এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২১ এপ্রিল ২০১৪ ০১:৫৮226500
  • জটিল অঙ্ক নিয়ে একটা বাংলা উপন্যাস লিখুন তো কেউ, এমন করে লিখবেন যে বোঝাই যাবে না প্রথম দিকে যে অঙ্কের ব্যাপার, এমন মশলাদার আর চটকদার ছটফটে স্মার্ট বাংলা, প্রচুর প্রেম পীরিত ডিস্কো অমুক তমুক চলবে পাঁচ ছটা লাইনে, তারপরে টুক করে এসে পড়বে অঙ্ক---ভীষণ একটা মারকাটারি কেস হবে। এর সঙ্গে মাইক্রোবায়োলজি আর নিউরোবায়োলজি মেশাবেন, তারপরে ইভোলুশনের কিছু ঝলক, তারপরে মনোবিশ্লেষণ, সূক্ষ্মভাবে মিশিয়ে ডেবেন সুপারসিমেট্রিও। কিন্তু কিছুতেই যেন বোঝা না যায় যে ঐসব আছে।
    লিখুন তো দেখি, লিখুন।
  • lcm | ২১ এপ্রিল ২০১৪ ০১:৫৬226499
  • ক্যালকাটাওয়েব নতুন ডিজাইনে - http://calcuttaweb.com
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০১:৪৮226498
  • হ্যা, দেখেছি। এক ভাই দেখিয়েছিল। জাস্ট দারুন উদ্যোগ।
  • riddhi | ২১ এপ্রিল ২০১৪ ০১:৪৫226497
  • আচ্ছা এইটা বেশ ভাল লাগল। এনাকে হয়তো অনেকে চেনেনে, আই-এস-আইএর প্রাক্তনী।
    http://cwave.eu5.org/books
    দুটো ভাল স্যাম্পেলঃ
    http://cwave.eu5.org/books/v1c9.pdf
    http://cwave.eu5.org/books/v1c9.pdf
    মোদ্দা ব্যাপারটা হল সাধারন ইংরেজী টার্ম ব্যবহার করেও বাংলায় অন্ক বোঝানো। ঠিক যেরকম ভাবে আমরা ধাঁধা টই বা বন্ধুদের মধ্যে অন্ক আলোচনা করি। আজকাল এরকম আরো হচ্ছে কিনা জানা নেই। দারুন কিছু না, নতুন পরিভাষার ঝ্যাম নেই, তবু বেশ নভেল।ওনার সাইটের অন্য লেখাগুলো বেশ ইন্টারেস্টিং
  • achintyarup | ২১ এপ্রিল ২০১৪ ০১:৪১226496
  • আহা, লেখকের নামটা দাঁত-ভাঙা টাইপ, বইটা তেমন নাও হতে পারে। অন্তত তেমনি আশা
  • aka | ২১ এপ্রিল ২০১৪ ০১:৩৯226495
  • মানে সিরিয়াসলি এইসব দাঁত ভেঙে যায় টাইপ যে বই সেসব পড়ার কখনই বা সময় পান কে জানে। যাস্ট সময় চোখেই দেখা যায় না।
  • achintyarup | ২১ এপ্রিল ২০১৪ ০১:৩৩226494
  • হাফ আ ইয়েলো সান ছাড়াও নামালুম পার্পল হিবিসকাস, দ্য থিং অ্যারাউন্ড ইয়োর নেক, আমেরিকানা
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০১:৩২226493
  • এইখানটায় একটু অসুবিধে আছে যে। "শেখানো " এস ইন একাডেমিক ফর্ম এলেই আবার ভাষাশিক্ষা নামক কঠিন একটা জুজু এসে হাজির হয়। হওয়ায় নট এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ ইন পিপল'স ফর্ম। মানুষ কে আলাদা করে বাংলা না "শিখিয়ে " জাস্ট ব্যবহারের ভাষায় যা বলে তাই এক্সেপ্ট করতে থাকলে তো অনেক দ্রুত শিখবে নিজে থেকেই। মানে আমিও আদপে একধরনের "শেখানোর " কথাই হয়ত বলছি কিন্তু জুজু টা সরিয়ে যেখানে ভুল হবার ভয়ে লোকে শেখেনা বা "শেখে " বা ডিফারেন্ট একসেন্ট এর বাংলা যেটা তার আসল ভাষা সেটা ভুলে ক্ষমতার কাছাকাছি কথনরীতি টা ব্যবহার করতে বাধ্য হয়। সেই একটা সাহিত্যের খোলসে সংস্কৃতি কে এক্সেপ্ট করা। "শেখানো " এখন যে প্রসেসে হয় সেটা বড্ড বেশি কেন্দ্রিক। টু মেনি হার্ডল টু ক্রস এবং ইনসেনটিভ নাই। যন্ত্র ব্যবহার করতে করতে শিখলে দুটোই আছে।
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৪ ০১:২১226492
  • এই বাংলা ভাষা তক্কোটা একটু গোলগোল হচ্ছে।

    সমস্যা হচ্ছে, বাংলা ভাষা নিয়ে যদি ভলান্টারি কাজকম্মো খুঁজতে হয় (ইলকট্রনিক এলাকায়), তাহলে তারাকেই খুঁজে পাওয়া যাবে, বা তারাই সেটা করবে, যাদের ভাষাটা নিয়ে কিছু করার তাগিদ আছে। সবাই করবেনা। কিন্তু "ও গেলেই বা কি থাকলেই বা কি" যারা মনে করে, তারা এসবের ধারকাছ মাড়াবেনা সে নিশ্চিত। যা গেলেও হয়, মরলেও হয়, তার পিছনে কিসের শ্রম, কিসের কাজকম্মো?

    এবার, যারা ভাষাটা নিয়ে সিরিয়াস, বা কিছু করার তাগিদ আছে, তারা ইলকট্রনি ফর্ম্যাটে না হলেও অন্য কোনো ফর্ম্যাটে বাংলা নিয়ে কিছু করবে। পরবর্তী প্রজন্মে বাংলা ভাষাটাকে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করবে। সেটা ফন্ট বানিয়ে হোক, বাংলা ক্লাস নিয়ে হোক। অর্থাৎ, বছরে একবার রবীন্দ্রজয়ন্তীতে গিয়ে স্টাইল মেরে "নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করছি"র বাইরেও কিছু করবে।

    মানে, পরবর্তী প্রজন্মকে বাংলা শেখানো, আর ইলেকট্রনিক ফর্ম্যাটে বাংলার বিস্তার, বা একটা শিশুপাঠ্য বাংলা বই লেখা, কোনোটাই আলাদা কিছু না। একটা বাদ দিয়ে আরেকটা হয়না। সমাজের একটা বড়ো অংশ যদি ভাবেন, এর কোনো একটার প্রয়োজন নেই, তাহলে বাকিগুলোর জন্যও লোক পাওয়া যাবেনা।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০১:১৩226491

  • আপনি প্রশ্ন করেছিলেন কন্ত্রাদিক্ত করছি কিনা তাই তো ? উত্তর দিয়েছি তো। যন্ত্র দেখলেই কেন সবাই আঁতকে ওঠেন ভাষা ছড়িয়ে দেবার প্রশ্নে অথচ ছড়িয়ে দিতেও চান এটা বোঝা আমার উদ্দেশ্য। কোনো কিছুর পক্ষ নেওয়া নয়। একই জিনিস দুবার দুদিক থেকে রেখে দেখতে হবেতো ব্ল্যাক বক্স টা কিভাবে বিহেভ করছে :) "সবার কাছে কী কম্পিউটার আছে " এটা এক্সকিউস হিসেবে বাজে, কেন তা আগে বলেছি। আমার অনেক কথাই সেল্ফ কন্ত্রাদিক্তরী। উইথ আ পারপাস। ব্ল্যাক বক্স ভেঙ্গে দেখা তো সম্ভব নয়।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০১:০৭226489
  • শুধু অটোকারেক্ট না। কলকুআল বাংলা ভাষা বুঝতে ও বলতে পারে এরকম প্রচুর সিস্টেম চাই। ইংলিশে, ফ্রেন্চে, স্পানিশে, জার্মানে, মান্দারিনে যেরকম কাজ হয়েছে ল্যন্গুএজ রেকগনিশন নিয়ে সেরকম অতটা প্রথমেই না হলেও বাংলা ভাষা তে হওয়া দরকার বলে মনে হয়। সমাজের এলিট অংশ এসব না হলেও মরে যাবেনা ইংলিশ দিয়ে বৈতরণী পার হচ্ছে এবং হবে কিন্তু সবার মধ্যে পরিবর্তন ছড়াতে হলে বাংলাকে মেশিনে আনতে হবে। একটা ইউস না থাকলে শুধু কুজ্ঝটিকা বানান শেখার জন্যে কেও ভাষা শেখেনা।
  • | ২১ এপ্রিল ২০১৪ ০১:০৭226490
  • একক, আমার প্রশ্নের উত্তর পেলাম না। একটা সহজ প্রশ্ন।
  • Blank | ২১ এপ্রিল ২০১৪ ০১:০০226488
  • আজ আমাদের প্রেক্ষিত ঘোষ সমন পেয়েছেন
  • blank | ২১ এপ্রিল ২০১৪ ০০:৫৭226486
  • হাফ অফ এ ইয়েলো সান পড়েচি। ভালো বই। বাকি কিছু খুজিনি এখনো।
  • Bhagidaar | ২১ এপ্রিল ২০১৪ ০০:৫৭226487
  • মানে সোজা বাংলা অটোকারেক্ট চাই।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০০:৫৫226485
  • মানে খুব সোজা কথায় আমি যদি ট্যাক্সি কে ট্যাস্কি বলি তাহলে আমার যন্ত্র যেন বুঝে নিয়ে সার্ভিসের নম্বরে কল লাগায় বা "সরাস্যতি পুজো " বললে বাংলা আল্মানক থেকে পড়ে নিয়ে তারিখ টা দেখায়। এটা স্বীকৃতি। যন্ত্রের দেওয়া স্বীকৃতি। কিছু লোক কোন বানান কে এবং ভাষার মান "সঠিক " মনে করে সেই সার্টিফিকেটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছেনা। সাহস করে তাহলে সেটাই লিখব। তারপর সেটাই চলবে।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ০০:৫২226484
  • ওকে। আমি তো পেলেই ইপাবে কনভার্ট করে নিই। দেখব ট্রাই করে।

    এখন শুতে গেলাম। কাল থেকে আবার বিরস দিন, বিরস কাজ।
  • achintyarup | ২১ এপ্রিল ২০১৪ ০০:৫১226483
  • আমি কটা Chimamanda Ngozi Adichie-র ইপাব নামাই। সে কেমন কে জানে। কেউ পড়েছেন?
  • kc | ২১ এপ্রিল ২০১৪ ০০:৫০226482
  • পিডিএফ বইগুলো অ্যাডোবি রিডারে বেশী ভাল লাগে আমার।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪৯226481

  • বুঝতে কোথায় অসুবিধে হচ্ছে বুঝছিনা। আমি ভাষা জ্যান্ত রাখা বলতে তাকে ব্যবহারের জগতে যন্ত্রের মাধ্যমে ইন্ত্রদিউস করার কথা বলছি। প্রচুর সাহিত্য বাংলায় লেখার কথা বলছিনা। কে কত "ভালো " বাংলা জানে সেই ব্যাপারটা ইন্ত্রদিউস করার চে যা জানে সেই অবস্থায় তাকে বাংলায় ইন্টারেক্ট করার অপশন দিতে চাইছি। আমাদের বাংলা জানার তিনটে কঠিন ধাপ। প্রথমেই "ঠিকভাবে জানা " বলে একটা পাঁচিল আছে। তারপর লিখতে পড়তে জানা। যদিও উল্টো হওয়া উচিত ছিল। বহুক্ষেত্রে দেখেছি শুধু "ঠিকভাবে " না জানার অপরাধে লোকজন প্রচুর হ্যাটা করে অন্যদের। বাংলায় লিখছে বা বলছে সেটা গৌন হয়ে যায়। তাদের বাংলা ব্যবহারের ইচ্ছেই চলে যায়। ওই " " অংশটা যেমন ঠিক তেমনি ব্যবহারের জগতে যন্ত্র ভাষা কে এক্সেপ্ট করলে ইচ্ছে টা বাড়বে এটাও ঠিক। এবং সেটা বাংলায় গল্প কবিতা লিখে বা হটাত পাঠ্যপুস্তক বাংলায় করে দিয়ে হবে এটা মনে করিনা। চাপ তা উল্টোদিকে দরকার। এইটুকুই বক্তব্য।
  • I | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪৭226478
  • রাগ কইরেন না। খ্যাল করি নাই।
  • bratin | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪৭226479
  • হ্যাঁ কেকে। বুদ্ধিজিম র বইটা আমাকে ভেজে দিও। আগাম ধন্যবাদ।

    কাটি শুভরাত্রি।
  • kc | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪৭226480
  • আরে সেদিন আফনাকে ফুয়েন্তেসের অরা টা রেকমেন্ড কল্লাম। তা আফনিতো পাত্তাই দেলেন না। ঃ-((
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪৬226477
  • অ্যাডোবে রিডার কী কাজে লাগে?
  • I | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪২226475
  • আমি অবিশ্যি শুধু ওল্ড গ্রিংগো আর ক্রিস্ট্যাল ফ্রন্টিয়ার পড়েছি। ডমডিদি খুব মন দিয়ে ফুয়েন্তেস পড়েছে।
    লোকে শুনলে গাঁইয়া বলতে পারে, ক্যালভিনো আর উমবের্তো একো'র বেলাতেও তাই। এখনো বদোলিনো এক তৃতীয়াংশ হয়ে পড়ে আছে।
    একটা সময় কী মন দিয়ে সারামাগো পড়েছি। বোধির সঙ্গে আলাপ-ই হয়েছিল ইয়ার অফ ডেথ অফ রিকার্ডো রেইস -এর সূত্রে।

    এখন মুখ্যত কোয়েটজি।
  • kc | ২১ এপ্রিল ২০১৪ ০০:৪২226476
  • অ্যালডিকো ভাল তাছাড়া অ্যাডোবি রিডারটাও নামিয়ে রেখো। ইন্দোকে হিংসে দিয়ে বলি, এই এখন গুরুও দেখ্ছি, আবার বিনয় মজুমদারের কবিতাও দেখছি। ইবুক চল্ছে চলবে।
  • kk | ২১ এপ্রিল ২০১৪ ০০:৩৯226474
  • মাত্তর ২৬০ পাতা।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ০০:৩৭226473
  • কেসি, ডাকতারের বাড়িতে গিয়ে একটা ই-লাইব্রেরি বানিয়ে দিয়ে এসো তো। অ্যান্ড্রয়েডের জন্য Aldiko-ই ভালো নাকি?
  • I | ২১ এপ্রিল ২০১৪ ০০:৩৬226472
  • আমার আবার ফুয়েন্তেসে তেমন আঠা হল না।
  • I | ২১ এপ্রিল ২০১৪ ০০:৩৪226471
  • ওরে খুকী, অত ভালোবাসতে হবে না। নজ্জা করে। তুই শুধু বল, কত মোটকা বই।

    একটা বই পড়া ও ঘুমিয়ে পড়া-র এসিসমৃদ্ধ ঘর বানাতে হবে। এইত্তো, এখন গুরু করে শুতে যাবো, বৌ-ছানা আলোটালো নিবিয়ে শুয়ে পড়েছে। আমি তালে এখন পোস্টপ্র্যান্ডিয়াল প্রি-স্লিপ বই পড়বো কেমতে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত