এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১৯:০৫228480
  • আমার ধারণা এরসাথে দেশভাগের সম্পর্ক আছে। আমার আত্মীয় দুই বোন স্কুলে দুই আলাদা বেলায় পড়ত, দুজনের যখন রাস্তায় ক্রস হত তখন পেন হাত বদল হত। একটাই পেন। এরকম আরো অজস্র গল্প শুনেছি।

    আমাদের বাড়িতে একদানা ভাত কোনোদিনও ফেলা হতনা। আমাদের তো কোনোকালে বাড়ি ছিলনা, হয়ও নি, ভালো স্কুলে পড়িয়েছে, এমনিতে ভালো মন্দ খেয়েছি, মা প্রচুর বিদেশী রান্না বাড়িতেই করত যদিও কোনোকালে বাইরে খাইনি। রেডিমেড জামা পড়তাম না। অনেক জামাতেই মা'র এম্ব্রয়ডারি থাকত। এইগুলো মনে হয় অনেক পয়সা থাকলেও বদলাতো না খুব।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৮228479
  • ঝাল বস্তুটাও কিন্তু স্বাস্থ্যকর নয়।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৪228478
  • কলার পায়েস হয় না?
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৩228477
  • কর্ণ-খুন্তি সংবাদটা এখানেই ছোটো করে দিয়ে যাই।
    অ্যামেরিকায় অত্যধিক কর্ণফলনের জেরে কর্ণিন্ডাস্ট্রির রমরমা হয়েছিলো, তার ফলেই কর্ণ সমস্ত খাদ্যে ঢোকাতে শুরু করে, সস্তায় দেশের মানুষের পেট ভরাতে। এর ফল হয় ভয়াবহ। অস্বাস্থ্যকর কর্ণস্মৃদ্ধ খাবার খেয়ে খেয়ে তার ফলে অত্যধিক ওজন বেড়ে যায় মানুষের। তার পরিণতি হৃদ্‌রোগ, রক্তের চাপ বৃদ্ধি, ইঃ।
    কর্ণ ফ্লাওয়ার, কর্ণ শুগার, কর্ণ সিরাপ, ফ্লেক ইঃ থেকে দূরে থাকই শ্রেয়।
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৪০228476
  • কমলালেবু ছাড়া আর কোনো ফলের পায়েস কখনও খাই নি। কেউ কি বানান ? তাহলে একটু লিখে দেবেন !
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৩৮228475
  • সহজ লাঞ্চের টইটা উঠে এসেছে। ফল নিয়ে ওখানে লিখুন না প্লীজ।
  • jhiki | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৩৫228474
  • আমরা সবাই ডেলি ডায়েটের ফল আলাদা আলাদা ভাবে, এবং প্রত্যেকে আলাদা ফল খাই, কেউ কাউকে অনুপ্রাণিত করে না। আমরা ব্রেকফাস্টে আর অফিসে লাঞ্চে খাই। ছেলে বিকেলে খেলতে যাওয়ার আগে খায়। কেউ ই ফল-ভক্ত নই, তবে রোজ ফল খাই।
  • jhiki | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:৩০228473
  • সবাই টিপিন করছে ঃ)

    আমি মুলো পোস্ত রাঁধছি।
  • de | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:২৮228472
  • ঠিকই বলেছেন সে, এটায় একমত। আমরা বাড়িশুদ্ধু লোকে খুব ফল খেতে, সবজি খেতে ভালোবাসি - তাই দেখে দেখে মেয়েও শিখেছে।
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:২৫228471
  • কোথায় আর চলছে, কোনো মিনিময়ই হল না :-(
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:০৯228470
  • আসুন, জমিয়ে বসুন। টিপিন নিয়ে মূল্যবান মতের আদান প্রদান চলছে এখন।
  • cm | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:০৭228469
  • এ পাড়ায় ছিলামনা কদিন।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:০১228467
  • চান্দু মিঞা যে! অনেকদিন দেখিনা।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:০১228468
  • আলু চিপ্‌স্‌ সহজলভ্য, আইস্‌ক্রীম সহজলভ্য, কর্ণ সিরাপের মতো অস্বাস্থ্যকর জিনিস মেশানো খাবার মায়েরা সহজেই সন্তানদের হাতে তুলে দেয়।
  • cm | ২৫ এপ্রিল ২০১৪ ১৮:০০228466
  • বদহজমের অভাব নাই!
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৫৮228465
  • হ্যাঁ দে। বুঝতে পারছি। পুষ্টিকরটা বুঝেছি। প্রাচুর্যের সঙ্গে গোলাই নি। জিভের তারের ব্যাপারটা নিয়ে ধন্দে আছি। (আপনার কেস নয়, ইন্‌ জেনেরাল)।
    অনেক দেখছি তো। কোনো ফল বা কলা (পাই কে বলিনি), ডিমসেদ্দ, রুটি, এগুলো দেয়া যায়। কিন্তু আজকাল স্বচ্ছল মায়েদের সেটা দিতে দেখিনা। বরং বাচ্চারা (আপনাকে বলছিনা, ইন্‌ জেনেরাল) ইস্কুলে ভেন্ডিং মেশিন থেকে কোল্ড্‌ড্রিঙ্ক কিনবার টাকা পায়। দুম্‌দাম চকোলেট কেনে। ম্যাক্‌ডোনাল্‌ড্‌সে (বা অনুরূপ কোনো দোকানে) গিয়ে "স্বাস্থ্যকর" খাবার খায়। ফল খেতে ভালোবাসেনা।
  • de | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৫১228464
  • সে, পুষ্টিকর আর ভালো খাওয়াদাওয়া করাটাকে প্রাচুর্য্য বলে না - অনেক কম পয়সাতেও লোকে তা করতে পারে, শুধু একটু খাটবার ইচ্ছে থাকলে।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৪৩228462
  • টিপিন নিয়ে আরো দুটো মূল্যবান মতামত দিয়ে যাই।

    আমি জীবনে কখনো ভালো টিপিন পাই নি। অনেকসময়ে টিপিনই পাই নি। হয়ত দশ পয়সার বাদাম পেলাম। ব্যাস। তাই হয়ত বায়াসড্‌ আছি। বড়ো মেয়েকেও টিপিনে একটা টিপিন কেক বা পাঁউরুটি দিতাম, এখানে আসবার পরে তো টিপিনের ছুটিতে বাড়ী এসে খেত। এখনও কালেজে পড়াকালীন রুটিই নিয়ে যায়। নিজেই বানায়।

    দুনম্বর গল্প। এদেশে আসবার পর এক বাঙালী বন্ধু হলো। তিনি তিন বছর আগে ৮৫ বছর বয়েসে দেহ রেখেছেন। তিনি রাঁচিতে ছোটোবেলা কাটিয়েছেন। আমার সঙ্গে টিপিনের ব্যাপারে গল্প করতে গিয়ে বল্লেন - ইস্কুল থেকে টিপিন দিতো, তিনি তা না খয়ে বাড়িতে নিয়ে আসতেন বান্ধবীর জন্যে। নিজে খেতেন ঠাকুমার মাখা "দলা"। একদলা ভাতে ডাল তরকারী সব মাখা। সেটা ঢাকা থাকত। ঠান্ডা। নিজে দলা খেয়ে, বান্ধবীকে ইস্কুল থেকে বয়ে আনা টিপিন খাইয়ে, দুজনে যেতেন মাঠে অন্য বন্ধুরা থাকত সেখানে। তখন খেলাধুলো হতো সন্ধে গড়ানো অবধি।
    এই ভদ্রলোকের তিনটি সন্তান। স্ত্রী সুইস্‌। সেই তিনজনকেও তিনি খুব সাধারণ শৈশব দিয়েছেন। প্রাচুর্য্যের কি অভাব ছিলো? ছিলো না। অর্থও ভালো মতোন ই ছিলো। ছেলেমেয়েরা বড়ো হলে - তিনি শুধিয়েছিলেন - হ্যাঁরে তোদের কি খারাপ কেটেছে শিশুবেলা? তারা উত্তর দিয়েছে - না বাবা। তুমি যেমন করে মানুষ করেছো তাতে আমরা খুব খুশী। আমাদের যদি কখনো ছেলেপিলে হয় আমরাও অমনি করেই মানুষ করব।
    তারা এসব মন থেকেই বলেছিলো।
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৪৩228463
  • হ্যাঁ গোটা রাবারই পেতাম। তবে ট্যানট্রামের জায়গা ছিল না। দুটো মনে হয় আলাদা।
  • jhiki | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৪১228461
  • আমি তো গোটা রাবারই পেতাম, অনেক সময় একাধিকও। তবে এইসব সচ্ছলতার কারণেই বোধহয় রিটায়ারমেন্টের টাকা হাতে পাওয়ার পরই বাবা বাড়ী তৈরী করার জমি কিনতে পেরেছিল। এক বছর কোয়ার্টারে ভাড়া থেকে নিজের বাড়ীতে গেছিল। ততদিনে অবশ্য আমিও চাকরীতে ঢুকে গেছিলাম।

    আসল ব্যাপার হল প্রায়োরিটি আর জীবনদর্শন।
  • de | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৩৮228460
  • অক্ষ - আমরা পাইনি - তাই ওদের হাত ভরে দিতে ইচ্ছে করে - কোথাও যেন ফাঁক না থাকে!
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৩৭228458
  • কোনোদিনও কিছু চাইব এ কথা ভুলেও ভাবতাম না, চাওয়াটা একটা লজ্জার জিনিস এটা ইনগ্রেইন করে দেওয়া হয়েছিল। যেন সন্ন্যাসীর জীবনই উদ্দেশ্য। 
    ------

    অক্ষদিকে ক দিলাম, এর সঙ্গে টাকাপয়সার সম্পর্ক তেমন নাই। ভ্যালুজ ঐরকম ছিল।

    উল্টোদিকে এটাও ঠিক, এটা খাবনা ওটা খাবনা এইসব বাড়িতে কেউ টলারেট করত না এক যদি পেটে সহ্য না হয় ! তাতে পরে প্রচুর উপকার হয়েছে :-)
  • de | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৩৭228459
  • কিন্তু অতো কলা ফ্রিজে এলো কোথা হতে?
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৩১228457
  • ইয়েস অক্ষ।খুব দরকার হলেও চাওয়াটা লজ্জার ব্যাপার মনে হত।না চাওয়াকে আবার গ্লোরিফাই করা হত।
  • সে | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:৩০228456
  • সেকি! ফ্রীজ থেকে কলাকে কলা উধাও! রান্নার এমন গুণ?
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:২৯228454
  • ছাগলদের ভাগে ২টো কলা কম পড়ল।
  • a x | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:২৯228455
  • এখানে আবার বাচ্চারা অল্প বয়স থেকেই এতটা সময় বাইরে কাটায়। দেশেও এখন তাই নিশ্চয়ই যখন সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে, মা-রা কাজ করলে এবং দাদু/দিদিমা কেউ কাছে না থাকলে। আমরা তো বাড়ি ফিরে লাঞ্চ খেতাম বলেই মনে পড়ছে। কিন্তু মাখন পাঁউরুটি আর একটা সন্দেশ বা ছানা মাখা এই প্রায় স্টেপল টিফিন ছিল। বন্ধুদেরও খুব বেশি লুচি ইত্যাদি আনত না। আনলে বাকিরাই খেয়ে নিত ঃ-))

    এখন সত্যি অনেক মুখরোচক খাবার দিতে হবে ভাবি মেয়ের জন্য। কিন্তু আমরা তো অনেক কিছুই পাইনি। একটা রবার বাবা মাঝখান থেকে কেটে দিত। কোনোদিনও কিছু চাইব এ কথা ভুলেও ভাবতাম না, চাওয়াটা একটা লজ্জার জিনিস এটা ইনগ্রেইন করে দেওয়া হয়েছিল। যেন সন্ন্যাসীর জীবনই উদ্দেশ্য। এখন এগুলোর কিছু কিছু অহেতুক লাগে।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:২৬228453
  • বোঝো! বেচারা মশামেসো!

    কিন্তু এই কলা ছানা একসাথে মেখে বড়াটা একদিন করে দেখতে হবে তো।
  • jhiki | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:২২228451
  • পাই, মশামেশোর বিশাল পাখা হয়ে গেলাম ঃ)))
  • তাপস | ২৫ এপ্রিল ২০১৪ ১৭:২২228452
  • আবার কলা আর ছানা একসঙ্গে বলল ! রাতের খাওয়াটা গেল বোধহয় !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত