এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ১৭ এপ্রিল ২০১৪ ২২:১৬225930
  • আমিই দিলাম তো আগে! উফফ!
  • তাপস | ১৭ এপ্রিল ২০১৪ ২২:১৫225929
  • "আমি খুঁজে দেবো না" - বক্তব্যটা একদম প্রোথিত হয়ে আছে :-(
  • pi | ১৭ এপ্রিল ২০১৪ ২২:১৩225926
  • তাপসদাকে বল্লাম।
  • Bhagidaar | ১৭ এপ্রিল ২০১৪ ২২:১২225925
  • সেরকম অভিধান টই আছে। কেউ না কেউ খুঁজে দেবে।
  • pi | ১৭ এপ্রিল ২০১৪ ২২:১১225923
  • সেও আছে ঃ)

    এবার কাগুজে গুরুর কভারেও ছিল ঃ)
  • Bhagidaar | ১৭ এপ্রিল ২০১৪ ২২:১১225924
  • ভাটেও আজকাল কী কটিন কটিন টয়োপোজোগী আলোচনা! এখানেও আর আসা যাবেনা দেখি!
  • তাপস | ১৭ এপ্রিল ২০১৪ ২২:০৯225922
  • গুরু ব্যবহৃত ও কেবল গুরু-প্রচলিত শব্দের একটা ছোট (ক্রমপরিবর্ধন ও পরিবর্তন সাপেক্ষ) অভিধান কি প্রয়োজন নয়?
  • ঈশান | ১৭ এপ্রিল ২০১৪ ২২:০২225921
  • বানান ভুল তো মহাজনের পন্থা। এই পথ ধরেই তো মিনিময়ের জন্ম হল। :-)
  • san | ১৭ এপ্রিল ২০১৪ ২১:৫৯225920
  • মিনিময়ে শান্তি হচ্ছেনা এবার মিমিনয় কর্বে :-D
  • ঈশান | ১৭ এপ্রিল ২০১৪ ২১:৫৭225919
  • হ্যাঁ, আমার অনেক মিমিনয় পেন্ডিং আছে। কিন্তু আপিস ঘাড়ের উপরে নাচছে। পরে লিখছি।
  • তাপস | ১৭ এপ্রিল ২০১৪ ২১:৫০225918
  • দাঁত তো এমনিতেই যাবে ওমনিতেও যাবে, ডেন্টিস্ট-এর হাত থেকে কেউ রক্ষে পায়নি। তুমি বরং তাঁর কাছে যাওয়ার আগে অন্যদের দাঁত ভেঙ্গে দিয়ে যাও।
  • ঈশান | ১৭ এপ্রিল ২০১৪ ২১:৪০225917
  • আজকে আমি এইসব দাঁতভাঙা আলোচনায় নেই, আমার আজ ডেন্টিস্ট এমনিতেই দাঁতে করাত চালাবে বলেছে। :-(
  • তাপস | ১৭ এপ্রিল ২০১৪ ২১:১৬225916
  • একক,

    সেরিব্রালি সেফ মানে কী? মানে এমন একটা জায়গায় বাস করতে থাকা, যেখান থেকে নিজেকে/নিজেদেরকে আর উন্নত করার প্রয়োজনবোধটুকুও থাকে না? যদি তাই হয় - তাহলে অধিকাংশই/অনেকেই সেরকম একটা জায়গায় পৌঁছে গেছে বা পৌঁছে আছে বলে আশংকা।
    শরদিন্দু সংখ্যা বের করেও হয়ত ধাক্কা দেওয়া যেত, যদি সেই সেখানকার আলোচনায় এই কালচারাল থিওরি ইনভেড করে যেত। ত্রিদিব সেনগুপ্তর মাল্যবান নিয়ে লেখা যেটা করেছিল।
    ওই লেখাটা নিয়ে খারাপ লাগে, বড় আড়ালে থেকে গেল।
    চোখ-কান খোলা লোকজন এখন আছে বলে ভরসা করতে খুব ইচ্ছে করে। ইচ্ছেটা যদি আর একটু ভিত্তি পায় তবে বেশ লাগবে।

    ভিত্তি শব্দ উল্লেখে কোনো ফাঁদে পড়ে যাব না তো? :-)
  • তাপস | ১৭ এপ্রিল ২০১৪ ২১:০৮225915
  • d প্রথমেই ঠিক বলেছিলেন তো - চর্চাপদ।
    ঈশেন - দেবতোষকে নেমন্তন্ন দিতে গিয়েছিলাম। বলল ট্রেনে উঠছে, কাল সকালের আগে কলকাতা পৌঁছবে না। ফলে মিনিময় ক্ষেত্র প্রস্তুত রেখে, লিখে ফেল।

    লিটল লিস্ট দিলে সেটা ব্যাক্তিগত পছন্দমাফিক হয়ে যাবে। তাতে রাজি হলে, আর কেন ভালো তার ব্যখ্যা করতে না হলে লিস্টি (অসম্পূর্ণ) দিতে পারি। অসম্পূর্ণ কারণ সব নাম মনে পড়বে না।
  • ঈশান | ১৭ এপ্রিল ২০১৪ ২০:৩৬225914
  • বাঃ দেবতোষ আসছে নাকি? কি বোর্ড বাগিয়ে একটা পোবোন্ধো লিখব ভাবছিলাম, মিনিময়টা এখানেই সেরে নিলে, আর কষ্ট করতে হয়না। :-)
  • pi | ১৭ এপ্রিল ২০১৪ ২০:২৬225913
  • Former Indian Army chief General VK Singh (retd) on Wednesday, while lauding the role of jawans belonging to Himachal Pradesh, said that the BJP would make army training in educational institutes compulsory if it came to power.
  • d | ১৭ এপ্রিল ২০১৪ ২০:২২225912
  • সরি চর্চা পত্রিকা?
  • d | ১৭ এপ্রিল ২০১৪ ১৯:১৪225911
  • তাপস, পাচটা ষোলো, চর্চাপদ?
  • .... | ১৭ এপ্রিল ২০১৪ ১৯:০৪225910
  • কয়েকটা ভালো কাগজ ও তাদের ভালো ভালো সংখ্যার রেফারেন্স ও দেওয়া হোক। আজকালকার ও গতকালকের।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:৪৮225909
  • নিজের পোস্ট পড়ে নিজেকেই ওই দিলুম। খেয়াল করলে রোবুর মতো আগে থেকে বলে দিতাম - কেউ হিনী দেবেন না।
  • বহুদিন পর | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:৪৩225907
  • তাপসদাকে ৫ঃ৩১-এ হিনী !
  • একক | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:৪৩225908
  • তাপস
    জিজাক বাদ্দিন, ওই পার্ভার্ত্স গাইড টু সিনেমা একটা দুর্বল কাজ। ওর পেপারের দেপথের ধারেকাছে নয়। কিন্তু জুডিথ বাটলার বা ধরুন যা বধেযলো, লাক্য র প্যারালাক্স নিয়ে আবার নতুন করে হইচই বা এইযে হকিন্স পরিস্কার বললেন যে ব্ল্যাক হোলে আলোর বিহেভিআর নিয়ে বাকিদের ধারনায় বিশাল গলদ ...এরকম বহু বহু মাথা খামচানো কাজ হচ্ছে কালচারাল থিওরি তে, তাত্ত্বিক বিজ্ঞানে ......যেখান থেকে সরে গিয়ে শরদিন্দু সংখ্যা বের করে নতুন কী ধাক্কা দেওয়া যাবে সত্যি বুঝিনা। বা ধরুন বাড়ির পাশে বাংলাদেশ। ও নিয়ে তো একটা ধরি মাছ না ছুই পানি আছেই। আসলে মনে হয়, অধিকাংশ লেখকেরা এখনো খুব সেরিব্রালি সেফ জগতে নিশ্চিন্তে আছেন যেখানে আন্তর্জাতিকের ঢেউ আছড়ে পরে সব কিছু ঘেঁটে দিচ্ছেনা। মাথার ওপর দ্রোন চক্কর কাটছে এদিকে কাতলার পেটি থেকে উঁকি মারছে ফরমালিন আর রোবটিক্স আর বুদ্ধিস্ট লামা পাশাপাশি গলা ধরে দাঁড়িয়ে বলছে আস্তে আস্তে কথা বল নইলে মেশিন বুঝবে কীকরে সব কিছুকে টোনিং করা হচ্ছে এই ভয়ঙ্কর দুনিয়া এড়িয়ে গিয়ে কালিঘাটের পট ও ফের্দ ল্যেজের মোটা তুলির তুল্য মুল্যতায় এখনো নিমজ্জিত। তবে সবাই না। চোখ খোলা লোকজন আছে তারাই ভরসা। তারাই টিঁকবে বলে মনে হয়।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:৩১225906
  • হ্যা, এই লাইন টা সম্প্রতি এক পরিচিত লেখক হিট করিয়েছেন। ওটা বৃদ্ধ লাইন। দাঁড়াবে না।
  • একক | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:২২225905
  • আর সো কল্ড "জেনেরেশন জেড " শুধু ফেবু তে আপডেট করে লিটল ম্যাগ পড়েনা এই টোন টা মানতে পারছিনা। আমার এক বয়স্য বন্ধু কিছুদিন আগেই একটা কেরুয়াক সংখ্যা নিজের খচ্চায় কিনে কোরিয়ার করে পাঠালো। জেনেরেশন জেড। ফেবু তেও আপলোড করে। মালপত্তর ভালো নাবলে লোকে ইন্টারেস্ট দেখাবে না কেন। এবার ওদের ওয়েব উপস্থিতি থাকলে একটা লিংক শেয়ার করেই কাজ হত সেটা অন্য কথা। কিন্তু জেনেরেশন জেডের ভালো জিনিসে আগ্রহ নেই এ বেকার কান্নাকাটি। সত্যি ফুটেজ খাওয়া।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:১৬225904
  • রঘুদা একটা কাগজ নামায়। সে কাগজ নিয়ে আমারও একদা আগ্রহ তৈরি হয়েছিল। বাংলা ভাষায় তত্ত্ব চর্চার কাগজ হবে। এবার বইমেলায় গিয়ে বলে আসতে বাধ্য হলাম - কমল কুমার পিছু তান বাংলা গদ্য এই সব অনেক লিখলেন, কাগজ সম্পাদনা করার সময়ে, বাংলা হরফ ছাড়া আর কোনো কিছুই তো বাংলায় নেই। আপনার লেখককুল বাংলায় ভাবতেই পারে না যে !
    এই তো মোটা দাগের ব্যাপার-স্যাপার
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:১২225902
  • রসিকতা হচ্ছে - এদের কাউকে কাউকে দেখলাম আইএসবিএন এর জন্যে ছুটোছুটি করতে। জিগেস করলাম, তোরা কি কাগজ বাংলাদেশে পাঠাবি? বলল, আসলে তার চেয়েও বেশি হল, ওই নং থাকলে অধ্যাপকরা লিখতে উত্সাহী হন। নির্বাক হয়ে গেলাম।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:১২225903
  • রসিকতা হচ্ছে - এদের কাউকে কাউকে দেখলাম আইএসবিএন এর জন্যে ছুটোছুটি করতে। জিগেস করলাম, তোরা কি কাগজ বাংলাদেশে পাঠাবি? বলল, আসলে তার চেয়েও বেশি হল, ওই নং থাকলে অধ্যাপকরা লিখতে উত্সাহী হন। নির্বাক হয়ে গেলাম।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:১০225901
  • এদিকে পত্রিকা হচ্ছে ঝাঁ চকচকে কভারে - শরদিন্দু নিয়ে। তা হোক, কিন্তু সে তো বিশ্ববিদ্যালয়ের ও কলেজের অধ্যাপকদের লেখা মানে বই। এ মাল থাকবে কেন?
    আর এ লিটল ম্যাগ ই বা কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত