এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ২১:০৩225119
  • এইচ
    সিরিয়াসলি থ্যাঙ্কু রেফারেন্স গুলোর জন্যে। সবকটা পড়া নেই। দেখে নেব। তবে দাঙ্গা র সঙ্গে অর্থনৈতিক পট পরিবর্তনের সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা এটা নেই প্রমানিত হলেও নেই টার স্বপক্ষে কিছু সাপোর্ট ডেটা থেকে যাবে। আমার ইন্টারেস্ট সব বিষয়েই ওই জায়গা টা। এরপর দাঙ্গা নিয়ে বিশেষ আগ্রহ আছেই।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৪ ২১:০৩225120
  • বেঙ্গালুরুর শোভন জানতে চাইছে দিল্লির শোভনের এত সময় হয় কোদ্দিয়ে?
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ২০:৫২225118
  • অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার .mobi ভার্সন নামিয়ে ফেললাম। কারুচ্চাই?

    আজ কয়লামন্ত্রকের এক সচিব আরেকটা বই প্রকাশ করলেন মনুদাকে খিল্লি করে। মনুদার খুব খারাপ সময় যাচ্ছে। যাই হোক, বইটার নাম কেউ জানে?
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৪ ২০:৪৬225117
  • সকাল থেকে মিটিং। শোভন করতে চাইছে না।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ২০:৪১225116
  • তবে, আমার বক্তব্য আছে এই ক্ষেত্রে।

    দাঙ্গা এমন একটা বিষয় যেটা তে আমি কম্পেরাটিভ প্যাটার্ন এর খোঁজার বিপক্ষে। তার কারণ আমি প্রতিটা মৃত্যু বা হত্যা কে আলাদা করে দেখতে শিখতে চাই। মানে মান্তোর এইটেই শিক্ষা। সরকারী রিপোর্ট বানানোর আমার ইচ্ছা নাই।

    সেই জন্যেই এককের পোটেনশিয়াল প্রোজেক্টে আপত্তি করেছিলাম। মানে পোটেনশিয়াল আপত্তি, হয়তো বোঝাতে পারিনি।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ২০:৩২225115
  • হ্যাঁ সেটা তো আছেই।
  • | ১৪ এপ্রিল ২০১৪ ২০:১৯225113
  • পার্টিশানের সময় ভারত পাকিস্তানের মধ্যে নদীর জলবন্টন নিয়ে একটা চুক্তি হয়েছিল। ঠিক সময় না, পার্টিশানের কিছু পরে। সেটা নিয়ে পড়ছিলাম কিছুদিন আগে .... তা সেসব পড়তে গিয়েই এই যে যার রিজিয়নে যথেচ্ছ দাদাগিরির চেষ্টা করে যাচ্ছে, এই ধারণাটা আরো পোক্ত হল।
  • সে | ১৪ এপ্রিল ২০১৪ ২০:১৯225114
  • ব্রতীন আমি ফিরে এসেছি তো! সেদিনই।
  • | ১৪ এপ্রিল ২০১৪ ২০:০৭225112
  • কাশ্মীর
    যুক্তি

    উফফ
  • | ১৪ এপ্রিল ২০১৪ ২০:০৬225111
  • কাশ্ম ঈর আর নেফাকে ট্রাবল্স বলতে চাও।
    বল, এখনও আপত্তি করার মত যুতি পরম্পরা ভেবে উঠতে পারি নাই। :-)
  • | ১৪ এপ্রিল ২০১৪ ২০:০৪225110
  • হ্যাঁ আমি রিলিজিয়াস অ্যাসপেক্ট ধরেই বলছি হনু।
    দ্যাখো স্বাধীনতার পর, ধর দেশভাগ তৎপরবর্তী সময়ে দাঙ্গা বা রায়ট হয়েছে। কিন্তু তারপর থেকে, অন্তত গত ২০-২৫ বছরে মূলতঃ সংখ্যালঘু নিধন। যে যেখানে সংখ্যাগুরু সে সেইখানে সংখ্যালঘুদের মেরেধরে তাড়ানোর চেষ্টা করেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা সবেতেই তাই।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৯:৩৯225109
  • আর কাশ্মীর টাকে দাংগা ফাংগার বাইরে রাখছি। সেপারেটিস্ট রা পন্ডিত দের গ্রাম ছারখার করেছে। অসংখ্য পন্ডিত দিল্লীর ক্যাম্পে বড় হয়েছে আর এখনো রেগে আছে। অবশ্য ইন্ক্রেডিবলি অনেকেই রেগে নেই। সেনাবাহিনী কাশ্মীরী দের গ্রাম ছারখার করেছে, ঢিল ছোঁড়া বাচ্চাদের নিধন করেছে। এইটা বলতে পারো, আমাদের দেশের 'ট্রাবল্স'। এর পরেও পঞ্চায়েত ইলেকশনে মানুষ ৬৮% ভোট দিয়েছিল, ২৬/১১ র আগে।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৯:৩২225108
  • দমু, আরেকটা কথা মনে পড়লো। দাংগা বা রায়ট শব্দ গুলো, আমাদের দেশে রিলিজিয়াস সেকটারিয়ান ক্ল্যাশ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আয়ারল্যান্ডে আজকাল শুধু 'ট্রাবল্স' বলে। কিন্তু তাতে পুলিশের ব আর্মির একটা ভূমিকা থাকে, শুধুই 'রায়ট' না ঃ-)))
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ১৯:১৭225107
  • থ্যাঙ্কু কাবলিদা।
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:৪২225106
  • দ, ৬ঃ২৬ র সাথে ১০০% একমত।

    আমি ও বোধি দার মতো ই সব কিছু ডিজিটালিজড করার পক্ষে নয়।হোক। তবে নিড বেসড।

    সোমনাথের সোভিয়েট রাশিয়ার পুরোনো বাংলা বই ডিজিটালাইজড করেছে। অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ কাজ এটা। বেশ খানিকটা অর্থ
    লেগেছে। শুধু নিজের ভালো লাগার বই গুলো সবার কাছে পৌঁছে দেবার জন্যে এই ত্যাগ স্বীকার কে আমি কুর্নিশ জানাই।লিটিল ম্যাগের উদ্যোগ টাও ভালো। তবে সব কিছু নয়।

    কেন নয় সেটা নিয়ে আমি একক ব অন্য কারোর সাথে বিতর্কে যেতে চাই না।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:৩১225105
  • দমু, এগ্রিড। ওটা নিধন। দাংগা না।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:৩০225103
  • মানে একেকটা দাংগায় একেকটা প্যাটার্ন আসবে, একাধিক ও আসতে পারে। যতো বেশি লোকাল বিজনেস ওনারশিপ ডেটা পাবে, তত কম প্যাটার্ন পাবে। মুজফ্ফর নগরে কি আছে দখল করার মত বলো? ভাগলপুরের সুলতান গন্জ যেটা, সেটাতেও বেশি কিছু ছিল না, হতে পারে গংগা ঘাটের দখল একটা ইভেনচুয়ালিটি।

    কানপুর মীরাট এর পুরোনো ৫০স ৬০স এর ডেটা দেখতে পারো। কলকাতার তিলজলার এক্সপেরিয়েন্স হল, দাংগার পরে, নতুন ঘেটোর প্যাটার্ন হয়েছে, কিন্তু সিগনিফিকান্ট ওনারশিপ চেঞ্জ হয়েছে দাবী করা মুশকিল, ওভারল ট্রেডেও উন্নতি / অবনতি হয়েছে বলা কঠিন।

    অতএব তোমাকে রিসার্চ লোকালাইজ করতে হবে, ব্রড প্যাটার্ন পরে পাবে।

    আমি রেকর্ডেড ভয়েসের যে উল্লেখ করলাম, সেটার রেফারেন্স দেখে বলছি ঠিক বলেছি না ভুল বলেহ্চি।

    আর আসাম যদি দেখো, তাতে তোমার থিয়োরীর কিছু সমর্থন পাবে। কারণ ওখানে লোকাল বিজনেস আর জব্স এর দখল টাই মূল এজেন্ডা। গুজরাটে তা ছিল না, মাইনরিটি ডিসএন্ফ্রান্চাইজ্জিং টা, অনেক বেশি সিস্টেমিক ও টপ ডাউন। হ্যাঁ লুট তো আছে। তবে সৎ দাংগাবাজ ফেনোমেনোন ও থাকতে পারে, বলা কঠিন।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:৩০225104

  • | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:২৬225102
  • *দিল্লী
  • | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:২৫225101
  • ডিল্লীর শিখ নিধন কি আদৌ দাঙ্গা বলা যায়? ও তো একতরফা হত্যা, এবং হ্যাঁ অবশ্যই বড় মোটিভেশান ছিল শিখদের বিজনেসগুলো দখল করা।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:২২225099
  • শোন গুরু, তোমায় কয়েকটা জিনিস ঠিক করতে হবে। তুমি রিসার্চ করবে না ক্যাটালোগিং এর উন্নতি সাধন করবে বা ক্যাটালোগিং নিয়ে রিসার্চ করবে। দুটো হবে না।
    এটায় তোমার আর সোমনাথের অ্যাপ্রোচে ভুল আছে। তবু সোমনাথের অ্যাগ্রেসন টা ছাড়া অনেকটাই সমর্থনযোগ্য কারণ সে মূলত সংগ্রাহক হিসেবে নিজেকে দেখছে, এবং ক্যাটালোগিং, নলেজ অর্গানাইজেশন টা তার সাবজেক্ট হয়ে উঠেছে। তুমি দাংগা নিয়ে লিখতে গেলে, সেটাতেই কনসেন্ট্রেট করো।

    আমাদের দেশে দাংগার ক্ষেত্রে, বম্বে ১৯৯২-৯৩ তে একটা অর্থনইতিক ক্ষমতা দখলের এজেন্ডা পাবে, এটা প্যাটার্ন না। এটা রেয়ার। বম্বে ছাড়া মুসলমান দের বিজনেস দখল বা লুট করার মত ছিল কিনা সন্দেহ। দিল্লী তে শিখ রায়টে পেতে পারো, এরকম মোটিভেশন। শৃকৃষ্ণ কমিশন এর সাবমিশনে একটা রেকর্ডেড ভয়েস জমা পড়েছিল, এক দলের দাবী সেটা স্বয়ং নায়কের। প্রমাণিত হয় নি। ভয়েস টেস্টিং হয়েছে কিনা জানি না। তাতে বলা হচ্ছে শিয়া দের পাউরুটি কারখানা দখল কোরো না। লন্ড ভন্ড কোরো না, দাঙ্গার মধ্যেও পাও ক্রাইসিস পারপিট্রেটর রাও চাইছে না।

    ৪৬-৪৭ এ এনিমি প্রপার্টি ট্রান্সফার দিয়ে এটাকে কিছুটা রিড্রেস করা গেছিল। গরম হাওয়ার গল্পের মত জুতোর কারখানার ক্ষেত্রে কি হয়েছিল জানা নেই, তবে বসতবাড়ি র ক্ষেত্রে কিছুটা হয়েছিল। তবে সেটা এইম্ড অ্যাট প্রপার্টিড ক্লাস।

    পস্চিম ফ্রন্টিয়ারে দাংগার উপরে কাজ পাবে, রিটা কোঠারি র, খুঁজে দেখতে পারো, ইকোনোমিক অ্যানালিসিস আছে কিনা জানি না। আর শিখ দাংগার ক্ষেত্রে, কনটেক্স্ট আলাদা। এসব ট্রান্সফারের প্রশ্ন নেই। ব্রিটেনে, বার্মিংহামে আর নর্থলন্ডনে কিছু দাংগা রিপোর্টেড আছে যেখানে বিজনেসের দখল নিয়ে শুরু, তবে সেগুলোর অর্গানাইজ্ড ক্রিমিনাল নেটওয়ার্ক এর সংগে এতো বেশি যোগাযোগ, তুমি আলাদা করতে পারবে না।

    অতএব, তোমার কথিত রিসার্চের প্রেমাইস টা রিভাইস করতে হবে। শাহীদ আমীন এর ভাগলপুর রায়ট সম্পর্কে একটা থিয়োরেটিকাল লেখা আছে পড়তে পারো বা হয়তো অলরেডি দেখেছো।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৮:২২225100

  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ১৭:৪০225098
  • এইচ
    আমি ভলান্তারিস্ম করছি না তো :) আমার নিজের ও ডেটা দরকার। এইমুহুর্তে একটা জিনিস খুঁজছি। ভারতে যত দাঙ্গা হয়েছে তার আগে ও পরে ওই অঞ্চলের অর্থনীতি তে কী পরিবর্তন ঘটেছে। ডেটা পেতে মাথা খারাপ। বিচ্ছিন্ন লেখা আছে। যত বেশি প্রপারলি স্ট্রাকচার হবে তত আমার লাভ। আমার একার দ্বারা সেটা হবেনা বলে লোকজনকে বলে বেড়াই :)
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ১৭:২৬225097
  • তব্বে!! কুমু দি। জাস্ট কোন কথা হবে না।যিনি তোমার নামকরণ করেছিলেন তার কথা ভাবলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ১৭:২৩225096
  • ইতালীর কোথায় গেলে সে?
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৭:০৬225095
  • ভলান্টারিজম এর কোন স্টেজ এ তুমি রয়েছো, তার উপরে ডিপেন করছে, এই প্রস্তাব নেওয়া হবে কিনা। এখন চারটি স্টেজ। নকশাল, সিপিএম, তৃণমূল, আর সাহিত্যের ইয়ারবুক।
  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ১৭:০৩225094
  • এইযে পাঠক কে বই পড়তে দিচ্ছেন, পয়সা নেবেন না কিন্তু একটু খাটিয়ে নিন :) সার্চেবল ট্যাগ এড করার কাজ টা পাঠক করুক না।
  • Ekak | ১৪ এপ্রিল ২০১৪ ১৭:০০225093
  • আপনাদের এই পুরো চাপান উতোর আমি বুঝবনা কারন আগের গল্প জানিনা। বেকার নাক গোলাবার উত্সাহ ও নেই। শুধু একটা কথা। অনলাইন লাইব্রেরি, সুচিপত্র, ট্যাগ এগুলো সার্চেবল রাখবেন আশা করি। নেট এ অনেকেই আর্কাইভ করছেন কিন্তু কোনো কর্মের হচ্ছেনা। আর্কীয়লোজি দেপ্ত একটা বিশাল ডেটা নেটে তুলেছে। কোনো ট্যাগ ম্যানেজমেন্ট নেই। কিছুই ছিলনা সে তুলনায় যা হচ্ছে যা ধন্যবাদ যোগ্য। তবে আরও এগিয়ে ভাবলে ভালো। পাঠক হিসেবে আর্জি। সোজা কথায় "দীপক " " মহীন " লিখলে যেন দাহপত্র -র দীপক মজুমদার সংখ্যা র ওই পরিচ্ছেদে ঢুকে যায়। এটলিস্ট দাহপত্র অবধি। ওটুকুই এখন অনেক। কোনো সাইট ইটা প্রভায়দ করছে না।
  • 777 | ১৪ এপ্রিল ২০১৪ ১৬:৪৯225092
  • জানুয়ারি ৩০ শে ফেবুতে কথাবার্তার পর থেকে আমার কাছে আপনার, তাপসবাবু, কালকের আগে ফোনে বা ফেবু তে বা মেলে কোনো মেসেজ আসেনি। তবু জানানো থাক, কনকলতা সহ উদয়ন ঘোষের প্রকাশিত সব বইই আমি পেয়েছি। লিম্যার বেশ কিছু পেলেও অনেক লেখাই পাই নি এখনো।
    ফেবু তে যাঁর প্রোফাইলের লিংক দিলেন তাঁকে একেবারেই চিনিনা বলে দুম করে সোভিয়েত বই আছে কিনা জিগাতে পারছি না আগের পোস্টেই লিখলাম তো। আপনার চেনা হলে জিগিয়ে ও ব্লগের লিংক দেখিয়ে সাহায্যার্থে উৎসাহী কিনা জেনে নিতে পারেন। উৎসাহী হলে তিনিও ব্লগে বা ফেবুতে যোগাযোগ করতে পারেন।
    ফিজিকাল লাইব্রেরী মনে হয় করব না। অনলাইন লিম্যা আর্কাইভের চূড়ান্ত লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত প্রচ্ছদ ও সূচীপত্রের একটা অনলাইন ডেটাবেস বানাবার ইচ্ছে ছিল। (গুরুতে সে পোস্ট নিশ্চয়ই দেখেছেন) ডেটাবেস ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং, এইচটিএমএল কন্ট্রোল, রিসোর্স, ভলান্টিয়ার, সময় তথা যথোপোযুক্ত আটঘাটের অভাবে বলাভালো যথেষ্ট আইডেন্টিটি ক্রাইসিসের অভাবে সেদিকে খুব শিগ্গিরি এগোতে পারবো বলে মনে হয় না।
    জিজ্ঞাসা নিবারণার্থে, লাইব্রেরীর নাম্বার পেয়েছিলাম সাহিত্যের ইয়ারবুক থেকে। জাহিরুল হাসানের লবি জানা নেই।
    শঙ্কা নিবারণার্থে চাপানউতোর তথা আমন্ত্রিত মিনিময় বন্ধ করলাম। শুভবিজয়গন্ধ।
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ১৬:২২225091
  • আর্ড না, গার্ড। এই বানানভুল আমার, শোভনের না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]

মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত