এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৫ এপ্রিল ২০১৪ ২১:১৭225419
  • উফ্ফ ! লোকে কীসব রিসার্চ করে ! এসবও আবার রিসার্চ করে জানতে হয় ! তবে ভুডু পুতুলে পোঁতা পিনের সংখ্যা গুনে গুনে রাগ মাপাটা বেশ মজার লেগেছে।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৪ ২০:৫১225417
  • আমারও একটা খবর দেবার ছিল। ভুলে গিয়েছিলাম। কমাস আগে আমাদের এক বন্ধু পরিবারসহ আমাদের বাড়ি আসছিল। শিকাগোর ডেভনে গাড়ি থামিয়েছিল। গাড়ি ভেঙে ল্যাপটপ থেকে শুরু করে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, সার্টিফিকেট ইত্যাদি সব চোরে নিয়ে গিয়েছিল, সে আপনাদের নিশ্চ্যই মনে আছে।

    তা, মাসখানেক আগে চোররা সব ডকুমেন্ট প্রায়োরিটি মেলে ফেরত পাঠিয়েছে। সেসব পাওয়া গেছে। ভুল ঠিকানায় পাঠিয়েছিল অবশ্য। কিন্তু পাঠিয়েছিল তো। এছাড়াও ক্রেডিট কার্ডে কয়েকবার ট্রানসাকশানের চেষ্টাও করেছিল। কিন্তু তাতে কোনো দোষ নাই।

    আমি ভাবতাম এরকম চোর আর দেখতে পাওয়া যায়না। কিন্তু এরা এখনও আছে।
  • bhagidaar | ১৫ এপ্রিল ২০১৪ ২০:৪২225416
  • সিকি ২২৫২০ পাতা
  • Tim | ১৫ এপ্রিল ২০১৪ ২০:৩২225415
  • সিকি, ভাটে দিয়েছিলো, কিন্তু সে অনেক পাতা আগের কথা। এখন ফেসবুক থেকে পড়ে নে। ছোটাইদির প্রোফাইলে আছে। আমি ওখান থেকেই পড়লাম।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৪ ২০:২৭225414
  • দাদারা, দিদিরা, ইন্দ্রাণীদির লেখা আমি এখনও পড়ি নি, কোথায় পাওয়া যাচ্ছে জানলে অমিও একটু পড়তাম, এই আর কি। একবার জিগালাম, তা কেউ কানেই নিল না।
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ২০:২১225413
  • হানু লিখলে ভালো হত।
  • Tim | ১৫ এপ্রিল ২০১৪ ২০:০৯225412
  • ইন্দ্রাণীদির লেখাটা এখন পড়লাম। বুড়ো হতে শুরু করলে দূর থেকে দেখা ঐ বিন্দুগুলো বাড়তে থাকে। এইজন্য আমি বুড়ো তো দূর, বড়োও হতে চাইনি। অথচ এ থেকে পালানোর উপায় নেই। পালানোর দিনও দেখতে দেখতে ফুরিয়ে গেল।
    সবাইকে শুভ নববর্ষ।
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ২০:০৮225410
  • গনেশ দাস বাউল আমাদের কৈশোর জীবনের সুপারস্টার না হলেও স্টার। আমাদের বলতে, আমরা যারা হয় গাঁজায়/তাড়িতে/মহুয়ায় নয় বিপ্লবে নয় দুয়েতেই বিশ্বাস রেখেছিলাম।

    সে সংখ্যাটা কম না ;-)

    তবে আমার রিয়েল স্বপ্ন ছিল, শোভনের বাইকের মত, আমি বাঁকাশ্যাম দাস বা বিশ্বনাথ দাসের শিষ্য হব। কারণ ওঁদের ঘরানা একটা খুব রেয়ার ঘরানা ছিল। সেটা হল সাউথ বীরভূমের ময়ুরাক্ষীর পাড় ধরে, যে ঘরানাটা তারাশংকরের কবির জগতের কাছাকাছি। এতে সনাতন দাস বা পূর্ণ দাসের মত বা পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক দের মধ্যে অন্যতম গৌর ক্ষ্যাপা বা পবন দাসের মত ঈস্বরপ্রদত্ত গলা বা ভাবের উত্তরন ছিল না, কিন্তু একটা আশ্চর্য্য যাকে বলে ঠান্ডা অবসারভেশন ছিল। এই বাঁকা শ্যামের সংগে গনেশ দা গান গাইতেন ছোটোবেলায়। সংগের আরেকজন বাগ্দী বাউল ছিলেন যিনি দোতারা ধরতেন তাঁর নাম ভুলে গেছি। ও ঠান্ডা অবসারভেশন টা এসছিল, এখন মনে হয় একটা অ্যাডজাস্টমেন্ট থেকে, উনি জানতেন ইংরেজি শিক্ষিত যুবাবৃন্দ তাঁদের গানে পাগল হবে না। তাঁদের গলায় গৌর দার মত ঐ আশ্চর্য্য রেঞ্জ নেই, ঐ সুর তাল নিয়ে কথা নিয়ে যা খুশি করার স্রেফ মিউজিকাল ট্যালেন্ট নেই, কিন্তু তাঁদের ও বলার আছে। সেই বলাটা, গ্রামে না ঢুকে, গ্রামের পাশে বা সরকারী খাস জমিতে বা রাস্তার পাশে থেকে, গ্রামীন সমাজের রেসিডেন্ট আউটসাইডারের ভয়েস। বাঁকাশ্যাম দাসের একলা সেশন আমি শুনে বড় হয়েছি, কারণ আমাদের বাড়িতে শ্যামাপ্রসন্ন সেনকর্মকার মশাই এর অনুরোধে উনি আস্তেন। সে যারা শোনে নি, ও গুবগুবি যারা শোনেনি, তারা গ্রামে বাড়ি করে থাকতে না পারার দুঃখ কোনদিন বুঝবে না। এফিমিনেট ছিলেন। এখন মনে হয়। ভুল বলছি হতে পারে। বিবাহিত বা প্রকৃতি সংগিনীর সংগে ছিলেন। হয়তো ওঁর বাউল হওয়াটা এক ধরণের সোশাল ডেস্টিটিউশন বা গান ছাড়া আর কোন ট্যালেন্ট না থাকার সমস্যা। বিশ্বনাথ বাবু অবশ্য সনাতন দাশের আখড়ার মানুষ ছিলেন। শোনা যায় সনাতন দাশ তাঁকে ভক্ত মানতেন। কিন্তু ঐ যা হয়, লেখার মতই, প্রতিভা না থাকায় গান ও হয় নি।
    তবে বাইক হয়েছে। শোভনের। ওতে প্রতিভা আছে কিনা পরে বেরোবে। শুধু কোথাও থাকতে ই্ছে করে না। এই বাজে শিক্ষাটা আমায় এই এরা দিয়েছেন।
    নবনী দাশ বা নবীন দাশ বলে একজন নদিয়ার গাইয়ে ছিলেন, তিনি হৃদ মাঝারে টা গাইতেন সম্পূর্ণ অন্য সুরে ও কথায়।

    এগুলো সব ই মিথ্যা বা কল্পনা হতে পারে, কিন্তু আমার এরকম ভাবে মনে আছে। অনেক বছর আগেকার কথা।
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ২০:০৮225411
  • সিকি, এই অংশটা এইটালিক্স, বোল্ড ও আন্ডারলাইন করে আবার দিলাম : আমার বাড়ির কান ওয়ালা দেওয়াল সব শুনেছিল, এবং সে দেওয়াল সৌজন্যে যে টাকা ফেরত পেয়েছি, তার চেয়ে বেশি টাকা ওই বিস্ক্ফার্মেই ফের দিতে হলো, কিন্তু সে অন্য ট্রাজেডি।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৪ ২০:০৫225409
  • বাহ। তাইলে আজকে দুশো সাতাশি টাকায় ভাটপাট্টি হয়ে যাক। নকুলদানা আর নিমকি।
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:৫৮225408
  • ফেবুর লিঙ্কে গিয়ে দেখি ১৩ তারিখ বিস্ক্ফার্ম নিজে এই পোস্ট দিয়ে রেখেছে - Dear MrTapas Das, sorry for the delay in replying. We have been investigating the matter in the past few days. Our franchisee, Sanjana Confectioner has shown us bank documents stating that they have not inadvertently charged you twice for the said transaction. We would request you to write to your bank and seek a clarification as we are fairly certain there has been a mistake on part of your bank. However, we have also decided to reimburse you rs.287, as a matter of good gesture to a valued customer who has been inconvenienced at our outlet. We would sincerely hope that you would take up the matter with your banker and reverse this mistake. Any cooperation in this matter will be readily provided to you by us. regards..
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:৫০225407
  • উফ বাঁচালেন h। আমি যে কত লোককে গণেশদাস বাউলের কথা বলেছি। কেউ কখনো বলেনি, যে এমন একটা লোকের গান তো দূর, নাম অবধি শুনেছে !
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:৩৮225406
  • কিছুদিন আগে আপনাদের যে জানিয়েছিলাম, হয়ত কারো কারো মনে থাকবে, যে বিস্ক্ফার্মে আমার ডেবিট কার্ড পাঞ্চ করে দুবার টাকা কেটে নিয়েছিল। গতকাল সন্ধেবেলা আমাকে ওই আউটলেট থেকে ফের ফোন করা হয়, এবং আজ গিয়ে টাকা নিয়ে আসতে বলা হয়। আমি একটু আগে গিয়ে আমার টাকা নগদে বুঝিয়া পাইয়াছি। আপনারা সকলে যেসব পদক্ষেপ নিতে বলেছিলেন, অতি অলসতায় সেগুলোর কোনটাই করে উঠিনি। কেবল ফেবু পেজে বিস্ক্ফার্মের লিঙ্কে গিয়ে খবরটা দিয়ে আসা ছাড়া। ভেবেছিলাম আজ পৈলা বৈশাখ কাটার পর বাকি সব কাজ করব। কিন্তু এরা আমার আলস্য কাটাতে দিলে না।

    হাতে টাকা না-পাওয়া অবধি বিশ্বেস নেই বলে কাউকে কিছু বলিনি – যদিও আমার বাড়ির কান ওয়ালা দেওয়াল সব শুনেছিল, এবং সে দেওয়াল সৌজন্যে যে টাকা ফেরত পেয়েছি, তার চেয়ে বেশি টাকা ওই বিস্ক্ফার্মেই ফের দিতে হলো, কিন্তু সে অন্য ট্রাজেডি।

    এনজয় .
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:৩৭225405
  • থেংক উ
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:৩৬225404
  • হেলও, হেলও – মে আই হ্যাভ ইওর এটেনশন প্লিজ !!!
  • bratin | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:৩০225403
  • ব্যাঙ, বইমেলায় গিয়েছিলি নাকি?
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:২৪225402
  • আরে কি মুশকিল সবই এরকম বিচারসভা এসবের মত নাকি? কোনো কিছুই পাথরে খোদাই করা এরকমও তো না। এসব নিয়ে ভাবনা বা আলোচনাও করা যায়না নাকি? অধিক সেন্সিটিভ হয়ে আছ বোধহয়।
  • - | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:২৩225401
  • আচ্ছা পুরুষের অল্টার ইগো কি পুরুষই হবে? নারী হতে পারে না? সিকিকে শোভনই হতে হবে আর সিকিনীকে শোভনা? ভগমানের এইই কি নিয়ম? নিয়মের বাইরে তাকে ট্রান্সজেন্ডার বলা ছাড়া আর কোনও উপায় নেই, গা?
  • byaang | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:১৪225400
  • অক্ষ, ছাদ থেকে তো নেমেছি। কলেজ স্ট্রীটও ঘুরে এলাম। অবশ্য যে কাজের জন্য গেছিলাম, সেটাই হল না। ঃ(
    যাই হোক, তোমার দেওয়া লিংয়ের বিষয় নিয়ে আমি কোনোরকম তক্কোয় যাব না। আজ তো নয়ই অন্তত। আমি আমার ছেলের পড়াশুনায় মাথা গলিয়ে ভুল করি না ঠিক, তা নিয়ে নিজের বিচারসভা বসানোর ইচ্ছেও নেই।
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:০২225399
  • তাই হবে।
  • | ১৫ এপ্রিল ২০১৪ ১৯:০০225398
  • ঐ যে শুরুতেই মোটা করে লেখা 'মা বড় পিসীমা, দিদা' ঐ মা আর দিদার অনুষঙ্গেই গলায় মালা ঝুলে গেছে অক্ষ।
  • de | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৫৯225397
  • সোসেন ঃ))
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৫৩225396
  • আচ্ছা ব্যাং ছাদ থেকে নামলে জানিও।

    ইন্দ্রাণীর লেখা পড়লাম। তারপর ভাবছিলাম, একটা কন্ট্রাডিকশনের কথা। প্রতিবারই ইন্দ্রাণীর লেখা পড়তে পড়তে চোখের সামনে অবধারিত ভাবে দৃশ্যের জন্ম হয়। এবারে কী অদ্ভূত ভাবে দৃশ্যের শুরুতেই সবার গলায় মালা ছিল! কিন্তু আমিই বোধহয় একমাত্র যে এই লেখার সাথে কানেক্ট করতে পারলামনা। কোনো অনুভূতি তৈরি হলনা। অথচ মালার ছবি বলার আগেই মনে এল কেন তবে?
  • sosen | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৮225395
  • রোজ শোয়ার আগে পাতা উল্টে যাই একবার, দে-দি :)
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৭225393
  • শুধু বাঙ্গালী না, লেননের কবিতা লেখা প্লেটও পাওয়া যায় তো। আমার বাড়িতে, কবিতা লেখা না কিন্তু বিটলসের দের সেই বিখ্যাত অ্যাবি রোডের জেব্রা ক্রসিং পার হওয়ার ছবিওয়ালা একটা প্লেট আছে। ঃ-)
  • sosen | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৭225394
  • ইকথিওসিস সম্পর্কেও একটু বক্তব্য; এটি খুব পুরোনো অসুখ, তেমন রেয়ার-ও নয়। অনেকগুলো বংশগত কারণে হয়, আর বিভিন্ন ধরনের হয়, কষ্টের মাত্রাও বিভিন্ন। জন্মগত ছাড়াও, acquired ইকথিওসিস হয় বড়দের, যা চামড়ার বিভিন্ন অসুখ, আর ক্যান্সারের সঙ্গে সংযুক্ত। অনেক সাপোর্ট গ্রুপ আছে, মানসিক ট্রমা খুব হয়, কিন্তু এই ধরনের নেটওয়ার্ক খুব কাজে দেয়। সে-র পরিচিত মানুষের কথা শুনে মনে এলো।
  • darshak | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৬225392
  • হোক হোক জব্বর তক্কো হোক একখান।
  • de | ১৫ এপ্রিল ২০১৪ ১৮:৪৪225391
  • এ কে ? সত্যি সোসেন? কালকেও দেখলাম যেন -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত