এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০৭:২১225510
  • একক, এসব শুনলে ব্যাং লাইজল ডেটল আর ভীম নিয়ে আসবে। ঃ-)
    সেদিন এক পুরানো সোভিয়েত বই পড়ছিলাম, বিভিন্ন জাতির গল্প-একটা গল্প মাম্বেতের টুপি, সেখানে এক ছোটো ছেলে, এই আট নয় বছর তার, বাবা আর মা ভেড়ার রাখালির কাজ করে, ছুটিতে ও ও গিয়েছে সেখানে। তো, সেইখানে মাম্বেত বলছে সদ্যোজাত ভেড়ার ছানা কেমন করে কোলে করে করে আনছে তাঁবুতে--কেউ ব্যাপারটাকে বিন্দুমাত্র অদ্ভুত ভাবছে না। ওর মা হাত ধোয়ানো টোয়ানো কিছুই বলছে না! শুনলে ব্যাং মুচ্ছো যাবে। ঃ-)
  • bratin | ১৬ এপ্রিল ২০১৪ ০৭:১৩225509
  • ভালো ডাক্তার দেখাও হে। ঃ)))
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০৬:০৪225508
  • তপতপে শুনে সদ্য পারা ডিম মনে পরল। হাঁস এর ঘর থেকে হাঁস তাড়িয়ে তুলে আনা। তপতপ করে।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০৪:২০225507
  • চন্দ্রকোষকে আমি ইন্দ্রকোষ পড়লাম। নির্ঘাত আমার ঐ কিজানি কী হয়েছে! ইলিউশন ডিজর্ডার অথবা মোহমায়া।
    ঃ-)
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০৪:১৭225506
  • ছোটাই,
    সাবধানে মশলা নাড়োচাড়ো তো? ও যে বড়ো সাংঘাতিক মশলা! সবসময়ই তপতপে আর দপদপে!
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০৪:১৪225505
  • আর মেইন্স্ত্রিমের যুক্তিটা ঠিক লাগলো না। যদি -- এর যুক্তিমত রাস্তা টা ভালনারেবল হয় তাহলে একজায়গায় ৩ জন প্রভাবশালী সমকামী বা সমকাম কে স্বাভাবিক হিসেবে দেখেন (মানে দেখেন না আর কি ) এমন প্রভাবশালী মানুষ থাকেন তাহলেই বাকিদের ওপর যথেষ্ট পীয়ার প্রেসার পড়তে বাধ্য। ছোট ছোট ঘেট হবে। গোটা সমাজ পাল্টালো কিনা যায় আসবেনা। ওই ঘেট গুলো বাড়তে বাড়তে মূলস্রোতে যখন ঢুকবে ওদের পায়ের তলা শক্ত। কাজেই যদ্দিন না মেইন্স্ত্রীম তদ্দিন এই রাস্তা চলুক পরে ভাবব, নাহ এক্ষেত্রে মানা গেল না।
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০৪:০৮225504
  • এটা মানে মেয়ে হিসেবে নিজেকে ভাবার ইচ্ছে। হ্যা, শুভ ভোর :)
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:৫৮225503
  • পিনাকীর যুক্তিটা ঠিকঠাক, কিছুটা; যদি ধরে নিই আন্দোলনকারীরা এখনও মেনস্ট্রিম হয় নি। মেনস্ট্রিম না হয়ে ওঠা অব্ধি দুধে ভাতে করে ছেড়ে দেওয়া যাক, তবে।
    আর, এককের দেওয়া শুকনো ছিলিমটা চন্দ্রকোষের সঙ্গেও ঠিক জমল না। কারণ, আপনি যেটাকে "এটা" বলে লিখেছেন, সেটা যে ঠিক কি, তা বুঝি নাই! ইনার কনফিউশন সাইকোলজিকাল প্রব্লেম না, তাই বলেছেন কি? যাগ্গে, রাইত অনেক হল...
    শুভ্রাত্রি!
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:২৮225502
  • আপনিও আপনার তেঁতুল বীচি ছড়ান না :) অসুবিধেনেই। হু অবশ্য মানসিক রোগের মধ্যে এটাকে ধরেনা। আর মানসিক রোগের সংগায় এটা কেন আসেনা তা আপনাকে এখানে অনেকে অনেক লিংক, জার্গন দিয়ে বুঝিয়েদিতে পারবে। আপনি যে সম্ভাবনার দিকটা তুলে ধরলেন ওটা সমাজের দৃষ্টি থেকে কেন রোগ নয়, কেন যেকোনো লেভেলে ডাইভারসিটি এক্সেপ্ট করাউচিত এসব হাজার তত্ত্ব আছে। বুলবুলভাজা আছে এই নিয়ে দারুন তথ্যসমৃধ্ধ। তবে সেসব পড়েও প্রশ্ন করতে পারেন এবং করাউচিত। রোগ কী, সমাজ ও ব্যক্তির আসা যাওয়া কতটা পারস্পরিক হাজার প্রশ্ন। হু বলেছে বলে শিরোধার্য এমন কিছু না। ফান্ডামেন্টাল জায়গাগুলোকেই খোচানো যায়। খোঁচান। এবার যদি ভাবেন "আমার কেন খোঁচাতে ইচ্ছে করছে এটা কী মানসিক রোগ ? " তাহলে দু ছিলম শুকনো খেয়ে চন্দ্রকোষ শুনুন। উদ্দাম শান্তি :)
  • pinaki | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:২৩225501
  • -- যেটা বলছেন সেটা তখনই ভ্যালিড যদি এরকম কোনো কেস ঘটে থাকে যেখানে কেউ একজন তার সত্ত্বা নিয়ে দ্বিধা ও কনফিউশনে ভুগছে আর মনোচিকিৎসকের সাহায্য নেওয়ার কথা ভাবছে, অথচ আন্দোলনকারীরা নিজেদের দল বাড়ানোর জন্য তাকে এসে বলছে - 'আরে এত কনফিউশনের কি আছে, বলছি তো তুই সমকামী (অথবা অন্যকিছু), তোর এসব সমস্যা আসলে হচ্ছে সমাজের এক্সেপ্ট্যান্সের জন্য, তাই এসে সমাজের চিন্তাভাবনা বদলানোর আন্দোলনে যোগ দে, দেখবি কনফিউশন কমে গ্যাছে'। (বলা বাহুল্য এটা হাইপথেটিক্যাল, বলতে চাইছি যে আন্দোলনকারীদের দিক থেকে এরকম প্রভাবশালী মেসেজ যাচ্ছে কিনা)। আমার মনে হয় না আন্দোলন এতটা নিয়ন্ত্রক আর মেইনস্ট্রীম হয়ে উঠেছে যে তা বর্ডারলাইন পার্সোনালিটির ওপর 'তৃতীয় লিঙ্গ' এর দলে ভেড়ার পীয়ার প্রেসার তৈরী করতে সক্ষম। যতক্ষণ না সেটা হচ্ছে, এরকম দুশ্চিন্তা করার খুব একটা কারণ দেখি না। সামাজিক এক্সেপ্ট্যান্স তৈরীতেই এখনো অনেক পথ যাওয়া বাকি।
  • i | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০৮225499
  • পুঃ ২ঃ ভুলে যাবেন্না ১৯শে এপ্রিল আসছে। যদ্দূর মনে হয় কেবলি আর গোবুদার এস্পেশাল দিন .. একটু কনফার্ম করে নিবেন কুমুদির থেকে।

    এখন এলাম।
    ইতি ছোটাই।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০৮225500
  • এককের তিন্টে একের উপমাটি, আমার মতে, যুতসই হল না। কি আর করা!
  • i | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০৫225498
  • এ টু জেড,
    হ্যাঁ।
    বোমার মশলা নিয়েই কারবার।ঃ)
  • i | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০৪225497
  • পুঃ -টিম এই নবীন কিশোর ছোটাই মস্তানকে-যার নাকি এখনও গোঁফই গজায় নি-বুড়ো কয়েছেন। এতে দুঃখু পেইচি।

    ইতি ছোটাই
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০৩225496
  • ও সমাজ হিসেবে ভিন্নতাকে মান্যতা দেওয়া নিয়ে পিনাকীকে ক দিতে ভুলে গেলাম আগের পোস্টে। তাই এই পোস্ট।
    সমাজ নিয়ে দ্বিমত নেই, আমি আন্দোলনকারীদের কথা বলছি। তাদের সকলকে --- সুস্থ, অসুস্থ সকল মানসিকতাকে অ্যাক্সেপ্ট করতে পারার কথা বলছি। ঐ যে "মানসিক রোগী" ভাবতে কষ্ট হচ্ছে, সেই অদ্ভুত দুর্বলতার প্রতি দৃষ্টিপাত করতে বলছি। এই আর কি!
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০২225494
  • আগের পোস্ট -- কে।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০২225495
  • ছোটাই, তুমি বোমা বাঁধো????ঃ-)
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:০১225493
  • আপনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে তেঁতুল বীচি ছড়াতে ছড়াতে যাচ্ছেন যাতে বুঝতে পারেন যাতে

    ১) নিজে বুঝতে পারেন একই রাস্তায় গোল হয়ে ঘুরছেন কিনা।

    ২) তেঁতুল বীচি দেখে কোনো মানুষ ফলো করে এলে :

    অ) হয়ত সে কাঠুরে, আপনার চেয়ে একটু বেশি দূর অবধি চেনে। কোনো জংলী গ্রামে থাকে।
    আ ) হয়ত সেও কিসসু চেনেনা কিন্তু দুটো লোক একজায়গা হলে রাস্তা খোঁজা, পশুর হাত থেকে বাঁচা ইত্যাদি সহজ হয়।

    ..............এই তো আমরা। এখানে আমি তেঁতুল বীচি ছড়িয়ে কাওকে বিভ্রান্ত করছি কিনা এই অলস ভাবনার সময় কোথায় :):))))))
  • i | ১৬ এপ্রিল ২০১৪ ০২:৫৯225492
  • আমি এই সবের মাঝে টুক করে দুটো কথা বলে বোমা বাঁধতে যাইঃ
    কালকের লেখা সকলের যে এত ভালো লাগবে, আমি ভাবি নি। সত্যি ভাবি নি। প্রথমতঃ আমার তেখা বিশেষ কেউ পড়েন না। দ্বিতীয়তঃ ফর্মায়েসি লেখা, ফলে স্বতঃস্ফূর্ততা কম থাকে, যদিও জয় গোস্বামীর কিছু ভিন্ন মত আছে-কোথাও পড়েছিলাম..। আর তৃতীয়তঃ লিখতে গিয়ে আমার নিজের কনফিউশন তৈরি হয়েছিল-সেটার ছাপ এই লেখায় আছে-অক্ষদা ধরে ফেলেছেন-শেষের দিকে ছবিতে মালা ঝোলানোটা গোঁজামিল ছিল -মারাত্মক গোঁজামিল/ ফাঁকিবাজি-আরও ভাবা যেত এই নিয়ে।
    সব শেষে, জানার ইচ্ছে ছিল, যিনি আমাকে চেনেন না, আমার গত দেড় দু বছরের কথা কিছুই জানেন না-এমন কেউ কি ভাবে এই লেখাটি দ্যাখেন। সেটা জানা হল না।

    ইতি ছোটাই
  • ঈশান | ১৬ এপ্রিল ২০১৪ ০২:৫৭225491
  • সবে সুকুমারী পড়ে শেষ করলাম, এর মধ্যেই সমকামিতা এসে গেছে। আর পারিনা। কত পড়বে মানুষ? সুপ্রিম কোর্টের রায়টা পাওয়া যাবে?
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০২:৫৬225490
  • আমার আগের পোস্টটা এককের জন্য ছিলো।
    পিনাকীকেঃ মাথা ঘামানোর বা জাজমেন্টাল তো হয়েই আছি। সেই জন্যই তো প্রচার। আমার বক্তব্য, প্রচারে এইটিও থাকুক, আপনি এল্জিবিটি মেম্বার নাও হতে পারেন!
    সংসার ত্যাগ করে ধর্ম তোমার জন্য নাও হতে পারে, এইটে কোনও কারনে দুর্বল হয়ে পড়া মানুষটিকে বোঝানোর দায়িত্ব যেমন ধর্মের কারবারীদের, তেমনি এই কনফিউশন মানসিক অসুস্থতা হলেও হতে পারে বোঝানোর কথা এই নিয়ে আন্দোলন করা মানুষদেরই।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০২:৫২225489
  • আহ, সেই "বিদেশ নেমে খেলছে" বুঝতে পারার মতন আনন্দ হচ্ছে।
    অপূর্ব! ঃ-)
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০২:৪৯225488
  • না, আমার সমস্যা হল, সত্যিই যার ধর্ম-কর্মে বিশ্বাস নেই কিন্তু আমার প্রচারে ডিলুডেড হয়ে বোষ্টম হয়ে যাচ্ছে, সেইটা ঠিক কাম্য নয়। যে সমস্যার জন্য সে লোকটা জামা পাল্টাতে চাইছে, সেইটা দূর করাটা উদ্দেশ্য। সমাজে বোষ্টমরা কদর পান্না বলে, তাদের দল ভারী করে মিছিলে হাঁটার সুবিধে হবে বলে, ব্যক্তির দুর্বলতার সুযোগ নেওয়া না! হয়ত, আমি সচেতন ভাবে সুযোগ নিচ্ছি না। কিন্তু আমার এই অসুস্থকে অসুস্থ বলে স্বীকার না করতে পারার অক্ষমতায় এমনটা হয়ে যাচ্চে। এই আর কি!
    আর শেষে যদি বলেন, যে যার মত থাকুন, অন্যকে নিয়ে ভাবতে যাওয়া সময়ের অপচয়, তবে আন্দোলন সৃষ্টি সুখের উল্লাসে কিছু কম পড়ে যায় :-)
  • pinaki | ১৬ এপ্রিল ২০১৪ ০২:৪৬225487
  • আমার মনে হয় নিজের সত্ত্বা নিয়ে মানুষের প্রধানতঃ দুটো কারণে সমস্যা হতে পারে। এক, নিজের ভেতর থেকে আসা কনফিউশন। দুই, সমাজের গ্রহণযোগ্যতার অভাব জনিত সমস্যা। যেটা বাইরে থেকে আসা। তো এখানে 'সমাজ' মানে আমরা যদি ব্যাপারটা 'অসুখ' হিসেবে না দেখে 'ভিন্নতা' হিসেবে দেখি আর 'সারানো'র জন্য প্রভাবিত করার বদলে ভিন্নতাকে এক্সেপ্ট করার দিকে বেশী মনোযোগ দিই, তাহলে হয়তো সামাজিক গ্রহণযোগ্যতার অভাবের কারণে অসুস্থ হওয়ার পরিমাণ কমবে। এরপরে পড়ে রইল নিজের ভেতেরের কনফিউশনজনিত সমস্যা। সেতো যার যার নিজের। কেউ যদি মনে করে সেই সমস্যাকে সে সামলাতে পারছে না, 'অসুস্থ' বোধ করছে, তাহলে সে ইচ্ছে হলে 'সারানো'র চেষ্টা করবে, বা করবে না। সেটা তার ব্যাপার। সে নিয়ে আমরা একমাত্র তখনই মাথা ঘামাব যখন তা আমার ক্ষতি করে ফেলছে। অন্যথায় বর্ডারলাইন কেসই হোক বা কোর এরিয়ার কেস হোক, সে নিয়ে জাজমেন্টই বা আমাকে নিতে হবে কেন, আমার করনীয়ই বা কিছু থাকবে কেন?
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০২:২৬225486
  • আপনার সমস্যা মনে হয় শুধু জেন্ডার আইদেন্তিটি নিয়ে না মনে হয়।

    ধরুন, একজন মানুষ এই আমাদের মত খ্যাকখ্যাক করে তেড়ে কথা বলা, দ্বন্দ কে মেলানোর বদলে ঝামেলা পাকানয় বিশ্বাসী লোকজনদের সঙ্গে থেকে প্রচন্ড উত্তক্ত হয়ে গুরু ধরে গোঁসাই হয়েগেলেন। এফিমিনেত এর চুড়ান্ত। খালি হরিনাম, বিনয়ের একশেষ। আরশোলা মারতেও কান্নাকাটি।
    তা প্রথম কথা হচ্ছে এই যে আমি "এফিমিনেত " শব্দ টাকে ব্যবহার ও উদাহরণ দিলুম এটাও সামাজিক নির্মান। ওরকম ভাবে বলা -চলা "এফিমিনেত "।
    ওদিকে মানুষ টি একচুয়ালি নিজের মত টিউন করা একটা পরিবেশ পেয়েছেন, আইডিয়া টা মনেধরেছে। আনন্দে আছেন।

    কোন টা নিয়ে আলোচনা দামী ? আমার মনেহয় অন্তিমে কোনটার ই দাম নেই। "বৈষ্ণবের বিনয় " ও তো নির্মান। যা যা জামা পড়তে চায় পরুক পাল্টাক। ক্ষতি নেই। যতক্ষণ আইডিয়া আছে। কোনো না কোনো ভাবে সে কনফ্লিক্ট এর ই অংশ। লোকে সেকেন্ড হাফে পসিষণ পাল্টে খেলে না ? তার সিদ্ধান্তের পেছনে ধাওয়া করা সময়ের অপচয়।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০২:১৭225485
  • আরে, পাই, সত্যি সত্যি সমকামী নেই না কি? আছে তো! কিন্তু বর্ডারলাইন কেসগুলি নিয়ে কি ভাবা হচ্ছে, না কি আন্দোলনের উদ্দীপনায় অসুস্থ মানুষদের দেখার সময় পাচ্ছি না? এই আত্ম সমীক্ষা করছি তো? এইটাই আপাতত আমার প্রশ্ন। আপনার জন্য।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০২:১২225484
  • ও পাই, আর কেকে, সেই তো বলছি, বিভিন্ন সময় বিভিন্ন মানসিকতা কি স্বাভাবিক না কি? পার্সনালিটি ডিসর্ডার না? আর লেখা তো পড়েছি; আপনি একটা টাইপের কথা বলছেন। সব্বাই কি এক রকম না কি? যারা তালেগোলে এই গ্রুপে ঢুকে গেছে, তাদের আলাদা ভাবে ট্রিট করার দরকার নেই না কি?
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০২:০৯225483
  • আর এই যে লিখলেন, প্রথম ঝামেলাটাই না থাকলে পরেরটা আর আসবেনা, সেটা বলেই একদল মনো চিকিৎসক সমকামিতা সারানোর কথা বলেন। এটা নিয়ে আরো লেখাই যেত, কিন্তু এক তো ঘুম পেয়েছে, দুই এনিয়ে আগেই লিখেছিলাম, তাই আবার করে না লিখে সেই লেখাটাই দিয়ে দি।
    http://www.guruchandali.com/default/2012/06/27/1340738926495.html
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০২:০২225480
  • হ্যাঁ, আমিও বুঝলাম না, কিওর করতে চাওয়ার কথা আসছে কেন ? আর সেটা চাইছেই বা কে ? সমাজ না ব্যক্তি ? ব্যক্তি চাইলেও সেই চাওয়ার পিছনে সামাজিক ধারণার ভূমিকা কতটা সেটা ভেবে দেখেছেন কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত