এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৫০227760
  • এনাইটি ক্যাম্পাসটা বেশ সুন্দর দেখতে।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৪৬227759
  • হুঁ।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৪৫227758
  • কিন্তু পাই এখন তুমি কোথায়? জিরানিয়াতে?
  • প্যাঁচাজজ | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৪৪227757
  • কলাগুলো কাকদের খাইয়ে দেওয়া হোক আর ছানার তালে দুই কেজি চিনি ঢেলে গরুর জাবনার গামলায় মিশিয়ে দেওয়া হোক। যার যাতে ন্যায্য অধিকার।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৪২227756
  • হ্যাঁ, এরপর কোলকাতা গেলে আমিই ভ্যাবাচাকা খেয়ে যাবো বলে মনে হচ্ছে। চারিদিকে কেবল জঙ্গল, মাঠ, ছাগল আর গরুতে চোখ ইতিমধ্যেই এমনি অভ্যস্ত হয়ে গেছে যে কাঞ্চনপুরে গিয়েই মনে হল, ওরেবাবা, এত্ত লোক, এত্ত কিছু !
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩৮227755
  • কলিঃ)
  • kk | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩৫227754
  • দিগবারণেরা।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩৪227753
  • আইসক্রিম আনা হয়নি যে।
    তবে ওরিয়েন্ট চৌমুনী বাড়ির পাশে হলে আমি আর বেকিং পাউডার, কেকের চাপও নিতুম না, কাস্টার্ড করে খেয়ে নিতুম।
    আর হ্যাঁ, ছানাও শখ করে নয়। গত কয়েকদিনে অন্ততঃ ৬০ ঘণ্টার লোডশেডিং এর ফল।

    তবে এই কলা সহ ছাগল খাওয়ার আইডিয়াটা ভালো।
  • | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩৩227752
  • কুমু, অঙ্কুশ কার ঝলসিয়া ওঠে/ দিক হতে দিক অন্তে/ দিকবয়নেরা(!) বেদনা অধীর/ বিদারিছে নভদন্তে/ বাজে ঘনঘন রণদুন্দুভি/ঝড়ে সে আওয়াজ কভু যায় ডুবি.. ইত্যাদি।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩২227750
  • ও সরি যাতায়াতে তিনচার ঘন্টা, ওকে।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩২227751
  • আকাদার পোস্টে 'হনু খুঁজে পাওয়া' পড়ে একটু অবাক হয়ে গেছিলাম, হানুদাকে তো, নিত্যি দেখি, নিদেন পক্ষে পঁচিশবার। তারপর হুঁশ হলো লাস্টে একটা মান লাগাতে হবে।

    এরা তো সব ভরপুর ছিল জিরানীয়া ইত্যাদি অঞ্চলে, তবে আজকাল বোধয় অনেক উন্নয়ন হয়ে গেছে চারদিকে।

    পাই, হ্যাঁ, ঐজন্যেই তো বললাম ওখানে থাকতে গেলে প্ল্যান প্রোগ্রাম করে থাকতে হবে, হাতের কাছে কিছুই নাই। তবে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে আর অসুবিধে হবে না, না থাকাটাই স্বাভাবিক মনে হবে। প্রথম কলকাতা এসে আমাদের যেমন খুবই অবাক হয়েছিলাম, - ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি- ভেবেঃ)

    জিরানীয়া থেকে আগরতলা তিন চার ঘন্টা লাগে, এখনো? ও বাবা। তেমন উন্নয়ন তো হয়নি দেখ্ছি!
  • cm | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩১227749
  • বলি আপনারা কি পেটটাকে ডাস্টবিন মনে করেন অ্যাঁ? ভালয় ভালয় যা খাওয়া যায় খান, আর বিলিয়ে দিন।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৩০227748
  • আমাদেরও ছিল তবে ক্লাস ত্রি ফোরে নয়।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২৯227747
  • অন্ধ করিল কে -- প্রথম লাইনটাই একেবারে চমকে দেওয়া।
  • sosen | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২৮227746
  • আমি স্মুদি বানিয়ে খেতে বল্লুম, শুনলো না। ছাগল ধরতে চল্লো
  • blank | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২৭227745
  • তারপর সেটা কে কেটে খেয়ে ফেল্লে কলা ও ছাগল উভয়ই খাওয়া হলো
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২৬227744
  • হ্যাঁ, হ্যাঁ, সুতোও কিছু দোকানের সন্ধান দিয়েছিল। কিন্তু তার জন্য আমাকে তিন চার ঘণ্টা যাতায়াতে ব্যয় করতে হবে।ঃ( এর থেকে পাশের গ্রামের ছাগলকে ধরে খাওয়ানোই সহজতর হবে বোধহয়।
  • a x | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২৫227743
  • ইয়ার্কি না। কলা দিয়ে অনেক মিষ্টি হয়। বানানা ফ্রিটার্স বানাতে পার। ক্যারিবিয়ান স্টাইলে বানানা ভাজা বানাতে পার, বাড়িতে রাম থাকলে তো সোনায় সোহাগা।
  • aka | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২৪227742
  • একটা হনু খুঁজে পেলে বেটার হত। কয়েকটা পেলে আরও ভালো হত, কিন্তু একটাতেই ২৫ টা উঠে যাবে।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২২227741
  • পাইয়ের জন্যে একটা সন্ধান দিয়ে যাই।
    বেকিং পাউডার টাউডার এইসব ইংরেজী জিনিস চাইলে চলে যান ওরিয়েন্ট চৌমুনীর বিকানীর স্টোর্স। গিরিধারী মিষ্টান্ন ভান্ডারের পাশাপাশিই বোধয়।

    আপাতত, কাছাকাছির মধ্যে এক আধটা ছাগল খুঁজে নিন, খুব সহজেই পাওয়া যাবে। ওরা ভালোবেসে পঁচিশটা কলা খেয়ে নেবে, এমন কিছু না।
  • blank | ২৩ এপ্রিল ২০১৪ ২০:২১227740
  • কলা গুলোকে পাতলা করে কেটে ভেজে ফেলো। যদিও খুব বাজে হবে খেতে। কিন্তু কলা ফ্রাই বিক্রি হয়
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ২০:১৭227738
  • অক্ষদা, ঃ)

    কিন্তু পঁচিশটা কলা এমনি এমনি কেনা হয়নি। যেখানে যাবো, সেখানে কিছু পাওয়া যায়না বলে ভয় দেখানো হয়েছিল বলে গুচ্ছ গুচ্ছ কলা কেনা হয়েছিল, সব্বার জন্য (আমি কিনিনি)। এদিকে তার প্রায় কিছুই খাওয়া হয়নি ( আমি তো একটাও খাইনি)। বাড়ি ফিরে দেখি সেই সব কলা আমাদের ব্যাগে চলে এসেছে।

    কিন্তু কিন্তু... এই এত্ত রেসিপিতে এবার আমার সব ঘেঁটে ঘ হয়ে গেছে, মাথায় মৌরি ঘুরছিল, আনালাম, তো, একটু আগে ছানাতে মৌরি আর সুজি মাখতে যাচ্ছিলাম, কিন্তু একটু মাখতেই কেমন সন্দেহ হল। ওদিকে মশামেসোকে বলেছিলাম লোকজন আমাকে কলার বড়া করে ডালনা বানাতে পরামর্শ দিয়েছে। তাতে তিনি এমন নাম কোঁচকালেন দেখে সন্দ গাঢ়তর হল। এখন এসে পুরানো পাতা খুলে দেখি সব গুলিয়েছি।
  • blank | ২৩ এপ্রিল ২০১৪ ২০:১৭227739
  • গ্যাপ কোথায় অ্যা !! হোয়ার হোয়ার।
  • সায়ন | ২৩ এপ্রিল ২০১৪ ২০:১৪227737
  • সারাটা দুপুর বিভিন্ন সাইজ ও শেপের শোভনেরা সমাস, টরেন্ট, ভিসা নিয়ে ভাটিয়ে রেখেছে। লেটকামারদের জন্য ওয়ান-লাইন আপডেট দিয়ে রাখলাম।

    PS: টরেন্টের ফান্ডা নিয়ে ব্ল্যাঙ্কি কেটি দেওয়ার আগে POC করে নাই। অনেক গ্যাপ আছে।
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ২০:০৯227736
  • অঙ্কুশ কার ঝলসিয়া ওঠে দিক/গ হতে দিক অন্তে-এইটা কারো মনে পড়লে একটু লিখে দিয়েন।
  • a x | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:৫৯227734
  • আর কলা আর ছানা মেখে নিশ্চয়ই কিছু একটা মিষ্টি বানানো যাবে - একটা বাইন্ডার লাগবে, যাতে জিনিসটা একসাথে থাকে - ডিম বা ময়দা। এর মধ্যে অল্প দারচিনি কিম্বা ভ্যানিলা এসেন্সে মিশিয়ে।

    আর নয়ত ছানাপোড়ার অপভ্রংশ বানাতে পাড়, ওরই মধ্যে কলা চটকে দিয়ে। ছানা চটকে মাখ, এলাচ গুঁড়ো দাও, একটু কিশমিশ বাদাম থাকলে দাও, চালগুঁড়ো দিতে পারলে ভালো নইলে একটু ময়দাই দাও, কলাও মাখো, মিষ্টি লাগলে চিনি দাও। একটা পাত্রে দিয়ে বেক কর। হয়ে গেলে খেয়ে নাও।

    এই রেসিপির বিবিধ গুণ। এর পরে কোনোদিনও পঁচিশটা কলা কেনার আগে এটা খেতে হয়েছিল মনে পড়বে।
  • a x | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:৫২227733
  • কলা দিয়ে দারুন আইসক্রীম হয়। শুদ্ধু কলা। চাকা চাকা করে কেটে ফ্রিজ করতে হবে, তারপর ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেই স্মুড আইসক্রীম।
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৮227732
  • আচ্ছা, আপনাকে কলকাতার রিটার্ন টিকিট দিলাম।
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৫227731
  • কিটক্যাট নেব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত