এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৪৯229889
  • পাওয়ার ন্যাপ কিনা জানি নে বাপু, দিব্যি তো চেয়ারে বসে বসে ঝিমোয়। একেক সময় ঢুলতে ঢুলতে প্রায় পড়েও যায় (আমার তখন বদ্ধমান লোকালের কথা মনে করে ফ্যাকফেকেইয়ে হাসিও পায়)। আসে সকাল ৮।৩০টায়। চলে যায় বিকেল ৫টায়। এর মধ্যিখানে দুপুর তিনটে নাগাদ ঐ ঝিমুনি/ঘুমুনি যা আমার অস্বস্তি বাড়ায়।

    প্পন, না আমারও জানা ছিল যে হেইচ-আর/অ্যাডমিন জনতার এমবিয়ে থাকে। কিন্তু আমার এক পরিচিত টিসিএসের পে-রোলে হেইচ আরে ঢুকেছে তার কোয়ালিফিকেশন ফিলোসফি মাস্টার্স আর বেদিক ভিলেজ না কি একটায় ফ্রন্ট ডেস্ক সামালনোর দশ মাসের এক্সপি। এই দিয়ে লোকজন আজকাল টিসিএসে ঢুকে যাচ্ছে শুনে খুব অবাক হয়েছিলাম বলে গুরুর আইটি জনতাকে জিগিয়েছিলাম যে মাস্টার্স থাকলেই আজকাল টিসিএস ইত্যাদিরা নিয়ে নিচ্ছে কিনা।
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৪৯229890
  • হুতোর বিরহমধুর কে পড়লাম বহরমপুর। ঃ-)
  • kc | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৪৭229888
  • বায়ার্ন পুরো ছন্নছাড়া খেলছে। মেশিন বন্ধ করে দিই। এই কথাটা বলেই রোবুর কথা মনে পড়ে গেল।
  • kc | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৪০229887
  • তবে চেলসি উঠলে রিয়ালকে কম সে কম তিনটে গোল দেবেই।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৩৯229886
  • প্রচন্দ্র গ্ররম। দুমুঠো গোবিন্দভোগে দুমুঠো মুসুদ্দাল ও গোটাতিন মুগ্গিদ্দিম ফেলে ফুটিয়ে নিলুম। এবার আমের আচার ও কাঁচালংকা দিয়ে সাপটে দোবো। আরও গরম লাগবে। ঘাম। ক্লান্ত হয়ে ঘুম। উফ।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৩৫229885
  • অবশ্য ফুটবল গিয়েই বা কি। বাড়ি গিয়ে বেসবলের ফান্ডা শুনতে হবে। তিনি আবার সকালে আইপিএলও দেখবেন। এবং দেখতে দেখতে আমাকে রুবিক কিউব নিয়ে ফান্ডা দেবেন। উফ।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ০১:৩০229884
  • আর এই ফুটবল। এই আপদ যে দুনিয়া থেকে কবে দূর হবে। একটু শান্তি পাব। তাপস দুটো স্মৃতিমেদুর পুরোনো দিনের আবছা হয়ে যাওয়া কথা কইল, তারপর হুতোর ভক্তিগীতি আসতে চলেছিল, এমন সময় গদাম গদাম। ছ্যা ছ্যা।
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০১:২৯229883
  • অল মাদ্রিদ ফাইনাল যেন হয় বাপ। চেলসি উঠলে খুব বাজে হবে। ঃ(
  • Tim | ৩০ এপ্রিল ২০১৪ ০১:২৮229882
  • গোল ডট কমে একজন লিখেছে তিকিতাকা ইস অফিশিয়ালি ডেড ঃ-)
  • Tim | ৩০ এপ্রিল ২০১৪ ০১:২৭229881
  • আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই রিয়েলের হাল ফিরে গেছে
  • kc | ৩০ এপ্রিল ২০১৪ ০১:২৪229879
  • আর এই ষাঁড় রিবেরি। রেড কার্ড দেখানো উচিত ছিল। চড় মেরেও পার পেয়ে গেল।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ০১:২৪229880
  • হুঁঃ। প্রতিভা থাকলে, ইচ্ছে ছিল ভক্তিগীতি লিখবো। প্রচন্ড ভক্তিরসে গদগদ, চমৎকার একটা ছদ্মনাম নিয়ে, মেকাপ টেকাপ নিয়ে সিডির খাপে সুন্দর ছবি থাকবে, লাখ লাখ টাকার কাটতি, লোকজন শুনে আপ্লুত হয়ে গিয়ে ভাববে কি রকম ভক্তিমান লোক।
    একে তো ব্যাপারটা খুব চ্যালেঞ্জ, তারওপর এতে পয়সাও আছে বোধয় ভালো।

    প্রতিভা না থাকলে পয়সা হয় না এ খুবই অন্যায়। তাও দুটো বিরহমধুর প্রেমের কবিতা লিখবো বলে কবে থেকে মনটাকে বিষন্ন আর্দ্র মেলাঙ্কলিক করার চেষ্টা করছি, তার কোন উপায় রেখেছে কেউ? চারদিকে হাহা হিহি, উফ, মাছ, লুঙ্গী, কোর, উফ।
  • Tim | ৩০ এপ্রিল ২০১৪ ০১:১৬229878
  • ঐ গানটা গাও হুতোদা-

    আমি ভজন সাধন জানিনে মা-
    পরে আছি লুঙ্গী
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ০১:১২229877
  • আমি এখন মাথায় ১৩৩এর গোপন পাথর নিয়ে কোরেরও নহে পারেরও নহে হয়ে বসে থাকি আপনাদের আর কি।
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০১:১১229876
  • পিপির আইটি হেইচারদের নিয়ে কী কোচ্চেন ছিল যেন? এমনিতে এম্বিয়ে করা সব। বিশদ কিছু জানতে লাগবে?
  • তাপস দাশ | ৩০ এপ্রিল ২০১৪ ০১:০৯229874
  • এইটা ঠিক মিনিময় না। ইশেনের পোস্ট পড়ে মনে হল বলেই ফেলি। ভাবছিলাম কেকেদিন ধরেই। আমি অনেক অনেক দিন পর এই গুরুতে এলাম। এত পরে যে আমার নিজেরই নতুন লাগে। বেশ কিছু বছর আগে - বোধয় ২০০৬ কি ৭ সালে - গুরুর ভাটপাতা চালু হবার পরে ঈশেন আমায় একদিন জানায় এই পাতায় আসতে। আমি পাতা দেখে প্রথম প্রতিক্রিয়া দিইছিলাম - এ তো গুরু ইয়াহু মেস্ন্জারকে টেক্কা দেবে ! এই কথোপকথন হয়েছিল য়াহু ইনবক্সে। তখন আমার নেট কানেকশন বলতে টাটা ইন্দিকমের ল্যান্ডলাইন ফোনের পিছনে জ্যাক গুঁজে। তো আমি তখন কদিন দেখলাম যে - এখানে কেউ নিজের নামে লেখে না। সেইটাতে আমার অসুবিধে হচ্ছিল। সেটা আমি বলেওছিলাম ঈশেনকে। ঈশেন কিছু বলেনি। তারপর আমি যদ্দুর মনে পড়ছে টি নামে লেখতে শুরু করি। ইংলিশ হরফের। তো সেই নামে আর একজনও লিখতেন। সে নিয়ে কথাও হয়েছিল। তো সেই সবের মাঝে আমার আইপি ট্র্যাক করে আমার সেই সমনামীই সম্ভবত, বিভিন্ন রকম কথা বলতেন। বলা বাহুল্য তাঁর ট্র্যাকিং মিলত না। ধরুন আমি আছি বারাসাতে, তিনি বললেন, আপনি তো বোম্বেতে, অমুখের সঙ্গে গিয়ে দেখা করে আসুন না ! এই টাইপ। খারাপ কিছু না। মজারই হয়ত। কিন্তু আমার যেটা অসুবিধে হয়েছিল - যেটা আমি তখন বলিনি, যে আমি নিজের নাম ও পরিচয় গোপন করিনি - মানে আমি যে তাপস ও টি নামে লিখছি সেটা সবাই জানতেন। কিন্তু যাঁরা নিজের পরিচয় জানাতে চান না তাঁদের সেই রাইট যদি এক্সারসাইজ করতে দেওয়া হয় - তাহলে আইপি ট্র্যাক করার চেষ্টা এবং সেটা সর্বসমক্ষে বলার চেষ্টাই বা হবে কেন? সে ট্র্যাকিং যতই ভুলভাল হোক না কেন !
    এগুলো না-বলেই বিদায় নিয়েছিলাম। তবে এতদিন না-আসার কারণ সেই ইয়ে পুষে রেখে নয় - কর্মক্ষেত্র সংক্রান্ত বৈশিষ্ট্যের জন্য দীর্ঘদিন আসা হয়নি। তবে প্রাথমিক বিদায়ের কারণ জানালাম। এটা ইশেনকেও কখনো বলা হয়নি।
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০১:০৯229875
  • ডাইভার রবেনের দুর্দশা দেখে আমি চমৎকৃত। ব্যাটাচ্ছেলে এমিরেটসে ডাইভ মেরে পেনাল্টি আদায় করেছিল।
  • Tim | ৩০ এপ্রিল ২০১৪ ০১:০১229872
  • হয়ত এ রাত জেগে কাজায় আর দিনে ঘুমিয়ে মেকাপ দ্যায়।
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০১:০১229873
  • বায়ার্ন পুরো সিপুয়েমের মত নিজেদের দুর্গে হারছে।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৯229868
  • জাপানে ওয়ার্কিং আওয়ারের মাঝে নিয়ম করে স্লীপ ব্রেক থাকে তো। ঘুমিয়ে চাঙ্গা হয়ে আবার তেরেমেরে কাজায়।
  • Blank | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৯229869
  • কড়া গরম টা একটু কমলে সাজাবো ওটা।
  • Tim | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৯229870
  • তিন
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৯229871
  • ইয়েস! সিআর৭!!!
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৮229867
  • তবে পাওয়ার ন্যাপ হলে অন্য কথা। প্রোডাক্টিভিটি বাড়ায়।
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৭229866
  • জাপানিরা ঘুমোয়! এদিকে জাপানি প্ল্যান্টে লাঞ্চ আওয়ার, টয়লেট ব্রেক সব ঘড়ি মেপে হয়, এমন ওয়ার্ক্যাহোলিক! জাপানি অ্যাকাউন্টে প্রোজেক্ট পড়লে আমাদের মুখ শুকিয়ে যায়।

    এ ব্যাটা নির্ঘাৎ জাপানে টিঁকতে না পেরে বিদেশে পাড়ি দিয়েছে।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৬229865
  • বাহ, ব্ল্যান্কির তো গ্রোথ ভালই হচ্ছে। তেরাইন টা সাজাতে হবে এট্টু সে কদিন বাদেও করা যাবে।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৪229862
  • ম্যামিদি, ও নিয়ে চাপ নেবেন্না। ওসব ঠিক আছে।

    তবে এইবার সেন্ট্রাল কমিটির একটা হাল্কা আভাস পাওয়া যাচ্ছে। :-)
  • Arpan | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৪229863
  • আমি তো ফুটবলের টইতে লিখে এলাম।

    আজ তো আমি রিয়েলকে সাপোর্ট করছি। রোনাল্ডোর জন্য।
  • pipi | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৪229864
  • অস্বস্তি এই কারণেই আরো যে সে আমারই সাথে পুঁচকে একখান অফিস রুম শেয়ার করে, বসে আমারই পাশে। কাজেই দেখব না ভাবলেও না দেখে উপায় নেই। এর বিহিত কি?
  • Tim | ৩০ এপ্রিল ২০১৪ ০০:৫৩229861
  • আরে আমিও কোর গ্রুপে!

    ওদিকে বেয়ার্ন দুগোলে হারছে। অর্পন কই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত