? নিদেনপক্ষে এইসব কাজের জন্যই তো মাইনে দিয়ে একজনকে রাখা যায়! আরে আমার সেই গ্রামের কিণ্ডারগার্টেন ইস্কুলেও ঘন্টা বাজান, বাচ্চাদের ওয়াটারবটলে জল ভরে দেওয়া, প্রয়োজন পড়লে টিফোন খাওয়ান, পরিষ্কার করা, ছুটির পরে ব্যাগ গুছিয়ে দেওয়া এসবের জন্য দুজন ছিলেন!
  • ঈশান | ০১ মে ২০১৪ ২২:১১230605
  • আম্মো একটা রোবট বানিয়েছি। আর আমার বিখ্যাত পাওয়ার জেনারেশন সিস্টেম। মিঠু বানিয়েছিল একটা ফেমিলি ট্রি। আর ইন্ডিয়ানদের উপরে একটা প্রজেক্ট পুত্র ও তার মা করেছিল, কে কতটা জানিনা। :-)

    কিন্তু সেসব তো হয় এক্সট্রা কারিকুলার, যেচে নেওয়া বাঁশ, কিংবা বছরে এক আধটা। চাপের কিছু নেই তো।
  • Arpan | ০১ মে ২০১৪ ২২:০৯230603
  • জান্তাম। ঃ))
  • রোবু | ০১ মে ২০১৪ ২২:০৮230602
  • অর্পণদা সকাল বেলাতেই ইঞ্জিন স্টার্ট দেয়?
    কেসিদা কোথায়?
  • aranya | ০১ মে ২০১৪ ২২:০৬230601
  • গ্রীন টি স্বাস্থ্যের পক্ষে ভাল শুনিচি, কিন্তু কিছুতেই ভাল লাগাতে পারলাম না, জাস্ট গরম জল মনে হয়
  • Arpan | ০১ মে ২০১৪ ২২:০৫230599
  • চা না খেলে সকালে ইঞ্জিন স্টার্ট হয় না।
  • aranya | ০১ মে ২০১৪ ২২:০৫230600
  • বাইরে যে কি গর্জাস একটা দিন, গাছে নতুন আসা সবুজ পাতা, বা লাল পাতার কুঁড়ি, অরণ্য আবার সেজে উঠছে, মৃদু মন্দ বাতাস, অহো
    মাঝে মাঝে বাইরে এক চক্কর দিয়ে আসছি
  • Ekak | ০১ মে ২০১৪ ২২:০৩230598
  • চা আমিও বানিয়ে খাই না। নেশা নেই। পাহাড়ে গ্রীন টি খাওয়ার অভ্যেস ছিল। এখন তাও গেছে।
  • aranya | ০১ মে ২০১৪ ২২:০২230597
  • আরও গভীরে ভেবে দেখলাম, আমি হেল্পাই নি, মেয়ের মা হেল্পিয়েছিল।
    আজ ভাটে ডিডি-দা উপস্থিত আছেন, সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া মানায় না
  • pi | ০১ মে ২০১৪ ২২:০১230596
  • মানে, বাইরে দোকান থেকে, লোকজন সাথে থাকলে খাই টাই। কিন্তু বাড়িতে নিজে করে, নেভার। অন্য কাউকেও করতে বলিনা অবশ্য।
  • aranya | ০১ মে ২০১৪ ২২:০০230595
  • ক্যাফিন-এর প্রয়োজন হয় না, এমন লোকেদের ঈর্ষা হয়
  • 00 | ০১ মে ২০১৪ ২১:৫৯230594
  • ক্যালিফোর্নিয়া তে পাব্লিক ইশ্কুলে পR্লে মা বাবা র খুব কম খাটনি।
  • pi | ০১ মে ২০১৪ ২১:৫৮230593
  • আরে এটা তো গুরু থেকে প্রাপ্ত ফাণ্ডা। আমিও সেদিন জানলুম, মানেই ভাটেই পড়লুম। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেনা, তাদের মনও নোংরা ঃ)

    অরণ্যদা, ঐ যেটা সবচে সহজ সমাধান হয়। চা খাইই না।
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৫৭230590
  • বুঁচির বয়সে মেয়েকে কিছু প্রজেক্টে হেল্পিয়েছিলাম বটে - মনে পড়ল, একদম কুটোটি নাড়ি নি, তা নয়
  • ঈশান | ০১ মে ২০১৪ ২১:৫৭230591
  • আমারও অরণ্যদার মতই এক্ষপি। হোমটাস্ক থাকে, কিন্তু দেখতে হয়না। কীসে একটা সই করায় রোজ। সেটা দেখে সই করার কথা। আমি দেখিনা। মিঠু অবশ্য দেখে। :-)
  • Ekak | ০১ মে ২০১৪ ২১:৫৭230592
  • পাই আবার কী মন নুংরা দেকলি :) তবু তো চা এর মাগ নিয়ে সকালে বাত্তুম যাবার কথা বলিনি।
  • a x | ০১ মে ২০১৪ ২১:৫৩230588
  • কিন্ডার্গার্টেনে হোম-টাস্ক নেই, গ্রেড ওয়ান থেকে। হোম-টাস্ক বাড়িতে করানো হয়না। এক্স্টেন্ডেড কেয়ার বা আফটার স্কুলে করায়। কিন্তু গুচ্ছ প্রোজেক্ট থাকে, সেসব তো বাড়িতে করতে হয়। উইকেন্ডে।
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৫৩230589
  • পাই, কি একটা সমাধানের কথা বলছিলে?
  • dd | ০১ মে ২০১৪ ২১:৫২230587
  • আমি খুব পিটপিটে। কিন্তু ছেন্নাইতে আড়াই বছোর কাটিয়ে দিলাম একটা পেলাস্টিকের বাস্কোতে heat and eat জাতীয় খাবার গরোম জলে চুবিয়ে খেয়ে। কদাচিৎ মাজতাম। ঘুড়িয়ে ফিরিয়ে যা খেতাম তাতে আগের আগের সব খাবারের টুকরো টাকরা জমে কাঠ হয়ে তারপর মিশে যেতো। কিছু অসুবিদে হোতো না।

    জল,চা,কফি,রামের জন্যেও একটাই মাগ ছিলো।সেটাও বিশেষ ধুতাম টুতাম না। কিন্তু লুরুতে ফিরেই আবার খুব খুঁত খুঁতে।
  • aranya | ০১ মে ২০১৪ ২১:৫১230585
  • পিপি, আমার অভিজ্ঞতায় তোমার সব ইনফো-ই কারেক্ট। মেয়ের কেলাস এইট চলছে, এখনও অব্দি হোমটাস্ক ইঃ ব্যাপারে কুটো-টি নাড়ি নি, টাচ উড, আশা করি পরের দিকেও খুব পার্থক্য হবে না।
    আর ভলান্টারি ওয়ার্ক, আমাদের টাউনশিপের স্কুলে অন্ততঃ, সত্যিই ভলান্টারি।
  • a x | ০১ মে ২০১৪ ২১:৫১230586
  • কাফেটেরিয়া লাঞ্চ নিয়ে লিখেছিলাম বোধহয় একবার - খুবই অস্বাস্থ্যকর খাবার - চিনি, চিজ ভর্তি। সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়, সেটা ফ্রি, কিন্তু সেটাও ঐ সব কিছুই মিষ্টি, মিষ্টি দুধ, মাফিন, এইসব। লাঞ্চ পয়সা দিয়ে কিনতে হয়।
  • ঈশান | ০১ মে ২০১৪ ২১:৪৯230582
  • আমাদের এখানে লাঞ্চ ইশকুলে পাওয়া যায়। কিনতে হয়। বাড়ি থেকেও নিয়ে যাওয়া যায়। এছাড়া আর কিছুই করতে হয়না। নো ভলান্টারি, নো হোমটাস্ক মনিটারিং। ঐ পিপি যেমন লিখল।
  • pi | ০১ মে ২০১৪ ২১:৪৯230583
  • ছিঃ! এককের মন নুংরা !!
  • a x | ০১ মে ২০১৪ ২১:৪৯230584
  • বেশির্ভাগ রুম পেরেন্ট তাই মা-রা, পিপি। আমার ক্লাসে ফুলটাইম বাইরে কাজ করে এরকম আর তিনজনাই আছেন, তারাও তাই খুব একটা সময় পায়না এইসব করতে। পয়সা কড়ি পায়না, বরং দেয়। আর এইজন্য এলাকা ভিত্তিক স্কুলে এত তফাৎঅও হয় এখানে। যেখানে বড়লোক, সেখানে বাবা-মার পয়সায় ক্লাস রুমে ইন্স্ট্রাকশন টুল থেকে কম্পিউটার সবই তাদের দৌলতে। দিনে দুবার স্ন্যাক্স দেয় বাচ্চাদের। সেগুলো-ও পেরেন্টরা টার্ন নেয়, একেক সপ্তার। যেখানে পয়সা কড়ি নেই, সেখানে নেই। ওয়ার্কিং ক্লাস এলাকাতে হাতে অঢেল সময় এরকম পেরেন্ট পাওয়াও সম্ভব হয়না।

    অন্য স্টেট জানিনা, এইখানে প্রতিদিন রুম পেরেন্ট ক্লাসে থাকেন। প্রতি সোমবার একজন বই পড়ে শোনান, একজন উইকলি ফোল্ডার গোছন, ক্লাসে বই কিনে দেওয়া হয় (পুরোন বই দান না), প্রতিদিনই টিচারের জন্য কেউ কিছু বানিয়ে আনে। টিচার সেটা সবাইকে বলে, দেখ অমুকে বানিয়ে এনেছে। স্কুলগুলোর একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেখানে অ্যাকনলেজও করা হয় কার মা কি নিয়ে এসেছে।
  • pipi | ০১ মে ২০১৪ ২১:৪৭230581
  • আর ইস্কুলে লাঞ্চ কেন পাঠাতে হয়? সব ইস্কুলেই তো শুনি কাফেটেরিয়া থেকে বাচ্ছাদের খাবার দেয়।
    ইহ্‌ কত্ত কত্ত ভুলভাল ইনফো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত