এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৩৮230100
  • ওঃ রডোডেনড্রনটা রূপম গেয়েছে।
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৩৭230099
  • হুতোর জন্য একটা রইলো।
  • dd | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৩৩230098
  • রাধার কি হৈলো অন্তরে ব্যাথা এক অসম্ভোব সুরেলা আরাবুল গোছের রোম্যান্টিক লাইন। বড় জোর কইতে পারেন, বড়ো মিষ্টি লাগলো, কিন্তু একবার ইসিজিটাও করিয়ে রাখুন।চেস্ট পেইন ফ্যালনার জিনিস নয়।

    নাঃ। এককের সাথে দেখছি কোনো কিছুই মিলছে না। আচ্ছা,আপনারো কি ইলিশে বেগুন বা কুমড়ো দিলে মাথায় খুন চেপে যায়? হুস্কির পর বেদম বীয়র খেতে খুব ভাল্লাগে? ফ্যানটাসী আর্ট হাঁ করে গেলেন?

    দেখি, যদি কোথাও মিলে যায়।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৩০230097
  • মর্মপীড় আপনাদের বিচার করবেনঃ-/
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৭230093
  • মার্কেটে লিক্স এলো। থ্রি ডি পেন। বাতাসে ছবি আঁকা যাচ্ছে !
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৭230094
  • ০৩৩ মনে হচ্ছে শুনিনি, ঠিক আছে, শুনে ফেলবো। সুরের পুনরাবৃত্তি বিষয়ে একমত। (আপনারা একটা ন চালু করা নিয়ে কিছু করতে পারেন না? কত ভেবে চিন্তে পুনরাবৃত্তিতে ণ লিখলাম, এখন দেখছি ন, এতো মহা মুশকিল)

    আর... সিনেমার গান ভালো লাগছে ঠিকই, আমার, কিন্তু সেই অর্থে গান 'হিট' কি হচ্ছে? জানিনা, কলকাতায় থাকলে হয়তো বুঝতে পারতাম।

    সুরের পুনরাবৃত্তিটা পুরনো সমস্যা, সুমনের পরের দিকের গানেও যথেষ্ট পাই সেটা।
  • aka | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৭230095
  • কিন্তু সকালেই এত ঘুম পেলে কি করে সারাদিন চলবে তাই ভাবি।
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৭230096
  • হ্যাঁ, এবং ঋত্বিকের ভাইঝি। মানে আমি ইংরেজিতে নিস পড়লাম - ভাগ্নীও হতে পারে।
  • aka | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৬230092
  • ট্রি ভালো। গ্রীন। ট্রি তৈরি করুন, পিথিবী বাঁচান।
  • | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৫230091
  • সুনেত্রা ঘটক পরমব্রত র মা নন?
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৪230090
  • আমার একটা ঘটক ফ্যামিলি ট্রি লাগবে। মণীশ আর ঋত্বিক ভাই। মণীশের মেয়ে মহাশ্বেতা। ঋত্বিকের ছেলে ঋতবান। সুনেত্রা ঘটক কি ঋত্বিকের অন্য কোনো ভাইএর মেয়ে ছিলেন?
  • | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৩230088
  • সারা পৃথিবীতে একসঙ্গে পাঁচটা বাজলে খুব খারাপ হবে। চতুর্দিকে ঘন্টা বাজবে ঢং৩। আলতাভেজা জামায় অমিতাব্চ্চন ঘন্টা ধরে ঝুলে পড়েছে।আর অল্পই বাকি। নিরূপা রায় কেঁদে উঠবে বে এ এ এ এটা

    উ মাগো বলে নমিতাপিসি ফুঁপিয়ে উঠবে।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২৩230089
  • *জামায়
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২২230087
  • সে যাই বলো :) শুনকেই ইরিতেষণ হয়। "রাধার কী হৈল অন্তরে ব্যথা " টাইপ :/ নতুন সাদা জমে ফ্যাত করে খানিকটা ল্যান্গ্চার সিরা পরে গ্যালো মনে হয় :|
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২০:২১230086
  • হুতো কি 033 র গান শুনেছে ? মানে, খুব ভালো এমন বলছি না। কিন্তু ওতেই ঐ রডোডেনড্রন রয়েছে। উপলের আরো বেশ কিছু গান আছে। যেগুলোর কথা খারাপ না লাগলেও সুর অতটা টানলো না। আমার তো মনে হয় কথার পুনরাবৃত্তির চেয়েও বেশি সুরের হচ্ছে। সেই জন্য অনেক ভালো কথার গানও হারিয়ে যাচ্ছে। কথার দিক দিয়ে দেখতে গেলে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, নিঃসন্দেহে (এই সিনেমাটা নিয়ে বলছিনা, সাধারণভাবে), কিন্তু সুরে কোথাও একটা একঘেয়েমিতে আটকে যাচ্ছি। ইমাহোও।

    তবে এই সিনেমাটার গান শুনে সেদিনের আলোচনার কথা মনে পড়ে গেল। এতে তো মহীন আর চন্দ্রবিন্দু ( নাকি উপল আলাদা করে?) রয়েছে। তো, গানগুলো তো হিট হলনা ! ( হয়েছে, আমি জানিনা, এ সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না অবশ্য)। তার মানে সদা যেটা বলছিল, তাই কি ? যে এদের শ্রোতার সংখ্যাতেই একটা সীমবদ্ধতা আছে ? সিনেমায় গান লিখতে গিয়ে কম্প্রোমাইজ করেছে, তাও খুব একটা বলা যাবে না। কারণ রডোডেনড্রন তো সেই অরিজিনালটাই। ঠিকানাবিহীন একটা বাড়ির মতন গানে চন্দ্রবিন্দুর সিগনেচার বেশ স্পষ্ট।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ২০:১৮230085
  • এঃ ভারী আমার সানি দেওল।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২০:১৭230084
  • কেন কেন এরকম নাকের ডগা অবধি ফোঁটা কাটা লিরিক সব শুনলেই ল্যাম্পস্ট দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে ইচ্ছে করে :ক্ষ :ক্ষ :ক্ষ
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২০:১৫230083
  • খারাব তাই খারাব আবার কেন কিসের?
  • dd | ৩০ এপ্রিল ২০১৪ ২০:১২230082
  • নাঃ। ঠিক জ্যাঠামি নয়। বরং একটা পিসীমনি গোছের ভাব। তা সেটা খারাবই বা ক্যানো?
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ১৯:৫৮230081
  • এত জাতির জ্যাঠা জিন বাঙ্গালীর কি আর করি!
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ১৯:৪৪230080
  • বাংলা সিনেমার গান শুনে আমি খুবই খুশি হয়ে উঠছি। 'হাওয়া দিল যেন সারা পৃথিবীতে পাঁচটা বাজে' চমৎকার কথা। লিরিক, সুর কারা করছে একটু খোঁজখবর রাখতে হবে। পুণরাবৃত্তি, প্রেডিক্টেবিলিটি, এইসব ব্যাপার তো আছে ঠিকই, তবুও ভালো। বাংলা গান না শুনে আর যাই কোথা, তো এই নতুন জিনিসপত্র শোনার অপশন বাড়ছে এতেই আমি আপ্লুত।
  • pinaki | ৩০ এপ্রিল ২০১৪ ১৯:৪১230079
  • নেতাইদের কে কিনল? জানা গেল কিছু?
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ১৯:১৭230078
  • :-)
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ১৮:৪৪230077
  • ব্রতীন দেখলুম আমাকেও ফ্রেন্ড লিস্ট থেকে কাটিয়েছে।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ১৮:৪০230076
  • মানে মতামত কি আমার আমারও নেই, কিন্তু মর্মপীড় বলেছেন মা লিখ।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ১৮:৩৮230075
  • 'তোমার বিরুদ্ধে পোস্ট হওয়া সমস্ত বক্তব্যের নিন্দে এখানে সকলেই করেছে' Date:30 Apr 2014 -- 10:21 AM
    সিকি কিন্তু আবার সমবেত প্রনাম টাইপ কথা বলেছে।
    অক্ষদা আপনি যেখানেই থাকুন কোর গ্রুপের আপিসে এসে আপনার মতামত নথিভুক্ত করুন।
  • j | ৩০ এপ্রিল ২০১৪ ১৭:১৯230074
  • সস্তায় পুষ্টিকর চাইলে এবি হোম প্যাকার্স

    ভালই সার্ভিস দিয়েছিল
  • pinaki | ৩০ এপ্রিল ২০১৪ ১৭:১৩230073
  • আগরওয়াল দুটো আছে। প্রত্যেকেই নিজেদের আসল বলে ক্লেম করে। কাজেই আসল খুঁজতে গিয়ে কনফিউজ হইয়েন না। দুটো ই মোটামুটি ঠিকঠাক। কিন্তু ওরা যে সেলোটেপ মারে সেগুলো খুব রদ্দি কোয়ালিটি আর অনেক ফার্নিচারের গা থেকে উঠতে চায় না। সে এক হ্যাঙ্গাম। রাইটার্স বলে আর একটা কোং আছে, তাদের প্যাকেজিং আমার আগরওয়ালের থেকে অনেকখানি বেশী ভালো লাগল। তবে সেটা হয়তো আমার মালপত্র কলকাতা থেকে সুইডেন যাবে বলে ওরা এক্সট্রা কেয়ার নিয়েছে - তাও হতে পারে। এর আগে কলকাতা থেকে চেন্নাই আর চেন্নাই থেকে কলকাতা আমি আগরওয়াল দিয়ে করিয়েছি। প্রথম যখন কলকাতা থেকে চেন্নাই করাই, সেবার দুটো আগরওয়াল রিলেটেড কনফিউশন হয় নি। কিন্তু গতবছর যখন চেন্নাই থেকে কলকাতা করালাম তখন তুমুল কনফিউশন। দুজনের থেকেই কোটেশন নিয়েছি। তাদের কোটেশনে ১০০০০ টাকা তফাৎ। এদিকে কোনটা আমায় কম কোটেশন দিয়েছে সেটা বুঝতে পারছি না। সে এক গ্যাঁড়াকল। তারপর অনেক কষ্টে সেই পাজল সলভ করে যা থাকে কপালে বলে কম কোটেশনওয়ালাটার সাথে ভিড়ে গেলাম। ভাগ্যক্রমে মোটামুটি ঠিকঠাক সার্ভিস দিল।
  • kc | ৩০ এপ্রিল ২০১৪ ১৬:৩৪230072
  • উঁহু, কলকাতা চেন্নাইএর মাঝে পড়ে বিশাখাপত্তনম।

    সকালে শুন্লাম খালেদ চৌধুরি, এখন শুনলাম সুনেত্রা ঘটক। দিনটা ভাল নয় আজ।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ১৬:১১230071
  • হায়দ্রাবাদ চেন্নাই আর কলকাতার ঠিক মাঝে পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত