এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১২ এপ্রিল ২০১৪ ০৯:৪১224458
  • চারধারে তো দেখি স্বপন সাহার ডায়ালগ ছড়ানো!
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০৯:৩৬224457
  • পাই আর ভগী,পরশু গৌরী সিনেমার সেই স্মৃতি বিজড়িত আইসক্রীম কর্ণারে বসে বসে আমি আর আমার ডেটিস্ট বন্ধু মজা করে আইসক্রীম খেলাম। এমন
    মন সুন্দর সিনেমা হল টা ওঠে গেল।
  • π | ১২ এপ্রিল ২০১৪ ০৯:৩০224455
  • 'বাবা কোনদিন স্বীকার বা অস্বীকার করেন নি। মোদির বিয়ের মত।'

    ঃ))
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০৯:২৯224454
  • কিছু কিছু ব্যাপারে স্মৃতিশক্তি আমার একটু বেশী রকম স্ট্র্রং।

    যেমন আমি বহুবার পড়া ব্যোমকেশের কোন চরিত্রের নাম মনে রখাতে না পারলেও।

    ১৭ বছর আগে একটা বিশেষ পরিস্থিতে কে কী বলেছিল সেটা কমা পুর্ণচ্ছেদ সমেত আওড়াতে পারি।

    ইয়েস অভ্যু সেই বৃহত্তর ফ্যামুলি আর নেই।আমি তাই খুব বেছে বেছে লোকের সাথে "আলাপ" বা " প্রলাপ" করি।

    একটু আধটু ঠ্যাং তো আমি ও টানি অভ্যু। কেউ আমাজে নিয়ে মজা করকে আমিও সেটা এন্জয় করি। কিন্তু এইটা "বোধহয়" সেই লেভেলে বিলোং করে না। ঃ))))
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৯:১৯224453
  • অভ্যুর এই পাড়ার লোককে কেলিয়ে দেওয়ার কথায় মনে পড়ল।
    সে অনেকদিনের কথা। আমি আপিস থেকে রাত্তিরবেলা ফিরছিলুম। রাত্তির মানে এই সাড়ে আটটা পৌনে নটা মতন হবে। দেখি পাড়ার পিছন গেটের কাছে আমার ভাইয়ের দুই বন্ধু পায়চারি করছে। তাদের নাম ধরা যাক বু আর স। তারা তখন এই আজকে ব্যাঙাচির যেমন বয়স, সেইরকম বড়। ক্লাস ফাইভ-সিক্সে পড়ে।
    তারা আমাকে আর স য়ের দিদিকে যমের মতন ভয় পেত। যাই হোক তাদেরকে অত রাত্তিরে ঘোরাঘুরি করতে দেখে আমি তো চেঁচিয়ে পাড়া মাথায় করলুম, "অ্যাই, তোরা এত রাত্তিরে এখানে কী করছিস? কী করে এত আসপদ্দা হল এত রাত অব্দি বাইরে থাকার? একটা করে থাপ্পড় মারব, ঘুরে পড়ে যাবি। বু তোর লজ্জা করে না? গত পরীক্ষায় ইংরিজিতে কত পেয়েছিলি? সন্ধ্যেবেলায় পড়তে বসতে হয় জানিস না? আর স? তোর হাতে ওটা কে? দেখি দেখি। নাগরাজের হিন্দি কমিক্স? অ্যাঁ? এক লাইন শুদ্ধ হিন্দি লিখতে পারিস না, আবার হিন্দি কমিকস পড়া হচ্ছে! তোদের দুটোরই কান আমি ছিঁড়ে নেব, কতদিন তোদের বলা হয়েছে সন্ধ্যে হয়ে যাওয়ার পরে বাইরে থাকবি না? খুব সাহস বেড়েছে, তাই না?"
    এরকম আক্রমণে স আর বু প্রচন্ড ঘাবড়ে যায়। স তো তোতলাতে তোতলাতে "না, আমি না। মানে। আমাকে বু ডাকল। আমি বুঝি নি। এই বু টা না!"
    বু এবার খুব খচে যায় বন্ধুর বিশ্বাসঘাতকতায়। বু বলে ওঠে, "আজ থেকে আমার কোনো বন্ধু নেই। আমার কোনো দিদি নেই। আমার কেউ নেই। "
    আমি বলি "দিদি নেই? তবে রে? আমি তাহলে কে?"
    বু বলে "আমার দিদি হলে সে এরকম চেঁচাত না।"
  • h | ১২ এপ্রিল ২০১৪ ০৯:১৩224452
  • আরে অভ্যু, খলিল কাকু আর আজাদ কাকু দু ভাই। এদের মধ্যে ঝগড়াও ছিলো। কিন্তু এদের মধ্যে কেউ না কেউ আমাকে রোজ একটা চড় মারতো। অপরাধ ছোটো হলেও। গাছে ওঠা, সাঁওতাল পাড়ার পুকুরে নাবা, কাউকে অল্প ক্যালানো, কারো সাইকেলের হাওয়া খুলে দেওয়া এগুলো। নিজেদের মধ্যে এতো ভালো কমিউনিকেশন ছিল, যে সকালে যদি আজাদকাকু চড় মারতো, বিকেলে কিছু করলেও খলিল কাকু কিছু বলত না। এর নাম বোঝাপড়া কৃশানু-বিকাশ। এঁদের মেন দাবী ছিল এঁরা বাবার বন্ধু। বাবা কোনদিন স্বীকার বা অস্বীকার করেন নি। মোদির বিয়ের মত।

    শোভন গড়িয়া থেকে ফিরে এলো।
  • π | ১২ এপ্রিল ২০১৪ ০৯:০৪224451
  • ওখানে লিখবো লিখবো করে আর লেখা হয়নি। লিখবো কিনা তাই নিয়ে দ্বিধায়ও ছিলাম। sch আমার নাম করে ওখানে যেটা বলেছেন, সেটা এটার সাথে তুলনীয় নয়। কিন্তু ব্যাপারটার নেচার ওয়াইজ অনেকটা একরকম যে ঘটনাটা ঘটেছিল, সেটা কয়েকবছর আগে। না, মেইল করে নয়, ফোন করে আমার এক বা একাধিক শুভার্থী এই গুরুরই কোন নিয়মিত লেখককে জানিয়েছিলেন ( আমাকে সরাসরি কেন জানাননি সে প্রশ্ন করবেন না, তার উত্তর আমার কাছেও নেই), আমাকে যেন গুরু করা থেকে বিরত করা হয়, এতে আমার নাকি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অন্য অনেক কিছু আমি নাকি ভালো করতে পারতাম, গুরু করায় সেসব হচ্ছে না ইঃ ইঃ। তিনিও আমাকে নাকি গুরু করা থেকে বিরত করার জন্যেই কিছু অভিনব ( এবং আমার জন্য আরো আপত্তিকর) পন্থা নিয়েছিলেন ! যাগ্গে, পুরো ব্যাপারটাই আমার কাছে খুব বিরক্তিকর লেগেছিল। কিন্তু ঐ, সে অর্থে উড়ো মেল টেল নয়, তাই অফিসিয়ালি অভিযোগ করারও কিছু নেই।
    আর এসব লিখতে গিয়ে ইদানীং কালের বেশ কিছু অফলাইন আলোচনার কথা যা কানে এসেছে, মনে পড়লো। ঐ নানাবিধ গসিপ ও শুভার্থী হিসেবে আত্মীয়স্বজনদের জানানো টানানো। বেসিক্যালি সেসবের নেচারও একই মনে হয়। শুধু সেসব এমন সব লোকজনকে করতে দেখি, এসবের বিরুদ্ধে নানাসময় নানা কথা বলা লোকজন, যে একটু অবাকই হতে হয় ঃ)
    তবে এসবই হয়তো 'বৃহত্তর ফেমিলি' হওয়ার কোল্যাটারাল ড্যামেজ ঃ)

    ( ডিঃ এই নিয়ে কোন স্পেকুলেশন শুরু হোক, চাই না )
  • kk | ১২ এপ্রিল ২০১৪ ০৯:০১224450
  • যাঃ, কুমুদি আসার আগেই সব কটাই হাইজ্যাক হয়ে গেলো। শেষ অব্দি ঐ নিয়ন গ্রীনটাই কুমুদির কপালে নাচছে।
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫৭224449
  • আজকের আনন্দবাজারে সামরানের বইয়ের রিভিউ বেরিয়েছে। এক্ষুনি জানলাম ও দেখলাম।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫২224448
  • তবে এই বৃহত্তর ফ্যামিলির মজাটা আজকাল তেমন নেই। আগে বেশ পাড়ার লোকে ধরে দুমদাম কেলিয়ে দিত, বললে বলত আমি তোমার বাবার/কাকার মত, ব্যাস কি করবে কর।
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫১224446
  • দমু আমাকে খুঁজে দিও।
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫১224447
  • ঃ)
  • jhiki | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫০224442
  • তুঁতে টা পড়ে থাকলে আমাকেই দিন, আমি উজ্জ্বল রং ভালোবাসি।
  • | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫০224443
  • কালকে জাফর ইকবালের একটা ভাল লেখা পড়লাম কোথায় যেন, এখনকার অভিভাবক ও ছেলেমেয়েদের নিয়ে। এখন আর খুঁজে পাচ্ছি না, আপনারা একটু খুঁজে পড়ে নেবেন।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫০224444
  • বৃহত্তর ফ্যামিলির মতো থাকলে একে অন্যকে একটু কাঠি তো করবেই বোতিন্দা।
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫০224445
  • ঠিক ঠিক। বেশ করেছির উপরে কথা চলে না। তবে আমারও মাঝে মাঝে বেশ করতে সাধ যায়, সেটুকু মনে রাখলেই হবে।
  • kk | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৪৭224440
  • আমি খুঁজছিলাম কামায়নী। কেসি খুঁজে পেলে দেবেন বলেছেন।
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৪৭224441
  • বেশ করেছি।

    কারণ যে মেল টা লিখেচে সে কোন ভাবে গুরু র সাথে যুক্ত সেটা জানার জন্যে মাথায় খুব বেশী ঘিলু র প্রয়োজন হয় না।

    গুরুর বাকি
    n -m জানানোর উদ্দেশ্যেই আমি টই খুলেছি।

    ( যেখানে n, m র থেকে বড়ো )
  • jhiki | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৪৫224439
  • বেজিং এ বসে বেজিং ডাক খেয়েছি, খাওয়া যায় এর বেশী বলতে পারলাম না, দশে পাঁচ।

    ইনফ্যাক্ট সেই একইরকম ডাক এখানেও ডাক কিং এ পাওয়া যায়।
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৪৪224438
  • তবে যে বড় আগের পোস্টে নিজের সরির কথা চেপে গেলি?
    যাই হোক, তাহলে তো সরিতে সরিতে কাটাকুটি হয়ে গেল।
  • kc | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৪৩224437
  • আরে পড়ব বলেইতো নামিয়েছিলাম। পরে দেখি অত পড়া এক জন্মে সম্ভব না। এই নিয়ে এক নতুন আত্মোপলব্ধি হয়েছে আর কি!!
  • bratin | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৪১224436
  • না। দ্বিতীয় বারে ফোন করে তুই আমাকে বলেছিলিস সরি।

    সেদিন আমি বাড়িতে ছিলাম। স্বাক্ষী হিসাবে কেয়া কে পাওয়া যেতে পারে।
  • | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৩৮224434
  • আর কে যেন খুঁজছিলেন, রঞ্জনদা মোনয়। কামায়নী আমার কাছেও হার্ড কপি। এবং .... এবং আমার বিশেষ ভাল্লাগেনি।

    আর হ্যাঁ কেসিকে জিগানোর ছিল, যে বই পড়বেন না, সে ব অই কেনা বা নামানো কেন? জায়গা ও সময়ের কি অপচয়!!
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৩৮224435
  • ঃ)
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৩৬224433
  • দমুদির গল্প পড়ে মনে পড়ল। আমরা তখন ছাত্র। দুপুরের লাঞ্চ স্কুলের ফ্রিজে রাখি। একদিন তীর্থদার লাঞ্চ চুরি গেল। তীর্থদা সবাইকে মেল করল - যিনি নিয়েছেন তাঁর আশা করি আমার রান্না ভালো লেগেছে। ভারতীয় খাবারের প্রতি তাঁর এই আকর্ষণে আমি যার-পর-নাই প্রীত হয়েছি, তবে কিনা আমার ঐ একটাই টিফিনবক্স, যদি দয়া করে ওটা ফেরত দেন তো ধন্য হই। আমাকে ব্যক্তিগতভাবে ফেরত দিতে হবে না, খালি টিফিনকৌটোটা ফ্রিজে রাখলেই চলবে। ইতি -
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৩১224432
  • দমু ঠিকাছে।
  • byaang | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৩০224430
  • আর যখন মনে করতেই বললি, তখন মনে করে দেখলাম সরি তুই আমাকে বলেছিলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত