এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০২:১২227310
  • এটুজিঃ)
    এই পাঁচিলে বসে তেঁতুল খাওয়ার ব্যাপারটা সত্যি পুরো ছবি হয়েছেঃ)
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০২:০৯227309
  • হুতো, অনেক থ্যাংক্স। ওখানে তো দেখ্লাম পাঁচিলে পা ঝুলিয়ে বসে তেঁতুলের আচার খাওয়া একেবারে মানে যারে কয় প্রোপাগ্যান্ডিয়ে বিশাল কলাগাছ হয়ে গ্যাছে। ঃ-)
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০২:০৭227308
  • শিবুদা, ভালো করেছ। দুই ছত্তর কবিতা লিখে গেলেই দেখবে মন ফুরফুর। ঃ-)
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০২:০৬227307
  • গাঁজা কোথায় কেমন পাওয়া যায় সেটা নিয়ে অবশ্য আমিও ঈশানদার মতই জানিঃ)
    মানে ত্রিপুরার কথা জানি না, কিন্তু কলকাতায় তো, কিছু কিছু রাস্তায় জিজ্ঞেসও করতে হয় না, একটু আনমনে পায়চারী করলে কেউ না কেউ ভলান্টিয়ার করতে এগিয়ে আসেঃ)

    উত্তরপূর্বের পুরো চিকিৎসাব্যাবসাটাই, একেবারেই ক্রেতাবান্ধব নয়, সাংঘাতিক অসুবিধাজনক, অনেকাংশে অকর্মণ্য। সরকারী পরিষেবা অন্তত ত্রিপুরায় বরং অনেক ভালো তুলনামূলক ভাবে। আর একটু এদিক সেদিক হলেই কলকাতায় দৌড়তে হয়। তখন আবার পরিবারের কেউ না থাকলে একজন চলনদার নাও। সেটাও একটা চালু পরিষেবা। এঁদের আবার ডাক্তারখানা ওষুধের দোকান, কলকাতার নার্সিং হোমের সঙ্গে যোগাযোগ থাকে।
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০২:০২227306
  • নাঃ, প্রজেক্টের চাপ পড়েছে। ঃ-(

    আজকে আর মাথা কাজ করছে না, তাই এদিকে এলাম।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০২:০১227305
  • শিবুকে অনেকদিন পর দেখছি। বেড়াতে গেছিলে নাকি?
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৮227302
  • ওদেশে বসে সার্চিও না। ফের হিসি করতে বলবে। গুচ্ছ চাপ।
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৮227303
  • পুরিয়া বলে। বরং আগিম -- সত্তরের দশকে হিউলেটস মিক্সচার বলে একটা ওষুধ ছিল ডাক্তার প্রেসক্রাইব করতেন। দারুণ কাজের জিনিস। দুরকম ছিল -- উইথ ওপিয়াম আর উইদাউট ওপিয়াম। দুটো-ই উঠিয়ে দিয়েছিল। :( (
  • Sibu | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৮227304
  • গাঁজা হেবি ভাল জিনিষ। এদেশে যতদিন মাস্টারি করেছি ততদিন ওটার অভাব ছিল না। দক্ষিণে থাকতে এক গ্র্যাড স্টুডেন্টের ঠাকমা বাড়ির পেছনে গাঁজা চাষ করত। মাঝে মাঝে ক্লাসে ঢোকার সময় সে ফিসফিসিয়ে বলে দিত - উইকএন্ডে মিম-র বাড়ি গেছলাম। অর্থাৎ সন্ধেবেলা অ্যাপার্টমেন্টে এস।

    যত ছাত্র পড়িয়েছি এ ছেলেটি তার টপ ১%-এ হেসেখেলে পড়বে। বাবা ভোলানাথের কৃপা হলে অংক শেখা এমন কি ব্যাপার?
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৫227301
  • অবশ্য অফিসের নেটোয়ার্ক থেকে এইসংক্রান্ত সার্চ বোধয় খুব ভালো আইডিয়া নয়। থাক বরং!
  • এমেম | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৪227300
  • আরে আমাদের পাড়াতেই পাওয়া যায়। রিকশা থামিয়ে কিনলেই হল। কেউ কিছু বলে না।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৩227299
  • ব্ল্যাঙ্ক, হ্যাঁ সে কি আর আমিও খেতুম তখনঃ)
    তবে আমি বলছি গাঁজা নিয়ে, লিগাল ছিল কি ছিল না তখন। দেখি একটু খোঁজাখুঁজি করে।
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫০227298
  • হুতো দা সরকারী সিদ্ধি, ভাঙ এইসব ছিল, এখনো আছে। তবে আশির দশকের শেষ দিকে এসব খেতুম না
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৯227295
  • এ হেঃ রে, বড্ড মিস করেছি তো। না জানার এই ফলাফল। জানলে তো আফিম কিনে কিনে জমাতাম, মাঝে মাঝে অল্প স্বল্প ট্রায়াল দিতাম। ঃ-)
    "দেখা হইলো না রে শ্যাম আমার সেই নত্তুন বয়সের কলে"
    এখন আফশোস করে কী হবে?
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৯227296
  • সরকারী সিদ্ধির দোকানেও লুকিয়ে গাঁজা বিক্রী হয়। আজকাল বহু জায়গা তে রেডিমেড গাঁজা সিগারত বিক্রি করে।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৯227297
  • ওষুধের দোকানের উপর জাস্ট কোনোই নজরদারি নেই। এরাও ব্যবসা করে ফুলে ফেঁপে টকটকে লাল।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৮227294
  • ব্ল্যাঙ্ক, এখন তো ইল্লিগাল বটেই, কিন্তু মনে হয় যেন, আশির দশকের শেষ দিকেও সরকারী গাঁজা বলে একটা জিনিস ছিল বলে শুনেছিলাম। ভুল হতে পারে, হয়তো অন্য কিছুর সঙ্গে গোলাচ্ছি।
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৬227293
  • ত্রিপুরার কথা জানিনা, তবে কলকাতা এবং শহরতলীতে গাঁজা এতই সুলভ, যে মাঝেমাঝেই আইনসঙ্গত বলে ভুল হয়। দোকান খুঁজে না পেলে রাস্তায় যেকোনো সিগারেটওয়ালাকে জিজ্ঞাসা করুন। অথবা রাস্তার ধারের যেকোনো রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালাকে। যে কেউ দেখিয়ে দেবে। তবে কোয়ালিটির কোনো গ্রান্টি নাই। দেশে কোয়ালিটি কন্ট্রোলের বড়ই অভাব।

    এই বলতে মনে পড়ল, ছোটোবেলায় "গাঁজা সিদ্ধি ও আফিম বিক্রেতা" সাইনবোর্ড দেওয়া একটা দোকান দেখেছি বটে। সিঙ্গুরে। সেখানে কী হত?
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৫227292
  • গাঁজা আমাদের দেশে ইল্লিগাল। কিন্তু সিদ্ধি এবং ভাঙ লীগাল আর সরকারের রেজিস্টার্ড দোকান থেকে কিনতে হয়।
    মনিপুরি গাঁজা ভালো কিন্তু ওভার হাইপড। আর গাঁজা থ্রেট হলে এদ্দিনে পঃ বঃ লাটে উঠে যেত।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৩227291
  • আপনারা স্কুলের উঁচু ক্লাসে গাঁজা খেতেন? সারাবছর খেতেন নাকি খালি দুর্গাপূজার দশমীর দিন বিসর্জন শোভাযাত্রার সময়?
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪২227290
  • তবে ফেন্সিডিল প্রেসক্রিপশন ড্রাগ থাকাই ভালো। গাঁজায় কারো না কুলোলে ডাক্তারের কাছে যান। তিনি ক বোতল লিখে দেবেন। এইরকম।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৩৯227289
  • আগে ছিল না, গাঁজা লিগাল? আমাদের ছোটবেলায়, মানে এই, স্কুলের উঁচু ক্লাসে, তখনো কি গাঁজা লিগাল ছিল? না আমি আফিমের সঙ্গে গোলাচ্ছি?
    তবে গাঁজাও কি ওষুধপত্রের মত এত বড় থ্রেট?

    মণিপুরী গাঁজা বলে একটা ওভারপ্রাইসড জিনিস পাওয়া যেত। মণিপুরী না কুচিপুড়ি, নিরীহ ভালোমানুষ বাচ্চা ছেলেদের পকেটকাটা। ছেলেদের কথাই বললাম, কে না জানে মেয়েরা হাতখরচা বেশী পেয়ে থাকে।

    তো, উত্তরপূর্বে শহুরে যুবার মধ্যে ওষুধপত্রের উপদ্রব খুব বেশী। আর ওষুধের দোকানগুলির ওপর সাংঘাতিক রকম কড়া নজরদারী হওয়া দরকার, এরা একেকটি বদের বাসা।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৩১227287
  • আরে মামুর পোস্ট না দেখেই লিখেছিলুম !
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৩১227288
  • য়েপ। রোল মি আপ অ্যান্ড স্মোক মি হোয়েন আই ডাই।
  • pi | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৩০227285
  • মামুর দেশে গাঁজা তো ক্রমে লিগ্যাল হইয়া আসিতেছে।
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০১:৩০227286
  • গাঁজা লিগাল করে দিন।
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০১:২৮227281
  • নিজের বাড়িতে গাঁজা চাষ। একমাত্র সমাধান
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৪ ০১:২৮227282
  • এইবার ঈশান নোবেল পাবে। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১৪ ০১:২৮227283
  • কী?কী?কী?
    (গাঁজা সমস্যার সমাধান)
  • Blank | ২৩ এপ্রিল ২০১৪ ০১:২৮227284
  • এমনকি এদিকে আমাদের স্কুলের কাছে শুনলাম নাকি একটা ঠেক হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত