এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৪227730
  • হেরি যে হোথায় আকাশকটাহে ধূম্রমেঘের ঘটা,
    অথবা সে কার বিশাল মুন্ডে ভীমপিঙ্গল জটা।
    ---একিরে সচল অচল,(??)
    ভেদিয়া সে কোন অসীম অতল
    ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিঁড়িয়া রশ্মিছটা।
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:২৮227729
  • সক্কলকে কিটক্যাট দিলাম।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:১৬227728
  • robu | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:০৯227727
  • Honey bunny pulp fiction
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:০৮227726
  • আপ্নাদের সময়েও এইটে ছিল?ক্ষী আশ্চয্যি!!!আর আমি ভাবলুম পুরোটা দিলে সবাই বোর হয়ে যাবে।
  • bratin | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:০৭227725
  • ওফ।

    b

    দারুন দারুন। আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। ঃ)))
  • kumu | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:০৬227724
  • কানন আনন পাণ্ডুর করি
    জলস্থলের নিশ্বাস হরি,
    আলয়ে কুলায়ে

    ঐ শোনো তার ঘোর নির্ঘোষ,দুলিয়া উঠিল জটাভার
    শুরু হয়ে গেছে গুরু গুরু রব,নাসাগর্জন ঝঞ্ঝার--
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:০৫227723
  • হানি বানি তো বাঙালী বাবু ইংলিশ মেম।
  • bratin | ২৩ এপ্রিল ২০১৪ ১৯:০৪227722
  • সামথিং সামথিং
    বলো হানি বানি ? ঃ))
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৬227721
  • দারুণ দারুণ
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৫227720
  • বাপ্পো রে বাপ্পো। দাদদিদিমণিরা, আপনাদের পেন্নাম। এত্ত মনে থাকে কী করে ? লাইনগুলো পড়লে সব মনে পড়ে যাচ্ছে কিন্তু পেটে গুঁতো মারলেও মনে করে লিখতে পারতুম না ঃ(
  • কালবৈশাখী | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৪227718
  • কিন্তু এই 'দেখিতে দেখিতে সামথিং সামথিং'-টা কী?
  • b | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৪227719
  • যখন পড়লেনি, এর সঙ্গে মিলিয়ে মিশিয়ে পড়ুনঃ

    Make me thy lyre, even as the forest is:
    What if my leaves are falling like its own!
    The tumult of thy mighty harmonies
    Will take from both a deep, autumnal tone,
    Sweet though in sadness.
    Be thou, Spirit fierce,
    My spirit! Be thou me, impetuous one!
    Drive my dead thoughts over the universe
    Like withered leaves to quicken a new birth!
    And, by the incantation of this verse,
    Scatter, as from an unextinguished hearth
    Ashes and sparks, my words among mankind!
    Be through my lips to unawakened Earth
    The trumpet of a prophecy! O Wind,
    If Winter comes, can Spring be far behind?
  • b | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৫১227717
  • মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলো কে
    ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলো কে
    ******
    জলস্থলের নিঃশ্বাস হরি
    আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলো কে?

    আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ
    নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ?
    মরুৎ পাথারে বারুদের ঘ্রাণ
    এখনি ব্যাকুলি তুলিয়াছে প্রাণ?
    পশিয়াছে কানে দূর গগনের বজ্রঘোষণ ছন্দ?

    ************
    শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার
    পিঙ্গল হল গলতলদেশ
    ধূলিধুসরিত উন্মাদ বেশ
    দিবসে ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার।

    বঙ্কিম নীল অসির ফলকে দেহ হল কার ভিন্ন
    অনাবৃষ্টির অসুরের বাধা কে করিলো নিশ্চিহ্ন
    নেমে আসে যেন বাঁধ ভাঙা জল
    ম্লান হয়ে আসে মেঘকজ্জল
    আলোকের মুখে কালো যবনিকা এতখনে হল ছিন্ন।

    হেরো, ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয় শঙ্খ
    আকাশের নীল নির্মল হল, ধৌত ধরার পঙ্ক
    বায়ু বহে পুন মৃদু উচ্ছসে
    নদী উথলিছে কুলু কুলু ভাসে
    আলো ঝলমল বিটপীর দল নিঃশ্বসে নিঃশংক।

    (এর পরে নববর্ষের পুণ্য বাসরে ইত্যাতি)
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৪৮227716
  • নববর্ষের পুণ্য বাসরে কালবৈশাখী আসে
    হোক সে ভীষণ, ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে
    ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি
    দুয়ার জানালা উঠে ঝনঝনি
    আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩৭227715
  • পুরোটাচ্চাই।
  • b | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩৬227714
  • তার আগের স্ট্যাঞ্জা

    নববর্ষের পুণ্য বাসরে কালবৈশাখী আসে
    হোক সে ভীষণ, ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে
    ****
    *****
    আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে।
  • jhiki | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩৪227713
  • জ্জিও।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩৩227712
  • ব্র্যাভো!
  • b | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩২227709
  • চৈত্রের চিতা ভস্ম উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর
    তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধু ভরি বুকে মৃত্তির
    সে আসিছে আজ কালবৈশাখে
    শুনি টংকার তাহার পিনাকে
    চমকিয়া উঠি, তবু জয় জয় তার সেই শুভ কীর্তির।

    এত যে ভীষণ তবু তারে হেরি ধরার ধরে না হর্ষ
    ওরি মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ
    নীল-অঞ্জন -গিরি -নিভ কায়া
    নিশীথ নীরব ঘনঘোর ছায়া
    ওরি মাঝে আছে নবজীবনের আশ্বাস দুর্ধর্ষ।।
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩২227710
  • দেখিতে দেখিতে সামথিং সামথিং
    কানন আনন পাণ্ডুর করি
    জলস্থলের নিশ্বাস হরি
    তন্দ্রা হরিল কে?

    শেষের দিকে ছিল -

    নববর্ষের পুণ্য প্রভাতে কালবৈশাখী আসে ...

    কেন মনে পড়ছে না?
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩২227711
  • ঠিক
  • jhiki | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩১227707
  • কালবৈশাখী - মোহিতলাল মজুমদার
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩১227708
  • কুমুদ মল্লিক নাকি সত্যেন দত্ত? কার লেখা?
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:৩০227706
  • দেখিতে দেখিতে সামথিং সামথিং
    কানন আনন পাণ্ডুর করি
    জলস্থলের নিশ্বাস হরি
    তন্দ্রা হরিল কে?

    শেষের দিকে ছিল -

    নববর্ষের পুণ্য প্রভাতে কালবৈশাখী আসে ...

    কেন মনে পড়ছে না?
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:২৯227705
  • চৈত্রের চিতাভষ্ম উড়ায়ে, উড়াইয়া ধ্বজা পৃত্থ্বীর
    তৃণ অঙ্কুরে সঞ্চারী রস (এরপরে ভুলে গেছি) মৃত্তির
    সে আসিছে আজ কালবৈশাখে
    শুনি টঙ্কার তাহার পিনাকে
    (ব্লা ব্লা ব্লা)

    এই কবিতাটাই?
  • jhiki | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:২৬227704
  • হেরি যে হোথায় আকাশকটাহে ভীমপিঙ্গল জটা
    ধাইছে উধাও, গ্রাসিতে মিহিরে
    ছিঁড়িয়া রশ্মিছটা।
    অথবা সেকীরে সচল অচল...

    অনেক ভুল আছে হয়ত। পুরোটাই স্মৃতি থেকে।
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:২৫227703
  • বেদনা*
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:২৪227702
  • অঙ্কুশ কার ঝলকিয়া ওঠে দিক হতে দিক অন্তে
    দিগ্‌বারণেরা বেদা অধীর বিদরিছে নভোদন্তে

    এই কবিতার পার্ট কি?
  • সে | ২৩ এপ্রিল ২০১৪ ১৮:২৩227701
  • এটা স্কুলে ছিলো। ছোটো ক্লাসে।
    প্রতিটি স্ট্যানজার শেষে "কে?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত