এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১০:১৯226530
  • হায় সোসেন ছবি আঁকে না আর।নইলে ইন্দো ল্যাংচাতে ৩ ইঞ্জেকশন নিয়ে তেড়ে আসার চেষ্টা পাচ্ছে আর অকুতোভয় দমু ঝাঁটা হাতে হাসিহাসিমুখে অপেক্ষা কচ্চে--
  • kumu | ২১ এপ্রিল ২০১৪ ১০:১৩226528
  • আহা ইন্দোরে বোকোনি।সে তার ভাঙা পা নিয়ে কাতর।
    কলির বানি ফোনে খুলচে না।অ কলি আমাদের ম্যা অ্যা তে ছোটো মত কিউট মত কেক দিয়ো।
  • kc | ২১ এপ্রিল ২০১৪ ১০:১৩226529
  • ক্ষি? কোয়েটজি পোষায়নি? তাই বলে আমার উপর খচবেন? কোয়েটজির উপর খচুন!! তারপর দেখুন ইন্দো কত্তবড় ইন্দেক্তান দিয়ে দ্যায়। তখন বুইবেন।

    অরা ছোট্ট লেখা। আপনার তো ফুয়েন্তেস ভাল লাগে। এটা ভাল লাগারই কথা। আর্টেমিও ক্রুজ সম্পুর্ণ অন্য রকমের লেখা।

    আমি টেরা নস্ট্রা শুরু করেছি, কিন্তু এত্ত বড় সাইজ, ভাল লাগছে, কিন্তু সেশ করতে পারব না মনে হচ্ছে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৪ ১০:১০226527
  • কেসিদার ল্যাজ আছে? ল্যাজের ছবি নাই?
  • | ২১ এপ্রিল ২০১৪ ০৯:৪২226526
  • কলির বানিটা কি মিত্তি!! এর'ম বানি লোকে কেটেকুটে খায় কী করে? মনে দুস্কু হয় না?

    ইন্ডোর অহংপ্যাড আছে আর ই-লাইব্রেরী নাই? ছি ছি! অহংপ্যাডে বই লোডিয়ে নিয়ে বৌ ছেলের পাশে শুয়ে শুয়ে পড়বি তো রে .... ওদের একটুও ডিশটাপ হবে না। কেমন হাঁদা ডাক্তার দ্যাখো!!
  • | ২১ এপ্রিল ২০১৪ ০৯:৩৮226525
  • কেসি কদিন ধরে খুব 'অরা'র রেকো দিচ্ছেন। আমি পড়ি নি, তাহলে কি পড়ে ফেলাই দরকার? সে কি আর্টেমিও ক্রুজের মৃত্যুর চেয়েও মহান?
    এই কেসি আমায় একবার কোয়েটজি উপহার দেছেলেন। কোয়েটজি আমার এক্কেরে পোষায় নি আর সেই থেকে আমি কেসির উপরে খচে আছি। সেই থেকে তক্কে তক্কে থাকি সুযোগ পেলেই কেসির ল্যাজ অল্প করে মুচড়ে দিয়ে যাই।
  • jhiki | ২১ এপ্রিল ২০১৪ ০৯:২২226524
  • হ্যাঁ, ফিরেছি।
  • | ২১ এপ্রিল ২০১৪ ০৯:১২226523
  • ঝিকি, বেড়িয়ে ফিরলে?
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ০৮:৫৯226522
  • সেটা ঠিক।

    তবে এখান্কার পুরোনো বই গুলো র রিপ্রিন্ট গুলো দেখেছো? সেদিন খাগড়াই আবোল তাবোল র নতুন সংস্করণ দেখছিলাম সিগনেট প্রেসের। বেশ পাতে দেওয়ার মতো।

    কলকাতায় এলে বিভিন্ন দোকানে খুঁজে পেতে দেখতে পারো।অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল এখন ছবি সমৃদ্ধ। শিশু সাহিত্য পর্রিষদ থেকে প্রকাশিত বই গুলো দেখেছো? ওদের ছবিতে মহাভারত বা রামায়ণ।ওদের সেরা সিরিজ টা দেখেছো? সেরা সুনির্মল বসু সেরা লীলা মমুজদার বা রবীন্দ্রনাথ। ওগুলো রঙ্চঙে নয় এমন কিন্তু "দুষ্টু" লোকের বলতে পারবে না। ঃ)))
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ০৮:৪৭226521
  • কলকাতা। আমাদের এক মাত্র বাঙালী বাংলা দেশের। ঃ((

    তবে সামি আর দিন্দা র একজন থাকলে ভালো লাগতি।মনোজ ও বহু ম্যাচ উইনিং খেলেছে।তবু

    ....
  • aka | ২১ এপ্রিল ২০১৪ ০৮:৪৫226520
  • বোতিন এখন তখন সবসময়ের কথাই কইলাম। শিশুর শুরু রংচং চেনার সময় থেকে।
  • aranya | ২১ এপ্রিল ২০১৪ ০৮:২০226519
  • ব্রতীন, তিন বাঙালী সমৃদ্ধ দিল্লী আর কলকাতার-র মধ্যে কাকে সাপোর্ট করছ আইপিএলে ? ধর্মসঙ্কট তো
  • jhiki | ২১ এপ্রিল ২০১৪ ০৮:১৩226518
  • ওটাকে বানি টুথ কয়। বানিদের বানি টুথ থাকে ঃ)
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ০৮:১০226517
  • ব্যাপক দেখতে হয়েছে কে কে।

    কিন্তু গজদাঁত কেন?
  • aranya | ২১ এপ্রিল ২০১৪ ০৮:০০226516
  • সোসেন-রে প্রায় দেখিই না আজকাল, খুব ব্যস্ত মনে লয়
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ০৭:৫৯226515
  • বাংলার শিশু সাহিত্য খারাপ?
    ( নাকি এখনের কথা বলছো?)
  • sosen | ২১ এপ্রিল ২০১৪ ০৭:৫০226514
  • Chimamanda Ngozi Adichie আমার খুউউব ভাল্লাগে।
    পার্পল হিবিসকাস ক্ষুব ভালো।
    ইন্দোদাদার আইপ্যাড আছে, কিন্তু ই-লাইব্রেরি নাই? ই ক্ষি কথা।
    কলিদির বানি কেক কি মিত্তি দেখতে।

    এই হয়ে গেল আমার সারাদিনের গুরু করা।
  • kk | ২১ এপ্রিল ২০১৪ ০৭:৩৪226513
  • অক্ষদা,

    লাস্ট ট্রাই --

  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০৭:১৬226512
  • স্পেসিফিকালি শিশুসাহিত্য বলে কিছু থাকবে কি ? এখনি বা কটা ভাষায় আছে। কোনকিছুই মুছে যায়না সে অর্থে থেকে যাওয়া বলছিনা।
  • kk | ২১ এপ্রিল ২০১৪ ০৭:০৬226511
  • কেডি :-)))
  • aka | ২১ এপ্রিল ২০১৪ ০৬:৪৭226510
  • যে ভাষার শিশু সাহিত্য যত বেশি সমৃদ্ধ সেই ভাষার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। বাংলায় শিশু সাহিত্যের অবস্থা বেশ খারাপ। ইংরিজি গুলো নেড়েচেড়ে দেখার পর মনে হয়।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০৬:৪২226509
  • কার্লস ফুএন্তেস এর মিডল নেম দেইসী নাকি ? জানিনা।
  • kd | ২১ এপ্রিল ২০১৪ ০৫:৫২226508
  • ফুয়েন্তেসকে আমারও বেশ ভালো লাগে (মানে লাগতো, যখন ও'দেশে ছিলুম)। কিন্তু সে যে বই লেখে তা তো জানতুম না।ঃ(

    মানে আপনারা ডেইজি ফুয়েন্তেসের কথা বলছেন তো?
    ঃ)
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০২:৫৯226507
  • আমি পন্ডিত নই তাই প্রো একটিভলি গ্রামার শেখাবারও পক্ষপাতি নই :)
    আজ যদি বাংলা -ইংরিজি - হিন্দি কোনো একটা মাধ্যমে পড়ি, তাহলে বাংলা তে ইতিহাস -ভূগোল -সমাজবিজ্ঞান-পদার্থ বিদ্যা লিখছি বলছি এটাই ইটসেলফ ভাষা শিক্ষা। সেখানে বরং সেন্টেন্স কন্স্ত্রাক্ষণ - বিভ্রম তৈরী করে এমন বানান ভুল ইত্যাদির জন্যে গুছিয়ে নম্বর কাটা হোক। বা তার ওপর ইভালুএত হোক ভাষায় কত নম্বর পাচ্ছি। সেইখানে ভুল হলে ততক্ষনাত শোধরানো হোক। আলাদা করে বিরক্তিকর সাহিত্য বা ব্যাকরণ দিয়ে ঘন্ট পাকানো ভাষা শিক্ষার কেলাশে নয়। এটা পন্ডিত দের পছন্দ নয় মোটেই তা আমি জানি।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০২:৩৪226506
  • একশবার পারে। সেটাকে সেইজন্যেই তো ভাষা শেখার একটা স্টেপ বানিয়ে রাখলে চাপ :( কোথায় কোন ব্যাটা কবি কি "বলতে চেয়েছেন " তা দিয়ে আমার কী :( সে ভালো মন্দ যাই বলুন। যার সাহিত্যে ইন্টারেস্ট আছে পড়ে দেখুগ্গা :))। তই খুলেছি। দেখি কজন ঝেড়ে কাশে :P
  • Atoz | ২১ এপ্রিল ২০১৪ ০২:৩৩226505
  • অনেক পন্ডিত তো এইসব বৃথাশাস্ত্র মানে ফেরেম ফীরিতের গপ্প, রঙ্গিলা কবিতা এইসব দিয়ে ভাষাশিক্ষার ব্যাপারে খুব চটে যেতেন। বলতেন অতিশয় বলদেরা এইসব করে।
    মনের সুখে থাবড়ে থাবড়ে তাই বানিয়েছিলেন দাঁতভাঙা ব্যাকরণ। পড় ব্যাটারা শব্দরূপ আর ধাতুরূপ পড়, সন্ধি আর সমাস পড়। ভাষা যদি শিখতেই চাস তো একেবারে ভালকান সোলজারের মতন শেখ। ঃ-)
  • Atoz | ২১ এপ্রিল ২০১৪ ০২:২৯226504
  • সেতো বহু গানও প্যানেপেনে, বহু কবিতা ঘ্যানঘ্যানে, অনেক সিনেমাও ঝাঁটু। হতেই পরে তো? ঃ-)
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০২:০৯226503
  • "শুনহ মানুষ ভাই " বলে একটা কান্নাকাটি ছিল আর এরকম অনেক প্যানপেনে লেখা :( দাঁড়ান অপছন্দের বাংলা সাহিত্য নামে একটা তই খুলি। আমি যখন বিরক্ত হতুম তেমনি নিশ্চই অনেকেই প্রচন্ড বিরক্ত হত, হয়। ভাষা শিক্ষায় স্স্সাহিত্য কেন ইটা নিশ্চই আমার একার মনে হয়না :)
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০২:০৫226502
  • মানে উপন্যাস পড়াতেই হবে ? কিই চাপ :):)
    এই গল্পনির্ভর -কবিতা নির্ভর আসলে এক শ্রেনীর সংস্কৃতি নির্ভর না করে ভাষা শেখানো জাবেনেকো :(
    আমি তো বাংলা বইতে যে লেখাগুলো অপছন্দ সেগুলো জাস্ট কেটে ফেলে দিতুম :P
  • kk | ২১ এপ্রিল ২০১৪ ০২:০২226501
  • আমি ঈস্টার কেক এর ছবি দিলাম কেউ দেখলেন না। কেবল কঠিন কঠিন কথাবাত্তা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত