এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৯229829
  • উদিকে অরুণাভ ঘোষ আবার আগেকার নেতারা সব খুব শিক্ষিত পড়াশোনা করা লোক ছিল এইসব বলতে গিয়ে বলল পিও দশমুন্সী ইত্যাদি। কি খোরাক মাইরি।
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৯229830
  • আচ্ছা এই আম্বানীর মত লোকেরা একই সাথে বিজেপি আর কং কে হাত করে কী করে? স্রেফ পয়সা দিয়ে? মানে আম্বানী যদি বিজেপির সাথে দহরম হয়, তাইলে কং কেন মহরম করে? অ্যান্ড ভাইসি ভার্সা?
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৮229828
  • আর বোতিনকে কীইবা বলি, যে টইটা ওড়ানো হয়েছে, সেটাতে অন্য একজনের ফেসবুকের প্রোফাইল থেকে কপি পেস্ট হচ্ছিল। গালমন্দের জন্য ওড়ানো হয়নি।

    কোনটা ওড়ানো হবে, কোনটা হবেনা, এ বিষয়ে সাবজেক্টিভ জাজমেন্ট শেষ পর্যন্ত কাউকে তো নিতেই হবে। কারো পছন্দ হবে, কারো হবেনা। সে আর কী করা যাবে। ও নিয়ে এখানে যা লেখার তো লিখেইছ। চাদ্দিকে লিফলেট ছড়িয়ে আর কী হবে।
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৭229827
  • তাহলে আপনারই শোনার ভুল।
  • dd | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৬229826
  • আচ্ছা, আমার ক্লনস্পি থ্জিওরীটা শোনেন বুঝি?

    এদিকে ক্ষি হয়েছে, কংরেস থেকে চাপ আসছে মমোদির উবরে। আমাদের সাথে হাত মিলাও নইলে সুদীপ্ত সেনের ছোবি কেনা টেনা সব ইলেকশনের আগেই ফাঁস করে দিবো। এবং ওরই সাথে তৃতীয় ফ্রন্টের জন্য বায়না। লাস্ট ডিচ এফোর্ট।

    তাই মোদি আর মমতা - আমার পরম শ্রদ্ধেয় দুই জনে - দেখুন,দেখুন,কাগ চিলের মতোন ঝগড়া শুরু করেছে। অথচো দুই জনে কি সুন্দর ভাই বোনের মতোন থেকে একজন রাজ্য অন্যজনে দেশ সামলাতে পারতো। এট্টু আট্টু ঠাট্টা এয়ার্কি হোতো,সে ঠিক আছে। কিন্তু তেমন হতে পাল্লো কই?

    সিরিয়াসলি,আরটিআই করে জানা যায় না কে কিনেছেন ? এক কোটি আশি লক্ষ নিশ্চয়ই চেকেই দিয়েছেন। সেটা জানা তো খুবি সিম্পুল ব্যাপার।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৪229824
  • এদিকে আমি আবার লে বলে ফেলেছি। 'কে'।
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৪229825
  • তাই নাকি? নাঃ অরণ্যদেব সিপিয়েমকে একেবারে না ডোবানো পর্যন্ত ছাড়বেন না। :-)
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২৩229823
  • ঠিক আছে জিদ করব না। হতেই পারে। আসলে লে ভাই তুমি তেও 'মি' অস্পষ্ট।
  • d | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২২229822
  • আপনারা আজ অরণ্যদেবের সাক্ষাতকার দেখলেন? হাতে আবার একগোছ কাগজ, নাকি ব্যানার্জি পরিবারের ১০ না ২০ কোটি টাকার সম্পত্তির দলিল।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:১৯229821
  • অনেকবার শুনেছি। মুখ অন্যদিকে ফেরানো ছিল। কাজেই সংশয়ের অবকাশ থেকে যাচ্ছে।
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:১৮229820
  • কে তুই, কে ভাই তুমি হরিদাস...
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:১৭229819
  • ০ঃ২৩ থেকে শুনুন আবার। কে তুই, কে তুমি হরিদাস
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:১৪229817
  • না অক্ষ। তুমি ই বলেছেন।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:১৩229816
  • তুই বলেন নি ঈশান। আপনি ভুল শুনেছেন।
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:১২229815
  • তুইটা বলেই আবার তুমিতে শিফট করে গেছে।
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:০৯229814
  • আগের টা মমতা প্রসঙ্গে।
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:০৮229811
  • তুই তোকারিটা না করলেই নয়?
  • lcm | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:০৮229812
  • ও আমি যে অভিযোগ দেখেছি/পড়েছি সেটা হল এরকম --

    ১) ওয়ান্স হার্মাদ অলওয়েজ হার্মাদ -- এমন টাইট্‌ল দিয়ে কেউ একটা টই খোলে।
    ২) বোতিনই একমাত্র মানুষ, বাকীরা অমানুষ --- এমন কিছু টাইটেল দিয়ে কেউ একটা টই খোলে।
    প্রথম টইটা উড়িয়ে দেওয়া হয়, দ্বিতীয়টি ওড়ানো হয় না।
    স্পেসিফিক অভিযোগ হল, ঈশান নিজের ইচ্ছে মতন কোনো টই উড়িয়ে দেয়। অর্থাৎ, ঈশানের সাইট ঈশান যা খুশী করতে পারে। এই হল অভিযোগ - সিম্প্‌ল - যা দেখলাম।
  • এমেম | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:০৮229813
  • ভালো বলেছে তো মমতা। আমার ভালো লেগেছে।
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:০২229810
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২২:৫৬229809


  • সিপিয়েমের প্রচার ভাল্লাগছে। এত নিন্দে করার পর, এইটুকু না বললে হেবি অন্যায় হবে। :-)
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২২:২৫229808
  • বেশ তো, কাটিয়ে দিলাম। আমারও কোনো সমস্যা নেই। এই খোঁচাখুঁচি বন্ধ হল তাহলে। ঠিকাছে? ভোঁপপো ভোঁপপো ভোঁ।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৪ ২২:১২229807
  • ঈশেন, কাটিয়ে দিন। সমস্যা তো কিছু নেই।
    ভোপ্পর ভোপ্পর ভোঁ। ঃ-)
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ২২:১১229805
  • আরে,ভাল খবর তো। যাবার চেষ্টা করব ! থ্যাঙ্কু !
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ২২:১১229806
  • নাঃ, প্রতিবার এমনি ঝড় হয়, কারেন্ট যায়, আর ভাবি স্টোভ কিনে রাখবো। তারপর কারেণ্ট এসে যায়, আর ভুলে যাই। কিনতে যাওয়া মানেও তো সে এক পর্ব।
    তবে কিনতে এবার হবেই। সেবার আমরা জাম্পুই বেরিয়ে এসে শুনি ৬০ ঘণ্টা কারেন্ট ছিল না !
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১৪ ২২:০৯229804
  • পাই, ২৫শে বৈশাখ রবীন্দ্র ভবনে অন্য জিনিসপত্রের সঙ্গে রক্তকরবী হবে। কেমন হবে ইত্যাদি জানিনা, তবে এঁরা গত ২ বছর ধরে গ্রামে গঞ্জে রক্তকরবী করে বেড়ান, খুবই নাকি ভালো সাড়া পাচ্ছেন।
  • pi | ২৯ এপ্রিল ২০১৪ ২২:০৮229803
  • ওদিকে পশের গ্রামে কতগুলো বাড়ির চালুলো ভাঙ্গলো কে জানে। লোকজনের কী চেঁচামেচির আওয়াজ। আর আকাশ এফোঁড় ওফোঁড় করা ঝলকানি আর ঝোড়ো বৃষ্টিতে জঙ্গলের পারফেক্ট ভুতুড়ে লুক। তবে আজ আর শুধু আকাশচেরা ঝলক নয়, মোটামুটি নন স্টপ বিদ্যুতের দপদপানি। মনে হচ্ছে একটা বিশাল খোলা জায়গা জুড়ে কেউ ইনভার্টার দিয়ে লো ভোল্টেজ আলো লাগিয়েছে, আর সেখানে সমানে ভোল্টেজের আপ ডাউন চলছে। আর হাওয়ার শুধু গর্জন ই নয়, আজ তো পুরো রেলগাড়ির ঝমঝমাঝম আওয়াজও শুনতে পেলাম, সেও নাকি হাওয়ারই কাজ !
    অনেক ঝড় দেখেছি। এখানেও প্রায় রোজই হয়। কিন্তু এখানে এসে প্রতিবারই নতুন লাগে, আর মনে হয় আগের চেয়ে আরো ভয়ঙ্কর। সুন্দরও।
  • ঈশান | ২৯ এপ্রিল ২০১৪ ২২:০১229802
  • আর এটুজিকেও বলি। এইসব থেকে থেকে মাঝে মাঝেই খোঁচা দিয়ে কী হবে। ঝেড়ে কেশেই ফেলনা, সমস্যা টা কী।

    এটুজির একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। খারাপ কিছু নয়। ভিন্ন নামে সে ছিল ভাটিয়ালির প্রথম (বা প্রথমদের মধ্যে একজন) খদ্দের। তখনও টইপত্তর হয়নি। শুধু ভাটিয়ালিই ছিল বাজারে। পুরোনো সেই দিনের কথা, ভোঁপপো ভোঁপপো ভোঁ। :-)
  • a x | ২৯ এপ্রিল ২০১৪ ২১:৫৮229801
  • ওহ, ওখানে স্টোভ নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত