এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৫১224580
  • তাপস

    ঠিকাছে। কে কেমন ভক্ত সেটা তো কনফেশন বক্সে এন্ট্রি নেবার আগেই টেস্ট করা হবে। একটা মক কনভার্সেশন চলবে যেখানে অজানা ধর্ম নিয়ে লোক জন তর্ক করছে। পড়ে বুঝতে হবে কে ঠিক কে ভুল। এটা পেরোলেই ভগবান সরাসরি। তখম কনফেশন করুন। গল্প করুন। অবশ্য বুঝতেই পারছেন নতুন লোককে ভগবান প্রথমদিনেই অতটা পাত্তা দেবেনা। পরিচয় বাড়াতে হবে।
  • a x | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৫০224579
  • কাল পয়লা বৈশাখ?
  • a x | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৪৪224578
  • এইসবে ভেজানোর আকুতি প্রকাশ করল, আর এই এখনই ডাক্তার ডাকতে হচ্ছে?!
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৪৩224577
  • আমি মাঝেমাঝে ভক্ত। সত্যি বললাম কিন্তু।
  • pi | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৩৬224575
  • এই সব হাতে চুরির কেসটা কী ?

  • h | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৩৬224576
  • একটা আর্কাইভ হারিয়ে গেছে জানার পরে হ্যাজানোর অর্থ টা কি বুঝলাম না। আরেকটা কথাও পরিষ্কার করে তোকে বুঝতে হবে, সেটা হল তোর বই পত্র লেখা পত্র সম্পর্কে যে আর্জেন্সি সেটা সকলের নাই থাকতে পারে, তাই বলে সকলকে এক বিষয় নিয়ে হ্যাটা করা কোনো কাজের কথা না। প্লাস আরেকটা কথা বাংলায় বুঝলে ভালো হয়। তোর উপদেশ বা সাজেশন শুধু না, পৃথিবীর কারো উপদেশ বা সাজেশন না নেওয়ার অধিকার প্রতিটি ভলান্টিয়ার এর আছে, মানে এটুকু না থাকলে ভলান্টারিজম এর চার্ম থাকে না ;-)
    যদি কোনো নিউ ইয়র্ক বা লন্ডন থেকে সহৃদয় সংগ্রাহক এসে বলেন, আপনার লিটল ম্যাগ সংগ্রহটি আমাদের সাউথ এশিয়া লাইব্রেরির জন্য দিয়ে দিন, কারণ বলা যায় না, আপনি তো মনে হয় বেশি দিন বাঁচবেন না, প্লাস আপনার আসে তো কুল্লে একখানা স্ক্যানার, তাই দিয়ে অসম যুদ্ধে কেন নাবছেন। তাইলে তোর কেমন লাগবে? বা কিসুই চাইলো না, শুধু এসে তোর প্রতিটি আলমারির ডিসাইন এর ভুল আর কলকতার আবহাওয়ায় কাগজ রাখার সমস্যা নিয়ে বাজে জ্ঞান দিয়ে যায় তোর কেমন লাগবে? ঃ-))))
    হ্যাঁ ভাটে কবিতা হয়তো লেখা হয়েছে। তাতে কি হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আবার প্রকাশনার ইচ্ছে হলে লিখে নেবে। আমরা কি এমন মূল্যবান কথা বলছি যে তার রেকর্ড না থাকলে সর্বনাশ হয়ে যাবে, আমার তো মনে রেকর্ড না থাকলেই ভালো, নাতি নাতনির কাছে মুখ দেখাতে লজ্জা পেতে হবে না ;-)

    সেল্হ্ফ রাইটিয়াসনেস ভালো, তোর ক্ষেত্রে, ইট ইজ ডেফিনিটলি গেটিং ওভার দ্য টপ।
  • san | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৩৫224572
  • আমাদের কনফেশন কি আবার, আমি তো ভগবানের কনফেশনই শুনতে চাই। যখন তখন লোক মারা / লোককে বিপদে ফেলা/ ক্ষতি করা ইত্যাদি। সেসবের কোনো হিসেবপত্তর কি পাওয়া যাবে ? ঃ-)
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৩৫224573
  • ডাক্তার!!
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:৩৫224574
  • ডাক্তার!!
  • pi | ১২ এপ্রিল ২০১৪ ২৩:২৮224571
  • নাহে সিকি, তাও হল না। সেখানে বাক্স যদি বা এল তো লিখতে গিয়ে কারসর সরে না ঃ(

    কী আর করা, জুজুবাবু আমার মূল্যবান মন্তব্য থেকে বঞ্চিত হলেন !

    যাই, ক্যাম্পাসের গাছ থেকে পেড়ে আনা এঁচোড় আর আমের সদ্গতি করে ঘুমাতে যাই।
  • একক | ১২ এপ্রিল ২০১৪ ২৩:২৭224570
  • সেসব এডভান্স ব্যাপার। তারজন্যে কয়েক মিলিয়ন ভক্তের কনফেশন শুনতে হবে ভগবানকে। তারপর নিশ্চই পারবে।
  • pi | ১২ এপ্রিল ২০১৪ ২৩:২৫224569
  • ভগবানের একটা টেড টক হলে কেমন হয় ?
  • একক | ১২ এপ্রিল ২০১৪ ২৩:২৩224568
  • ওহ। ভক্ত না হলে কনফেশন বক্সে এলাও করছেনা আপাতত। এথেইস্ট কিনা প্রথমে একটা টেস্ট করে আলাদা করে নেওয়া হয়। পরে তাদেরকেও ইনক্লুড করা হবে।
  • h | ১২ এপ্রিল ২০১৪ ২৩:২১224566
  • সুপর্ণা র ভেজাটা ডাক্তার রোবুনী কি অ্যালাউ করবেন?
  • h | ১২ এপ্রিল ২০১৪ ২৩:২১224567
  • সুপর্ণা র ভেজাটা ডাক্তার রোবুনী কি অ্যালাউ করবেন?
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১৯224565
  • আমি ভক্ত নই। এথেয়িস্ট।
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১৮224563
  • ভালো আইডিয়া। আমি চাই।
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১৮224564
  • ভালো আইডিয়া। আমি চাই।
  • একক | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১৬224562
  • আপনি কি ভক্ত ?
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১৫224561
  • আমি সবার আগে নাম লেখালাম।
  • একক | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১৩224560
  • আচ্ছা আপনারা কেও ভগবানের সঙ্গে কথা বলতে চান ? আমার এক বন্ধু ভগবান বানাচ্ছে। আমিও যোগ দিয়েছি সাধ্যমত। এপs এর মাধ্যমে পাওয়া যাবে। আপাতত শুধু কনফেশন, নালিশ এইসব। মজার গেম আরকি। আপনার কী করা উচিত, পাপ পুণ্য এসব বলবে ভগবান। আশা করছি অনেক আগ্রহী ভক্ত পাব।
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:১১224559
  • বর্ষাকাল কবে আসবে সুপর্ণা, আমি তিন মাস ভিজবো
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ২৩:০৭224558
  • আমি যে কেন এইসব add y রস থেকে বঞ্চিত/ মামু ও মামু !!!
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৪ ২৩:০৬224557
  • Romans হলে ভয়ের কিছু নেই, রোমান্স তো না?
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ২৩:০৪224555
  • থ্যাঙ্কস সোমনাথ। আমি চেয়েছি, মানে আমিই চেয়েছি, আপনার সঙ্গে কথার পর, যে ক্যাটালগিংটা হাতে না করতে। আমিই সেই মোতাবেক প্রস্তাব দিয়েছি। কারণ আপনার সঙ্গে কথার পর আমার মনে হয়েছিল, যে ক্যাটালগ হাতে বানিয়ে তারপর স্ক্যান করা ইত্যাদি একটু বেশি পরমুখাপেক্ষিতা হবে। আর যারা কাজ করেন উত্সাহ নিয়ে, অ্যাপ্যারেন্টলি তাঁরা খুব ভালো হলেও, সবসময়েই তাঁদের মনে হতে থাকে, আমার কথা মত কাজ হলো না। তাই ভুল হল। বা ল্যাদ হলো।
    টেক স্যাভি লোকজন আড্ডা দেন ইত্যাদি আলোচনায় যেতে চাইছি না, কারণ এগুলো খুব ব্যাক্তিগত জায়গায় চলে যাবে আবার। কে কী করেন, কার কী পেশা, কে কত সময় দেবেন - এ নিয়ে হয়ত আমি বেশি জানি বা কম।
    টাকা নেই, সন্দীপ দত্ত বা কারোর অর্থানুকূল্য নেই।
    হয়ত ল্যাদ কাটিয়ে ওঠার মতো আইডেনটিটি ক্রাইসিস ও নেই।

    আবারও ধন্যবাদ, আপনি কাউকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন বা ভেবেছেন বলে।
    কিন্তু থাক। অত মহৎ কিছু হচ্ছে না। হবেও না। পাড়ায় পাড়ায় এরম লাইব্রেরি অনেক আছে।
    তার ক্যাটালগিং এমন কিছু বড় ব্যাপার না, যে আপনি আবার কষ্ট করবেন !
  • I | ১২ এপ্রিল ২০১৪ ২৩:০৪224556
  • মামুর কলের ওপর কী ভয়ংকর ভয়ংকর সব অ্যাড দেখাচ্ছে! Try me for free, তাপ্পর Shoot 3 Romans ইত্যাদি।
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৪ ২৩:০১224554
  • এছাড়াও ওমনাথকে তার সোভিয়েত বইয়ের প্রচারার্থে গুরুতে একটি খাতা খুলতে বলেছিলাম, ওমনাথ তাও ধুস করে কাটিয়ে দিয়েছিল। :-)
  • !@#$% | ১২ এপ্রিল ২০১৪ ২২:৪২224553
  • কালকে পল্টু দা লাইব্রেরিতে থাকলে সকাল ১১ টা সাড়ে ১১ টা নাগাদ ক্যাটালগিং করার মতো এক জনতা কথা বলতে যেতে উৎসাহী হয়েছেন। আমি বড়জোর লোকেশন টা চিনিয়ে দিয়ে আসতে পারি। আট মাস ধরে নিজের সংগ্রহের সব বইয়ের নাম একটা খাতায় লিখে ফেলতে না পারার অ্যাপারেন্টলি কোনো কারন নেই যদিও। দিনে ৫০ টা করে বইয়ের / ম্যাগাজিনের নাম লিখলেও ১০ থেকে ১৫ দিন সময় লাগার কথা। আট মাসে এই পনের দিন নিজের সো-কলড কষ্টার্জিত লাইব্রেরীকে দিতে পারলেন না, অথচ ক্যাটালগার কে পয়সা দেবেন ভাবতেও অবাক লাগল। অবশ্য ওয়েল উইশাররা এই পয়সা ডোনেট করতে রাজি হলে তো কিছু বলার নেই।

    একথাও বলেছিলাম, একটা খাতায় সব নাম লেখা হলে সেটার জেরক্স বা এমনকি ফটো তুলে মেল এ পঠিয়ে দিলেও চলবে, আমি নিজে টাইপ করে ব্লগে বা সাইটে তুলে দিতে পারি, বা স্ক্যান করে তাপসদাকে পাঠিয়ে দিয়ে পারি প্রচারের জন্য। তার টেকনোলজি স্যাভি বন্ধুবান্ধবকেও তো বসে আড্ডাতে দেখেছি।

    বরিশাল না থাকলেও বাংলাদেশী টাচ তো আছেই সব দাশগুপ্তদের মতোই। তাতে চলবে?

    ভাটে কখনো কোনো কবিতা লেখা হয়নি ধুস, শুনে নিশ্চিন্ত হলাম, ও বিষয়ে কোনো রকম কথাবার্তাই আর চালানোর কোনো মানে হয় না। সকল সাইট ম্যানেজমেন্টের অপদার্থতা মুছিয়ে দিতে দিকে দিকে রবীন্দ্রনাথ হয়ে ওঠার আহ্বানও বেশ কিউট মতন। ল্যাবেঞ্চুসের অপ্রতুলতাগত কারনে অফারে অপারগতার গ্লানি নিয়ে বিদায় হলাম।
  • সিকি | ১২ এপ্রিল ২০১৪ ২২:৩১224552
  • ব্লগের নিচে কমেন্ট দেবার বাক্স অনেক সময়ে আসতে চায় না, স্লো নেটে। অপেক্ষা করা, বা খানিক বাদে রিফ্রেশ করা ছাড়া গতি নেই।

    একটা কাজ করো। ডেস্কটপেই "মোবাইল ভার্সন" চালাও। অনেক ঝটপট লোড হবে।
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ২২:২৪224551
  • হোয়াট অ্যাবাউট স্ট্রবেরী? ;))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত