এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৫ এপ্রিল ২০১৪ ০১:৪১225210
  • চাঁদ ওঠে, পেঁচা ডাকে, বাঁশগাছে খোয়াবের ক্ষীর
    লম্ফ জাগছে পাশে, খাটে মাথা শোভনের আশ্রয় নিবিড়
    বিরক্ত বিড়ম্বিত, নিদ্রাহীন ভূতগ্রস্ত রাতে
    এই বুঝি মেরে দিল সাঁটে
    বাইক ও তৎসহ সামাজিক
    আচার বয়াম

    সদর দরোজা জুড়ে, এরও বহু পরে
    অসময়ে ভোর আসে

    চোর আসে না।
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০১:৩৬225209
  • শোভনের সেলে শোভনবার্তা আসে
    বৈ-চিঠিতেও শোভনেরা দেয় দেখা,
    চ্যাটরুম ভরা শুধুই শোভন মুখ
    বেচারা শোভন কোন্‌খানে হবে একা?
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০১:২৪225208
  • শোভনেরা লেখে শোভনের সমাচার
    শোভনের বাইক যমুনাকিনারে একা-
    রাধিকাশোভন আজকে সবুজ শাড়ী
    আঁধারে যাবে কি কৃষ্ণশোভন দেখা?
  • T | ১৫ এপ্রিল ২০১৪ ০১:২০225207
  • যা তা হচ্ছে!
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ০১:১৩225206
  • একটা ট্রিবিউট লিং দিয়ে রাখি। কেউ কিছু মনে করবেন না মনে হয়

    http://www.ellieharrison.com/money/hegemony.pdf
  • সায়ন | ১৫ এপ্রিল ২০১৪ ০১:১২225205
  • শোভন তাহার করুণ পথের দান
    ব্যস্তশস্ত হন্তদন্ত লোক
    লোকের ঢলে উজিয়ে নামা ভীড়ে
    কেমন দ্যাখেন শোভন গভীর শোক
    আমরা যারা জিইয়ে রাখি স্মৃতি
    হিসেব মেলাই নামতা পড়ার ভুল
    শোভন রাখেন সেসব হিসেবনিকেশ
    বুঝভুম্বুল আজব দেশের রুল
    আধেক ঘুমে নানান কথার বেশে
    পায়ের নীচে চাদরখানির পাট
    পায়েই জড়ান চন্দ্রাবলী রাত
    শোভন চলেন তিরপুর্নির দেশে
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ০১:০৭225204
  • মন-টন খারাপ হয় আর কী ! কেন যে হয় তাও বুঝি না অবিশ্যি ভালো করে
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০১:০৫225202
  • সায়ন, তোমার চারনবিল কে পড়লাম চেরনোবিল। ঃ-)
  • kc | ১৫ এপ্রিল ২০১৪ ০১:০৫225203
  • তাপসবাবু বাজে খবর দিলেন। ঃ-((
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০১:০৩225201
  • বহু শোভনের "নববর্ষের" স্রোতে
    টইটুম্বুর ভরেছে শোভন বাক্সো-
    উত্তর দিতে লাগবে কিছু সময়
    এদিকে শোভনের ভরতে হবে ট্যাক্সো।
    দড়ি টানাটানি চলছে শোভনে শোভনে
    কে জেতে কে হারে শোভনে ভরা এ জীবনে।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৪ ০১:০০225200
  • যাঃ আরো একটা উইকেট পড়ল। :-)
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৫৮225199
  • শোভন খাচ্ছে খেজুরের সন্দেশ
    ভোটে উত্তাল শোভনের শুভ দেশ-
    ওদিকে আবার নতুন কালও বটে
    শোভনেরা দেয় শোভনকে জনাদেশ।
  • aranya | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৫৫225198
  • শোভনের পাল্লায় পড়ে আকাও কবিতা লিখচে :-)
  • aranya | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৫৪225197
  • কবিতায় মাখামাখি ভাট -রেয়ার ইভেন্ট, থ্যাংকস টু শোভন :-)
  • aka | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৫৩225196
  • তবে হ্যাঁ হানু ও শোভনের অল্টার ইগোর প্যাটেন্ট আমিই নিলাম।
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৫২225194
  • বাইরে তখন আধঘুমন্ত ভোর
    শোভন চেঁচিয়ে উঠেছে "চোর!"
    পাকড়েছে এসে শোভন চোরের ঘাড়
    মটমট করে চোরশোভনের হাড়
    গৃহী শোভন চটে রেগে ক্ষেপে লাল-
    সে কি, ব্যাটা চোর, তুইও শোভন পাল?
  • aka | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৫২225195
  • শোভন খেলে শোভনের সাথে কানামাছি
    পরগাছা নেই সেই শহরের মাঠে
    আজও সন্ধ্যেতে ঘরে ফেরে সব শোভন
    হণ্ডা খানাকে বগল দাবাও করে
    এসবই ছিল শোভনের দিনলিপি
    আলতামিরায় আঁকিবুঁকি কাটে শোভন
    গোধুলির ছায়া বড় হতে হতে যখন
    কাল বিলাপে মাখামাখি দিনখন
    সেই তখনই কানামাছি ভোঁ ভোঁ
    শোভন এখনই শোভনকে তবে ছোঁ।

    (আমিও পারি হোঃ)।
  • সায়ন | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৪৮225193
  • জ্জিওঃ সায়ন :-)
  • rabaahuta | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৪৩225191
  • শোভন লিখছে সুললিত পদ্য
    আর উপন্যাসের নামে নাড়িয়ে দিচ্ছে
    বেহেস্তের ধ্দ্ধুড়ি
    নাড়িয়ে দিচ্ছে জগন্নাথের
    বেদী হেস্তনেস্ত, জাহান্নামের পাঁক
    ছড়িয়ে দিচ্ছে আদ্দির পাঞ্জাবী
    নোংরা করছে যেমন করে পথে
    মোড়ের মাথার ব্যাদড়া যুবক, লোক
    হোলির দিনে পাঁজর শুকায় রঙে
    যেমন করে রবীন্দ্রনাথ যান
    মোটর চেপে শহর ছুঁয়ে দূর
    যেমন করে অহিফেনের শোকে
    রাঙা ধূলা, বনধুতুরার ঝোপ
    শেয়ালকাঁটার তিক্ত কটু ঘ্রান
    নদের যেমন আড়িয়াল খাঁ নাম
    কিংবা যেমন নিমাই চতুর্মুখে
    স্বরচিতই গাইছে ভীষন গান
    লিখছে শোভন মর্বিড আন্ধার
    আঁকছে শোভন সমন্তরাল ফুল
    ছিঁড়ছে শোভন
    পূর্ণিমা চাঁদ খুব
    নেশার ঘোরে গোবিন্দায় নমঃ
    এসব করছে শোভন সারাদিন
    লিখছে খুবই প্রাবন্ধিকের মত
    মাল্লু টেনে বিষম টালমাটাল
    বিষমদে তার বাদশা কম্পমান
    তখতেতাউস উঠছে জোরে কেঁপে
    পরমব্রহ্ম চুলকে দিচ্ছে পিঠ
    এসব ঘটছে সমস্ত দিন জুড়ে
    হাঁপাচ্ছে খুব সন্ধ্যায় আহ্ণিকে
    গদ্যপ্রতিম রাষ্ট্রের বিপ্লবে
    রাজদ্বারে এবং শুঁড়ির ঠেক
    এসব করে শোভন যখন কাবু
    আসন করে লুঙ্গী হুইস্কিতে
    শোভন তখন পদ্য লেখে মৃদু
    শোভন তখন চক্ষু ঠারে কাকে
    সরিয়ে দিয়ে মাথার থেকে পাথর
    তখন তাহার পদ্য লেখার ঘোর
    শোভন তখন অন্ত্যমিলে, কাতর,
    মিলিয়ে দিচ্ছে ভোরের সঙ্গে, চোর।
  • শোভন | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৪০225190
  • শোভনের আমি শোভনের তুমি
    শোভন দিয়ে চেনো নাকি
    শোভনের গায়ে শোভন লেগেছে
    তোমরা ভেবে করবে কী ?
  • সায়ন | ১৫ এপ্রিল ২০১৪ ০০:৩৬225189
  • এই রে বলেছে হারিয়ে যাবে, গেল
    এতদিনকার মিউটিনিময় ফ্রিল
    উসখুস হাত থ্রটল খোলার ছলে
    ওপেন করেছে গোপন চারনবিল
  • kumu | ১৫ এপ্রিল ২০১৪ ০০:২৪225188
  • সকল গুরু ও শোভনদের নববর্ষের অজস্র প্রীতি ও ভালোবাসা।সকলের অনেক বইপড়া ও লেখা হোক,ঘোরা হোক,ছবি হোক।
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০০:১৫225187
  • এই রে হারিয়ে যাবে বলেছে। গেল।
  • সায়ন | ১৫ এপ্রিল ২০১৪ ০০:১৪225186
  • শোভনের হাতে সাপলুডোঘুটি পুট
    শোভনের স্মার্ট সতেজ কামানো গাল
    তপ্ত শহর গরম পিচের বুকে
    পুছে কি শোভন লুঙ্গীর হালচাল?
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০০:০৬225185
  • লাস্ট লাইনে ভোর এর সাথে চোর যে দেয় নি এই অনেক।
  • Tim | ১৫ এপ্রিল ২০১৪ ০০:০৫225184
  • না না আছি
    টিয়ের পদ্য পড়ে
    শোভনের একগাল মাছি ঃ-)

    অসা হচ্ছে। শোভনের পছন্দ হয়েছে টিয়ের কবতে। এই বলে শোভন কাজে গেল ফিরে। ;-)
  • h | ১৫ এপ্রিল ২০১৪ ০০:০৪225183
  • একক, আরেকটা কথা, পুলিশ রেকর্ডের বিকল্প নেই। তবে ক্লাসিফায়েড হলে, অনেক কাঠখড় না পোড়ালে পাবে না।
  • T | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৫৮225182
  • সেকি টিম হুতোদা চলে গেল নাকি!
    যাই হোক, আমি লিখবই

    শোভন খেলছে শোভনের সাথে লুডো
    ইগোর বাক্সে বাইক শোভনাকার
    চয়েস থিয়োরী বাইরের পৃথিবীতে
    জানালার শেষ প্রান্তে শ্রডিংগার।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৯225181
  • আর ব্যাং? সেই বা কোথায় গেল?রিকশার মধ্যে সেই বিরাট যুদ্ধের কথা ব্যাং নিজমুখে তো কিছুই বললো না! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত