এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:০৮225899
  • পাই দেখব পরে।
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:০৭225897
  • কী করে জানবে ফেসবুক মেসেজ দেখে না। খালি বই পড়ে আর গান করে।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:০৭225898
  • হ্যা, এইরকম বিষয় কভার করলে আমিও খুশ হয়ে যাই। কিন্তু প্রচ্ছদ তো দূর, বুড়ো অশোক লোকটা মৈনাক বিশ্বাস কে দিয়ে একটা ফিল্ম নিয়ে লেখা লেখালো, তাতে জিজেকের রেফারেন্স দেখে সবাই হেবি খিস্তলো। তবে ওই যে, পুরনো পত্রিকা বলে ৫০০ কপি বিক্রিও হয়ে গেছিল অবশ্য।
  • সায়ন | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:০৬225896
  • আজও আপিস করতে হল, কালও হবে, সোংবারও :-X
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:০৩225895
  • কে বলল জুটার সবাই সিপিএমের ক্যাডার ছিল? সিপিএমের ক্যাডার দীর্ঘ সময় মাইনরিটি ছিল। কেসি কিছুই জানে না।
  • একক | ১৭ এপ্রিল ২০১৪ ১৭:০১225894
  • তা মিনিময়ের বিষয় টা কী ? লিটল ম্যাগ মরে যাচ্ছে ? নাহ তা মনে করিনা। লিটল ম্যাগ তো ত্যাব্লোয়েদ নয়, খপরের কাগজ ও নয়। তার টার্গেট অডিয়েন্স কে সার্ভ করতে পারছে কতটা সেটাই বড় কথা। আজ হয়ত আমার চারপাশে একশ লোক। চূড়ান্ত পরীক্ষামূলক কবিতা দিয়ে ভরে একটা সংখ্যা ছাপালুম যেটা আট জন কিনলো। এবার যদি আধুনিক মিডিয়ার সাহায্য নি তার মানে একশ গুন লোককে এড্রেস করছি ধরা যাক। সেক্ষেত্রে আটশ লোক ওয়েবজিন সাবস্ক্রাইব করবে। কিন্তু কখনই আবাপ র দিকে তাকিয়ে কাঁদলে হবেনা যে অর কেন আট লাখ আমার কেন আটশ। আমার ক্ষেত্রটাই পরীক্ষামূলক। নিশে পাঠকের জন্যে। ইনফ্যাক্ট আমি এই নিয়ে কাঁদতে দেখিনি ও। তারা বরং স্ট্যান্ডার্ড বেটার করা নিয়ে মাথা ঘামায়। এই ২০১৪ সালে দাঁড়িয়ে আমার লিটল ম্যাগাজিনের প্রচ্ছদ বিষয় পশ্চিম ইউরোপের হেগেলিয়ান দের রিসেন্ট বাকবিতন্ডা হবে ( যে স্ট্যান্ডার্ড টা আমি এক্সপেক্ট করি ), অসান্জের সঙ্গে জিজাকের বৈঠক নিয়ে ক্রিটিকাল প্রবন্ধ ছাপবো.......... নাকী সেই পুরনো ঝুলি ঝেড়ে চল্লিশ বচ্ছর আগের চিলিয়ান কবির কবিতা তুলে পাতা ভরাব ...এটা অনেক বেশি দরকারী আলোচনার বিষয় মনে হয়। লিটল ম্যাগের নাভিশ্বাস উঠেছে বলে মাতন মাচানো সত্যি ক্লিশে লেগেছে।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:৪৭225893
  • না না - ওটা অত গুরুত্বপূর্ন কিছু না। তবে একক মাত্রা দেখে একটু ইয়ে টাইপের হলো আর কী! আর কাল সুবোধ দাস নামের এক লেখক একবালপুরের চক্রান্তের সঙ্গে দেবতোষের চক্রান্তের কী যেন মিল খুঁজে পাচ্ছিলেন বোধহয়।
  • একক | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:৪৫225892
  • গুরু আলাদা স্টল পেয়েছে বলে ? ধুর ওগুলো ঈর্ষ। ঈর্ষার কী উত্তর হয়। না তর্ক জমে :)
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:৪৪225891
  • দেবতোষ নিজেই বোধহয় ওই নন্দীগ্রামের সময় বেরোনো রোয়াক পত্রিকায় লিখেছে। যেখানে আমার লেখা ততটা সরকারবিরোধী নয় বলে ছাপা হয়নি।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:৪২225890
  • আমি জাস্ট একটা কথা বলে রাখি। আমি দেবতোষের লেখার অনেক কিছুর সঙ্গে একমত নই। আবার একদম সব ব্যাপারে দ্বিমত এরকমও নয়। প্রসঙ্গটা এখানে তুললাম, কারণ ফেবুতে বিভিন্ন জায়গায় লেখাটার সমালোচনা করতে গিয়ে প্রচণ্ড রোমহর্ষক মতামত তুলে ধরছেন অনেকে। ওয়ালমার্টের দালালি অবধি গেছে দেখেছি। এমন কী কে যেন একটা এ-ও বুঝেছে, লেখাটার মাধ্যমে গুরুচন্ডালির মত স্টল ওয়ালাদের গাল দেওয়া হয়েছে।

    এখানে একটু বেটার আলোচনা হতে পারে, অবশ্যই যদি আলোচনাযোগ্য বলেও মনে করা হয় - সেই জন্যে প্রসঙ্গ তোলা।
  • একক | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:২৪225888
  • আমার তো পড়ে মনে হলো কেন লিটল ম্যাগ শব্দটা এখনো বেঁচে আছে সেটাই ওনার সমস্যা।
    আর ঐযে পঞ্চাশের আগে / পরে ইত্যাদি বলে কী বিভাজন করেছেন সেটাও মাথায় ঢোকেনি। চিরকালই লিটল ম্যাগ একটা ছোটো অংশের মানুষ পরে। সেই নিয়ে কান্নাকাটি করতে দেখিনি সিরিয়াস লিটল ম্যাগ করিয়ে দের। কিন্তু একদল মানুষ চিরকালই ছিলেন যাঁরা একটা আরবান মিথ ইন্ত্রোদিউস করে আলোচনা শুরু করেন যে আগে লিটল ম্যাগের কী রমরমা ছিল, কোথা হইতে কী হইলো। এই নাটক টা অসহ্য। হাজার টা পয়েন্টে গালি দেওয়া যায় কিন্তু মিথ আমদানি করে সহমর্মিতা দেখানোর ছলে গালি দেওয়া খুবই ক্লিশে।
  • pi | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:২৪225889
  • আরে পিছিয়ে দেখি পিনাকীদাও লিখেছে। হ্যাঁ, সরকার বিরোধী ভূমিকা না নেওয়ার অভিযোগটা আরেকটা আপত্তির জায়গা। এই বিরোধিতার জায়গা থেকে আরেকটা নতুন মেলা, একটা সমন্বয় মঞ্চই তৈরি হয়ে গেল !

    ম্যামিদি, তুমিও পুরোটা পড়ে বোঝাও না। কারণ, এবিষয়ে তোমার অভিজ্ঞতা আছে মনে হয়। কোন ডাটা রিলায়েবল, কোনটা নয় ইঃ।
  • kc | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:১৯225887
  • জুটা ওয়েবকিউটার তাঁবেদারি করতনা? কিন্তু জুটার সবাইতো আবার সিপিএমের ক্যাডার ছিল নাকি? তাইলেও ওয়েবকিউটার তাঁবেদারি করত না?
  • pi | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:১৮225886
  • তাপসদা, দেবতোষদার লেখাটা পড়ে প্রথমেই যে অসুবিধেটা লেগেছে, সেটা হল ওঁর অসুবিধেটা বুঝতে। একবার বলছেন, লিটল ম্যাগের টেবিলে বসার লোক পাওয়া যায়না, সেটা সমস্যা, আবার অন্য দিকে বলছেন লিটল ম্যাগকে কেন্দ্র করে গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, সেটাও সমস্যা ! এরকম অনেক জায়গা নিয়েই খটকা লেগেছে পড়তে পড়তে।
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:১৭225885
  • শাহবাগের লেখাটা আমার খুবই ভালো লেগেছে।

    সুমেরুর লেখা এবারেও মাথার দশ কুড়ি কিলোমিটার ওপর দিয়ে গেল। বাংলা অক্ষরে লেখা ছিল, এইটুকু বুঝলাম, আর কিছু বুঝতে পারি নি। বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি পড়ে মনে যেটুকু কনফিডেন্স এসেছিল, এটা পড়ে সমস্ত কনফিডেন্স ধুয়েমুছে সাফ হয়ে গেল আবার।
  • একক | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:৪৮225884
  • খোঁচাস মানে খোঁচা র প্লুরাল :) শাহবাগ এর মত ঘটনা নিয়ে একটু বেটার লেখা আশা করি।
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:৩৮225883
  • ডিএসেফ এখনও জিতছে খবর রাখো পিনাকী?
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:৩৩225882
  • ১৯৯৭ কতকাল হয়ে গেল। সেসময়ে জুটা ছিল একমাত্র উল্লেখযোগ্য অধ্যাপকসংগঠন যে সংগঠন ওয়েবকিউটার তাঁবেদারি করত না।
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২৯225881
  • ওকে।
  • pinaki | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২৫225878
  • আরে কেন মনে থাকবে না? দিব্য মনে আছে।
  • pinaki | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২৫225879
  • এমেম, আমি প্রাক্তন। ইলেক্ট্রিকাল, '৯৭ পাসাউট।
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২৪225877
  • বোঝো ! পুরনো চেনা লোকজনের সঙ্গে দেখা হলে ভাল্লাগে পচন্ড। বয়স হেবি বেড়ে গেলে যেমন হয় ! আমায় অবশ্য পিনাকীর মনে থাকার কথা নয় বোধহয়।
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২৩225876
  • কোন ডিপার্টমেন্ট পিনাকী?
  • pinaki | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২২225875
  • আরে হ্যাঁ রে বাবা। আর কটা পিনাকী আছে বাজারে? ঃ-)
  • তাপস দাশ | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:২০225874
  • দেবতোষকে আমন্ত্রণ জানিয়ে এলাম। বাই দ্য ওয়ে পিনাকী মানে জে ইউ ? একটু চেনা লাগছে মনে হলো।
  • pinaki | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:১৬225873
  • দেবতোষদার লেখাটা পড়েছি। সমস্যাটা ঠিক কী নিয়ে সেটা পরিষ্কার হয় নি। কখনো মনে হচ্ছে লিটল ম্যাগাজিনের 'লিটল' থেকে যাওয়া (মানে টেবিলে বসার লোক পাওয়া যায় না) নিয়ে সমস্যা। আবার পরক্ষণেই দেখছি যাদের পাশে হাততালি দেওয়ার মতো অনেক লোক জুটেছে, যারা টেবিল থেকে স্টল হয়ে উঠেছে তাদের নিয়েও সমস্যা। তারপর ধরা যাক বাম সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে তাতে বহু লিটল ম্যাগাজিন গ্রুপের সক্রিয় ভূমিকা ছিল। এটা একেবারেই তথ্যগতভাবে ঠিক নয় যে শুধু নাটকের লোকেরাই এতে সক্রিয় থেকেছে, লিটল ম্যাগাজিন নয়। নাটকের লোকেরা বেশি ফোকাসে এসেছে। কারণ তাদের একটা বড় অংশ আগে বামেদের বা প্রতিষ্ঠানের সঙ্গে ছিল। সেখানে লিটল ম্যাগাজিন নাটকের লোকেদের বহু আগে থেকেই প্রতিষ্ঠানবিরোধী। তারপর ধরা যাক একটা লিটল ম্যাগাজিন ঔদ্ধত্য নিয়ে নিজেদের ঝাঁপ বন্ধ করে দিল - এইটা যদি প্রশংসনীয় হয়, তাহলে বাকী যেসব লিটল ম্যাগাজিন কতজন পড়ল না পড়ল তার তোয়াক্কা না করে তিনজনের গ্রুপ বানিয়ে লিখে যাচ্ছে, টিঁকে থাকছে, তাদের সেই ঔদ্ধত্য প্রশংসনীয় নয় কেন?

    মানে আল্টিমেটলি জাজমেন্টের একটা অন্য মানদন্ড কাজ করছে। কিছু ম্যাগাজিন, তারা লিটল হোক বা না হোক, তাদের লেখায় 'টোটা' আছে (দেবতোষদার পার্সেপশন অনুযায়ী), তাদের ঔদ্ধত্য ও 'লিটলত্ব'টা জাস্টিফায়েড (হয়তো 'বড়ত্ব'টাও, সিওর নই, পড়ে মনে হচ্ছে), অন্যরা, মানে অধিকাংশরা, জাস্ট অভ্যেসের দাসত্ব করে চলেছে, তাদের লিটলত্বটা জাস্ট মারা যাওয়ার বা উঠে যাওয়ার আগের স্টেজ। তারা সময়কে ধরতে পারছে না। এইটাই মূল সুর বলে মনে হল। এবার এইটা মূল বক্তব্য হলে সে নিয়ে খুব একটা দ্বিমত নেই। কিন্তু সেটাকে সাধারনীকরণ, অন্ততঃ যেভাবে দেবতোষদা করেছে, সেভাবে করা যায় না। কারণ কোন লিটল ম্যাগাজিন আসলে সময়ের দাবী মেটাচ্ছে, আর কোনটা নয়, সেটা কে ঠিক করে দেবে? সবাই তো টিঁকে আছে এটা ভেবেই যে তারা দারুণ কিছু করছে। তাই না? ঃ-)
  • এমেম | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:১৫225872
  • কারণ, রাজ্য সরকারের স্ট্যাটস্টিকাল উইং নিজের কাজ ঠিকমত করে না। কিন্তু এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট কেন? কথা হচ্ছে একজন নামকরা অ্যাকাডেমিকের লেখার সোর্স ডেটা নিয়ে। এরা বলছেন আরবিআই। আরবিআই পায় কোথা থেকে, সেগুলো কি এঁরা দেখেছেন বা উল্লেখ করেছেন? পড়ে নিয়ে জানাও প্লীজ। আমি পুরোটা পড়ি নি।
  • quark | ১৭ এপ্রিল ২০১৪ ১৫:০৯225871
  • "খোঁচাস" মানে বোধহয় "কুডোজ"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত