এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০১ এপ্রিল ২০১৭ ০২:০১711729
  • হে হে, আর সেই দাঙ্গাবাজেদের সঙ্গে তিনোপন্থী বুজীরা একাসনে বসে বিপ্লবের গান গায়। এমনকি একসময়ের বন্দুকবাজ বিপ্লবীও প্রকাশ্যে সেই সব বুজীদের নামোল্লেখ করতে ভয় পেয়ে মৃত সুনীলের আড়ালে আশ্রয় খোঁজে!! অম্বিকেশকে চড়-থাপ্পর মেরে একরাত জেলে রেখে অনেককেই বার্তা দেওয়া হয়েছে।

    অবিশ্যি কবি তো বলেই দিয়েছেন যে তিনি নানাবিধ রোলের দোকান খুলে বসেননি। সেটা বোধহয় তিনি অনেকের মনের কথাই ব্যক্ত করার জন্যে বলেছেন। এখন তাই শুধু উত্তরপ্রদেশে মাছের বাজার গুঁড়িয়ে দেওয়া নিয়ে বিপ্লবী চর্চা হতে থাকবে.......
  • ঘুমপাড়ানি মেসো | ০১ এপ্রিল ২০১৭ ০২:৩১711730
  • "রাত দুটো বেজে গেল, লক্ষ্মীটি ঘুমো"
    বিপ্লব সকালে আসি, গালে দিবে চুমো।

    নয়া-অর্থবর্ষ-রবি (যদি) দ্যাখে চোখ লাল
    ভামপন্থা বিপ্লবের পুড়িবে কপাল।

    কে অবোধ? কে সুশীল? কি তার বিচার?
    তসলিমা নাসরিন বিনে সকলই অসার।

    সাজাইয়া তসলিমা পট, স্থাপিবে আসনে
    করিবে পাঁচালি পাঠ, তাঁহার স্মরণে।

    বিপ্লব অবশ্যম্ভাবী তসলিমা কারণে
    ভাম, ভামা মোরা সব মানি মনে মনে।
  • s | ০১ এপ্রিল ২০১৭ ০৬:০৪711731
  • নাজুক ঃ-)
  • PT | ০১ এপ্রিল ২০১৭ ০৮:১২711732
  • এসব নিয়ে দু-এক পিস কবিতা হবে নাকি?

    ".....দেশের মধ্যে মানুষ পাচারে আবার শীর্ষ স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ! ২০১৬-র ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান এই তথ্যই দিচ্ছে। .........তাতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ থেকে ৩৫৭৯ জনকে পাচার করা হয়েছে।"
    http://www.anandabazar.com/state/west-bengal-is-in-the-top-position-in-human-trafficking-1.589984?ref=hm-ft-stry#
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ০৮:৫১711733
  • আচ্ছা দেশের মধ্যে মানুষ পাচারে পশ্চিমবঙ্গ বারবার শীর্ষ স্থান দখল করে কেন?

    এখানে ২০০৮ সালের একটা টেবিল দেখছি, সেই রাম রাজ্যের আমলেঃ

    https://sites.google.com/a/uw.edu/human-trafficking/research-links/data-and-statistics

    ওপরের টেবিলটার অরিজিনাল পিডিএফ এখানেঃ

    http://nipccd.nic.in/reports/ehndbk10.pdf

    ২০০৮ সালে পবতে Procuration of Minor Girls ছিল ২৩।৭% (লাখে), সেবছর দেশের মধ্যে শীর্ষ স্থান।

    ২০০৮ সালে পবতে Selling of Girls for Prostitution ছিল ৮৩।৭% (লাখে), সেবছর দেশের মধ্যে শীর্ষ স্থান।

    সেই স্বপ্নের রাম রাজ্যেও শীর্ষে, এই মা সারদার রাজ্যেও শীর্ষে। বারবার এরকম হয়ে আসছে কেন?
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ০৯:০৪711734
  • পশ্চিমবঙ্গ কীভাবে কোন কোন প্রতিবেশী রাষ্ট্রদের সঙ্গে বর্ডার শেয়ার করে ভাবলে, বোঝা যাবে।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ০৯:১২711735
  • হ্যাঁ এটা একটা কারন।
  • PT | ০১ এপ্রিল ২০১৭ ০৯:১৫711736
  • তাহলে কন্যাশ্রী=০?
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ০৯:৩১711737
  • প্রস্টিটিউশন কে রেজিস্টার্ড প্রফেশন করে সিস্টেমে স্ট্রিমলাইন করুন। ওয়েলফেয়ার দিয়ে একটা সামান্য অংশ সল্ভ হয়, সমস্যা তার চেয়ে বহুগুন বড়।
  • PT | ০১ এপ্রিল ২০১৭ ০৯:৩৭711739
  • যাক একটা সমধানের রাস্তা পাওয়া গিয়েছে।
    কন্যাশ্রীর বদলে যৌনকর্মীশ্রী!!!!!!
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১০:০৪711740
  • ইন্ডিয়াতে প্রটিটিউশন ইল্লিগাল নয় কিন্তু রেজিস্ট্রেশন ও নেই। ট্যাক্স এর আন্ডারে পরে না। ব্রোথেল ওনারশিপ এন্ড পিমপিং ইল্লিগাল। এটা করে কোনো লাভ হয়নি। পৃথিবীর টপ একশো দেশ যেখানে প্রস্টিটিউশন সবচে বেশি তার মধ্যে ৪৯ টা দেশে ফুল্লি লিগ্যাল। সরকার থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং আরও অনেক ওয়েলফেয়ার দেওয়া হয়। এটা একটা পেশাকে স্বীকৃতি দেওয়ার সমস্যা।
  • PT | ০১ এপ্রিল ২০১৭ ১০:২৯711741
  • বিজেপিকে পব-তে ক্ষমতায় আনার জন্যে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনোরা!! এই রোলটি সম্পর্কে অবিশ্যি কবিরা নীরব।

    "শিয়ালদহ থেকে মিছিল শুরুর মুখেই মোটরবাইকে তেরঙা জোড়া ফুলের পাশাপাশি ছিল সবুজ পতাকা।"
    `http://www.anandabazar.com/state/sadhan-pande-is-in-controversy-for-appearance-of-a-green-flag-in-rally-1.589989#
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১০:৩৩711742
  • ও, সেই রাম রাজ্যেও পব এক নম্বরে ছিল? এদ্দিন এখানে ঘনঘন মন্তব্য পড়ে অন্য কথা মনে হত।

    সে যাক, কে কোন বিষয় হাইলাইট করবেন সেটা তার ব্যক্তিগত ব্যপার। কেউই তো আর নানাবিধ রোলের দোকান খুলে বসেননি!
  • PT | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৫711743
  • সমস্যা তো অনেক কিছুই ছিল। কিন্তু কন্যাশ্রীর ঢপটা ছিল না।
    তবে তার চাইতেও উল্লেখযোগ্য, "একক নেত্রীর জনমোহিনী স্বৈরতন্ত্রের কাছে নাগরিক হিসাবে নিঃশর্তে নতজানু হওয়া ছাড়া গত্যন্তর থাকে না" জাতীয় বাক্যবন্ধ সামনে আসর পরেও জনতা এখনো বাম আমল নিয়েই অতীত বিলাস চালিয়ে যাচ্ছে।
    অম্বিকেশ নামক টোটকা সত্যি সত্যি চমৎকার কাজ করেছে!!
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১২:১৫711744
  • নানা রাম রাজ্য নিয়ে বিলাস করা একেবারেই ঠিক হচ্ছেনা।
  • j | ০১ এপ্রিল ২০১৭ ১৭:১২711745
  • ভাবদিঘীর রাস্তায় ফেলে পেটানো হল আন্দোলনকারীদের আইনি পরামর্শ দিতে যাওয়া বিকাশ ভ্ট্টাচার্যকে
  • কল্লোল | ০২ এপ্রিল ২০১৭ ০৭:২৪711747
  • যিনি "একক নেত্রীর জনমোহিনী স্বৈরতন্ত্রের কাছে নাগরিক হিসাবে নিঃশর্তে নতজানু হওয়া ছাড়া গত্যন্তর থাকে না" - লিখছেন, তিনিই প্রতিবাদ প্ত্র পাঠাচ্ছেন। বিষয়টা বোঝা গেলো? কাজেই প্রতিবাদী আছে ও থাকবে।
    সকলেই নিঃশর্ত নতজানু হলে ভাঙ্গরের কেসে জামিন-অযোগ্য ধারায় মামলা হয় কেন? যাদের বিরুদ্ধে এই সব মামলা তারা আবার এপিডিআরের সদস্য। কি মুসকিল!!
    গতকালের চোর যদি আজকের চোরের চুরি নিয়ে কথা বলে, তো খোঁটা খাবেই। তাকে অতীতবিলাস বলে নিজেরা সান্ত্বনা পেতেই পারে লোকে।

    বিকাশবাবুর ঘটনা নিয়ে দলমত নির্বিশেষে রাস্তায় নামা উচিৎ।
  • T | ০২ এপ্রিল ২০১৭ ০৭:৫৫711748
  • শুধু বিকাশবাবু নয়, ওঁর সাথে সেভ ডেমোক্রেসীর অন্যান্য সদস্যরা যাঁরা মার খেয়েছেন তাঁদের সকলের হয়েই অন্ততঃ একটি দল পথে নেমেছে। মিছিল প্রতিবাদ হয়েছে। যথারীতি কল্লোলদা অবশ্য খবর পাননি। :)
  • PT | ০২ এপ্রিল ২০১৭ ০৮:৫১711750
  • রাস্তায় তো নামা "উচিৎ" কিন্তু নামছে না কেন? বিপ্লবী গায়কেরা কি করছে? অম্বিকেশী মহৌষধী কি বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাবনা ও উচিৎ কর্তব্যের মধ্যে?
  • কল্লোল | ০২ এপ্রিল ২০১৭ ০৮:৫২711751
  • সেটাই দুঃখের। এখনো সকলে এক হয়ে রাস্তায় নামতে দ্বিধা!!
  • cm | ০২ এপ্রিল ২০১৭ ০৯:৫৬711752
  • আলাদা আলাদাই নামছে বুঝি? বাঙালির এই এক ভড়ং বাম সাজতেই হবে। দক্ষিণপন্থার সামগ্রিক উত্থানের একমাত্র কাঁটাটি সরানোর জন্য পরিবর্তন জরুরী ছিল, হয়েছে।
  • কল্লোল | ০২ এপ্রিল ২০১৭ ১০:৪৭711753
  • সিএম।
    দক্ষিণপন্থার সামগ্রিক উত্থানের পটভূমি তো বামেদেরই তৈরী করা। সরকারী বামেরা একের পর এক সাধারণ মানুষ বিরোধী কাজ করে (বিশেষ করে শেষ ৫ বছর) দক্ষিণপন্থার উত্থানের কাজটি নিজ হাতে অতি যত্নে করে গেছেন। সেগুলো মাথায় রাখুন (সম্ভব হলে মাথায় করে রাখুন)। শুদ্ধু সিঙ্গুর প্রশ্নে টাটাদের আগ বড়িয়ে কতোটা সুবিধা দিয়েছিলেন সেটা সুপ্রিম কোর্টে পরিস্কার হয়ে গেছে। আজকের তিনো সিন্ডিকেটের জনক সেদিনের বাম - এ নিয়ে সন্দেহ অছে নাকি?

    আলাদা কেউ রাস্তায় নেমেছে কি না (বিকাশববুর মার খাওয় নিয়ে) জনি না। সেটাও দুঃখের। আলাদা না নামুক, কেউ রাস্তায় নামলে অন্যদের স্বতস্ফূর্তভাবেই তাতে যোগ দেওয়া উচিৎ।
  • PT | ০২ এপ্রিল ২০১৭ ১৬:১১711754
  • অঃ এইবারে বুঝেছি বোধহয়! "সরকারী" বামেরা কি সব যেন করে "দক্ষিণপন্থার উত্থানের কাজটি নিজ হাতে অতি যত্নে করে গেছেন"।

    কিন্তু ইতিহাস তো জানাচ্ছে যে বেসরকারী বামেরা সরাসরি দক্ষিণপন্থীদের সাহায্য করতে পথে নেমেছিল। এমনকি বেসরকারী বামেরা সরকারী বামেদের শ`য়ে শ`য়ে কোতল করে মুখে গামছা ঢাকা দিয়ে মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছি। সে সময়ে বিজেপির নেতাদের সঙ্গে মিটিন করাও তো বেসরকারী বামেদের হালাল বলে মনে হয়েছিল!!
    ইতিহাস এও জানাচ্ছে যে কাজটা যাতে আরো সহজে সম্পন্ন হয়, সেজন্যে অন্যদিকে বেসরকারী বাম বুজীরা কলকাতার রাস্তায় হাততালি দিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে আর মানবাধিকার কর্মীরা তিনোদের সঙ্গে মিটিন করে দক্ষিণপন্থীদের ক্ষমতারোহণে সাহায্য করছিল।

    রাজনৈতিক অপব্যাখ্যা অথবা বিকিয়ে যাওয়া মেরুদন্ডের ধ্যাস্টামো অতলস্পর্শী না গগনচুম্বী?
  • sm | ০২ এপ্রিল ২০১৭ ১৭:৫৪711755
  • সবার কথা ছেড়ে, আপনি কেমন প্রতিবাদ করছেন সেটা জানাবেন?
    বাম আমলে বিরোধী দলের নেত্রীর মাথা ফাটানো হয়েছিল,চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানা হয়েছিল -এর প্রতিবাদেই বা কি করেছিল তখন কার বাম বুজিরা?
    নন্দীগ্রামে গুলি চালানোর কথা তো ছেড়েই দিলাম।
    অপকর্ম তো কম পড়েনাই বঙ্গে।
  • কল্লোল | ০২ এপ্রিল ২০১৭ ১৮:৫৩711756
  • শুধু হাততালি দিয়ে রোবীন্দসঙ্গীত গাইলে যদি সরকার পাল্টে যায়, তো বামেরা ২০১১ থেকে সেসব করলেই পারতো!!
    একটা জঙ্গলমহলে সরকারী বাম হত্যা দিয়ে সারা পবর মানুষকে "ছাগল" বানিয়ে দেওয়া গেলো!! ক্যাবাৎ!!!
    অথচ বামেরা ক্ষিই সোন্দোর ছ্যালো। সে রাজ্যেতে নাহি ছ্যালো হিমসা ওত্যাচার ইঃ ইঃ.......
  • PT | ০২ এপ্রিল ২০১৭ ১৯:০৩711757
  • ইতিহাস নিয়ে অর্ধসত্যের চর্চা তো সেই সিঙ্গুর-নন্দীগ্রামের আমলের আগে থেকেই চলছে। এখনো যে মাওব্যথী-তিনোব্যথীরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। বামেরা সোন্দর ছিল না ঠিকই কিন্তু সাথীদের খুনে পথ রাঙিয়ে কারা হায়নাদের আসার রাস্তা তৈরি করে দিয়েছিল তা এখন জলের মত স্বচ্ছ।
  • কল্লোল | ০২ এপ্রিল ২০১৭ ১৯:৩৮711758
  • অ্যায়, এতোক্ষনে ঠিক কথাটা কয়েছো। বামেরা সোন্দর ছ্যালো না। তাই যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, লোকে তাদের ভোট দিয়েছে। তিনোরাও সোন্দোর নেই। তাদের বিরুদ্ধে আন্দোলন করুক বামেরা, লোকে ভোট দেবে। আন্দোলন না করলে দেবে না।
  • sm | ০২ এপ্রিল ২০১৭ ১৯:৪৪711759
  • দলে দলে বাম কর্মীরা বিজেপি তে নাম লেখাচ্ছে। কেন বলুন তো?এখানেও তিনো বুজিরা ভাঙ্চি দিচ্ছে নাকি?
    আর বামেদের অতীত ফুলে ভরানো না রক্তে রাঙানো সেটা ছাগল জনতা ভালোভাবেই জানে।
  • PT | ০২ এপ্রিল ২০১৭ ২০:০৩711761
  • "বামেরা সোন্দর ছ্যালো না"
    তা তিনোরা তখন সোন্দর ছিল বুঝি? নাকি তিনোর সোন্দর্যে মুগ্ধ হয়ে এখনো ঘোরের মধ্যে আছ?
    ওঃ এখনো অপেক্ষায় আছি। তোমার কাছ থেকে নাম গুলো পাওয়ার জন্যে-যারা "ফিরিয়ে আন তসলিমাকে" বলে গত ৬ বছরে রাস্তায় নেমেছে.....সে তালিকা না দিতে পারলে আর খামোখা গোলপোস্ট বদলাতে বদলাতে মাঠের বাইরে নিয়ে যেও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন