এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫৪228810
  • হেমলক সোসাইটি, মিশর রহস্য আর জাতিস্মর এই তিনটে দেখে থেকে পোতিগ্গা করেছি সৃজিতের সিন্মা আর না।
  • তাপস দাশ | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫৩228808
  • হাতের কাছে হরনাথ
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫৩228809
  • এরকম একটা ছিল-

    আকাশে এ এ এর চাঁদ মাটির বুকেতে
    জোছনার রঙ ধ অ অ অ রে
    আমার জীবনে কেন বা আ আর বা আ আ র
    তোমাকে তোমাকে তোমাকে মনে প অ অ ড়ে---
    ঃ-)
  • তাপস দাশ | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫২228806
  • সুব্রত মুখার্জি একবার বিধান সভায় লুকিয়ে টেপ রেকর্ডার নিয়ে গিয়ে গুটুর গুটুর বাজিয়েছিল।
  • riddhi | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫২228807
  • ব্ল্যান্ক- অনেক গুন। বোরিং এর থেকেও বেশী মোজা জ্বালানী।এই আবীর স্বস্তিকা যীশু এট অল -দের ট্যাশপনা, ইংরেজী মেশানো বাংলা, পুরো প্যাকেজটা দিনকে দিন অসহ্য হয়ে উঠছে।
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫১228805
  • আচ্ছা তৃণমূলে ভালো পরিচালক নেই ? মানে দুছটাক বুদ্ধি, উইট ওয়ালা। ভুতের ভবিষ্যত মার্কা পেট গলা কাতলা না।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫০228803
  • এমনকি কেউ দালালের গুটুর গুটুর এর উল্লেখও করল না। ঃ(
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫০228804
  • এ আমার গুরুদক্ষিনা
    গুরুকে জানাই প্রনাম
    যার শুভ কামনায় আমি
    এ সুর পেলাম।

    প্রিথিবী হারিয়ে গেল মরু সাহারায়
    মিশরের নীল নদ আকাশে মিলায়
    খুশির প্রাসাদ গড়ি, মাছ ধরি আয়
    আকাশে মিলাতে চায়, যত কবিতায়।
  • তাপস দাশ | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৯228801
  • মরণযাত্রা এলবামের গান। ইউটিউব খুঁজে তাই দেখলাম। যাগ্গে - কালজয়ী তো ! আর কাল থেকে ফুলটাইম ভাট করতে পারব। পিছুটান হীন। কাল আমাদে আপিসের মান্থলি মিটিং। চাগ্রি চলে যাবেই। সারা মাস ধরে আপিসে বসে গুরু করার একটা ফল আছে তো !
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৯228802
  • সো ও ঙ্গী অমোরসো ও ঙ্গী র কথা উল্লেখ করল না দেখে নিদারুণ দুঃখ পেলাম।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৮228800
  • সো ও ঙ্গী অমোরসো ও ঙ্গী র কথা উল্লেখ করক না দেখে নিদারুণ দুঃখ পেলাম।
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৭228799
  • আগেভাগেই গেয়ে রেখেছিলেন?????
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৬228798
  • যাক বাবা, ভাগ্যিস দেখিনি।
    তবে গানের মধ্যে একমাত্তর ভাল্লেগেছে "অগে যদি সখী জানিতেন" গান টা।
    এ তুমি কেমন তুমিও খারাপ না- কিন্তু ভেবে দেখলাম আরো বছর দশেক বয়স কম হলে এটা ভাল্লাগতে পারতো।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৫228797
  • মরণযাত্রাটা একটা পুজোর অ্যালবামের গান। কিশোরকুমার মরে যাওয়ার বছরখানেক আগের বোধহয়।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৩228795
  • স্মাইলি দিতে ভুলেছিলাম।
  • pipi | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪৩228796
  • আজ তোমার পরীক্ষা ভগবান ও তো আমাদের সন্ধ্যাদিদিরঃ-) বাবা তারকনাথ!

    আর ইয়ে, সইত্যের খাতিরে বলেই যাই - জাতিস্মরের কোন গানই এতটুকুও ভাল লাগে নি। এ তুমি কেমন তুমিটা বাদ দিয়ে। তা সেটাও মোটামুটি লেগেছে। বাকীগুলো জাস্ট ম্যাহ্‌!
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪২228793
  • ব্ল্যাংকি, কী ভীষণ বোরিং তুই কল্পনাও করতে পারবি না।
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৪২228794
  • ব্ল্যাংক ঃ-))
  • pipi | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩৮228792
  • মরণযাত্রা তো কিশোরের কোন একটা অ্যালবামের গান বলেই এতদিন জানতাম। সেও ঐ রোমিও বাহিনী সাইকেল নিয়ে টিংটিং আর বাড়ির সামনে এসেই গলা ছেড়ে ঐ মরণ যাত্রার গান! একবার বাড়ীর কাজের মাসি একপাঁজা বাসন নিয়ে ঘাটে যাচ্ছিল আর পড়বি তো পড় এক রোমিও মোক্ষম সময়ে ঐ গানটি গেয়ে বাড়ির সামনে দিয়ে প্যাডল মারছিল। মাসির সেদিন নানা কারণে মাথাটা একটু জ্বলেই ছিল। আর যায় কোথায়! বাসনের পাঁজা হাত থেকে ফেলে একটা অ্যালুমিনিয়ামের কেলো হাঁড়ি হাতে মাসি ছুটল তার পিছনে চেঁচাতে চেঁচাতে "গুখেকোর পুত! হারামীর (ইসে)! তোর মরণ প্যাখনা কেমন ছাঁটি এবরে দেখাই তোরে"! সে বেচারী সেসময় সাইকেল স্লোমোশনে করে বারান্দার দিকে মুখ করে খুব প্যাথোজ দিয়ে গানটা গাইছিল। হঠাৎ দেখে কে এক পাগলী আলুথালু পোশাকে হাতে হাঁড়ি নিয়ে তেড়ে আসছে। ঘাবড়ে এমন ঘ হয়ে গেল বেচারী যে সাইকেল ফেলে রেখেই দে ছুট! সাইকেলটা যে সে কেন ফেলে রেখে গেল এ রহস্যের আজ অবধি কিনারা করতে পারি নি। তারপর আর কি - মাসি হাঁপাতে হাঁপাতে দেখে পাখি হাওয়া তবে পাখির বাহন পড়ে আছে। অতএব দে ঠাঁইঠাঁই করে হাঁড়ি ঠুকে বাহনের হ্যাণ্ডেলে! গোলমাল শুনে লোকজন বেরিয়ে দেখে মাসি ধাঁইধাঁই করে হাঁড়ি দিয়ে সাইকেল পিটছে আর তার সাথে সুভাষিতাবলীঃ-) শেষমেষ তাকে বাবাবাছা করে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল। সাইকেলটার যে কি হল, কে নিয়ে গেল সে আর মনে পড়ে না।
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩৭228791
  • রিদ্ধির পোস্টের পরে আমার একটা ছোট্ট সাহসী প্রশ্ন ছিল। জাতিস্মর কি সিটিজেন কেনের থেকেও বোরিং?
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩৫228788
  • রিদ্ধির পোস্টটাকে একটা চুম্মা!
  • Blank | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩৫228789
  • আমার সেমি অ্যাবস্ট্রাক্ট পোস্ট স্ট্রাকচারাল হাতের লেখা মানুষ বুঝলোনা।
  • তাপস দাশ | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩৫228790
  • এ গানটা ইয়ে কব হুয়ার বাংলা। আর অন্যটা আমি যে কুয়াশা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া -
  • a x | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩৪228787
  • ইনি কিন্তু মহান ভারতীয় শিক্ষা পদ্ধতিতেই কলেজ, এবং তাহারও পরে প্রথম বিশ্বের মাস্টার্স। একটা মোলার সলিউশন বানাতে খাতা কলম নিয়ে দেখাতে হয়। জ্বলে গেল পুরো।
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩১228786
  • আমার না সত্যি আজকাল পত্রমিতালি পাতাতে ইচ্ছে করে। কাগজ, কলম,হাতের লেখা সব উঠেই গেলোঃ(
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩০228784
  • আরেকটা ছিল "এ এ এ এ কী হলো কেন হলো কবে হলো "---বহু প্রশ্ন ছিল ঐ গানে। ঃ-)
  • তাপস দাশ | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৩০228785
  • একক - আমি সিনিমা বানাতে পারি না। কিন্তু এরম সিনিমা হলে হেবি হবে। সিরিয়াসলি। কিন্তু যারা সিনেমা বানায় তারা এতে উত্সাহী হবে বলে বিশ্বাস নেই।

    মাইরি মিঠু - কী মন খারাপ করে দিলে ! কত দিন প্রেমপত্র লিখি না!!!
  • rabaahuta | ২৬ এপ্রিল ২০১৪ ০১:২৯228782
  • আমাকে জনপ্রিয় চেনাবেন না। এ গৌরা শুনেছেন? দ্বিভাষিক অ্যালবাম, একই গানের বাংলা এবং ওড়িয়া ভার্সন। এ গৌরা/আজকাল কি খাচ্ছো/ গোরস্য অথবা, আমাদের ব্যালকনি না তোমাদের ব্যালকনি/মা জেগেছে/ বাবা জেগেছে/ পড়বো ধরা এখনি। এইসব ইউটিউবে থাকেনা, মাটির কাছাকাছি থাকে, ভিডিও সহ। এই যে জুতার কারিগর গানের কথা বললাম, এ কি আর ইউটিউবে পাওয়া যায়? এসবের জন্যে ভাষার আত্মার সঙ্গে যোগাযোগ থাকতে হয়। এ গৌরা শোনার ভয়ে আমাদের বাড়িতে কেউ আসতে চাইঅতো না একসময়। ক্ষমা করবেন, সিনেমার গান থেকে বিচ্যুত হয়ে অ্যালবামে চলে গেছি একটু।

    তবে, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা গানটা শুনে আমি ভেবেছিলাম খুব হাসির গান। ভুল প্রমানিত হয়ে খুবই অবাক হয়েছিলাম। আর তোমার পরীক্ষা ভগবানের মত ভিসুয়ালাইজেশনের যোগ্য গান আমি আর শুনিনি।
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৪ ০১:২৯228783
  • একটা গান ছিল," যা কিছু দেখি সব ধোঁয়া ধোঁয়া ধোঁয়া"----ঃ-)
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০১:২৮228780
  • মনের মধ্যে মাতুভাব প্রজ্জ্বলিত করে কান মুলে দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত