এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৩৬223800
  • সেকেন্ড ক্লিপটা হেবি বড়। আপলোড করা যাচ্ছে না।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৩৪223799
  • স্বাস্থ্যের বৃত্তে কাগজ টা কিছুতেই পাওয়া যাচ্ছে না ঠিকমত। রাসবিহারীর স্টলটায় খুঁজে হন্যে হয়ে গেলাম।
  • π | ১০ এপ্রিল ২০১৪ ১৬:২৪223797
  • তাপসদা, এই তুমি যবে তুলে দিতে পারবে ঃ)
  • π | ১০ এপ্রিল ২০১৪ ১৬:২৪223798
  • একক, কিছু লিখেছি। দুর্বার ভাবনায় বেরিয়েছে, স্বাস্থ্যের বৃত্তে বেরোচ্ছে। আরো কিছু ঠিকঠাক করছি।

    ভিডিওগুলোর সাবটাইটেল করতে গিয়ে নাজেহাল হয়ে গেলাম ঃ(
  • Ekak | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৯223796
  • পাই
    জদুগোড়া নিয়ে ডিটেইল এ লিখবি ? ভিডিও গুলো দেখলুম। লেখা আসছে ?
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৮223795
  • ঃ))
  • Ekak | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৭223794
  • ঠিক ফাল্ক্রামে ফোর্স দেয়না তো :) হাত তা একটু উঠে যায় তখন। "এই তুমি এসব ঝামেলায় থেক না "।
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৫223791
  • তাছাড়া আমি ছিলাম আই আই টি তে - গৌহাটি থেকে অনেক দূরে!
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৫223792
  • কিন্তু পাইকে জিজ্ঞাসা করা হোক, মরিচঝাঁপি সম্পর্কিত ইন্টারভিউটা কবে পাওয়া যাবে !
  • r | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৫223793
  • রাবড়ি দেবীর টাক ছিল
    পরচুলাতে ঢাকছিল।
    জাবরান্ডি মেখে মাথায়
    চুল এলিয়ে হাসছিল।।
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৪223789
  • একক - ফালক্রামে ফোর্স দিয়ে কি হবে? ফার্স্ট ক্লাস লিভারে ফালক্রামে ফোর্স দিলে কোন লোড নিতে পারবে না! ঃ)
  • san | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৪223790
  • উমানন্দ ভি গিয়া, ব্রহ্মপুত্রের ওপর দিয়ে স্টিমারে চড়ে।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১৩223788
  • আমি কি করলাম? আমি কিছু করিনি। সত্যি বলছি।
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১১223787
  • উমানন্দে যাইনি -- এতো কম ছুটিতে হবে না - বেশীর ভাগ সময় তো জঙ্গলেই কাটলো। পরেরবার!
  • | ১০ এপ্রিল ২০১৪ ১৬:১০223786
  • ও আচ্ছা এই তাপসই সেই তাপস।
    তাইই ভাবছিলাম অবশ্য
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০৯223785
  • রোবু, ব্লগ পড়লাম। ছবি দেখলাম। খুব ভাল লাগল।
    হরিদ্বার পর্ব কি এখনও 'আসিতেছে' ফেজে আছে?
  • Ekak | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০৫223783
  • কনুই ধরে থাকলে চট করে পেছনে টেনে ছেলেটাকে থামানো যায়। ডিরেক্ট লিভার তো :) খয়াল করে দেখবেন হাত ধরে থাকলে পেছনে টানা কঠিন।
  • kc | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০৫223784
  • কামাখ্যা না গিয়েছেন সে ঠিক আছে। কিন্তু ঊমানন্দে যদি না গিয়ে থাকেন তো বড্ড মিস করেছেন।
  • π | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০৩223782
  • 'আমি আজ একটা পেপার লিখে ছাপালুম ঘরের কোনে বসে। তার কোনো ফীডব্যাক নেই ম্যাসিভ লেভেলে। শুধু কিছু "গুনীজন " ভালো বললেন। আর ইউ একচুয়ালি প্রপাগেতিং দিস অকাল্ট কালচার ? '

    এটা আমারো মনে হয়। ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে, তথাকথিত নন-গুণী লোকজনের কাছেও আর অধরা থাকবে না, তাতে কৌলীন্য ক্ষুণ্ণ হবে, এরকম একটা ভয় (হয়তো অবচেতনে) কাজ করে।

    আর কোন জিনিস ব্লার্বের মত হলে, সহজ করে সিনপসিস তুলে ধরে ইন্টারেস্ট জন্মাতে সাহায্য করলেই বা আপত্তি কীসের বুঝিনা। কঠিন জিনিস সহজ করে তোলাতেও কি সেই কৌলিন্য নষ্ট হয় ?
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০২223781
  • কুমুদি কুনুই ধরা দেখে রেগে গেলে? ঃ)
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০০223780
  • বিবেকানন্দ রকে আমারও খুব ভালো লেগেছিলো - ইন্ফ্যাক্ট কন্যাকুমারী খুব ভালো লেগেছিলো -

    আমার এমনি বেলুড়ে গিয়ে চুপচাপ বসে থাকতেও খুব ভালো লাগে - গঙ্গার ধারে-
  • de | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৫৮223778
  • পুরীর মন্দির বহুকাল আগে গে্ছিলাম - পান্ডারা সেই ফাটা বাঁশ দিয়ে টকাস টকাস করে মাথায় মারতো - ওইটা খুব বিরক্ত করেছিলো - একবার মারার আগেই বাঁশের লাঠি চেপে ধরেছিলাম বলে পান্ডা খুব রেগে গিয়ে ওড়িয়াতে কিসব কিসব বলেছিলো। আরো মনে আছে, মা কে "একটিইমাত্র মেয়ে কেন, কি কি মানত করলে ছেলে হবে - নাহলে বংশের কি কি অকল্যাণ হবে" এই সব নিয়ে সব মন্দিরেই জ্ঞান দিতো। কি জানি এখন হয়তো আর অমন করে না - কিন্তু সেই ছোটবেলা থেকেই কেমন আর মন্দিরমুখো হতে ইচ্ছে করে না!
  • kumu | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৫৮223779
  • ভোটিয়ে এলাম।দুকুর বেলা তাও বেশ লোকজন।সকলে পোচুর সেজেগুজে গাড়ী করে ভোটাতে যাচ্চে।বুথের সামনে গাড়ীর যা লাইন তা আরেক্টু এগোলেই আমার দরজায় এসে পড়বে।বুড়োবুড়ীরা পরষ্পরকে ধরে চলেছেন।
    তবে অল্পবয়সী মেয়েরা কেন স্বামীর (তাই হবে নিশ্চই) কুনুই ধরে ভোট দিতে যায় তা কেই বা জানে।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৫৫223777
  • এইটা আমার বিবেকানন্দ রকে গিয়ে মনে হইছিল। ঠিক টাইম মেশিন না, মানে একটা কিছু।
  • Blank | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৫২223776
  • আমার পুরীর মন্দিরে বসে থাকতেও খুব ভালো লাগে। ভেতরটা অদ্ভুত। মনে হয় সত্যিকারের টাইম মেশিন।
  • hu | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৪৯223775
  • কি আর বলব! সকালে মন্দিরে গেলাম দেখে বাকি সবার ধারনা হল আমি খুব ভক্তিমতি হয়ে গেছি। আমি কত ভালো হয়েছি, কি করে হলাম এসব নিয়ে এমন আলোচনাসভা বসল যে বিরক্ত হয়ে আর মন্দিরমুখো হতে ইচ্ছে হল না। পরে কখনও একা গেলে দেখব।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৪৬223774
  • হেলো টেস্টিং, ওয়ান টু
  • san | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৪২223773
  • হ্যাঁ রান্নাঘর ইন্টারেস্টিং কিন্তু ফাঁক ফোকর দিয়ে দেখতে হয়। এবাবা পতাকা তোলা দেখিসনি ? আমি গতবার ব্ল্যাংকির রেকোতে দেখলাম, এবং হতভম্ব হয়ে গেলাম। তারপর থেকে সক্কলকে দেখতে রেকো করি।
  • hu | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৩৯223772
  • পুরীর মন্দির বেশ ইন্টারেস্টিং। গতবারে বাবা-মার সাথে গিয়ে ভালো হল। কোনার্কের সূর্যমূর্তিটা পুরীর মন্দিরে আছে জানতাম না। যদিও ওটা পুজো হয়না অভিশপ্ত বলে। অন্য একটা মূর্তির পুজো হয়। তার পিছনে কাপড়ে মোড়া কোনার্কের মূর্তি।
    জগন্নাথের রান্নাঘরটাও শুনেছি ইন্টারেস্টিং। সব হাঁড়ি একটার ওপর একটা চাপিয়ে দেওয়া হয়। একসাথে রান্না হয় সব কিছু। ইচ্ছে ছিল বিকেলে মন্দিরে পতাকা পাল্টানো দেখতে যাব। সেটা আর হল না।
  • Ekak | ১০ এপ্রিল ২০১৪ ১৫:৩২223771
  • আমি আসলে এই "কেও পড়েনা ", "কেও দেখেনা ", "কেও লাইব্রেরি " যায়না শুনে শুনে ক্লান্ত বহুকাল ধরে। কী পড়বে ? কেন যাবে ? আমার দরকার এক্স। হওয়ার এক্স লাইস উইদিন সাবসেট অফ ওয়াই। আমি কেন গোটা ওয়াই ঘাঁটতে যাব। ২০১৪ তে বসে কেন ডিরেক্ট এক্সেস থাকবেনা যেখানে এক্স জানতে পারব এবং দিপেন্দেন্সী গুলো দেখিয়ে দেবে যা সময় সুযোগ হলে জানব। মানুষ সিরিয়াসলি জানতে বুঝতে ভালবাসে। যতদিন পর্যন্ত মুখে মুখে গল্পের মাধ্যমে, লোককথায় ইতিহাস ভূগোল ছড়িয়েছে তখন মানুষ হু হু করে জেনেছে। হটাত সবাই মুখ্যু হয়ে গ্যালো ? জাস্ট টুল গুলোকে আমরা ইনেক্সেসিব্ল করে রেখেছি। যাক, এই প্রসঙ্গে আর কথা বলে লাভ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত