এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৪ ০৮:১৭225001
  • আর অল্টার ইগোর নাম আজ থেকে হল শোভন। এইভাবে বলতে হবেঃ আমার এখন ঘুম্পাচ্ছে, কিন্তু শোভন বলছে বই পড়বে। বা, আজ থেকে শরীরচর্চা করব ভাবছিলাম, কিন্তু শোভন জোর করে বিয়ার খাইয়ে দিল।

    এইভাবে একদিন শোভন বিশ্বময় ছড়িয়ে যাবে। কত সমস্যা এক ঝটকায় মিটে যাবে। কল্পনা করুন, সদ্য গোঁপ ওঠে তরুণ, তার ক্যাট বান্ধবীর দিকে হাফ-হার্টেড চাউনি দিচ্ছে, বান্ধবী "ড্যাবড্যাব করে তাকানো কি আছে" বলে জবাবে ইঙ্গিতপূর্ণ ধমক দিচ্ছে, বলে ফেললেই হয়, কিন্তু "যদি না বলে?" ভেবে বুক ধুকপুক... তরুণটি এখন কী করবে? কী আবার, বলবে "শোভন তোকে ভালোবাসে বলেছে"।

    কিংবা বস আপনাকে কড়া-কড়া টাস্ক দিচ্ছে। জিনা হারাম, মুখের উপর না করবেন কিকরে ভেবে পাচ্ছেন না। কী করবেন? এক শব্দের ম্যাজিক খাটান। "শোভন এসব করবেনা বলেছে।"।

    উফ ভাবা যাচ্ছে না।
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০৮:১৫224997
  • আরে বাবা, এ মেয়ে পদিপিসির বর্মি বাক্সও ভুলে গেছে?
  • jhiki | ১৪ এপ্রিল ২০১৪ ০৮:১৫224998
  • ব্রতীন অত শোনাতে হবে না! এই সপ্তাহান্তে আমারও চা বাগানের ভেতর একটা রিসোর্টে যাচ্ছি। উপরি পাওনা একটা ভলক্যানিক ক্রাটার ট্রেক আর ফেরার পথে ফ্যাক্টরি আউটলেট থেকে দেদার শপিং। গাতকাল আলমারি পরিষ্কার করে জায়গা বানিয়েছি ঃ)
  • pi | ১৪ এপ্রিল ২০১৪ ০৮:১৫224999
  • ধারণশীল, দীর্ঘস্থায়ী এদুটোই চলতে পারে মনে হয়। আমার কিন্তু অনুবাদ করতে গিয়ে দরকার পড়েনি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট ই বোঝানোর দরকার হয়েছিল।
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০৮:১২224996
  • কুমুদি, আমি দেখেছিলাম - সহকারী প্রবন্ধক।
  • pipi | ১৪ এপ্রিল ২০১৪ ০৮:১১224995
  • চোখ ইস জলজলিং - এটা কোথায় ছিল কেউ বলবে একটু? মনে না করতে পেরে আমার পেট গুড়গুড় করছেঃ(
  • h | ১৪ এপ্রিল ২০১৪ ০৭:৫২224994
  • সোমনাথের নাম আজ থেকে হল - সাসটেনেবল ফিডব্যাক ;-)
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ০৭:২৩224993
  • ঃ))

    আমি বোধধয় বিদ্যামন্দিরে সব থেকে লেট রাইজার।

    শিবাজী বলে " হায় হয় এদিন দেখতে হল যে ব্রতীন দাস আমাদের ঘুম থেকে ঊঠে তুলছে"
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৬:৫৭224992
  • এসব আকস্কিক্ততায় তারা কেন, এই আমিই তো হতবাক!!!! ঃ-)
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৬:৫৬224991
  • ছেলেপিলেগুলোকে ঘুম থেকে গুলেছ? জলে গুলেছ? তারা কি একদম গুলে গেছে? মানে দ্রবীভূত হয়ে গেছে?
    ঃ-)
  • bratin | ১৪ এপ্রিল ২০১৪ ০৬:৫৩224990
  • আমি ঘুম থেকে ঊঠে মর্নিং ওয়াক করবো করবো করছি।

    এর আগে ছেলে পিলে গুলো কে ঘুম থেকে গুলেছি। ঘটনার আকস্কিক্তায় তারা হতবাক।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৪ ০৬:৪৪224989
  • আমার তো দীর্ঘস্থায়ী উন্নয়ন ই ভালো লগল। কতটা দীর্ঘস্থায়ী সেতো সাসটেনেবল দিয়েও বোঝা যায়না।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৪ ০৬:৩১224988
  • অভ্যু,সহ কর্মকর্ত্তা/ব্যবস্থাপক।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৪:৫০224987
  • আরেক জায়্গায়
    চন্দ্রযাত্রা শেষে ফিরে এসে সবাই অচেতন, একে একে টিনটিন ইত্যাদিরা চেতনা পেল, কিন্তু হ্যাডক আর জ্ঞান ফিরে পায় না। উদ্বিঘ্ন টিনটিনের ক্যাপ্টেনের সার্ভাইভ করার প্রশ্নের উত্তরে ডাক্তার বললেন, "বলা খুব শক্ত, উনি যেরকম জীবনযাপন করতেন শুনেছি-"
    সেই মুহূর্তে ক্যাপ্টেন উঠে বসে মাস্ক টেনে ফেলে দিয়ে, "কী? কীরকম জীবনযাপন করতুম?"

    এইটা ইংরেজীতে বেশ আলাদা, কিন্তু বাংলাটা আমাদের বেশী ভালো লেগেছিল।
  • kk | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:৫৯224986
  • তার চেয়েও ভালো হচ্ছে -

    পম পম পম পম ট্রা লা লা লা লা
    ওরে পাজি মিগু তুই দৌড়ে পালা।

    :-)
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:৫০224985
  • হ্যাঁ, নীল ছাগলকে পোকায় কামড়েছে, চার নম্বর পরগাছা সাফ। আউট।
  • kk | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:৪৫224984
  • আমারও অনুবাদের সময় বেশি তৎসম শব্দের ব্যবহার পছন্দ নয়। তাতে আক্ষরিক অনুবাদ না হয় তো তাই সই। নীরেন্দ্রনাথ চক্রবর্তী টিনটিনের যে অনুবাদ করতেন, তাতে অনেক সময়েই ইংরেজিতে যা থাকতো তার এক্জ্যাক্ট অনুবাদ হতোনা। কিন্তু ভাব আর রস কত সুন্দর ফুটতো বলুন দেখি।
  • একক | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:৩৮224983
  • গুগল কবে বাংলা ঠিকঠাক পরিভাষা দেবে সেজন্যে বসে থাকলে তো ওই হবে। ঐজন্নেই ফ্রেন্ডলি ইউসার বল্লুম। ইউসার ফ্রেন্ডলি সিস্টেম না খুঁজে ফ্রেন্ডলি ইউসার হতে হবে। যেমন লোকে বাচ্চাকে ভাষা শেখায়। যেখানে ভুল করবে বা পারবেনা শুধরে দিন। আসতে আসতে আর ভুল করবেনা। এছাড়া পথ নেই। কিছু লোক বসে বসে পরিভাষা বানিয়ে ডিক্সনারী তৈরী করবে সে দিন নেই।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:৩২224982
  • এই দেখুন, এখন তো গুগল ট্রান্স্লেট এসে খুব সুবিধে। তো ইংরেজীতে দিলাম ইন্টার্ফিয়ারেন্স, বাংলা এলো হস্তক্ষেপ। কিন্তু আমি ঐ বাংলা টার্মটা, ব্যতিচার, দিলাম, ইংলিশে এলো ইন্টার্ফিয়ারেন্স।
    এখন দেখুন ব্যতিচার কথাটা তো কেবল ঐ বইয়েই, কিছু তো বোঝা যাচ্ছে না ঐ শব্দ থেকে, সরাসরি বরং ওয়েভের প্রপার্টি হিসাবে ইন্টার্ফিয়ারেন্স কথাটা রেখে দিলেই তো হত। আমাদের প্রতিদিনের চেনা ও ব্যবহার করা বাংলাশব্দের মধ্যে ব্যতিচার কোথায়?
  • একক | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:২৯224981
  • ইয়ে মানে এখানে ফ্রেন্ডলি ইউসার নয় এর মানে গুরুর লোকজন পরস্পরের প্রতি ফ্রেন্ডলি কিনা সেটা বলিনি। কার আবার গায়ে লাগবে :/
  • একক | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:২৫224980
  • হ্যা কারণ একদল পন্ডিত ঘরে বসে ওগুলো বানিয়েছে। নইলে উপায় ছিলনা। কিন্তু এখন অপেনলি সবার কাছে জানতে চাওয়া যায়। ইউনিক সাজেশন গুলো বেস করে লার্নিং বানানো যায়। যদিও বাঙালিরা খুব একটা ফ্রেন্ডলি ইউসার নয়। সেটা বড় চাপ।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:২০224979
  • বাংলা পরিভাষা করার সময় প্রায় সবাই তৎসম ধরণের শব্দ খুঁজে বার করেন, তাতে জিনিসটা প্রতিদিনের চেনা শব্দ থেকে অনেক দূরে সরে যায়। অপবর্তন, সমবর্তন, ব্যবর্তন, অন্তরকলন, ব্যবকলন---এইসব পরিভাষা কোনোদিন তেমন কাজের হয় নি, বোঝাই তো যায় না কী বলতে চাইছে।
  • একক | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:১৫224978
  • একটা ইংলিশ টু বেঙ্গলি রিক্যাপচা বানালে গুচ্ছ ডেটা পাওয়া যায় কিন্তু। পরিভাষা প্রজেক্টে কাজে লাগানো যায়।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:১৪224977
  • আরে "ইন্দ্রিয়গ্রাম" কে কেজানি "ভিলেজ অব সেন্সেস" করেছিল অনুবাদে। ঃ-)
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:১৩224976
  • ম্যামিদি হত, তবে কুমুদিই বা হবে না কেন?
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:১২224974
  • ও, রবিকর! ঃ-) ঃ-) ঃ-)
    উরে বাবা।
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:১২224975
  • কুমুদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলা কি বলুন দেখি? (ব্রতীন্দার বাড়ি যাওয়ার পথে রাস্তায় দেখেছিলাম বাংলাটা।)
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:১১224973
  • টিপিনবাক্সো পাওয়া গিয়েছিল কিনা এক্কেবারে ভুলে গেছি। যায়নি বলেই মনে হয়।

    বেদ বিষয়ক কিছু সাহিত্য জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করা হচ্ছিল। এখন বেদের কিছু লেখার মানে বোঝা খুব দুষ্কর। জার্মান পণ্ডিত খুব সাবধানে সেগুলোকে অস্পষ্ট রেখেই অনুবাদ করেছেন। এবার জার্মান থেকে ইংরেজি করতে গিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে পুরো পয়সাটা পকেটে পুরে সস্তায় আউটসোর্স করেছে - ফলে অনুবাদে রবিকর হয়েছে সূর্য যে খাজনা দেন।
  • এমেম | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:০৭224972
  • ধারণযোগ্য ও হয়।
  • এমেম | ১৪ এপ্রিল ২০১৪ ০৩:০৬224971
  • ভবিষ্যত প্রজন্মের প্রতি খেয়ালশীল হয়ে ঘুমোতে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত