এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১০ এপ্রিল ২০১৪ ০১:৫১223650
  • কিন্তু দাদা, আমি কিন্তু পড়তে চেয়েছিলাম।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০১:৪৭223649
  • তাহলে তো ইশকুল কলেজে পড়াও ঠিক হয়নি। :-)
  • kc | ১০ এপ্রিল ২০১৪ ০১:৪৫223647
  • নেটে পাওয়া বইগুলোর লিং কিছুদিন পরেই মরে যায়। নতুন লিং যেগে ওঠে অন্য কোথা অন্য কোনওখানে। তবে এটাও ধুস! একসময় একটা সাইটের অ্যাডমিন রাইট পেয়েছিলাম। হাউরের মতন নামিয়েছিলাম। অত পড়তে পারিনি। এ জীবনে পারবও না। সেজন্যই কেউ কিছু চাইলেই তাকে সেটা পাঠানোর জন্য ব্যাকুল হয়ে থাকি। তবে পড়েছিও। আর সেসব পড়তে গিয়ে হয়েছে কি? কিস্যু না। নিজত্ব গেছে হারিয়ে। কোনও একটা বিষয় এলেই বইএর ভাষাই তোতা কাহিনীর মতন বেরিয়ে আসে। ধুস ধুস ধুস।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০১:৪৫223648
  • সম্ভবত হ্যাঁ। তবে থাকতেও পারে। খুঁজলে হয়তো পাওয়া যাবে।

    সোজাসুজি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে এর সঙ্গে অন্যকিছু গুঁজে না দিলে খুশি হব।
  • ~ | ১০ এপ্রিল ২০১৪ ০১:৩৮223646
  • এবং কনসিস্টেন্টলি ইগনোর ও করা যেত।

    একটা স্পষ্ট কথা জানতে চাই, সরাসরিই। ভাটিয়ালির আর্কাইভের যে সমস্ত লিংক একদা দেওয়া হয়েছিল সেখানে প্রায় এক বছরের ভাট নেই। সেটা কি কর্তৃপক্ষের গফিলতিজনিত কারণে চিরতরে নষ্ট হয়েছে? হ্যাঁ অথবা না।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০১:১১223645
  • ওমনাথকে ওমনাথই মনে হয়েছে। খারকে খার। আর "ভাটিয়ালির আর্কাইভ নেই নেই" এটা প্লেসহোল্ডার। খারের।
    শুধু "আর্কাইভ নেই"টাই বক্তব্য হলে, বলাবাহুল্য কিছুই মনে হতনা।
  • ~ | ১০ এপ্রিল ২০১৪ ০০:৫৩223644
  • খার উদ্গীরণ কোনটাকে মনে হল? ভাটিয়লির আর্কাইভ হারিয়ে টেড টকের আর্কাইভ বানানোর কথায়?

    আর, বি. ঈশেন কি অনামা পোস্ট দেখলেই ডিফল্ট ওমনাথ বলে রেজিস্টার করে, না ওমনাথ এখনো প্লেসহোল্ডার?
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০০:২৯223643
  • ওমনাথের থেকে থেকে খার উদ্গীরণের কি কারণ, তার জন্যও কিছু উপাদান সংগ্রহ প্রয়োজন।

    তবে আমি এগুলো ভালো ভাবে নিচ্ছি না, জানিয়ে রাখা প্রয়োজন মনে করছি। জানিয়ে রাখলাম।
  • ~ | ১০ এপ্রিল ২০১৪ ০০:২৬223642
  • গুরুতে আর্কাইভ সংরক্ষণ ও বেশ ব্যপার। টেডটকের পাশে হোসেন বুনু সোমু ও কেশী মিলে নেটপ্রাপ্য ইবুক লিংক সংগ্রহের ও একটা আর্কাইভ করুক।
  • ~ | ১০ এপ্রিল ২০১৪ ০০:২১223641
  • হ্যঁ নন্দীগ্রামের বাধানো রাস্তার তলে, কি নদীর হাঙর কামটের পেটে কয়েকশ লোক ও বাচ্চারা নেই সেটা কাউকে না কাউকে তো পোমাণ করতে হবে, তথ্য ও ইতিহাসের জমিয়ে রাখা উপাদানগুলি থেকেই।
  • ~ | ১০ এপ্রিল ২০১৪ ০০:১৭223640
  • ছ মাসে ৩০ লক্ষের চেয়ে কিছু কম তো বটে।
  • PM | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৫৪223639
  • শর্মিলা বোস যা প্রমান করতে চেয়েছেন তা হলো দাবী মতো ৩০ লক্ষ মানুষ খুব হয় নি খান সেনাদের গনহত্যায়, তথ্য পমান অনুযায়ী (ওনার সংগৃহিত) সংখ্যাটা ৩ লক্ষের কাছকাছি।

    ছ মাসে ৩ লক্ষ মানুষ খুন কিছু কম হলো?
  • π | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৫০223637
  • আর তার সাথে সাথে, যেখানে যা ভালো ভালো টক যে শুনছে যদি অনুমতি নিয়ে রেকর্ড করে আপলোড করে দেয় না ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কোন সাক্ষাৎকার নেয়, সেই রেকর্ডিং, গুরুতে সেগুলোরও আর্কাইভ বানানো যায়।
  • ঈশান | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৫০223638
  • এই বলতে মনে পড়ে গেল। শর্মিলা বসুর মুক্তিযুদ্ধের ইতিহাসের ভার্সান। যিনি বলেছেন, খান সেনারা আদপেই অত বদ কিছু ছিলনা। যা নিয়ে হেবি হইচই হল।

    কথা হল, তিনি কিন্তু তাঁর বক্তব্যের সমর্থনে ইতিহাসের জমিয়ে রাখা উপাদানগুলি থেকেই সাক্ষ্য নিয়েছেন। সেটা জমেছে কি জমেনি, অন্য কথা। কিন্তু একটা উল্টো ভার্সান লিখতে তো পেরেছেন।
  • T | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৪৮223636
  • বতীন দাকে ডাকা হোক। সেক্সি টপিক ও বক্তার লিস্টি।
  • ঈশান | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৪৫223635
  • করেন করেন। ইউটিউবে আপলোড, আর গুরু থেকে লিং। ওই পার্টটা খুবই সোজা।
  • babu | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৪৩223634
  • http://www.tedxcalcutta.com/overview
    লোকালি, সেল্ফ-ওর্গানাইজ্ড। গুরুর জনতা একজায়গায় হলে করাই যায়।

    তিন পয়্সাঃ(গুরুর পার্স্পেকটিভ থেকে) টেদ টকে ভিসিবিলিটি বাড়ে। প্রবন্ধ র থেকে অডিও-ভিসুয়াল আরো টানে। অনেক বেশী শেয়ার্ড হবে।
    ২) টেড টক হল সিরিয়াস বিষয় ইন্টররেস্টিং ভাবে বলা। মাল্টিপল ফিল্ড্স কনেক্ট করে বলা। এগুলো গুরুর ইউ-এস-পি। গুরুর জনতা স্পেশালি তাই এগুলো খুব সিরিয়াসলি কন্সিডার কর্তে পারে। সাধারনত যে টেড টক্স হয় তার থেকে অনেক ভাল কোয়ালিটি, রিচ কন্টেন্ট ডেলিভার হবে।
    ৩) টপিক আর বক্তা সেক্সি হওয়াই বান্ছনীয়।
    দীপেন ব্যানার্জির ওপর তরুন সান্যালের টেড টক শুনতে রোববার দ্য়্পুরে মাংস ভাত খেয়ে যাব না। তিরিশ বছর আগে হলে যেতাম।
  • ঈশান | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৪০223633
  • এককএ ২০০% ক।

    ইতিহাসে বায়াস থাকবেই। উল্টো বায়াসও থাকবে। দুটোরই পক্ষে বিপক্ষে নানান উপাদান থাকবে। বা থাকে। সব ইতিহাসেই থাকে।

    বাংলাদেশ যেটা করেছে, উপাদানগুলিকে আর্কাইভ করেছে। তারপর নানারকম বায়াস তো আছে। আর আমরা যেটা করি, বা করছি, সেটা হল, "ধুস, ইতিহাসে তো বায়াস থাকবেই, উপাদান রেখে আর কি হবে, তার চেয়ে আসুন, একটু চা বিড়ি খাই, গালগপ্পো করি"।

    এরকম ফুত্তির প্রাণ গড়ের মাঠ সকলেরই থাকলে স্পার্টাকাসের গপ্পো কারোরই জানা হতনা। তাতে অবশ্য ক্ষতি কিছু নেই। চাট্টি গপ্পো না জানলে আইটির অগ্রগতি কি আটকে যাবে বা যেত? যেতনা।
  • π | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৩৯223632
  • ইন্দোদা, ফোন শুনতে পাই নাই। আমার নতুন নং থেকে কল দিলাম, বেজে গেলো।
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৩৭223631
  • হ্যা, সেত পুরনোদিনের ইনফরমেশন। আধুনিক টুলস ছিলনা। লীগাসী সিস্টেম পুওর হবেই। তাবলে চলমান ইতিহাস অবশ্যই বেতার ওয়েতে দকুমেন্তেদ হওয়া উচিত তাইনা। নইলে ভবিষ্যত প্রজন্ম এখনকার ইতিহাস সম্বন্ধেও তাই বলবে।
  • ঈশান | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৩৫223628
  • আমি কিন্তু একেবারেই নকশালবাড়ি নিয়ে বলছি না। ধরা যাক ৬৬র খাদ্য আন্দোলনে চাল চোরাচালানকারীদের ভূমিকা। সেই ৬৬র আন্দোলন, সেই কৃষ্ণনগ ডুবু ডুবু, আপনাদের মনে থাকার কথা নয়। :-) ইনফর্মাল গালগপ্পো শুনে যা মনে হয়, যে, সেই বিখ্যাত একদিনের বন্ধ দুইদিন হয়ে যাওয়ার পিছনে এদের বড়ো ভূমিকা ছিল। এদের মানে চাল পাচারকারীদের। পুরোটাই "জনজাগরণ" নয়।

    কিন্তু কোথাও কোনো সাক্ষ্য নেই। ডকুমেন্টেশন নেই। জানার কোনো উপাদান নেই।

    অত দূর কেন, এই নন্দীগ্রাম নিয়ে, তার আগে কেশপুর নিয়ে, রাজনৈতিক প্রচারের বাইরে কোনো অনুসন্ধান নেই। ডকুমেন্টেশন নেই। থাকার মধ্যে ওই এক সুমনের বই। মন্দের ভালো। কিন্তু এই কেশপুরে মাওবাদীরা কোথা থেকে এল, নন্দীগ্রামে অস্ত্র কোথা থেকে এল, এসব তো রাজনৈতিক দলিল পড়ে জানা যাবেনা। এর সাক্ষ্য অন্যভাবে খুঁজতে হবে। সাক্ষ্যগুলোই নেই।

    তবে তার পরেও "ধুস ওসব জেনে কি হবে" টা ভ্যালিড। সত্যিই তো বাঙালির খেয়ে পরে তাতে কোনো উন্নতি হবেনা।
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৩৫223629
  • ভিউস মানে তো পারসেপশন। সেত আমাদের সমস্ত রীসিভ্দ ইনফরমেশন ই তাই। তারই ওপরে বেস করেবিচার। পুরো প্রসেস তা বন্ধ করে গুত্তুলি পাকিয়ে থাকা হোক তাহলে। আমার ব্যক্তিগত আপত্তি নাই :) গুত্তুলি জীবন।
  • kc | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৩৫223630
  • আর ঈশেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমারও একটু বলার ছিল। অসম্ভবরকমের খুবই বায়াসড মনে হয়েছে। ইতিহাস ওরকম একমুখি হতে পারেনা। কিছুতেই ন্য। ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইতিহাসের নামে ইতিহাসেরই গলাটিপে মারা।
  • aka | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:৩২223627
  • অবজেক্টিভ ইতিহাস বলে কিছু হয় না। সবই ভিউজ, যে রংয়ের চশমা পরে আছেন পৃথিবী সেরকম। পোষ্কার কিছু নেই, বেশিরভাগই ধুসর।
  • kc | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:২৮223626
  • ধুস মানে ধুস। কি হবে ইতিহাসের নামে কতগুলো ভিউস পড়ে?
  • ঈশান | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:২৫223625
  • ধুস মানে কি?
  • bratin | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:২৩223624
  • ঝগড়া থামালে আমি সবার সাথে একমত।

    নাহলে কিন্ত্তু

    ...
  • kc | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:২১223623
  • ষাট-সত্তরের ইতিহাস? ব্যক্তিগত ইতিহাস? পরবর্তীকালে জিতে যাওয়াদের ইতিহাস? ধুস!
  • π | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:১৮223622
  • লোকে আগ্রহ থাকলে, পড়ে নেবেন - এই মোডটা থেকে বেরোনোর প্রয়োজন আছে বলে মনে করি। আগ্রহ তৈরি করাটাও, জানানোটাও কাজটা করার মতই জরুরি। আর কাজটা নিয়ে যখন লোকে গবেষণা করছেই, পেপার পাবলিশ ও করছে, কনফারেন্সের প্রেজেন্ট করছি, সেই জানানোর তাগিদ না প্রয়োজনীয়তাটুকু বোধ করেই তো করছে। সেটা স্বীকার করতে যতই অস্বস্তি হোক না কেন। নইলে তো বসে বসে ডায়রি লিখলেই হত। তো, সেই জানানোটাকে আরো এফেক্টিভ করা হোক, আরো বেশি মানুষের কাছে পৌঁছনোর ব্যবস্থা করা হোক, এটাই তো স্বাভাবিকভাবে অভিপ্রেত।
  • T | ০৯ এপ্রিল ২০১৪ ২৩:১০223621
  • এককের সাথে একমত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত