এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২৭ এপ্রিল ২০১৪ ০৯:২৪229200
  • অক্ষকে

    হ্যাঁ হ্যাঁ। সেই বই নিয়ে প্রশ্নোটাতো? চোখে পরেছে।

    নাঃ, কিছুঅই জানি না ওর সম্বন্ধে।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৭:৩৭229199
  • বাঘা তেঁতুল সঙ্গে দিতে হয়। ঃ-)
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৭:৩৫229198
  • জলা কচুতে মুখ কুতোয় :)
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৭:২৩229197
  • শাগের টাকা মাছে উড়িয়ে ফ্রী কচুর্শাগ পুকুরধার থেকে তুলে নিন। ঃ-)
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৭:০৫229196
  • আহা শাগের ট্যাকা মাছে খরচ মানেই চুরি। সে নিজেদের না অপরের সেত কথা নয়। টাকা শাগের।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৪:২৭229195
  • এই নিজেদের টাকা নিজেরা মারা-এও এক বৈপ্লবিক দিগন্ত। ঃ-)
    "পিস্তুত" মানে কি পিস্তল নিয়ে প্রস্তুত? ঃ-)
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৪:২৫229194
  • কী সব্বোনাশ!!!!
    মানে ঐ বিনীত প্রস্তাব গুলোর কথা ভেবেই- ঃ-)
    ফ্যারাও ট্যারাওরা ওরোম কর্তো বলে শুনেছি, টলেমি রাজবংশও নাকি ওরোম কোর্তো---আরো প্রাচীন সব ট্রাইবেরাও----অবশ্য লাখখানেক বছর আগে ওটাই নর্ম ছিল, যোগান খুব অল্প ছিল, গোটা দুনিয়ায় হয়তো শ পাঁচেক লোক, তাও দূরে দূরে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত, দেখা হলেই উদুম মারামারি করে।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৪:১৮229193
  • আর আমরা ব্যাপক টাকা পয়সা চুরি করেছিলুম। পাঁচজন মাইল চাঁদা দি এবং প্রথমেই সর্বসম্মতিক্রমে ঠিক হয় সোভাবাজারে একটা ছোট চেনা প্রেস থেকে সস্তায় ছাপিয়ে বাকিটা তহবিল তছরুপ করে গাঁজা খাবো। পুকুর চুরি যাকে বলে। বিপুল শুকনো ওড়ানো হয় বাগবাজারের সেকেন্ড ঘাটে বসে। সেই সঙ্গে তর্ক চিত্কার তুই শালা টাকা মেরেচিস !
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৪:১০229192
  • প্রথম কথা প্রস্তুত না "পিস্তুত "। "পিস্তুত" থাকার ফ্যালাজপি বুঝতে জেডি-র "সুতীর্থ " টা একটু পড়ে নিতে হবে :) সে এক বিশেষ ধরনের প্রস্তুত থাকা আর কী।

    আর ভাই, বৈপ্লবিক কিসসু ছিলনা। গল্প উপন্যাস পবন্ধ কিসসু না। কিভাবে সমাজ কে উন্নত করা যায় তার কিছু বিনীত প্রস্তাব ছিল। যেমন যাঁরা জাত-পাতে বিশ্বাস করেন তাঁদের মধ্যে ভাই বোন এ বিয়ে দিয়ে বা বাপ মেয়ে ইত্যাদি। আবার যাঁরা ভারতবাসী আমার ভাই ভাবেন তাঁদের কে ও ভাই রে বলে রাস্তার মধ্যে জড়িয়ে ধরার প্রস্তাব। একটা গাণিতিক প্রস্তাব ছিল বাইনারি সিস্টেম কে ইস্কুল কলেজে একমাত্র বেস সিস্টেম হিসেবে ছোটবেলা থেকে শেখানো। এরকম সব বিনীত প্রস্তাবে ভরা। এবং আমরা সব কিছু অঙ্ক কশেদেখিয়েছিলুম :/ আজ আর সব পয়েন মনেউ নাই।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:৫৫229191
  • আপনাকে মারবে বলে খুঁজতে থাকে????? কেন? ঐ লিটল ম্যাগে কোনো বৈপ্লবিক কিছু ছিল? নাকি টাকার হিসাবে কোনো ঝামেলা?
    আপনি "প্রস্তুত" কীভাবে রইলেন? আবছালা গায়ে দিয়ে হাতে লাঠি নিয়ে? ঃ-)
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:৫০229190
  • আমি জীবনে একবার মাত্র একটাই লিটল ম্যাগ প্রকাশে সক্রিয় ছিলুম। নইলে আলোচনার টেবিলে অনেকের সঙ্গেই বসেছি, মিশন - সঙ্গী হিসেবে না।
    আমাদের সেই লিল ম্যাগ বেরোবার দিন ই লোকজন আমাকে মারবে বলে খুঁজতে থাকে আম্মো "পিস্তুত" থাকি এবং আলটিমেটলি "ওত পাগল ওর কথা বাদ্দাও " বলে তারা পিছু হটে এবং পরের মাসে কেও আর প্রকাশ করতে রাজি হয়না :( এইভাবে আমার লিল ম্যাগের স্রষ্টা হওয়ার কার্যক্রমের ঝাঁপ পরে ! :D সেসব বহুকাল আগে। তখনওঅপারেটিং সিস্টেম বলতে এন টি ফোর
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:৪৪229189
  • ঠিক।
    কবেই তো তিনি বলে গিয়েছেন
    "দশে মিলি করি কাজ
    হারি জিতি নাহি লাজ।"
    ঃ-)
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:৪৩229188
  • ওই আর কী :) নিজে লিখে বই ছাপালে যেমন সেল্ফ এন্তার্প্রেনীয়র এটাকে সেরকম কয়াপারেতিভ এপ্রোচ ধরে নিন। সাম কমন কস ম্যাটারস। একা আঁতেল হয়ে একা প্রকাশক খুঁজে বের করে বই বের করা প্রচার করা একটু চাপের। দশে মিলে করলে চাপ কম।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:৩৬229187
  • তাহলে মনে হয় হাজারে হাজারে। ঃ-)
    এর সিস্টেমটা কী? চার পাঁচজন উৎসাহী, খানিকটা আঁতেল-আঁতেল বন্ধু (যাদের মোটামুটি রেস্ত আছে) একসঙ্গে মিটিং করেই লিটিল ম্যাগ বার করে ফ্যালে পকেট থেকে ভাগাভাগি করে টাকা দিয়ে?
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:২৭229186
  • ওরচে অনেক বেশি আছে। ওখানে মোটামুটি একটা টপ লিস্ট গোছের হয়েছে। যাদের কিছু সংখ্যার কিছু লেখা এটলিস্ট পড়ার মত।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:১৭229185
  • ঐ লিট্লম্যাগ এর টইটাতে গিয়েছিলাম, ওখানে আর কিছু বল্লাম না খামোখা।
    মনে হলো উফ্ফ, কত কত লিটল ম্যাগ! শয়ে শয়ে!!!!!
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০৩:০৮229184
  • দারুন লেখা। পার্থক্য তো ঐটুকুই।
  • একক | ২৭ এপ্রিল ২০১৪ ০২:৩৫229182
  • তাপসের ফেবু ওয়ালে মন্তব্য করলুম একটা। দরকারী কিস্স্যু না :) পাতি মজা। ফ্রেন্ডলিস্ট এ না থেকেও মন্তব্য করাটা অন্য ভাবে নেবেননা আশা করি।
  • ঈশান | ২৭ এপ্রিল ২০১৪ ০১:৩৫229181
  • তপন সিংহ অতি খাজা সিনেমা বানাতেন। তুলনায় আজকের চ্যাংড়া ছোঁড়ারাও অনেক ভালো বানায়। বাংলায়। তাতে অবশ্য দোষের কিছু নেই। আজকের কেলাস টুয়েলভের ছাত্রও আর্কিমিডিসের চেয়ে বেশি অঙ্ক জানে।
  • a x | ২৭ এপ্রিল ২০১৪ ০১:১৩229180
  • ডিডি আমার প্রশ্ন দেখলেন?
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৪ ০১:১২229179
  • @রোবু, সরি মাইট। এদিকওদিক পড়েটড়ে দেখছি এলাইসি টার্ম ইন্সুরেন্সের মার্কেট শেয়ার খুব খারাপ। কারণ প্রিমিয়াম বেশি, আর অনলাইন বিক্রি হয় না।

    http://www.business-standard.com/article/pf/lic-s-premiums-could-be-cheaper-under-new-norms-114010700774_1.html

    লাস্ট দুটো প্যারা ইম্পর্ট্যান্ট।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০১:১০229178
  • আরে শুকনো গলায় আর তক্কাতে হবেনা। আপনি তো বললেন সৃজিত রা তপন সিনহার চেয়ে সিনেমাটোগ্রাফি ত়ে এগিয়ে আছে। আপনি বলুননা সিনহা র একটা শট ধরে যেখানে সৃজিত একই শট বেটার নিয়েছে। এই একগাদা উঁচু থেকে শট নিলে "ড্রামাটিক " এই তা একেবারেই মানতে পারছি না :) এরিআল ফটোগ্রাফি প্রথম যখন আসে লোকে হামলে পরে দেখত। এখন তার মধ্যে বেস্ট গুলো দেখে। যে যুগে বিশাল উঁচু ক্রেন হ্যান্ড এফর্দ করা যেতনা তখন অন্য এংল থেকে ড্রামা ফোটানো হত। এখন সবার্কাছে ঐসব। তাতে কীঈঈঈই ? :( ক্লাসে সবার কাছে পেন্সিল বদলে পেন থাকলে সেটা কি আর কাউন্তেবল থাকে নাকি ?? তখন তো আবার ঘুরে ফিরে হাতের লেখা নিয়ে কথা হবে :))
  • dd | ২৭ এপ্রিল ২০১৪ ০১:০৮229176
  • ঈ কি? একটা বেজে গ্যালো? ইনাফ।

    এবারে শুতে যাই। সে ঘুম আসুক না আসুক।

    আর এগজাম্পোল ছাড়া কোনো কথাই শুনবো না।
  • lcm | ২৭ এপ্রিল ২০১৪ ০১:০৮229177
  • ডিডিদা মডার্ন বাংলার সিনেমার উৎকর্ষ আকন্ঠ পান করে একটু ইয়ে হয়ে আছেন।
  • dd | ২৭ এপ্রিল ২০১৪ ০১:০৩229175
  • ""ইসব এঙ্গেল ইত্যাদির কি উত্কর্ষ পান যা আগে ছিলনা ? ঃ" - একক উবাচ।

    হ্যাঁ। এটাই তো বলছি রে বাবা। আগে ছিলো না। এরকম কাস্টিং ছিলো না। এরকম অয়ংগেল ছিলো না। সিনেমার স্রেফ রোম্যান্টিক গানে এরকম ফোটোগ্রাফি ছিলো না।

    এক দশক আগে? দে না। তিনটে চাট্টে সিনেমার নাম দে। শুনি। অনেক তো হাওয়ায় তক্কো হোলো। এগজাম্পোল দিয়ে কথা বল।

    কি কষ্টে যে রাত জেগে লিখচি সেট যদি কেউ বোঝেও না।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০১:০২229174
  • এ তর্ক টা থাক। এর কোনো শেষ হবেনা। ঘটনাটা এই যে গ্রামে নতুন বহুরুপী এসেছে চ্যাপলিন সাজা শিখে আর একটা লোক অভিযোগ করছে এইসব মেকাপ -লাঠি-তুপি সে অনেক দেখেছে অন্য কিছু দিতে না পারলে সে চ্যাপলিন দেখে মজবে ক্যানো। এর উত্তর হয়না বাকি লোকগুলো যদ্দিন না হেজে যাবে। গেও ছিনাথ বলে জদিয়ালাদা ফিলিং থাকে তাহলে কোনদিন ই না যেতে পারে। কিন্তু এই চাহিদার চাপ টা দরকার। লেখা -ছবিসর্বর্ত্র। গ্লোবাল ভিলেজে বসে আছি। আইদার লোকালদের জন্যে বানাও নইলে গ্লোবালি নিজেকে ডিফাইন করো।
  • lcm | ২৭ এপ্রিল ২০১৪ ০০:৫৯229173
  • বাংলা সিনেমায় ইনভেস্ট করব ভাবছি - নো টেনশন।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৪ ০০:৫৫229171
  • আমিও তো তাই বলছি এইসব এঙ্গেল ইত্যাদির কি উত্কর্ষ পান যা আগে ছিলনা ? :) একচুয়ালি তো শুধু ক্যামেরাই পাচ্ছেন। শ্রীহস্তের লেখা কাগের ঠ্যাং এদিকে পাইলট কলম এটাই বুঝি টেকনিকাল উত্কর্ষ ?
  • তাপস দাশ | ২৭ এপ্রিল ২০১৪ ০০:৫৫229172
  • যদি মিনিময় হয় - তাইলে আমি একটা মত দেব। সিনমা নিয়ে। আর যদি তা না হয় অন্য একটা বিষয় নিয়ে বলব - যেটা থেকে মিনিময় হতে পারে।

    চয়েজ ইজ ইওরস।

    একটাও চুজ না করলে ডিস্টার্ব করব। তাতে ডিস্টার্বড না-হলে কী করব ভাবিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত