এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৫:৪৬226170
  • বঙ্কিম অসম্ভব প্রিয় লেখক। তাঁর এলিতিস্মে আর যাচ্ছিনা। আর এলিতিস্ম নিয়ে বিন্দুমাত্র আপত্তি নেই আমার যদি লেখাটা নাবে তুখোর। সাহিত্য করতে গেলে বাই ডিফল্ট "প্রান্তিক " হতে হবে এটাকে একধরনের আত্মপ্রবন্চক রাজনৈতিক ভ্রান্তির ফসল মনে করি। সাহিত্য রুদালীবৃত্তি নয়। সবাই নিজের কান্নাটুকু কাঁদলেই যথেষ্ট। অর্থনীতি বিজ্ঞান যে ভাষায় চলবে সেইদিকেই স্রোত বইবে। আমার অনলাইন -অফলাইনের অভিজ্ঞতা বলে অনেক মানুষই নেট জগতে যে আরোপিত বাংলা টা পা টিপে টিপে লেখেন সেই ভাষায় কথা কন না। বক্তব্য জরুরি সেটা ইংলিশে হলেও। বাচ্চাদের জোর করে একটা আরোপিত বাংলা শিখিয়ে কী লাভ হয় বুঝিনা বাপ মায়ের সমস্কিতি সখ মেটা ছাড়া। যুগ পাল্টাচ্ছে, ওই যাদের কথা বললেন "চাপে পরে " ওরা আসলে বাংলা টাই "চাপে পরে " লেখে। একটা সময় জাস্ট বিরক্ত হয়ে বাংলা চর্চা ছেড়ে দেয়। বাংলা র "লেবেল " টা নিয়ে এই কৃত্রিম মাতামাতি না করে বাঙালির চিন্তার "লেভেল " নিয়ে বেশি ভাবলে বধায় আখেরে লাভ হত।

    মুশকিল হলো এসব লিখলে জ্যানাগ্যানের গায়ে ফোস্কা পরে। এইসময় তাঁদের সুন্দরবনের জেলে, পশ্চিম মেদিনীপুরের চাষী দের কথা মনে পরে। ইংরিজি তে লিখলে তাঁরা পড়বেন ক্যামনে ? কী কান্ড ! যেন এখন বাংলায় যা লেখা হয় তা ওনারা পড়েন :)))) সেইতো শহুরে হ্যালোজেনের তলায় আরবান লেখক ও পাঠকের ঘুতুর্ঘুটুর শুধু পরিভাষা খুঁজতে আকাশ অন্ধকার কারণ সবকটা শব্দ "বাংলা " না হলে জাত যাবে :)))

    নাথিং পারসনাল। ঘুমুতে যাবার আগে এট্টু বাজে হেজিয়ে গেলুম। গুন্নাইট :)
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৫:১৫226169
  • আর এই যে শুনি এত আন্দোলন তত আন্দোলন, এই লিটল ম্যাগ সেই মুভমেন্ট---কিন্তু বেশীরভাগই তো দেখি কথা নিয়ে খেলা! ঘুরানো প্যাঁচানো নানা শব্দ, ভেতরফোঁপড়া। কোথায় সেইসব সত্যিকারের পাওয়ারফুল ভবিষ্যকল্পনা, মনোবিশ্লেষণ, কল্পবিজ্ঞান, স্পেকুলেটিভ ফিক্শন, অভিযানকাহিনী, স্বপ্নজগৎ, অতীত খুঁজে তুলে আনা কাহিনি নতুন আলোয়? বাংলাভাষার শক্তিকে তো ব্যবহারই করা হচ্ছে না এইসব দিকে!
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৫:০২226168
  • একক,
    আরে ছেলেপিলেরা ইংলিশে ব্লগ লেখে, সে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েছে বা না পড়লেও পরে চাপে পড়ে পাকেচক্রে ইংলিশে লিখছে। সেটা যার যার চয়েস। কিন্তু ভাষার তাতে কিছু এসে যায় না, ভাষা ঠিকই মানুষের মধ্যে নানারকম রূপ নিয়ে থেকে যাবে।
    ঐ যে ইন্দিরা থেকে টাকা পাতিয়া শুইবার কাহিনি লিখলেন, সেই অংশটা বড়লোক ক্লাসের গল্প, কিন্তু পুরো কাহিনির আখ্যানভাগের মধ্যে কিন্তু বড়লোক গরীব প্রভু ভৃত্য পুরুষ মহিলা সবারই দেখা পাওয়া যায় ঝলক ঝলক, ঐ সেই কোন সিনেমায় যে ছিল, নাকচোখ বেকিয়ে এক মহিলা বলছেন,"পার্ক্স স্ট্রীট থেকে ল্যান্ডসডাউন, যেটা আমাদের সমাজ", সেই রকম ফ্যাশুনে বাক্স কিন্তু বঙ্কিমের লেখা নয়।
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৪:৫৪226167
  • "আমার শ্বশুরের অনেক টাকা, আমি একদিন টাকা পাতিয়া শুইব" .....কোন ক্লাস ?
    প্রথমদিকে তো এলিট লেখায় বেশি আসবে বা এলিট দের চোখ দিয়ে দেখা দেশ। খোঁজ নিয়ে দেখুন অনেক বাঙালি ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তারা ইংলিশে ব্লগ লেখে। কার কারো লেখা ভালো কার পাতে দেওয়া যায়না। প্রবণতা টা বাড়ছে, ছড়াচ্ছে এইটুকুই বলছিলুম। আর ভাষা মরে যাওয়া ইত্যাদি নিয়ে আমার কুনো কুমিরের কান্না নাই। শহুরে কয়েকটা লোক বাংলায় না লিকলে বাংলা মরে যাবে এমন আদৌ না। এরা তো ভাষা টা বানায় নি। যেখান থেকে এসেছিল সেখানে বীজ রয়েই যাবে। রূপ পাল্টাতে থাকবে।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৪:৩৩226166
  • এরা এলিট ক্লাস, এমনকি এদের গল্পগুলোও এলিট, পালিশ করা মাঝাঘষা বাঙালির হাওয়া দেখে হিসেব করে করা ফ্যাশনের গল্প। অনেকটা মনসুন ওয়েডিং টাইপ, পালিশ করা টাইমলি ফ্যাশন। বিপুল আমজনতা-যারা শহরে শহরতলীতে মফ্স্বলে গ্রামে রয়েছে তাদের কোনো অংশ নেই এইসব গল্পে, তাদের বাস্তবতা, তাদের জীবনের পজিটিভ বা নেগেটিভ কোনো ভাবনা, শক্তি, অসহায়তা, ঈর্ষা, দ্বন্দ্ব, অপমান, সম্মান, দুঃখ সুখ--কোনোকিছুই এইসব এলিট গল্পে ধরা নেই সত্যি করে। হয় না। মর্মের কথা অন্য কালচারের ভাষায় আসে না।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৫৯226164
  • আজ্জো,কিম্বা বাবার ফাঁকিবাজিটা ধরে ফেলেছে;)
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৫৯226165
  • কিন্তু সময়টা আলাদা। ক্যাপটিভ লেডি সত্যি পড়া যায়না। রাজ্মহনস ওয়াইফ তথৈবচ। কলোনিয়াল ইংলিশের এই স্বীকৃতি বা বারবারন্ত লোকে ভাবতেও পারেনি অতকাল আগে। আর যারা পরবর্তীকালে বাংলায় লিখে ফাটিয়েছেন তাঁরাও বন্ধু সকাশে ইংলিশ বলতেন। চিঠি লিখতেন ইংলিশে। আন্তর্জাতিকের ঢেউ এসে না পড়লে গল্প গুটিয়ে যেত। আর এখন তো ঢেউ অনেক বেশি। তার ওপর অমিতাভ, ঝুম্পা র মত সফল নাম। আই ফীল কে আই এম ফিলিং লিকলে ভুরু কুঁচকে তাকায় না আর কেও। ভবিষ্যতের বাঙালি ইংলিশেই পাকাপাকি লেখা শুরু কল্লে আচ্চজ্য হব না।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৪৬226163
  • একক, তার মানে ভাবুন অবস্থাটা, ব্রিটিশ আমলের এলিট বাঙালি তাহলে আরো কী মারাত্মক ভাবে এটা ভাবতো!
    প্রথম দিকে তো বঙ্কিম ও ইংরেজীতেই শুরু করেছিলেন, মাইকেল তো আরো মারাত্মক, সব ছেড়েছুড়ে প্রয় সাহেব হয়ে যাচ্ছিলেন---কিন্তু তারপরে মনে হয় বুঝতে পারলেন যেই কালচার থেকে প্রাণরস টানবো, সেই কালচারের ভাষাতেই না লিখলে মর্ম বোঝা যাবে না।
    এরা বাংলায় শুরু করলেন। বাংলাসাহিত্যের একটা বিরাট জোর তো এলো এঁদের কাজ থেকেই।
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৪১226162
  • এরকম অনেকেরই মনে হয়। কলোনিয়াল ইংলিশ তো এখন বেশ আদৃত মাধ্যম। খামোখা দিশি ভাষায় লিখে কটা লোকের কাছে আর পৌছানো যাবে। অনেক বাঙালি ইংলিশে লিখছেন। এমনিতেও খ্যাল করে দেখবেন বন্ধুদের আড্ডায় ইংলিশ বেশি চলে। সেটা কখনো বিভিন্ন ভাষাভাষী লোক থাকে কখনো বিষয় বৈচিত্রে। তবে যে যেটাতে স্বচ্ছন্দ সেটাতেই লেখা ভালো।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৩৩226161
  • এদিকে আমার এক বন্ধুনী বাংলায় এক কাহিনী লিখেছে, সেটা বই হয়ে বেরোনোর পরে এক বৃদ্ধ(তিনি আবার অবসরপ্রাপ্ত বাংলা- অধ্যাপক) সেটা পড়ে সেই বন্ধুনির বাড়ীতে মতামত দিতে এসে ওর বাবাকে কয়েছেন "আহা, এ কাহিনি যদি ও ইংরেজীতে লিখতো, তাহলে কী ভালো হতো! " শুনে তো তার বাবার আক্কেলগুড়ুম! কোনোরকমে বলেছেন, "আসলে--মানে ইয়ে হয়েছে--যে যেভাবে পারে সেভাবেই তো লিখবে।"
    ঃ-)
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৩০226160
  • মাছেরা যে যার লেয়ারে ঘুমায়। তবে ক্যাপটিভ এনভায়রনমেন্ট এ একটু নীচের দিকে পাথর বা বালিতে নেবে ঘুমায়।
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:২৭226158
  • অনুবাদ হয়না। যথেষ্ট স্বাধীনতা দিলে ভাবটুকু তুলে আনা যায় কিন্তু তখন আবার নিটপিকারের দল মাথা খাবে। তাচ্চে মূল ভাষায় না হলে ইনজিরি তে পড়ে নেওয়া ভালো। এইযে খোয়াবনামা এর কি অনুবাদ হয়। যারা বাংলা জানেনা তারা জানবেও না কী বাদ রইলো।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:২৭226159
  • একক, কাচের উপরে নীল কাপড় ঢাকা দিলেও তো আলো চাপা পড়ে যাবে, তখন মাছ ঘুমাবে।
    কিন্তু আমার প্রশ্ন, মাছ ঘুমালে বোঝো কী করে? তলায় বালিতে নেমে শুয়ে পড়ে?
  • Ekak | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:২১226157
  • এতজ
    পচ্চুর কাজের চাপ। এখন কাঁচের কাছে গেলেই খেলতে শুরু করবে।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:১৭226156
  • আরে ছবিতে গল্প, কমিক টমিক ইত্যাদি তবু অনুবাদ হয় ভালো কারণ অনূদিত কালচারে যেমন হবার কথা সেইভাবে সেইভাবে বেঁকিয়ে চুরিয়ে নতুন করে গড়ে দেওয়া হয়, ভালো অনুবাদকরা তাই করেন। কিন্তু গুরুগম্ভীর ভাবনাচিন্তাওয়ালা অথবা বেশ গভীর অনূভূতিওয়ালা বিশেষ কালচারের উপরে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লেখা অনুবাদ এ সেটা তো হবে না।
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:০৮226154
  • ম, জিনও হতে পারে। ;)

    বলা যাচ্ছে না।
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:০৮226155
  • অনুবাদ হিসেবে ভালো লাগার ওপর দিকে থাকবে টিনটিন। এমনকি কিছু কিছু জায়গায় তো আসলের থেকেও ভালো।

    "জাস্ছি রে বাওয়া জাস্ছি, কুকুর বলে কি মানুষ না"
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:০৭226153
  • জানতাম।
    এখানেও দেখছি।বয়েসের ধর্ম;)
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:০৩226152
  • হ্যাঁ মূলতঃ মায়ের সাথে রেয়ার।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:০০226150
  • যেকোনো অনুবাদই আমার কেমন যেন ফটো বা মূর্তি মনে হয়, আসলটা যেন জ্যান্ত মানুষটা আর অনুবাদ তার ছবি বা মূর্তি। ভাষার সঙ্গে এমন ওতোপ্রোতো হয়ে থাকে সংস্কৃতি যে অন্য ভাষায় লেখাটাকে নিয়ে যাওয়া হলে ঐ সংস্কৃতিটির কিছুটাও যদি ট্রান্সফর্ম করে না নেওয়া যায়, তাহলে লেখার প্রাণটা আগের জায়্গাতেই রয়ে যায়, শুধু তার পাথরমূর্তিটা অনুবাদ হিসাবে যায়।
    কেবল ভাবি, বড়াইয়ের লেখা "আমার উন্মন বাদ্যকর" অথবা কনফুর লেখা "সমান্তরাল গল্প" বা বিক্রমের সেই "বাংলা বয়েজ স্কুল " বা এরকম আরো অনেক লেখা---এগুলোর ইংরেজী অনুবাদ যদি কেউ করেন, অনুবাদে কতটা আসবে মূল লেখার সৌন্দর্য ও প্রাণ?
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৩:০০226151
  • এই তর্ক রোগ কি শুধু বাবার সঙ্গে? -উত্তরটা এখুনি দাও
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০২:৫৭226149
  • একজন প্রতি কথায় তক্কো করছে

    অন্যজন বুই বুই করে সব বই তাক থেকে ফেলছে।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০২:৫৪226148
  • আজ্জো,ছেলেরা কি বলছে?
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০২:৫৩226146
  • আমার ওর অনুবাদ ভালোলাগে নাই তো বল্লাম। আর কোনো ইউরোপিয়ান ভাষার সাহিত্য বাংলা অনুবাদে পড়তে ইচ্ছে হয় না। যে ভাষার বিন্দুবিসর্গ জানিনা, তার অনুবাদ পড়তে হলে এখন ইংরেজিতে পড়ে নেওয়াই ভালো মনে হয়ঃ)
  • aka | ১৯ এপ্রিল ২০১৪ ০২:৫৩226147
  • গলা জ্বালা হলে জল খেতে পারো।
  • সায়ন | ১৯ এপ্রিল ২০১৪ ০২:৪৯226145
  • ঘুম আসে না, উপরন্তু ক্ষিধে পায়... জ্বালা! :-@
  • তাপস দাশ | ১৯ এপ্রিল ২০১৪ ০২:৩৫226144
  • আর একবার পালিশ করলে ভালো হত - এরকম মনে হয়।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০২:২৬226143
  • সরাসরি স্প্যানিশ থেকে তো!অসম্ভব মূলের কাছাকাছি তাই কঠিং অনুবাদ মনে হয়;)
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০২:২১226142
  • আগের্পোস্ট একক্কে।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৪ ০২:২০226141
  • বড়ো আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে কাচের ধার থেকে লালাবাই শোনাও। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত