এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:২২228690
  • নচিকেতা যেরকম প্রচুর জনপ্রিয় ছিল।

    প্রসঙ্গত আমি একবার নচিকেতার প্রোগ্রাম দেখেছিলাম। চাট্টি নেশাভাং করে দুই স্যাঙাৎ ইতস্তত ঘুরে বেড়াচ্ছি, তো লেক অঞ্চলে গিয়ে দেখা গেল খুব মোচ্ছব, নজরুল মঞ্চ হাউসফুল। কি ভাবে যেন দুটো না একটাই টিকিট বাগিয়ে দুজন ঢুকে বেশ সন্ধ্যেটা কাটিয়ে এলাম। লোকটা প্রথম কলেজের দিনটা গেয়ে দিল, বেমালুম, কি জালি।

    তো প্রযোজক ফিনান্সার এঁদের তো আর বিশুদ্ধ শিল্প দেখলে চলবে না।
  • sosen | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:১৭228688
  • ছিমছাম শুকনো পাতার স্তুপ ঝরে পড়ার পর ঝাঁট দিয়ে বানাতে হয়। স্টেপ জাম্প, তিমি নম্বর কেটে নাও
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:১৭228689
  • সিনেমাটা ভালো লাগেনি, কিন্তু একসময় এই গানটা শুনতুম। ছোটোদের গান যদিও।
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:১৬228686
  • চন্দ্রবিন্দু যদ্দুর জানি কোনোদিনই ফসিলস বা অনুপমের মতো জনপ্রিয়তা পায়নি। তো পায়নি। যারা শোনার শুনেছে, যারা বোঝার বুঝেছে। এই বারোয়ারি মোচ্ছবের বাজারে কিছু কাল্ট জিনিসপত্তর থাকা তো ভালো।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:১৬228687
  • "নাচে " টা নাচে অর্থে না। ডি: দিলুম। কিছু গানের লিংক আসতে পারে যেগুলো "নাচের গান" না। খাটনি বাঁচানো রইলো।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:১৩228685
  • না চন্দ্রবিন্দু বহুকাল আর্সেরকম জনপ্রিয় না। সেত ওঠাপড়া থাকেই। এটা চন্দ্রবিন্দুর ক্ষেত্রেই ঘটে তা নয়। পপ কালচারের একটা রোগ বা জাস্ট ফেজ ও বলা যায়। পার্টিকুলার কিছু ফ্রেস কিছু ধরনের এক্সপ্রেশন কে পাভলভ রিটার্ন বেসিসে ছড়ানো হয়। কুকুরটা একটা সময়ের পর নিজের এক্সপেক্টেশন মেপে ফেলে। কেক হলে টুং রুটি হলে টাং বার্গারে ঢং সব মুখস্ত হয়ে যায় তার। তখন সে ইউতিউব থেকে চন্দ্রবিন্দু শোনে নিজের একটা " চন্দ্রবিন্দু টপ টেন " বানিয়ে নিয়ে। শব্দ গুলো মুখস্ত। কান করে শোনার দায় কমছে। তোমার শ্রোতা শোনার আগে নাচছে মানে কদিন বাদে রেত্রস্পেক্তিভ হবে নিউ রিলিস না। এটা একদম গানের শ্রোতা হিসেবে বোল্লুম।
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:০৭228683
  • আরে আরও অনেক বাদ গেছে। :-)
  • তাপস দাশ | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:০৬228682
  • ঈশান 'বাইরে এখন হাজার হাজার লাল পতাকা' না বলায় দুক্ষু পেলাম
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:০৩228680
  • হুতো ঃ-))
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:০৩228681
  • ওবাঢ়াইপ্দ এতক নিয়ে আলাদা একটা এককীয় টই খোলা উচিত।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২৩:০২228679
  • এখনের পপসঙ্গীতের তুলনায় একেবারেই ওভারহাইপড বা অপচয় তো মনে হয়না। অনুপমের গলা আমার দিব্য লাগে। একটা ক্যাস ভাব গলায়, এদিকে খুবই ইউথফুল অথচ কিঞ্চিৎ নির্লিপ্ত ভাব মেশানো গলা। ঠিক ঠাক গান বেশ ভালোই লাগবে ওর গলায়।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৫৮228678
  • তবে কদিন আগে এক বাংলাদেশের শিল্পীর গান শুনলাম, জাহাঙ্গীর কি যেন নাম।
    গানের শুরু এরকম- ও জুতার কারিগর/তুই জুতা বানাইলি জীবনভর

    লিরিক ঠিক মনে নেই, তবে এইরকম-
    জুতার কারিগর, তুই একজোড়া জুতা বানাইয়া দে আমার মার জন্য, তুই চামড়া কোথায় পাবি, তুই আমার চামড়া নে, পিঠের চামড়া নিস না রে ভাই বুকের চামড়া নে।

    গান যত এগোয় বীভৎসতা তত বাড়ে। সেলাইয়ের উপকরন, রং এইসব সংক্রান্ত। খুবই নাকি জনপ্রিয় গান।

    লাইভ শুনেছি মশাই, টিকিট কেটে, ডাউনটাউন গিয়ে, কি মনে করেন। সংগীতের জন্য এইরকম আত্মত্যাগ আপনারা কজন পারবেন আমার সন্দেহ আছে।
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৫৩228677
  • তবে আমার সব গানই হেবি লাগে। আপাততঃ তারাপদ চক্কোত্তি শুনছি। ন্যান, দু মিনিট চোখ বন্ধ করে শুনে ফেলুনঃ

  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৫০228676
  • পাই, হুঁ, এটা অবশ্য একটা বিবেচনার বিষয় হতে পারে। অ্যালবামের গান আর সিনেমার গান যদিও আলাদা ব্যাপার, তো এদের কাছে মানুষের প্রত্যাশা আলাদা থাকে কিনা সেটা একটা প্রশ্ন।

    চন্দ্রবিন্দু তো কতদিন ধরেই মার্কেটে আছে এবং জনপ্রিয়, কিন্তু সেরকম ভাবে সিনেমার গানে কোথায়?

    আবার মনে হয়, চন্দ্রবিন্দু সেরকম আগাপাশতলা জনপ্রিয়ও কি? সর্বসাধারনে? নিউজার্সিতে থাকতে সব বাঙালী ছিল, তো রোজই অন্তত তিন চারজনকে বাড়ি- অফিস-বাড়ি রাইড দিতাম। গান শোনার যন্ত্র সমূহে চন্দ্রবিন্দু বোঝাই থাকতো, কিন্তু জনতার দাবী ছিল সায়নদার গাড়িতে কোন ভালো গান নেই। সবই কলকাতার নব্যযুবক জনতা। ব্যতিক্রম ছিল খুবই কম।
    সিনেমার গান হলে কি ঐ বোঝাবুঝির দাবী কমে যায়, লোকে জাস্ট শুনতে থাকে, আঁতেল কি আঁতেল নয় সেসব না ভেবে, আমাকে আমার মত টাইপ লিরিক হলে মনে রাখে আর না হলে ভুলে যায়, কিন্তু আঁতেল গান বলে অচ্ছুৎও করে না?

    সদা, খুবই একমত। তো প্রত্যাশা কি আলাদা? নাকী এই জাতীয় পুরস্কারের তকমা টাইপ কিছু না হলে চলে না?
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪৯228675
  • অনেক গণসঙ্গীতই দিব্য শুনতে।

    সাথীদের খুনে রাঙা পথে দেখো হায়নার আনাগোনা ...

    কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে...

    ইন ফ্যাক্ট আমার আজ যে এসেছে পয়লা মে ... শুনতেও হেবি লাগে।
  • T | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪৭228674
  • ওবাঢ়াইপ্দ...বাবা রে!
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪৬228673
  • ওই সময়টা বেশ ক্ষতিকর। একটা গোটা জাতের প্রদাক্তিভ পার্ট গণ সঙ্গীতে ডুবে মরলো। বলাই যায় যখনকার যেমন লড়াই তখনকার তেমন গান। কিন্তু গানগুলো খুবেকটা পদের ছিলনা :/ ওই করে খানিকটা ক্রিয়েটিভিটি ক্ষয় হয়েছে। কিন্তু তাই বলে বসে ভজন লেখা উচিত ছিল তাও নয় ...... কিন্তু হাতে গোনা কিছু গান বাদদিয়ে শুনলেই ওবাঢ়াইপ্দ মনে হয় :/
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪৪228672
  • আহা সেটা তো লাল সেলামের অংশ। গানের না।

    কিন্তু এখন আর এসব কিছুই করেনা। ভুলে গেছে। :-(
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪৩228671
  • এইত্তো, পেয়েছি ! ঃ)

    Name: Ishan Mail: Country:

    IP Address : 130.36.62.141 Date:16 May 2007 -- 11:38 PM

    ছেলে নমস্কার আর স্যালুট করাটা শিখে ফেলেছে। কদিন ধরেই "চেয়ারম্যান মাও' বলানোর চেষ্টা চালাচ্ছিলাম। তিনি আবার কিছু বলতে বললে সেটা একদম বলবেন না। তো, কালকে হঠাৎ বলে বসল "চেয়ারম্যান ম্যাও'। সেটা কি? জিজ্ঞাসা করায় বুঝিয়ে বলল, "যে ম্যাও চেয়ারে বসে'।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪২228670
  • মামু, না না উঠে গিয়ে দেখতে দেখতে আবার বসেও পড়ি ঃ)
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪১228668
  • লোপার এই গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট বেশ লাগে আমার। মানে অবুঝদার হিসেবেই।
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪১228669
  • না টিনটিন ওই গানে অদ্দুর যেতনা।
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪০228666
  • চেয়ারম্যান ম্যাও টিনটিন বলতো না ?
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৪০228667
  • নীল নির্জনের গিটার মন্দ লাগেনি। নতুন কিছু না কিন্তু বাংলা সিনেমা তে সেইভাবে গীটার কোথায়।
  • শ্রী সদা | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৮228665
  • আজকে যারা "এ তুমি কেমন তুমি" নিয়ে গদগদ, তাদের অনেকেই "তুমি দোল খেল হাজরা তে, তুমি উঠে বসো মাঝরাতে, তুমি পুষে রাখো পাঁজরা তে - চোরা মফস্বল " শুনলে ধুর শালা আঁতলামি করছে বলে উঠে চলে যায় ঃ) হাতে গরম অভিজ্ঞতা ঃ)
    আর হ্যাঁ, আজকাল লিরিকে এত ব্যর্থ প্রেমের ছড়াছড়ি কেন কে জানে ঃ) শুনলে মনে হয় লোকে প্রোপোজের থেকে ব্রেকাপ বেশী করে ঃ)
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৭228664
  • না না নীল নির্জনের কথা মনে পড়ে গেল বলেই তো ঐ তেমন কেউ ছিলনা মনে হল। একেবারেই পদের না।
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৬228663
  • ভূতের ভবিষ্যতে জনগণমন আছে নাকি? :-)
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ২২:৩৫228660
  • তবে গান ভালো বা খারাপ জানিনা, ভূতের ভবিষ্যতের গানগুলো টিভিতে দিলে আমি উঠে গিয়ে দেখতে যাই ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত