এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০১ মে ২০১৪ ০০:২৫230249
  • এভ্রিবডি ইজ অ্যাফ্রেইড অফ একক।
  • sosen | ০১ মে ২০১৪ ০০:২৫230250
  • সে নয় খেলুম না। টই ডিলিট মানে কি সব টই ডিলিট করে দেওয়া হচ্ছে? সেকি কথা? ব্যাক আপ নেই যে!
    পোস্টাপিসটা কি জিনিস? নতুন সিনিমা? সিকিটাক ল্যাপ্টপ কি? ল্যাপটপ সিন্মার সিকুয়েল? আনফ্রেন্ড আর বোতিন্দাটা বুঝেছি, ফেসবুক টং টং করে খবর দিলো। তখন বুঝ্লাম যে বোতিন্দা ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে ছিল।
  • byaang | ০১ মে ২০১৪ ০০:২৪230247
  • হ্যাঁ হ্যাঁ আমার গাছবাড়িতে সব্বার নেমন্তন্ন।
  • I | ০১ মে ২০১৪ ০০:২৪230248
  • তাজ্জন্যে একক অনেকটা দায়ী। লোকে এককের ভয়ে প্রাণ খুলে কিছু হুহা কথা লিখতেও পারে না।পাছে একক ঐ কঠিন বাংলার মত দেখতে সন্ধ্যাভাষায় আরো কঠিন সন্ধ্যাতর্কো জুড়ে দ্যায় !
  • Tim | ০১ মে ২০১৪ ০০:২৩230246
  • হুচি এখন ঘুমায়িত। কাল দেখবে।
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:২২230245
  • তোমার ট্রী হৌসে বসে কাপ আইসকিরিম খাবো, স্ট্রবেরী ফ্লেভারের। পাতলা কাঠের চামচ দিয়ে। ঃ-)
  • rabaahuta | ০১ মে ২০১৪ ০০:২১230242
  • এটুজি, হ্যাঁ, অপশন তো কমইঃ) বছরের পর বছর ধরে ঘরের খেয়ে নেটের মোষ তাড়ানোর লোক না থাকলে আর অপশন তৈরী হবে কি করে? তো এটা যারা করছে তাদের খুব ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্য আমি এখনো কিছু বুঝতে পারছিনা, বরং বাংলাভাষাচর্চা, রাজনীতি বিষয়ক আলোচনা বিশুদ্ধ ফ্যা ফ্যা এই সবেতেই একটু শান পড়ছে। হতে পারে ভুল ভ্রান্তি কখনো হয়, হয়েছে, তো সে তো হবেই, মানুষের নাম কিনা মরণ চন্দ্র শীল।
    তো সে ধারনা থেকেই গুরু এবং তার ব্যাকস্টেজের লোকেদের প্রতি আমার একটু শ্রদ্ধা ভক্তি আরকি, সমমানের অন্যতর অপশন থাকলে আমিও হয়তো ঘুরে দেখে আসতে যাবো, গুরুর সঙ্গে যদিদং ইন্টারনেটং টাইপ কোন ব্যাপার তো আর নেই - কিন্তু কখনো যদি মনে হয় গুরু নিতান্তই স্বার্থপর ভন্ড শুবা অর্থপিশাচের আড্ডা, তখন জাস্ট অপশন নেই বলে থেকে যাবো, প্রকৃত জগৎ এত নাস্তিময়ও তো না, কারো জন্যেই, তাই, অভাব অভিযোগ ঠিক আছে,কিন্তু অতি তীব্র আক্রমন দেখলে একটু যেন অন্তঃসারশূণ্য মনে হয়ঃ)
  • Tim | ০১ মে ২০১৪ ০০:২১230243
  • যীশুর প্রতি ঘেন্না তো ক্রুসেডারেরাই এনাফ তৈরী করে রেখেছে। আর কত চাই?
  • Ekak | ০১ মে ২০১৪ ০০:২১230244
  • সীমাবদ্ধ তে মিস শেফালির নাচ ছিল। তাই নিয়ে এককালে বাঙালির পচ্চুর আদিখ্যেতা ফিসফাস ছিল। সেসব কারো মনে পরলো না ! গুরু টা কেমন যেন ষাটোর্ধ প্রফেসরের কাছে জিতিএইচ এর নোটস নেবার মত পানসে হয়ে যাচ্ছে :|
  • byaang | ০১ মে ২০১৪ ০০:২০230240
  • সোসেন সোসেন, হুচি হুচি শুনছিস শুনছিস??
    আমি একটা হেব্বি ঝিনচ্যাক ট্রীহাউসের মালিক হয়েছি। আমার ঘরে গিয়ে ফটো দেখে আয়।
  • ঈশান | ০১ মে ২০১৪ ০০:২০230241
  • ইংরিজিতে বলে এক্সপেক্টেশন আর বাংলায় বলে বাড়। সংস্কৃতে বলে স্বখাত সলিল।
    নাঃ খেয়েই আসি। :-)
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:১৮230239
  • তাহলে ঘোলের(গৌরবে দইয়ের) সরবৎ খাও। ঃ-)
  • I | ০১ মে ২০১৪ ০০:১৭230237
  • উঁহু, খাস নি টেঁপী!
    গলা ব্যথা করবে। জ্বর আসবে। খুব জ্বর হচ্ছে চাদ্দিকে।
  • byaang | ০১ মে ২০১৪ ০০:১৭230238
  • জাতিস্মরের যীশু ক্যাবলা আর তোতলা। যীশুর প্রতি ঘেন্না ধরাতে একাই একশো।
  • Tim | ০১ মে ২০১৪ ০০:১৬230235
  • হ্যাঁ, এইযে সামারি।

    টই ডিলিট, সীমাবদ্ধ শর্মিলা, সিকিটাক ল্যাপটপ, পোস্টাপিস, আনফ্রেন্ড, আর ব্রতীনদা ভাটে ফেরে নাই। হলো?
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:১৬230236
  • সোসেন, সব কাটিয়ে দাও।
    আইসকিরিম খাও। ঃ-)
  • I | ০১ মে ২০১৪ ০০:১৫230234
  • না না কেড়ে নেবে কেন। বালাই ষাট! কিন্তু তুমি হলা গিয়া লীডার, অল্পে বিচলিত হওয়া কি তোমাতে মানায়? তুমি ব্যক্তিগতভাবে এত এত পোস্ট খরচা না কইরে গুরু'র পক্ষ থেকে একখান কড়া কিন্তু ইমপার্সোনাল পোস্ট করে দিলে গুরুর'র ঘ্যাম বেড়ে যেত। তুমি গুরুরে যে জায়গায় দেখতে চাও, তাতে সেইটেই যথোপযুক্ত হত।
  • sosen | ০১ মে ২০১৪ ০০:১৩230230
  • কেউ গত সাত আট দিনের সামারি ও বিশেষ বিশেষ খবর দিতে পারেন? বিপন্ন নির্ঘুম বেহাল অবস্থা থেকে একটু ভেসে উঠে ভাট দেখতে এসে আর কূল কিনারা পাচ্ছিনা।
  • Tim | ০১ মে ২০১৪ ০০:১৩230231
  • সব যিশুই হ্যান্ডু, তাদের মধ্যে আবার কেউ কেউ কোন কম্মের নয়।
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:১৩230232
  • ব্যাংদি, শুধু ন্যাকাসুন্দর? ন্যাকাচরণ চতুর্বেদী এক জামাইবাবু! আর শ্যালিকা তো নাকেশ্বরী! আরে চোখেই তো পড়েনি সিনেমাটা যখন দেখেছিলাম, তাই তো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ঃ-)
  • Ekak | ০১ মে ২০১৪ ০০:১৩230233
  • পুরো সমস্যাটা আসতে আসতে মাই রাইট ব্রেইন বেগ্ড টু মাই লেফট ব্রেইন থুড়ি এক হাতে সন্দেশ আরেক হাতে সাজিমাটি তে চলে যাচ্ছে :):))))) সত্যই নির্বিকল্প মজা।
  • byaang | ০১ মে ২০১৪ ০০:১১230228
  • সন অফ গডের যীশু আমার দেখা শ্রেষ্ঠ হ্যান্ডু যীশু।

    ঊফ্ফ রাত পোহালেই কাল সকাল আর কাল সকাল পোহালেই কাল দুপুর আর কাল দুপুর পোহালেই কাল বিকেল আর কাল বিকেল মানেই স্পাইডারম্যান টু না থ্রী কী একটা বিভীষিকা অপেক্ষা করে আছে আমার জন্য। ঠাকুর মনের জোর দাও।।
  • ঈশান | ০১ মে ২০১৪ ০০:১১230229
  • কী যে চাপ। লেখা, সিনেমা সেসব নিয়ে দুলাইনে গাল প্রায় আর কোথাওই দিতে পারিনা। কোথায় কী ভুল মেসেজ যাবে। চাপ কি শুধু সম্পাদনার? কারে বা জানাই বল, বেদনা আমার ... :-)

    একটাই জায়গা ছিল, পাবলিকলি যা খুশি বলার। সেটাও আপনারা কেড়ে নিতে চান। ন্যান।
  • aranya | ০১ মে ২০১৪ ০০:১০230227
  • মে দিবসের প্রাক্কালে, কাল গভীর রাতে, বস বলল 'আমায় কমরেড বলে ডেক'।

    গতকাল রাত ১১-টায়, আপিসে ৩১ তম ফায়ার ড্রিল সেশ হওয়ার পর ম্যানেজারকে বললাম - ইটস আ প্লেজার ওয়ার্কিং ফর আ বস লাইক ইউ। লোকটা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে প্রজেক্ট নিয়ে লড়ে যাচ্ছে, তাই পোশংসা করা।

    সে কইল - আমায় বস না বলে কমরেড বল
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:০৯230225
  • আসলে হুতেন্দ্র, অপশন বেশ কম এখনও। আরো চারটে অল্টার্নেট বাঙালি প্ল্যাটফর্ম যেখানে লোকে ইচ্ছেমতন হাহাহিহি ফ্যাফ্যাফিফি আবার গুর্গম্ভীর আলুচানাও করতে পরে, চাট্টি রেসিপি কি সিনামাগপ্পো ও করতে পরে-সেরকম হয়ে গেলেই পপুলেশন ভাগ হয়ে যাবে। ইচ্ছেমতন যাবে লোকে যেখানে সুট করে।
  • a x | ০১ মে ২০১৪ ০০:০৭230224
  • ওমা গল্পটা কি কারখানার নাকি? কোম্পানী লিমিটেড।
  • byaang | ০১ মে ২০১৪ ০০:০৬230223
  • সন অফ গডটা দেখতে দেবেন নাকি দেবেন না? এখনি আপনাদের ঐ ন্যাকাসুন্দর জামাইবাবু আর নেকিষষ্ঠী শ্যালিকাকে নিয়ে প্যাচাল পাড়তে হবে! অক্ষর গলায় দড়ি ! ম্যানেজমেন্ট-ইউনিয়নের ক্যাচালের থেকেও ওনার কাছে শ্যালিকার বুদ্ধিমত্তা বড় হল!
  • a x | ০১ মে ২০১৪ ০০:০৫230222
  • হ্যাঁ এইটে আমিও লিখতে যাচ্ছিলাম। ঈশান নিজেই বলেছিল খুব রেয়ারলি কোনো লেখায় নিজের মতামত দেয়। ঐ প্রমাণ টমান দিতে হবে বলে আর সেটা লিখিনি, এখন ইন্দোকে দেখে সাহস পেলাম।
  • I | ০১ মে ২০১৪ ০০:০৩230220
  • মামু, এত ফাইন লাইন লোকে দেখতে পায় না। তুমিও মাঝে মধ্যে দেখতে পাও না। নইলে প্রাণ খুলে অনেক সময়েই অনেকের লেখার পোশংসা, কারো নিন্দে করতে পারতে। সম্পা বলে আটকায়। আটকায় না? একবার কোথায় বলেওছিলে। আমি অংকে কাঁচা বলে লিং দিতে পারবো না।
    তো, দেখতে পায়/পাও না, সে ঠিকই আছে। মানব চরিত্র। চাপ কিছু নাই।দোষের কিছু নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত