এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫৭226590
  • স্যান বোঝে না সে বোঝে না দেখেনা কেন? মালদার অনেক কিছুর সাথে বিগ বাজারও দেখতে পাবে।
  • নেতাই | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫৬226588
  • আরেকবার দেখবো এই রোব্বার। তারপর লিখবো।
  • তাপস দাশ | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫৬226589
  • কিন্তু আমি খচিনি তো ! অভিমান হলো !!!
  • নেতাই | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫৫226587
  • আমার বেজায় ঘুম পেয়েছে। এদিকে কাজ করার প্রবল ইচ্ছে।
    দুদিকের কোনো কথা না শুনে গোষ্ঠীদন্দ্ব এড়ানোর জন্য তাই কিছুই করছিনা।
  • T | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫৩226585
  • রিভিউ চাই রিভিউ।
  • san | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫৩226586
  • কিসের ওকে ? কিচ্ছু ওকে না। সোমবার দুপুর। কাজ করতে ইচ্ছে করেনা। মিনিময় হবে বলেও বোধ হচ্ছে না :-(
  • নেতাই | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫২226583
  • এই সদ্যই টু স্টেটস দেখে ফিরলাম ঃ)
    ভালো হয়েছে।
  • kc | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫২226584
  • আহা আড্ডা মারার জন্যইতো চত্ব করে আফনার ঠ্যাং টানলুম। আপনি খচে যাওয়াতে যারপরনাই আনন্দিত হয়েছি।
  • T | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৫১226582
  • মহাকবি কি আজকাল সিনেমা আর দেখছেন না?
  • নেতাই | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৪৯226581
  • ইট্স ওকে
  • তাপস দাশ | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৪৭226579
  • ঠিক বলেছেন কেসি। ঐটা প্রশ্নের চেয়ে বেশি ছিল এট্টু আড্ডা মারার ইচ্ছে। ফস করে কাজের কথা জিগেস করলে কিরম অফিস অফিস লাগে ! সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স।
  • jhiki | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৪৭226580
  • মালদহে ফজলি আম ছাড়া বিশালাকৃতি বেগুন পাওয়া যায় (আশ-নব্বইয়ের দশকে যেত, এখনও যায় ধরে নিলাম), আর মালদহ থেকে গৌড় যাওয়া যায়।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৪৪226578
  • কম্প্রিহেনশন টেস্ট করার জন্য চত্ববেলায় এরম পিস দিত।
  • kc | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৪২226577
  • তাপসবাবুর প্রশ্নটা কেমং ধান ভানতে শিবের গীত গাওয়ার মত। ফেনিয়ে ফেনিয়ে বড় করা। ;-))
  • san | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৪১226576
  • গরম পড়েছে তো, টবের গাছেরা কেমন ম্রিয়মান হয়ে যাচ্ছে !
  • তাপস দাশ | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩৮226575
  • এত বড় একটা প্রশ্নের এইটুকুন নেতিবাচক মর্মভেদী উত্তর? ঠিক আছে। ওকে। থেঙ্কু।
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩৬226574
  • গরম আর পড়েচে কই স্যান?
    সিকি,হাওড়া থেকে যাবে, তবে কোন্নগর হয়েই যাবে।
    উদাস হইবার ইমো---
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩৫226573
  • তাপসবাবুর কি একটিই পোশ্ন? উত্তর হল না।
  • রোবু | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩৪226572
  • san | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩২226571
  • আর এই গরমে লোককে ধরে তেলচুপচুপে ছোলেবাটুরে খাওয়াবার অর্থই বা কী ?
  • san | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩১226570
  • আর কাজু কি রেগেমেগে চলেই গ্যালো ? আর আসেনা ক্যান ?
  • san | ২১ এপ্রিল ২০১৪ ১৪:৩০226569
  • মালদায় কী আছে, মানে ফজলি ইত্যাদি আম ছাড়া ?
  • তাপস দাশ | ২১ এপ্রিল ২০১৪ ১৪:২৭226568
  • আচ্ছা শোনেন, আমি দেখেছি আপনাদের মধ্যে কেউ না কেউ - যে কোনো জিনিস জানেন। আমার একটা প্রশ্ন আছে, যদি বাংলায় উত্তর দেন আর কী! মানে আনপড় মানুষের বাংলা। আমার আপিসে কিছুদিন আগে দুটো এয়ারটেল ৪জি স্টিক কেনা হইছিল। তার একটা আমি আমি বেওহার করতাম। তো আমাদের একটা আপিসে, যেখানে আমি বসি, সেখানে কিছুতেই কানেকশন পাওয়া যেত না, আর এদিকে আমার বাড়িতে হৈ হৈ কানেকশন। কিন্তু আপিসে কানেকশন পাওয়া যায় না বলে রাগ করে দুটো কানেকশনই বন্ধ করে দেওয়া হল। এখন ডঙ্গল জোড়া পড়ে আছে। এয়ারটেল পয়সা ফেরত দেবে না স্বাভাবিকভাবে। ইদিকে আমি পারসনাল কানেকশন নিয়ে ওই ডঙ্গল বেওহার করতে চেয়েছিলাম, ওরা বলে - নতুন ডঙ্গল কিনতে হবে। আমি ওই ডঙ্গল কি আর ব্যবহার করতে লারব? আহা কী স্পিড এয়ারটেলের ৪জিতে !!! হায়!
  • সায়ন | ২১ এপ্রিল ২০১৪ ১৪:২০226566
  • মডেম না নিতে চাইলে নো প্রবলেম কিন্তু বেসিক্যালি টাকাটা অ্যাডজাস্ট করে না। নিতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তো, না নিয়ে ঐ ইক্যুইভ্যালেন্ট অ্যামাউন্টটা 'অ্যাডজাস্ট' করিয়ে নেওয়ানোটাই একটু চাপ।

    দুশ্চরিত্র রাউটাররা থাক, কেব্‌ল মডেমওয়ালারা মোটামুটি এরকম কানেকশন দেয় -

    অপ্টিক্যাল ফাইবার বা স্ট্যান্ডার্ড কপার কোর লাইন --> হাব (গোটা ত্রিশ ব্র্যাঞ্চ হয়) --> কেব্‌ল মডেম (টিভি/ওয়্যারড RJ45 কানেকশন) --> ওয়াইফাই রাউটার (অপশন্যাল)

    OFC চাইলে তার খরচ তোর পকেট থেকে নেবে কিন্তু বেটার ব্যান্ডউইড্‌থ পাবি। ওয়ান টাইম ইনস্টলেশন কস্ট, তাতে হাব থেকে লাইন টানা, কেবল মডেম আর ওয়াইফাই রাউটার কনফিগারেশন ইত্যাদি কাজ ইনক্লুডেড। তোদের ওখানে ওরা যদি নতুন ISP হয়, জিজ্ঞেস করে নিস স্পীড নিয়ে স্যাটিসফায়েড না হলে তিন মাসের মধ্যে টাকা ফেরত (অন্ততঃ ৭৫%) দেবে নাকি। সাধারণতঃ দেয়।

    স্পীডের প্রশ্নে, মিনিমাম 512 kbps থেকে 2 mpbs টাইপের, আনলিমিটেড (নতুন হলে ফেয়ার ইউসেজ ক্যাপ থাকবে না)। ডিফল্ট স্পীড দিনের বেলা ৬০-৮০% থাকে, রাতের একটু বেটার হয়।

    উদাঃ -
    2 mbps কানেকশন মানে 2048/8 KBps মানে 256 KBps এর ৮০% = প্রায় 200 KBps রিয়্যল টাইম স্পীড। এতে স্কাইপি হইহই করে চলবে। ওয়াইফাই রাউটার দিয়ে চালালে সামান্য ব্যান্ডউইড্‌থ লস হবে তবে সেটা নেগলিজিবল।

    PS: D-Link'এর রাউটারেরা বেশীরভাগ কেব্‌ল মডেম চিনতে পারে। তাও, অন সেফার সাইড, কেব্‌লওয়ালাকে একবার স্পেক্‌স জিজ্ঞেস করে নিস।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ১৪:২০226567
  • ফ্লিপকার্টে প্রচুর ADSL রাউটার পাবে। আমি ওখান থেকেই কিনেছি।

    কেবলওলাকে বল ADSL রাউটার ওর থেকে কিনবে, কিন্তু মোডেম নেবে না। একটু মার্জিন নেবে হয়ত, কিন্তু তাও ঝাম কম হবে।

    না হলে ঐ ফ্লিপকার্ট + কেবলওলার মর্জি। আফটার অল পঃবঙ্গ তো।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ১৪:১৭226565
  • হ্যাঁ, বদ্ধোমান থেকে আসতে হলে কোন্নগরের আগেই পড়ে। :-)
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১৪:১১226564
  • ব্যান্ডেল কোন্নগরের আগে,না?
    ক্ষমা করো যদি ভুলে থাকি,সে যে বহুদিন হল!!
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ১৪:০৭226563
  • একক,

    টাটা বা এয়ারটেলের লোক হলে বকুনি দেওয়া যায়। ওদের কম্পিটিটিভ মার্কেটে কাজ করতে হয়। কিন্তু আমার কেসটায় দিচ্ছে পাড়ার কেবলওলা। মনোপলি বিজনেস। বকলে কানেকশন না-ই দিতে পারে।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ১৪:০৬226562
  • নগর কলিকাতায় পা রাখার সময় হবে না সম্ভবত। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল, সেথা হইতে মালদা, সেথা হইতে ব্যান্ডেল, সেথা হইতে হাওড়া এবং সেথা হইতে পুনরায় দিল্লি।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৪:০৪226559
  • আমি নিই নি। টাটা র মডেম দিয়ে এয়ারটেল চালালুম। এট্টু ঘ্যানঘ্যান করেছিল লোকটি। মৃদু বকতে চুপচাপ কানেকশন দিয়ে চলে যায়। ওদের কাছে শিট থাকে কোন কনফিগারেশন গুলো কম্প্যাটিবল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত