এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৭ মে ২০১২ ১৭:২১2280
  • আমার মায়ের হাতে মোচাটা একেবারে খুলত না। কোনওদিন পছন্দ করতে পারি নি। বউ সে তুলনায় ভালো রেঁধে খাইয়েছে।
  • কাজু | ০৭ মে ২০১২ ১৭:২০2278
  • কুমুদি এমন করে 'ভালো করে খে' নাও' বলল, যেন মে'-কে শ্বশুর্বাড়ি যাবার আগে কেউ বলছে - এর পর তো শাউড়ী খেতে দেবে না ! তা এক অর্থে ঠিকই বটে। এমন মোচার ঘন্ট,ডাল, চপ তেনার হাতে জুটলে তো আমি দেখেই উল্টে পড়ে যাব, যাক গে লোকে আবার তেড়ে আসবে। দেখি তার আগে শিখে নিতে পারি কিনা।
  • সিকি | ০৭ মে ২০১২ ১৭:২০2279
  • ঝাচ্চলে। মোচা কাটতে পারি না কে কইল? সবই পারি।

    কেবল ল্যাদ কাটাতে পারি না। গ়াজ়িয়াবাদে মোচা পাওয়া যায় না, তার জন্য নয়ডা যেতে হবে, তারপরে তাকে ছাড়ানো একটা ম্যামথ টাস্ক। এত করে খাবার ইচ্ছে থাকে নাকি?

    আচ্ছা, ইন্দিরাপুরমে পরিবেশন নামে একটা বাঙালি রেস্তোরাঁ খুলেছে। কেউ কি খেয়ে দেখেছে সেখেনে রিসেন্টলি? উইন্ডসর পার্কের কাছে।
  • kumu | ০৭ মে ২০১২ ১৬:৪৭2277
  • আমি বলচিলুম,যত পরিশ্রম লাগে,সেই অনুপাতে টেস্ট হয় না।অত পরিশ্রমে তিনবার ভাপা ইলিশ,দুবার মাংস হয়ে যাবে।
    তবে সকলের লেখা পড়ে মনে হল আমি হয়তো তেমন ভাল রান্না খাই নি।মোচার ডাল তো মোটেই খাই নি।

    কাজু,খাও ভাল করে,খেয়ে নাও।
  • কাজু | ০৭ মে ২০১২ ১৬:৩৫2276
  • মোচার চপ, মোচার ডাল। আহা !

    মোচা আনলে ইউজুয়ালি রোববার। আমি আর বাবা হু হু করে সব ছাড়িয়ে ফেলি। তারপর মায়ের হাতে ট্রান্সফার আর সেই ম্যাজিক ! এই একটা রান্নার ব্যাপারেই আমি একটু সেতুবন্ধনের কাঠবেড়ালী হতে পারি।
  • rajdeep | ০৭ মে ২০১২ ১৬:৩৪2275
  • সকলেরই একদিন বিয়ে হয়
    সক্কলকেই মোচা ভুলে মোছা শিখতে হয়
  • phutki | ০৭ মে ২০১২ ১৬:৩৩2274
  • পরেরবার বাড়ি এসে মায়ের কাছে মোচাকাটাটা শিখেই ফেলুন। ঃ-)
  • siki | ০৭ মে ২০১২ ১৬:২৮2273
  • আমি মোচা পছন্দ করতাম না। একেবারে না।

    তারপরে একদিন আমার বিয়ে হল।

    এখন কতকাল মোচা খাই না। হা হুতাশ করি।
  • kumu | ০৭ মে ২০১২ ১৬:১৩2272
  • কেসি,নার্কোল কোরা না দিলে ভাল হবে না? বানিয়ে ও খেয়ে দেখব।
  • কুমু | ০৭ মে ২০১২ ১৬:০১2271
  • ইকী,চারবার এলো কেন?একে লুপে ফেলা বলে?কীভাবে ফেলতে হয়?কুমু
  • শ্রাবণী | ০৭ মে ২০১২ ১৬:০০2270
  • হ্যাঁ, আর আমি একটা বড় ইলিশ রেখেছিলাম তোর জন্যে, পরে সেটা আমাকে একা একা কতদিন ধরে খেতে হয়েছিল......তারপর কতদিন কেমন ইলিশ খেতে ইচ্ছে হত না, বোর হয়ে ....:(
  • kc | ০৭ মে ২০১২ ১৫:৫৮2269
  • মোচার একদম ভিতরের ভাগটা সেদ্ধ করে লুন, লঙ্কা, সর্ষের তেল, একটু সর্ষে গুঁড়ো, অনেকটা নারকেল কোরা, আর একটু চিনি (বদ লোকেরা এইবার কিছু বলবে, তাদের লোকেদের কথায় কান দেবেন নি) দিয়ে চটকে, একথাল গরম ভাত দিয়ে খেয়ে নিন, আর আমাকে ধন্যবাদ দিন।
  • siki | ০৭ মে ২০১২ ১৫:৫৬2267
  • অচিন্ত্য, প্লিজ় প্লিজ় একদিন আগে চলে এসো। রোববারটা কচি করে একটা আড্ডা হয়ে যাবে।

    ব্ল্যাঙ্কি, তুই আর মুখ নাড়িস না। আমার বাড়ির সামনে এসে পাড়ার বাস টার্মিনাস থেকে তুই বাস ধরে আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে গেলি, তারপরেও একবারও দেখা কল্লি না। আমি এ জম্মে তোকে আর ডাকব না। অনেক শিক্ষে হয়েছে। ঠাকুর যাকে লোকশিক্ষে বলেন আর কী।
  • sinfaut | ০৭ মে ২০১২ ১৫:৫৬2268
  • সবই চৌকো দেখি শালা। ঃ(
  • sinfaut | ০৭ মে ২০১২ ১৫:৫৫2266
  • কুরকুরে আলু ভাজা কে আমি কুকুরে আলুভাজা পড়লাম।
  • প্পন | ০৭ মে ২০১২ ১৫:৫০2265
  • বাজে কথা। দুটোই ইকুয়ালি খেতে ভালো।
  • Blank | ০৭ মে ২০১২ ১৫:৪৯2264
  • যা ইচ্ছে দাও, ছোলা, কলা, খারকোল, নারকেল - কিন্তু একটু আমিষ দরকার
  • প্পন | ০৭ মে ২০১২ ১৫:৪৭2262
  • মোচার ব্যপারে রাজদীপকে ক।
  • rajdeep | ০৭ মে ২০১২ ১৫:৪৭2263
  • নার্কেল না দিয়ে আবার কোনও মোচাই ভাল লাগে না
  • Blank | ০৭ মে ২০১২ ১৫:৪৪2261
  • একটু চিংড়ি না পরলে মোচা খাওয়া যায় না। অবশ্যি কোনো ঘাস পাতাই খাওয়া যায় না
  • ঝিকি | ০৭ মে ২০১২ ১৫:৪২2260
  • তবে গতকাল আমাকে রান্নাভুতে পেয়েছিল......... সকালে এগ রোল, দুপুরে ডাল-মাংস-কুরকুরে আলুভাজা, রাতে চিকেন মোমো উইথ চাটনী আর গাজরের হালুয়া।
    পুট্টুস খুশী হয়ে চোখ বুঝে একটা দারুন expression-ও দিয়েছে!
    এখন কাটলাম। বাই বাই
  • rajdeep | ০৭ মে ২০১২ ১৫:৪০2259
  • মোচা ব্যাপক খেতে!
    মা-ঠাম্মা হেব্বি বানায়

    অবিশ্যি আজকালকার ইয়ে মানে .... বলতে নেই ;-)
  • সায়ন | ০৭ মে ২০১২ ১৫:৩৬2257
  • লুপে ফেলে জয় হইয়ে ছাড়লেন!
  • ঝিকি | ০৭ মে ২০১২ ১৫:৩৬2258
  • কুমুদি, sluggish চলবে।

    মোচার ব্যাপারে আমিও একমত। চাল, ডিম আর আলু দিয়ে অমৃত রান্না করা যায়। আমি যে কটা দিন একা কাটিয়েছি, এর ভরসাতেই কাটিয়েছি।
  • কাজু | ০৭ মে ২০১২ ১৫:৩৪2255
  • এ কী !! ফর লুপে ৪ বার ঘোরালো নাকি?
  • Toon Army | ০৭ মে ২০১২ ১৫:৩৪2256
  • ব্যস্‌ ব্যস্‌
  • কুমু | ০৭ মে ২০১২ ১৫:৩১2251
  • মোচা রান্নায় প্রচুর খাটুনি,কিন্তু খেতে কি অতো কিছু?
    আলু/ডাল/ডিমসেদ্দর জয় হোক।
  • কুমু | ০৭ মে ২০১২ ১৫:৩১2252
  • মোচা রান্নায় প্রচুর খাটুনি,কিন্তু খেতে কি অতো কিছু?
    আলু/ডাল/ডিমসেদ্দর জয় হোক।
  • কুমু | ০৭ মে ২০১২ ১৫:৩১2253
  • মোচা রান্নায় প্রচুর খাটুনি,কিন্তু খেতে কি অতো কিছু?
    আলু/ডাল/ডিমসেদ্দর জয় হোক।
  • কুমু | ০৭ মে ২০১২ ১৫:৩১2254
  • মোচা রান্নায় প্রচুর খাটুনি,কিন্তু খেতে কি অতো কিছু?
    আলু/ডাল/ডিমসেদ্দর জয় হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত