এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০২:০২225481
  • প্লেসহোল্ডারের মাহাত্ম্য জানি, একক :)
    আপনার বর্ননায় ২টি সমস্যা আছে। একটি আমার বালা-মাকড়ি পরে রাস্তায় যেতে ইচ্ছে করছে, দ্বিতীয়টি লোকে তাই নিয়ে হাসছে বলে আমার বিরক্তি লাগছে। এখন, যদি প্রথম ঝামেলাটাই প্রথমে অ্যাড্রেস করি, তবে ২য় সমস্যা আসেই না। কেন এমন ইচ্ছে করছে? ডঃ জেকিল হয়ে মিঃ হাইড ফর্মে যাচ্ছি কেন? যদি সেটা সিম্পুল মানসিক গোলমালের কারনে হয়, তবে সেটা সেখানে মিটিয়ে ফেল্লেই তো অনেক কষ্ট থেকে বেড়িয়ে যাবো, না কি?
  • Arpan | ১৬ এপ্রিল ২০১৪ ০২:০১225479
  • গুরুর ভাষায় ওমনাথও বলা যেত! ঃ)
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০১:৫০225478
  • --

    আপনার সমস্যা কী ? যা মনে হয় সেটা আপনার সত্ত্বার অংশ কিনা তাই তো ? লাইটে দাঁড়ান। কনফ্লিক্ট না হলে নির্মান কিসের। হাতে বালা কানে মাকড়ি পরে বেরোলে লোকে বাজে কথা বলবে। এবার আপনার কষ্ট আপনাকে বলে দেবে আপনি মেয়ে হিসেবে কষ্ট পাচ্ছেন নাকি জেন্ডার স্পেসিফিক ট্যাগ করে দেওয়া কে মেনে নিচ্ছেন না বলে প্রচন্ড বিরক্ত হচ্ছেন। ওটা নিজে থেকে কনফ্লিক্ট না বাঁধিয়ে বোঝা সম্ভব নয়। আমাদের সত্ত্বা গুলো আলাদা আলাদা কৃষ্ণ। কোন কৃষ্ণ কত কাছের বুঝতে কলঙ্ক টা লাগা দরকার। মানে নেহাত যদি অতটাই টানে কোনো বাঁশি। আমি এভাবেই ভাবি। ঝামেলা টা লাগিয়ে ফেলতে হবে।

    ইয়ে মানে আপনার প্রশ্ন শুধুই আলোচনার জন্যে হতে পারে। আগের প্যারা তে "আপনি" টা সেভাবেই নেবেন। গুরুর ভাষায় "প্লেস হোল্ডার " :)
  • kk | ১৬ এপ্রিল ২০১৪ ০১:৪৯225477
  • কোনো মানসিকতা যদি 'অসুখ' না হয় তাহলে তাকে 'কিওর' করতেই হবে কেন?
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০১:৪৫225476
  • না, না পাই, আপনাকে "মানসিক রোগী" বলতে হবে না; আমি বলছিলাম ডাক্তারি পরিভাষায় স্প্লিটিং পার্সোনালিটিকে তো তাই বলে, নাকি? আর, আমি কিন্তু জেনেরেলাইজ করি নাই। অংশত বলেছি। অ্যাট লিস্ট সত্যটা স্বীকার করতে পারলে, অংশেরও কিওর হয়, তবে আবেগ ধুয়ে জল খেয়ে লাভ কি?
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০১:৩৭225474
  • - কে একটা লেখা পড়াতে খুব ইচ্ছে করছে, অনিরুদ্ধ দত্তের লেখা। বিভিন্ন পার্সপেক্টিভে নিজেকে দেখতে ভালো লাগা নানা ধরণের মানুষের কথা ছিল ওতে। এঁদের মানসিক রোগী, নাঃ, বলবো না।
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০১:৩৭225475
  • একশ ভাগ মোহ রয়েছে। একটা আইডিয়ার প্রতি মোহ থাকবে না ? সবার একটা নিজস্ব "রাম" আছে। এমনকি যে আইটি কুলি হাত ঝেড়ে বলছে "আরে রাম ফাম কথার কথা, উই নিড ক্লীন গভমেন্ট, ডেভেলপমেন্ট। মোদী ইস পার্সোনালি অনেস্ট ব্লা ব্লা " এদের ও একটা "রাম" আছে। প্রচুর বন্ধুকে ফোন করে নিজেই যায় রাম জী কি বলি :) রাম সর্বব্যাপী। তাই সারা দেশের রাম কেমন রাম জানতে পারলে ভালো হত আরও বেশি স্যাম্পল নিয়ে। ভেবে দেখ। ইটস কান্দ অফ ক্যাচি এন্ড এট দ্য সেম টাইম গিভস হিউজ পার্স্পেক্তিভ্স। নিজেদের জ্ঞান দেওয়া নয়। জাস্ট মত সংগ্রহ।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০১:৩০225473
  • ও, আপনার ১টা আটের উত্তর লিখেচি। ১টা চব্বিশের নয়।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০১:২৮225472
  • সেইটেই একটু ডিটেলে বুঝতে চাইছি, একক। ধন্যবাদ, একটু সাহায্য করার জন্য।
    এখন, এই প্রবনতাটা অ্যাকিউট হলেই কি (কোনও কোনও ক্ষেত্রে) পুরুষের নিজের এফিমিনেট রূপ প্রকাশ করতে ইচ্ছে করে? অল্টার ইগো অ্যাকিউট হলেই মানসিক সমস্যা বলে কন্সিডার করা যেতে পারে। তবে কি "বিভিন্ন পার্সপেক্টিভে নিজেকে দেখতে" ভালো লাগার মানসিক রোগীরাও, অংশত হলেও, এল্জিবিটিতে বিলং করেন?
    এখন এইটে অ্যাক্সেপ্ট করলে, মানে মানসিক সমস্যা বলে ভাবলে, তার তো কিওরও থাকবে, তাই না?
    সে কিওর বাবা রামদেবের মতে নাই হতে পারে, তবু তো সেটা অসুস্থতা। এইটুকু মানলে বোধহয়, অংশত, সুবিধাই হবে। না কি?
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০১:২৫225471
  • একক, হুঁ, করলেই হয় ঃ)
    তবে আমার ধারণা, বা গো বলয়ের লোকজনের সাথে মেশার যেটুকু যা অভিজ্ঞতা, তাতে রাম নিয়ে একটা ভালোই মোহ রয়েছে। রামচরিত্র নিয়ে সুকুমারী ভট্টাচার্যের যা যা অভিযোগ, তা আমাদের কাছে বহুশ্রুত, বহুচর্চিত মনে হলেও এগুলো শুনলে সেসব লোকজন খেপে বোম হয়ে যাবে। এইসব নির্মোহ ব নেবার মত জায়গাতেই নেই জনগণ। আবার তার একটা বড় কারণ, এইরকম ভাবনার প্রতি তাদের এক্ষপোজারও যথেষ্ট কম। দে দি র মত আমারো মনে হয়, এই লেখা হিন্দি বা ইংরাজীতে ঐসব লোকজনের কাছে পৌঁছলে হয়তো একটা দরকারি কাজ হত। লোকজনকে এই প্রশ্নগুলো তোলার জায়গায়, ভাবানোর জায়গায় নিয়ে যেতে পারলেও অনেক। ঐ অচলা অন্ধ ভক্তির জায়গাটুকু নাড়াতে পারলেও অনেক। আর দরকারও। কারণ সেই ভক্তি আপাত নির্দোষ হলেও ওর থেকে উন্মাদনা মৌলবাদ খুব দূরে থাকে না, আর একটা ওভারল্যাপিং সেট ও আছে।

    বিটিডব্লু, গান্ধীর রামরাজ্য নিয়ে কী বক্তব্য ?
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০১:২৪225470
  • আসলে ইগো -অল্টার ইগো শুধু এইদুটো মানুষ থাকে বিশ্বাস করিনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না :) মাল্টিপল থিসিস এন্তিথীসিস কে যদি কাপল ধরে ধরে সাজানো যেত তবে প্রতিটা কাপল থেকে একটা কমন নিয়ে আবার কাপল। শেষে কী ? সেই একটা পচা গত্ত :(:(:( ওতে নেই :) সেন্টার এ বিশ্বাস করিনা।
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০১:০৮225469
  • --

    অল্টার ইগো ব্যাপারটায় ঢুকছিনা তবে যা নিজেকে ভাবতে ইচ্ছে করে তাই অল্টার ইগো নাও হতে পারে বলে মনে হয়।
    আমার কিন্তু ভাবতে ইচ্ছে করে আমি যদি মেয়ে হতুম আর সেইসঙ্গে আমার একটা মেয়ে থাকত। আসলে এগুলো বিভিন্ন পারস্পেকটিভে নিজেকে ফেলে ফেলে দেখার প্রবণতা থেকে আসে মনে হয়। অল্টার ইগো হিসেবে ফর্ম করতে হবে তার কোনো বাধ্যতা আছে বলে জানিনা।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০১:০৫225468
  • ওরে বাবা, আগেরবার যখন বিজেপি উজিয়ে উঠেছিল, তখন আমাদের দিগড়ে কী উন্মাদনা! ছুপা ছুপা সব বিজেপি কাবার্ড থেকে বেরিয়ে বেরিয়ে আসতে লাগলেন। আর রক্তরোমাঞ্চিত স্বরে বলতে থাকলেন, "এইবার! এইবার! এইবার। এইবার নেবো প্রতিশোধ। যা আমাদের গেছে, সবকিছুর জন্য সুদে আসলে।" ইঙ্গিতটা কাদের দিকে সেটাও অস্পষ্ট রাখে নি। চারপাশের অন্য লোকেরা তো শুনে হাঁ।
    কালের গতিতে সেসব চাপা পড়েছিল, এখন আবার!
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫৮225467
  • কিন্তু সে কথা তো এককের বলার কথা আমার না।

    আমার কিসু বলার নেই। পড়ে নে। বিজেপি কে যারা একটি নব অর্থনইতিক শক্তি, ডেবেলোপমেন্ট ইত্যাদি বয়ে হস্যি ড্যাশ ড্যাশ বলে দেখছেন, তাঁদের চিত্তরঞ্জনার্থে মন্দির, নিউক্লিয়ার পলিসি, ৩৭০ ইত্যাদি বলা আছে। এছাড়া বাকিটা গোল গোল কথা।

    আর রিটেলে এফ ডি আই সম্পর্কে একটা অনির্দিষ্ট আপত্তি করা আছে, যাতে একসেপশন বের করতে পরে অসুবিধে না হয়। ফাইনান্স ব্যাংকিং ইত্যাদি তে অনির্দিষ্ট কোনো কংগ্রেসের থেকে সিগনিফিকান্টলি আলাদা কোনো এজেন্ডা নেই।

    এছাড়া ছোটো স্টেট ইত্যাদি র প্রতি কমিটমেন্ট আছে। কিন্তু উল্টো দিকে স্ট্রং সেন্টার ইত্যাদি বলা আছে।
  • - | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫৬225466
  • যাক, ১২টা বত্তিরিশে হেচ তবু উত্তর দিলেন! এতদ্দারা পোমানিত হইল আমার পোস্ট দেখতে পাওয়া যায়। ধন্যবাদ, হ!
    ধন্যবাদ আসলেই ডবল!
    কারণ, এও বুঝিলাম অল্টার ইগো নিয়ে অনুসন্ধিত্সা (না কি জিগীষা)ওলা পোস্টগুলিও দেখা যাচ্ছে, কিন্তু ও প্রশ্নগুলি এমনি এমনিই ইগ্গি পাবার যোগ্য।
  • Ekak | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫৫225463
  • পাই
    একটা মজারু বুনো মোষ তাড়াবি ?

    "রাম রাজ্য কাকে বলে ? আপনি রাম রাজ্য বলতে কী বোঝেন ?

    what is your idea/definition of "Rama Rajya " ? "

    এটা ছড়িয়ে দিতে হবে।

    কিছু পয়েন্টস থাকবে।
    এই প্রশ্নটা ইন্টারনেট -পত্রিকা -মিডিয়া সর্বর্ত্র ছড়িয়ে দেওয়া হোক। ট্রেন্ড এনালিসিস করা যাবে। শুধু গুরু দিয়ে হবেনা। হিন্দি বলয়ে কাওকে পাওয়া যাবে ? প্রথম দিকে কঠিন। একটু স্ট্রাকচারে সাজাতে হবে। একটু চকচকে প্যাকেজিং হলে ভালো। যারা খেস্তাবার তাড়া তো এমনিই খারাপ দিক বলবে। যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন টা বোঝা দরকার। একেবারে রাম হরধনু প্রজানুরঞ্জন দিয়েভাসিয়ে করতে হবে। লেট ইত লুক এস বিজেপি ক্যাম্পেইন।
  • দেব | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫৫225464
  • পাবলিক ওরকমই। গ্রে।
  • ঈশান | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫৪225462
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫৩225461
  • তালেগোলে ভুলে যাচ্ছিলাম।
    দে আর আকা, অনেক অনেক ধন্যবাদ।
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫১225460
  • ওহো, S, বলা হয়নি, ছবিগুলো ভারি সুন্দর, অনেক কিছু মনে পড়ে গেল, থ্যাঙ্কু !
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৫০225459
  • বেশ তো, ম্যানিফেস্টোর পয়েন ধরে ধরেই কথা হোক। তাহলে বুঝতে সুবিধা হয়।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪৯225458
  • আরে পাব্লিক তো খসড়া অবধি বানিয়ে ফেলেছিল!
    ঃ-)
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪৮225457
  • বিজেপির এই বারের ম্যানিফেস্টো পড়লে এসব দেখা যাবে।
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪৫225455
  • মামু,
  • h | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪৫225456
  • যে পাবলিক সম্পর্কে ধারণা হল তারা এই প্রবন্ধ পড়ে এগোনো বন্ধ করবে, সেই পাবলিক কি করে ২০০৪ এ বুদ্ধি করে ইন্ডিয়া ইজ শাইনিং টা ধরে ফেলেছিল জানা নেই। মানে যদি ধরে নি, একই পাবলিক এর কথা বলা হচ্ছে।

    আর যদি মেন বক্তব্য হয়, অর্থনইতিক বিষয়ে এই লেখার এন্ট্রি নেই, যাতে এমতি সেয়ানা পাবলিকের দুধ জল আলাদা করতে সুবিধে হয়, তাইলে সেটা আউট অফ স্কোপ।

    পোলিটিকাল ডিবেটের নেচার হল কন্টিনিউইটি। কেউ যদি সিপিএম-তিনো ক্যাচাল ৯০ এর দশক থেকে ফলো না করে, আজকের কাগজের রির্পোর্টিং সে আদ্ধেক বুঝবে না। এটারে কয় লোকাল নলেজ, সেটা ধরে নিয়েই এ লেখা বেরিয়েছে। কি গুণে শুধু আমরাই বুঝবো, পাবলিক বুঝবে না বলছেন সেটা বুঝিনি।
  • pi | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪৩225452
  • বিজেপির রামরাজ্য আর রামায়ণের রামরাজ্যের তফাত ঠিক কী কী ? রামায়ণের রামরাজ্যে রামের কোন রাষ্ট্রনীতি, সমাজনীতি ছিল না, বিজেপির রামরাজ্যে সেসব থাকছে ?

    এদিকে শেষে লেখা, রামরাজ্য কামনা করে আমরা এমনি কিছু চাই কিনা, সেটায় এমনি কিছু বলতে রামায়ণের রামরাজ্য বোঝানো হচ্ছে। যেটা কিনা আবার বিজেপির রামরাজ্যের থেকে আলাদা। তাহলে রামায়ণের রামরাজ্যের কাউণ্টার করে, তার ত্রুটি বিচ্যুতি দেখিয়ে বিজেপির রামরাজ্য নিয়ে প্রশ্ন তোলার মানে কী ?

    আর বিজেপি সত্যি এই রামরাজ্য কতটা কী কীভাবে প্রোজেক্ট করে, তাতে রামায়ণের ভূমিকা কতটা, সেটাও জানতে চাই।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪৩225453
  • বেগুনভাজা, ছোলাড্ডাল, এঁচোড়ের ডালনা, পাঁটার কালিয়া ইত্যাদি খেয়ে শোভন খুশি হয়েছে।

    শোভন এবার ভাবছে লুরু সেন্ট্রালে কাকে ভোট দেওয়া যায়।
  • ঈশান | ১৬ এপ্রিল ২০১৪ ০০:৪২225451
  • আমাকে একটু সুকুমারীর লিং দেওয়া যাবে? এখন টাইম নেই, কিন্তু আমার হাত সুড়সুড় করছে, অন্তত পড়ে তো রাখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত