এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ এপ্রিল ২০১৪ ২২:০১224550
  • ব্লগের নিচে কমেন্ট দেবার বাক্সগুলো আসছে ? আমার আসছে না, নেট স্লো বলে কিনা বুঝছি না।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৪ ২১:০৮224549
  • ব্লুবেরী জিনিসটা খেতে বড্ডো ভালো। তবে আমেরিকায় না। এখানকার স্ট্রবেরীগুলোও ভালো না। স্ক্যাণ্ডিনেভিয়ায় আমি আবার যেতে চাই শুধু এই ব্লুবেরী-স্ট্রবেরী খেতেই। আর ওখানের স্ট্রবেরীর কি সুন্দর গন্ধ।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ২০:০৭224548
  • না না h, আমি যদ্দুর শুনেছি, উনি ওরম কিছু বলেননি। মানে ওরম ভাবে তো বলেনই নি। হয়ত রসিকতার ছল করে বলেছেন, এখানে যেমন রাগী দেখছে, ব্যাপারটা ওরম না। আসলে এখানে তো মিনিময়যোগ্য করে তোলার একটা চাপ ছিল।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৪ ১৯:২৯224547
  • পাই তোমাকে পিডিএফ মেল করে দিয়েছি। মেলেই প্রাপ্তিসংবাদ দিবে।
  • kk | ১২ এপ্রিল ২০১৪ ১৯:২৮224546
  • এতজের জন্মদিনে ব্লুবেরী-অরেঞ্জ কেক দিয়ে যাই। আমি জানি এতজ ব্লুবেরী ভালোবাসে।
  • h | ১২ এপ্রিল ২০১৪ ১৯:০১224545
  • এরকম বিনীত অ্যাপ্রোচ বেশি দেখিনি মাইরি। শহুরে বা গ্রাম্য। 'কদিন ই বা বাঁচবেন, এসব কুক্ষীগত করে রেখে কি লাভ।' ঃ-)))))))))))))))))))))))))

    শুনেছি, অক্ষয় দত্ত্ব বরিশালে, পারিবারিক কুশল প্রশ্ন করতেন এই ভাবে, 'থর বাপে আসে না মরসে?'

    সোমনাথের কি সামান্য বরিশাল টাচ আছে ? ;-)
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ১৭:৫১224544
  • আমরা মেশোমসাই না বাবুমশাই নামে একটা হোটেলে ছিলাম। ৪ কিমি হেঁটে আমর রোজ বিকালে শহরে যেতাম। ফেরার সময় কোন একটা গাড়ি ৫০ টাকায় ড্রপ করে দিত।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৭:৪৬224543
  • বই না দেওয়া যেতেই পারে ! সেটা ইচ্ছে ! যোগ্যতা নিরূপণের মাপকাঠিও সোমনাথবাবু(সম্ভবত, কারণ উনি নিজনামে লগইন করেন না) নিজেই ঠিক করতে পারেন। তবে ওনাকে কয়েকটা জিনিস জানানোর। কয়েকদিন আগেই ভাটে উনি যে গিয়ে ক্যাটালগিংএর কথা বলেছিলেন, আর সেটা করা হয়নি - সেটা উল্লেখ করেছিলাম। একমাত্র উনি ছাড়া যে আর কেউ তেমন উদ্যোগ দেখাননি সেটাও সরাসরি না বললেও পড়লে বোঝা যেত।
    বেআইনি দখল? ঠিক ঠিক। তবে কিনা, কালই আমার সঙ্গে এই নিয়েই কথা হয়েছে, ওখানে সব কত ক্লাবই একই পদ্ধতিতে আছে। গঞ্জ এলাকায় যেমন থাকে আর কী !
    ক্যাটালগিং এর জন্যে কম টাকার লোক খোঁজা হচ্ছে। এটা লাস্ট রোববারের আপডেট।
    আপনি ঝাড় দিলে যেমন আপনাকে বই আনতে দেয়, তার মানে আপনার চেয়ে বেশি ক্ষমতাবানরা গিয়ে বই ঝেড়েও দিয়ে আসতে পারেন, এই কথাটা আমি বুঝেছি। পল্টুদা বোঝেনি বোধহয় এখনো।
    টিনের চালের গরম কাটানোর কী ব্যবস্থা করা যেতে পারে, সেটা নিয়ে ভাবনায় আছি।
    পলটু দার মুশকিল হলো শহুরে ভলান্টিয়ারদের ঠিক মত এপ্রোচ করতে পারে না ! এই যে স্পর্ধা সহকারে বলল আমি কষ্ট করে বই যোগার করেছি, লোকে কেন মাউস ক্লিক করে পড়বে - এগুলো ও নিজেও ভাবে না। পরের বার আলোচনা করলে বোঝা যাবে !

    আর পাড়ার ছেলেদের কাছে খোরাক, বেসিক্যালি অযোগ্য ও অন্যান্য কথার উত্তর দিলাম না। বাজে দিকে গড়াবে। তবে প্রয়োজনে সেসবের উত্তরও দিতে পারি।

    সোমনাথবাবুকে অনেক ধন্যবাদ, তিনি লাইব্রেরির ব্যাপারে উত্সাহ দেখিয়েছেন বলে।
    বাই দ্য ওয়ে, আপনি যখন বই রাস্তায় ফেলবেন, তখন আমায় যদি একটু খবর দেন, আমি যাব, কুড়িয়ে আনার জন্যে।
    এইটুকু ভলান্টিয়ারিজম আপনার কাছ থেকে আমরা আশা করতেই পারি, নয় কি ?
  • sch | ১২ এপ্রিল ২০১৪ ১৭:২৭224542
  • ব্রতীন বাবুর মেইল কান্ডের প্রেক্ষিতে (!) আমার উদ্দেশে অনেক সুমধুএ বাণী/condemnation বর্ষিত হয়েছে দেখলাম। - টই বা ভাট দুই জায়গাতেই। কনস্পিরেসি থিয়োরীর প্রবক্তা বা স্পেকুলেটিভ প্রেডিকশানের পণ্ডিত হিসেবে হয়তো গর্ব বোধ করা উচিত ছিল - কিন্তু বেশ বাজেই লাগল। ব্যাখ্যা করাই যেত - কিন্তু কালকে তাপস বাবু এপিসোডের পর মনে হল ব্যাখ্যা করে কোনো লাভ নেই।

    শুধু একটা কথা বলে যাই পাই দিদির একটা পোস্টে লিখেছেন
    -----------------------------------------------------------------------------------------
    name: π mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:12 Apr 2014 -- 09:04 AM

    .....sch আমার নাম করে ওখানে যেটা বলেছেন, সেটা এটার সাথে তুলনীয় নয়। কিন্তু ব্যাপারটার নেচার ওয়াইজ অনেকটা একরকম যে ঘটনাটা ঘটেছিল, সেটা কয়েকবছর আগে।
    -----------------------------------------------------------------------------------------------

    আমার গুরুতে চলাফেরা এক বছরের অল্প বেশী - আমি যেটুকু কথা লিখেছিলাম - তার ভিত্তি ছিল এই পোস্ট টা

    http://translate.google.co.in/translate?hl=en&sl=bn&tl=en&u=http%3A%2F%2Fwww.guruchandali.com%2Famaderkatha%2Fguruchandali.Controller%3FportletId%3D4%26porletPage%3D1%26porletSubPage%3D22056&anno=2

    "একজন ফেলো মাছি হিসেবে মনে হয়, "আমার বাড়ির লোকজনকে লোকে এসে বুঝিয়ে যাচ্ছে " বাক্যবন্ধটা পড়লে, আর তার খুব নিকট অতীতে পাই এর বাড়ির লোকজনের সাথে আমার নিজের এ বিষয়ে কথা হয়ে থাকলে এই পোস্টটিকে আমার প্রতি অ্যালিগেশন বলেই মনে করতাম। সেক্ষেত্রে প্রথমে যে ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছিল, সেটা ভুল বোঝাবুঝি এড়াতে পুরোপুরি কোট করা উচিত বলে মনে হলঃ

    XX-da is my boss and I respect him personally. About two weeks ago, it was XX-da who wanted to discuss some personal matters and brought up YY's involvement with GC. Apparently her family is worried, although I never knew XX-da knew about GC and that I visit the site."

    এটা আমার রিসেন্ট ঘটনা বলে মনে হয়েছিল - তাই বলেছি। আর আমি কিন্তু ঘটনাটাকে ওপরের সাথে তুলনা করে বলেছিলাম

    "আর মেলে কিন্তু ডিফেমেটারি সেরকম কিছু বলে নি - শুধু চেয়েছে বিভিন্ন সোস্যাল নেটোয়ার্ক থেকে বিরত থাকুক। ঠিক সেই কে একজন পাই দিদির এক শুভানুধ্গযায়ী যেমন ওনার গুরুতে যুক্ত থাকা নিয়ে খুব উদবিগ্ন হয়ে পড়েছিলেন। ঠিক সেরকম।"

    ওপরের ওই XX ar YY এর গল্পে সেটাই বলা হয়েছে

    যাই হোক আমার বাংলা খুবই ত্রুটিযুক্ত - তাই মনের ভাব প্রকাশ করা যাইয় না। ত্রুটিমুক্ত করার পর লেখার চেষ্টা করতে পারলে লেখার চেষ্টা করব
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ১৭:২৪224540
  • ও রাবাঙ্গলা? এখন একা যাওয়া সম্ভব নয়।
  • এমেম | ১২ এপ্রিল ২০১৪ ১৭:২৪224541
  • আনলিমিটেড নেওয়ার পর স্লো কানেকশন। তবে ফেসবুক পারছি, থেমে থেমে।
  • Ekak | ১২ এপ্রিল ২০১৪ ১৭:২২224538
  • এই লগইন করতে পারছিনা টা বেশ ধেত্তেরি ব্যাপার।
  • !#@#@@#@%#$ | ১২ এপ্রিল ২০১৪ ১৭:২২224539
  • কাঙাল হরিনাথ লিটিল ম্যাগাজিন লাইব্রেরীতে কেন ম্যাগাজিন দিতে হবে? লাইব্রেরীটা যিনি চালান, পল্টুদা, বেসিকালি টোটাল খোরাক পাড়ার ছেলেপিলেদের কাছে। প্রচন্ড গাঁট ও অযোগ্য। বোধহয় ৯-১০ মাস হয়ে গেল ওর সাথে কথা বলেছি। একটা লাইব্ররী করলে জে তার একটা ক্যাটালগ বানাতে হয়, মিনিমাম, সেটুকু তার ধারণা নেই, বা সেই কষ্ট টুকু করতে চান না। আগে যেটা দরমার স্ট্রাকচার ছিল, যেটা কেটে চুরি হয়েছে বলে দাবি সেটার বদলে এখন ইঁটের স্ট্রাকচার হয়েছে, যদিও যায়গাটা জবরদখল করা অর্থাৎ বেআইনি এনক্রোচমেন্ট। আমি প্র্স্তাব দিয়েছিলাম ক্যাটালগ টা বানালে আমি সেটা অনলাইনে পাবলিসিটির ব্যবস্থা করতে পারি। তাতে বিভিন্ন প্রান্তের লোকের ইন্টারেস্টের কিছু থাকলে তারা এসে দেখে যাবে। আছে তো মোটে ছ-সাতশো বই। তা ওরকম লাইব্রেরী প্রতি পাড়ায় একটা দুটো করে থাকে ও আছে। এর বিশেষত্ব কি? কিছু লিটল ম্যাগাজিন রাখা আছে সেটাই? তাহলে জ্ঞানপিপাসু লোকজন কেন সব পাড়ার বিভিন্ন লাইব্রেরীতে রবিবার ও ছুটির দিনগুলো কাটান না সেটাই মূল অ্যালিগেশন?

    এমন একটি জায়গা, যেটা কাল মিউনিসিপ্যালটি এসে হুড়ো দিয়ে ভেঙে যেতে পারে, বইপত্রের এই মিনিমাম সিকিউরিটিটুকু নেই যে লোকে পাতি চুরি করে নিয়ে গিয়ে ফেলে দিতে পারে বা কেজি দরে বেচে দিতে পারে, লোককে পড়ানোর কোনো উৎসাহ নেই সপ্তাহে দু দিন দুই - দুই চার ঘন্টার জন্য খোলা থাকে (ফোনে যখন আমি যাব বলি তখন আমাকে এটাই বলা হয়, এবং বারবার জিগেস করা হয় আমি কেন আসতে চাই, কি কি লাগবে, আর যা যা লাগবে বলি বলতে না বলতে না নেই, না নেই - রিপ্লাই আসতে থাকে) - সেখানে লোকে বই দেবে কেন। তাও আবার বই ইস্যু করা হয় না, ঐ সময়ে ঐ লাইব্রেরীর সতরঞ্চি পাতা মেঝেতে বসে যা পড়ার ও নোট নেওয়ার নিতে হবে। এই নিয়ম। (আমি পার্সোনালি খুব ঝাড় দিলুম বলে আমাকে অবশ্য দুটো বই বাড়ি নিয়ে আসতে দিল।) তারচেয়ে জলে ফেলে দিলেই পারে। বা কাবাড়ি ওয়ালাকে বেচলেও সেটা পরবর্তীতে কলেজ স্ট্রীট থেকে প্রয়োজনীয় সন্ধানি র হাতে পৌঁছতে পারে।

    এর কারণ কি শুধু এটাই যে সন্দীপ দত্তের আনুকুল্যে লাইব্রেরীটা খোলা হয়েছে? জেলায় জেলায় লিটিল ম্যাগ লাইব্রেরীর নামে কিছু খোলামকুচি প্রতিষ্ঠান খুলে সরকারী আনুকুল্য ও অনুদান এর দাবি করা জেতে পারে বলে? সেই সব নাম কা ওয়াস্তে প্রতিষ্ঠানের আবার সমন্বয় সমিতি, তার আবার চেয়ারম্যান আর সভাপতি। লোকে নিজের ইম্পর্ত্যান্স তৈরি করা র জন্য কীই না করে। তারোপর ঔদ্ধত্য এত - বলে কেন লোকে ঘরে বসে মাউস ক্লিক করে পড়তে পারবে এই সব বই? এগুলো আমাকে কষ্ত করে জোগাড় করতে হয়েছে, লোককে কষ্ট করে খুঁজে পেতে এসে পড়তে হবে। যেন যে কটা বই ও যোগাড় করেছে সেগুলো পৃথিবীতে একটা মাত্র ছাপা হয়েছে। তাও তো সব কলেজ স্ট্রীটের সেকেন্ড হ্যান্ড কেনা মাল, বা হয়তো কেউ তার সংগ্র দিয়ে দিয়েছে। আমি খুব পষ্ট করেই বললাম, এভাবে এসব কুক্ষিগত করে রেখে কি লাভ? কদিনই বা বাঁচবেন? তারপর তো বাড়ির লোক সেই আস্তাকুড়ে ফেলে দেবে বা কাগজওলাকেই বিক্রি করে দেবে। লাইব্রেরী কেউ কন্টিনিউ করবে? তো এখান এদেওয়ার চেয়ে আমার বই আমি অন্তত রাস্তায় ফেলে দেওয়া পছন্দ করব।

    ন্যান, যথেষ্ত হইল?
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ১৭:১১224537
  • রাবাংলা গোলা জায়গা বস। আমি তিন বন্ধু একবার গেছি।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৭:০৮224536
  • কিছু একটা গোল হচ্ছে, আমি সারা দুকুর ভুগেছি। এইমাত্র ফেবু পারলাম।
  • Ekak | ১২ এপ্রিল ২০১৪ ১৭:০৭224535
  • আরে আমাকে ফেস্বুক্বাতন দেখাচ্ছে না। ফায়ারফক্স ৬৪
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ১৭:০৩224534
  • জেলেপাড়ার? নাহ। সবাই বেড়াতে গ্যাছে।
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ১৬:৫৯224533
  • আরে রোবু যে খবর কী?

    এবারে ফটো তুলতে গেলে না?
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৬:৫৮224531
  • ছি ছি, রোবু এ অন্যায় কথা !
  • robu | ১২ এপ্রিল ২০১৪ ১৬:৫৮224532
  • রোবুর নয়, ওটা রোবুই। হিনী চাইনা।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৬:৫৬224529
  • আমি করলাম।
  • robur | ১২ এপ্রিল ২০১৪ ১৬:৫৬224530
  • এমনি কেউ খবর নেয় ন, মিনিময় কম পড়লেই রোবুর ডাক। ভগবান আছেন, বছরে দুটো প্রোগ্রাম ও করছেন।
  • Ekak | ১২ এপ্রিল ২০১৪ ১৬:৪৯224528
  • কেও লগইন করতে পারছেন ?
  • এমেম | ১২ এপ্রিল ২০১৪ ১৫:০৮224527
  • ডিস্ট্রেসিং।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৫:০৭224526
  • মাঠের পাশে লাইব্রেরি। সিঁদ কেটে চুরি।
  • এমেম | ১২ এপ্রিল ২০১৪ ১৪:৫৯224525
  • আবার চুরিও হয়েছে নাকি? কী কান্ড।
  • এমেম | ১২ এপ্রিল ২০১৪ ১৪:৫৭224524
  • আরেকটা মিনিময়যোগ্য বিষয় -- চোখ থাকলেও ভিশুয়ালি চ্যালেনজড হওয়া যায়।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৪:৫৬224523
  • ও, ফ্রন্টিয়ার পত্রিকাও আছে কিছু, আর মান্থলি রিভিউ ও। মানে লাইব্রেরিতে চুরির আগে অবধি ছিল।
  • তাপস দাশ | ১২ এপ্রিল ২০১৪ ১৪:৫৫224522
  • না না, এখানে মূলত বাংলা লিটল ম্যাগাজিন রাখা হয়। আসলে অনেককেই (এখানে নয়) খেদ করতে শুনি, তাঁদের পত্রিকা বিক্রি হয় না। সেই না-বিক্রি হওয়া পত্রিকার মধ্যে থেকে কেন যে লাইব্রেরিতে দেওয়া হয় না, এ আমি আজও বুঝলাম না।
  • এমেম | ১২ এপ্রিল ২০১৪ ১৪:৪৯224521
  • আমিই চাইব না। দক্ষিণপন্থী পত্রিকা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত