এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ০১ মে ২০১৪ ০০:০৩230221
  • খুবই ঘেঁটে গেল। গুরু নিয়ে লোকের বৈঠকখানায় নিন্দে হলে গায়ে লাগবে সত্যি কথা, তার প্রতিবাদ এবং প্রতিনিন্দা করা হবে তাও স্বাভাবিক। কিন্তু আটকানোর কোন উপায় দেখিনা, চেষ্টা করারও মানে দেখিনা। পেছনে পিয়েনপিসি ভালো কথা নয় সে তো সবাই জানে, কিন্তু আলোচনা সমালোচনা পিয়েনপিসি এগুলোর খুবই অস্পষ্ট তফাৎ। ফেসবুক গ্রুপ থেকে পোস্ট তুলে আনা আমার পোষায় না, যারা লিখছে তাদের আপত্তি না থালে আর আমার কি, অবশ্য আমি লিখলে আমারও আপত্তি থাকতো না, কিন্তু আমি দিয়ে তো আর হবে না, কারন আমি এমন কিছু হাতি ঘোড়া বা গোপন কথা লিখতামও না, যে অন্য কেউ পড়ে নিলে অসুবিধে হবে। রোমান হরফের পোস্ট আমি পড়িনা, এইটুকুই। আবার ফেবুগ্রুপ থেকে আসা লেখক/লেখা গুরুকে নতুন পালকও দিয়েছে। তো এই আন্তঃফোরামজলতরঙ্গ রুধিবার কোন মোটিভেশন আমার কাছে নেই।
    রিঅ্যাকশন তো হবেই। এই যে আমার পদ্যকে আপনারা পাত্তা দেন না, আমার কি রিঅ্যাকশন হয় না? কিন্তু খুব অচল কিংবা অবিচল তত্ত্ব, প্রোটোকল, আচরনবিধি, কন্সিস্টেন্সি এইসবে আমার একটু অনীহা। মোটামুটি ঢিলেঢালা একটা গাইডলাইন থাকবে, লোকজন ফ্যাফ্যা এবং ধর্মকথা, ধান্দাবাজী এবং ফিলানথ্রপি পিঠচুলকানি এবং কুচ্ছো সবই করবে। তবে আমি কিনা কবি, আপনারা এরকম নির্লিপ্তি কোথায় পাবেন। পেয়ে গেলে তো বিশ্বসংসারের মোহ চলে যাবে, কোন কাজও হবে না, সাইটও উঠে যাবে। তারথেকে এই ভালো। বেশী নিয়ম কানুন থাকলে শিকলে টান পড়ে আরকি।

    কতটা ছাপ পড়লো তার জন্যে নিন্দেমিটার। মিঠুদির গভীর প্রেম আর তীব্র দহন সংক্রান্ত বক্তব্য আমার খুবই পছন্দ হয়েছে। এই যে এত অভাব অভিযোগ লাঞ্ছনা বঞ্চনার পরেও লোকে গুরুতে আসে, চমৎকার দুয়েকটা পুরুষ্টু ইঁদুর পায় বলেই না।
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:০২230218
  • সেলাম।
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:০২230219
  • এসে গ্যাছে এসে গ্যাছ এসে গ্যাছে। হুররে।
    পহেলা মে। সকলকে জানাই লালে লাল লাল সলাম। ঃ-)
  • Tim | ০১ মে ২০১৪ ০০:০১230216
  • আইটা বড়ো হয়ে যাচ্ছে। এত আমিভাব ভালোনা। পীড় মন্দ বলবেন। যাই চ্যাঃলি শুরু হতে চললো।
  • byaang | ০১ মে ২০১৪ ০০:০১230217
  • সীমাবদ্ধর গপ্পো মানে তো সেই ম্যানেজমেন্টের ইচ্ছে করে ইউনিয়নকে উসকে শ্রমিকদের ক্ষেপানো।
  • a x | ০১ মে ২০১৪ ০০:০০230213
  • অবশেষে র‌্যাট রেসে শ্যামল জেতে, কারখানায় স্ট্রাইক থেকে লক-আউট করে দিতে পারে। কিন্তু শর্মিলার কাছে হেরে যায়, ফোঁস, ইতি।
  • Atoz | ০১ মে ২০১৪ ০০:০০230214
  • থ্যাংকু অক্ষ। ঐ যে কর্তারা নিজেরাই লোক লাগিয়ে কারখানায় গন্ডগোল বাঁধিয়ে হিসাব মিলিয়ে দিল? সেই গপ্পো?
  • TIm | ০১ মে ২০১৪ ০০:০০230215
  • সীমাকে বেঁধে রেখেছিলো তো, সেই গল্পটা। এতজকে বললাম। খুব দুঃখের আর সামান্য আন্দোলনের ছোঁয়া দেওয়া সপরিবারে দেখার মত ছবি।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৯230209
  • পড়ছি তো। সিরিয়াসলিই পড়ছি। সেই জন্যই এত দেরি করে করে উত্তর দিচ্ছি।

    সমস্যাটা হচ্ছে, আমি সত্যিই আমার ব্যক্তিগত রিঅ্যাকশনের কথা বলছি। গুরুর না। কোত্থাও "আমরা" হয়েও বলছি না। ফলে ইনকসিস্টেন্সিও দেখতে পাচ্ছি না। কেউ যদি এটাকে "গুরু"র বক্তব্য হিসেবে দেখেন, তাহলে আমার জন্য চাপ। "গুরু" ওইসব প্রচার অপপ্রচার ইত্যাদিতে একেবারে নির্বিকল্প। কিন্তু আমি তো না। আমি সম্পাদনা করা ছাড়াও সত্যিই ভাট দিতেও তো আসি। নিজের খারাপ/ভালো লাগা এসবও এক্সপ্রেস করি। এই যেমন এইটা লিখছি, এ তো পলিসি আলোচনা করছিনা, কী মনে হয়, তাইই বলছি।

    এইবার, আমার কথা মানেই যদি গুরুর স্ট্যান্ড হয়ে দাঁড়ায়, তাহলে তো আমার বাকস্বাধীনতা গেল।
  • I | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৯230210
  • ছি ছি ব্যাংকে ঘুরিয়ে অকমান। কুয়োর ব্যাং বল্ল! সীমাবদ্ধ !
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৯230211
  • এইতো, প্রায় হয়ে এসেছে। ঃ-)
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৯230212
  • সীমাবদ্ধ দুই বোন - ছোট, অবিবাহিত শর্মিলা। দিদির বর এককালে আইডিয়ালিস্ট - এখন কর্পো রেসে। তার সেই আইডিয়ালিস্টিক চুড়ো থেকে নেমে আসা শর্মিলা দেখতে পায়, এবং শর্মিলা যে দেখছে সেটা শ্যামল জানেও।
  • I | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৮230208
  • হয় নি, হয় নি। ভুল। চার মিনিট, তেরো আনা, পঁচিশ গ্রাম, সতেরো মিলিমিটার।
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৭230207
  • এই ব্যাংদি, সীমাবদ্ধর গপ্পোটা কও তো!
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৬230206
  • এঃ, আর মাত্র পাঁচ মিনিট। ঃ-)
  • byaang | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৫230205
  • অপুর পাঁচালি ভাল্লেগেছে।
  • I | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫৪230204
  • শাখা প্রশাখা'র বৃদ্ধ।
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫২230202
  • হ্যাঁ আমারও এই নির্বিকল্প সমাধি একদিনে হয়নি, বিভিন্ন কথা শুনেই তো হয়েছে।
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫২230203
  • তাই কও বড়াই। আমি তো নায়্ক আর অ দি রা ঢুঁড়ে ঢুঁড়ে ---সীমাবদ্ধ আবার কোন্‌টা?
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫১230201
  • সত্যজিতের দুটো অতি দুর্বল চরিত্র - একটা সীমাবদ্ধর শর্মিলা আরেকটা জন-অরণ্যর অপর্ণা। পরেরটা খুবই খারাপ।
  • I | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৫০230200
  • হায় রে মর্মপীড়, ডাগদারের জীবনে কালও শান্তি নাই!
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৯230199
  • সরাসরি বলছি। অবাক হবনা। খারাপ লাগবে, খুব খারাপ লাগবেনা, আনএক্স্পেক্টেডও মনে হবেনা। এটা আমি একদম প্রথম দিনই লিখেছিলাম, ভেবে দেখ।

    কিন্তু ঈশান মনে হচ্ছে ভালো করে পোস্ট পড়বেনা আজ ঠিক করেছে। বেশ কয়েকবার লিখলাম, নিজের ব্যক্তিগত জায়গা থেকে স্পেসিফিক কেসেই আমার খারাপ লাগে, এর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সির কথা বলিনি।
  • I | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৮230198
  • সীমাবদ্ধ। ভালো, না খারাপ?
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৭230197
  • শর্মিলা তো ভাল না খারাপ জিগিয়েছিলেন। ঠিক না ভুল আবার কবে জিগালেন ?
  • সায়ন | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৬230196
  • কাল কর্মবীরেদের মর্মপীড় দিবস। জীবনে শান্তি নামুক একদিনের জন্য -

  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৫230194
  • একক, ক ক ক। ঃ-)
    আহ, গ্লোবাল ইউনিয়নের মতন একটা কিছু হয়ে গেলে আরো ভালো।
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৫230195
  • পরিশেষে আরেকটু পষ্ট করে বলে যাই, গুরু সম্পর্কিত ঐ পয়সা বোলতা হ্যায় বা গুরু ঐ শু বা দের জায়গা, এগুলো অন্য কোন পাব্লিক ফোরামে আড়াল করে বললে আমার খারাপ লাগে, আমার আপত্তিকর লাগে, অসুবিধে হয়, এটুকুই। ফেবু এর বদলে অন্য ফোরামে বললেও লাগতো। সেটুকুর রাইটও আমার আছে বলেই মনে হয়।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৪230192
  • এইবার অক্ষদা আর সরাসরি বলছে না। :-) তবে আমি সত্যিই "আমি" বললে কেমন রিঅ্যাকশন হবে জানতে চেয়েছিলাম। "লোকে" বললে কেমন হয়, নয়। "সব জেনেবুঝেও এ এই বলল?" এরকম?, নাকি "ওতো আবাপ নিয়েও বাজে কথা বলে সংহতি নিয়েও বলতেই পারে" -- এরকম স্পোর্টিং?

    উত্তর পাইনি। তবে, আমি যদ্দুর বুঝি, প্রথম রিঅ্যাকশনটাই আসবে। আমারও তো এসব নিয়ে কমদিন গেলনা। সেই রিঅ্যাকশনে অস্বাভাবিক কিছু নেই। সেইটাই বক্তব্য। গুরু নিয়ে হাজার জায়গায় হাজার লোক কটু মন্তব্য করেছেন, কিসু যায় আসেনি। কিন্তু যঁর সঙ্গে আমি রোজ ভাট দিই, তাও বোধহয় বছর দশেক হল, তিনি পিছনে বললে একটু অন্যরকমই লাগবে। সেটা কুহ্ব অস্বাভাবিক না মনে হয়। এর মধ্যে ইনকনসিস্টেন্সিও খুব দেখতে পাইনা।
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪৪230193
  • আরো একটা কথা কই, কইছিই যখন। সম্পাদকের টুপি খুললেও এইখানে কি নিয়ে কি কথা হবে এইটে ঈশান, ঈশান নামে লিখলেও তার ভার আর ব্ল্যাংক লিখলে তার ভার এক হয়্না। এটা ঈশান নিজেও জানে। বেসিকালি ঈশান একটা টিউন সেট করছে, কেননা আল্টিমেটলি ব্যক্তি ঈশানই বিভিন্ন সিদ্ধান্ত নেয়, ঃ গুরুচন্ডালী একটি অ্যামর্ফাস বায়বীয় জিনিস না, তার সিদ্ধান্ত ও কার্যকলাপের পেছনে নিজস্ব ভাবনা, রাজনীতি, ধান্দা, বুদ্ধি, প্রশ্রয়, আপত্তি, চেতনা, সবই কাজ করে। এগুলো থেকে তো বেরোনো সম্ভব না। কাজেই ব্যক্তি ঈশান যা মত এখানে ব্যক্তি ঈশান হয়েই লিখছে, তারই একটা প্রতিফলন গুরুর কম্যুনিটি বিহেভিয়ারে দেখা যাবে। ব্ল্যাংকের মতামতের মধ্যে প্রচ্ছন্ন এইটা নেই।

    কাজেই আমার আপত্তি আমি করছি, আপনার আপত্তি আপনি করুন, এইখানে আমি আর আপনার ভার, সাইটের ক্ষেত্রে এক না।

    ব্ল্যাংকের নাম সামনে পেলাম তাই লিখলাম। অন্য কোনো উদ্দেশ্য নেই।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:৪২230191
  • আরে এক ফোরামের কথা অন্য ফোরামে যাবেই। ও আটকানো যাবেনা। পুরো ব্যাপারটা একটা বিশাল বড় স্পেস হিসেবে মেনে নেয়াই ভালো। এইসব আমাদের-তোমাদের-তাহাদের এসব বর্ডার লাইন মুছে দেবে নেট দুনিয়া। সে আমাদের পুরনো অভ্যেসে যতই বাধ বাধ লাগুক। এগুলোতে অভ্যস্ত হয়ে উঠুন আপনারা। এরপরে কোথাকার জিনিস কথায় ট্যাগ হবে কোনো ঠিক ঠিকানা থাকবেনা। তখন দুরকম লোক থাকবে সোসাইটি তে। এক যারা রাত্রদিন প্রাইভেট-পাবলিক এসব নিয়ে মাথা ঘামাবে আর মামলা লড়বে। আরেক যারা গ্লোবাল। গ্লোবাল রাই ছড়াবে বেশি। ওপেন সোর্সের মত। প্রাইভেট-পাবলিক দের ইনফরমেশন কেও কাউন্ট করবনা লায়াবিলিতির ভয়ে। ক্লাচর পাল্টাচ্ছে। কোন্দল কইরেন না। অভ্যস্ত হন :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত