এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ২১ মার্চ ২০১৭ ০৫:৪৩711596
  • স্টিং অপারেশনের ভিডিও মানবাধিকার লংঘনের নজির - এই বলে পশ্চিমবংগ রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
    আর ভাষা সংযত করা যাচ্ছে না, হারামজাদাগুলো দুকান কাটার সংগে কি বুদ্ধিশুদ্ধিও অন্ডকোষে নিয়ে ঘুরছে? এদের টপ টু বটম কেউ লাথাতে পারে না।
  • PT | ২১ মার্চ ২০১৭ ০৭:৪১711597
  • হ্যা হ্যা হ্যা হ্যা........

    "সোমবার মণিপুরের তৃণমূল বিধায়ক টি রবীন্দ্র সিং সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি সব সময় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছি৷ কোনও দল -বিরোধী কাজ করিনি ৷ বরং দলকে বুঝিয়েছি একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে বিজেপিকে সমর্থন করলে আমার এলাকার এবং দলের মঙ্গলই হবে ৷ আমি কিন্ত্ত তৃণমূল ছাড়ছি না ৷ স্রেফ সমর্থন জানিয়েছি মাত্র ৷ ’ সোমবার তৃণমূলের শীর্ষ নেতা মুকুল রায় এই প্রসঙ্গে বলেন, ‘আমরা মণিপুরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারি ৷ তবে এমন কিছু করতে চাই না যাতে আমাদের বিধায়কের নিরাপত্তা বিঘ্নিত হয় ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=30460&boxid=15238871
  • কল্লোল | ২১ মার্চ ২০১৭ ০৮:০৩711598
  • বোঝাই যাচ্ছে নারদ চাপে কাহিল তিনো। এবার দর কষাকষি হবে।
  • sm | ২১ মার্চ ২০১৭ ০৮:৪২711599
  • হ্যা,হ্যা,হ্যা,হ্যা --
    আমার প্রিয়দলের ১৪০ জন ইউপি তে ইলেকশনে লড়েছিল।অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হয়েছে।কেরালাতে বিজেপি এবার বিরাট শক্তি হয়ে দাঁড়াচ্ছে।সব তিনো দের চক্রান্ত।
    পব তে বিজেপি নেক্সট বার বোধ হয় প্রধান বিরোধী দল হয়ে যাবে।
    যে কংগ্রেস এর সঙ্গে গলাগলি করেছি,যাদের নিয়ে মামলা লড়েছি, সেই কংগ্রেস এর সিবাল ভাই,মনু ভাইরা সুপ্রিম কোর্টে তিনো দের হয়ে সওয়াল করছে।
    হ্যা হ্যা হ্যা হ্যা।
  • dd | ২১ মার্চ ২০১৭ ০৮:৪৩711600
  • কল্লোল পুরো ভুল লিখলো। "এখন দর কষাকষি হবে" কেনো? এ সবই সাজানো ঘটনা।আমি সব জানি।

    তামাম ভারতে বাম ফ্রন্টের সামগ্রিক উথ্থানে ও ঘন ঘন মিছিলে সাম্রাজ্যবাদের গদী কেঁপে উঠেছিলো। তাই এক বিশ্বব্যাপী ষড়যন্ত্র শুরু হয়। সিয়া তাদের গোপনতম রিপোর্টে জানায় "দেখুন, কংরেস দিয়ে এই গন অভ্যুথ্থান সামলানো যাবে না কিন্তু, বিজেপিকে চাই"।

    তাই এবিপিকে বগলে নিয়ে মমদিকে ঠেলে তোলা হল। সংগী রইলো বড়ো কর্পোরেট ও অতিবদ অতিবামেরা। নানান সার্কাস চললো। কামাখ্যা থেকে তান্ত্রিকেরা এসে লড়াকু মানুষদের ভেড়া রামছাগোল করে দিতে লাগলেন। বড়দা এসে ফিসফিসিয়ে রাজ্য কংরেসদের চেপে চুপে মমদিকে সিংহাসনে বসালেন।

    এরপর ইচ্ছে করে নারদা,সারদা ইঃ ইঃ করে তিনোমূলের প্রায় গোটা টিমকেই জেলে বেলে পাঠিয়ে দেওয়া হতে লাগল। সহকারী রইলো আনন্দবাজার। সমীক্ষায় দেখা গেছে আবাপ যারই বিরোধিতা করে তারাই জিতে যায়। যদ্দিন বামফর্ন্ট বিরোধী ছিলো তদ্দিন বাম্বাবুরা হুলিয়ে জিতেছে। এরপর দিদির পিছনে লাগতেই তিনি ফাটিয়ে জিতে গেলেন। এখন তাই আবাপকে ইজারা দেওয়াহল বিজেপির বিরুদ্ধে কথা কইতে।

    বাংলার আকাশ লক্ষী প্যাঁচায় ভরে গেলো। অনেকানেক বিশিষ্ট ই মেগাজিন প্যাঁচাকে তাদের লোগো করলেন। পাঁচালিকে প্যাঁচালি বল্লেন। অর্থাৎ প্যাঁচা ও বিজেপি ক্রমশঃই শক্তিশালী হয়ে উঠতে লাগলো।

    এই আর বছর দুয়েক - তার পরেই বিজেপিই বসবেন বংগের তখতে তাউসে। মাটীতে রামছাগোল আর আকাশে প্যাঁচা - সে বড় দুর্দিন আগত ঐ। আম্রিগায় বসে সুখে নিদ্রা দিবেন সাম্রাজ্যবাদ।

    আর সব মুখোস ছিঁড়ে ফেলে মমদিও "আর ক্যানো বৃথা এই নাটক মাটক" বলে বিজেপিতে জয়েন করবেন।

    এই ত্তো বিত্তান্ত। নেহাৎ আমি ছিলাম তাই আপনেদের ষাঁড়ল্য ও গোলগাল মানসিকতা ছিন্ন করে এই স্ক্রিপ্টেড ড্রামা আপনেদের জানিয়ে দিলেম।
  • s | ২১ মার্চ ২০১৭ ০৮:৪৭711601
  • :-P
  • PT | ২১ মার্চ ২০১৭ ০৯:২০711602
  • কলকাতার রাস্তার মোড়ে মোড়ে এখনো তিনোদের সাম্প্রতিকতম "মোদী হঠাও দেশ বাঁচাও" পোস্টারগুলো ঝুলছে। অন্ততঃ ওগুলো গুটিয়ে ফেলে তারপরে এইসব বাকতাল্লা মারলে ভাল হয় না?
  • S | ২১ মার্চ ২০১৭ ১৪:৫৮711603
  • আলোচোনা চলছে, চলবে।
  • S | ২১ মার্চ ২০১৭ ১৫:১৫711604
  • তুল্লাম।
  • PT | ২১ মার্চ ২০১৭ ১৬:২৮711607
  • "নারদ মামলায় ফের জোর ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল। সিবিআই তদন্ত বন্ধ করার আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।.........
    তিরস্কৃত হয়ে রাজ্য সরকারের কৌঁসুলি আদালতকে জানা, তিনি মামলা প্রত্যাহার করে নিতে চান।"
    http://www.anandabazar.com/state/supreme-court-upholds-verdict-of-cbi-investigation-in-narada-case-dgtl-1.583723?ref=hm-ft-stry#
  • j | ২২ মার্চ ২০১৭ ১৭:০৯711609
  • এই কেসটা নিয়েও শ্রীজাতকে প্রফেটবাদী বুজীরা ফেবুতে যাতা বলছে তো !

    কে নেই তার মধ্যে ? সফট পানু চিত্রপরিচালক থেকে গায়ক, চিট ফান্ড কাগজের সাংবাদিক, আধা নায়ক সব :-)

    মেলালেন যোগী মেলালেন ...প্রফেটবাদী থেকে গোমাতাসেবক একধারসে
  • pi | ২২ মার্চ ২০১৭ ১৭:২১711610
  • যেমন ? কিছু নমুনা পাওয়া যাবে ?
  • Pi | ২২ মার্চ ২০১৭ ১৭:৫৬711611
  • এদিকে এক উকিল এটা লিখেছেন। মানে মামলা দিতে বাধ্য ?

    Kintu seikhaneo Supreme Court badha. The police is compulsorily required to register an FIR if the complaint discloses a cognizable offence (a la Lalita Kumari judgement). Na bolar scope tai rakhe ni toh ar onader :/
  • কল্লোল | ২২ মার্চ ২০১৭ ২০:৩৭711612
  • এই আইনটা কেউ জানেন? কেউ বলতে পারেন কি আছে ঐ আইনটাতে?
    আমার এক বন্ধু একটা উপন্যাস লেখে, নাম -বলি এন্ড দ্য ওশান ওফ মিল্ক। সেটা হার্পার কলিন্স ছাপে। কিন্তু ওদের আইনী পরামর্শদাতা আমার বন্ধুকে উপন্যাসের চরিত্রের নাম পাল্টাতে বলেন। উপন্যাসটি সমুদ্র মন্থনের পটভূমিকায় হিন্দু দেবদেবীদের নিয়ে একটি রাজনৈতিক উপন্যাস সরস মোড়কে।
    প্রকাশক বলেছিলো, চরিত্রদের নাম না পাল্টালে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে কেউ অভিযোগ করলে, আগে লেখক আর প্রকাশককে কাস্টডিতে নেওয়া হবে। তারপর মামলা-টামলা হবে।
    আমার বন্ধু চরিত্রদের নাম পাল্টে দিয়েছিলো।
  • PM | ২২ মার্চ ২০১৭ ২৩:০৫711613
  • এতো পাকিস্তান, সৌদির ব্লাসফেমী ল র মতো।

    তফাত বোধ হয় শুধু এটুকুই যে আমাদের আইনে মৃত্যুদন্ড নেই এই অপরাধে
  • PT | ২২ মার্চ ২০১৭ ২৩:৪৪711614
  • 3.26 থেকে 4:30 মিনিট পর্যন্ত শুনুন। (সবটা শুনতে বারণ করছিনা)।
  • pi | ২৩ মার্চ ২০১৭ ০৭:৪৩711615
  • উকিল অভীক ঘটক এটা লিখেছেন।

    ' In view of the aforesaid discussion, we hold:

    i) Registration of FIR IS MANDATORY under Section 154 of the Code, IF THE INFORMATION DISCLOSES COMMISSION OF A COGNIZABLE OFFENCE and NO PRELIMINARY INQUIRY IS PERMISSIBLE in such a situation.
    ...
    ...
    ...
    iv) The police officer CANNOT AVOID HIS DUTY of registering offence IF cognizable offence is disclosed. ACTION MUST BE TAKEN AGAINST erring officers who do not register the FIR if information received by him discloses a cognizable offence.

    v) The scope of preliminary inquiry is not to verify the veracity or otherwise of the information received but only to ascertain whether the information reveals any cognizable offence.

    vi) As to what type and in which cases preliminary inquiry is to be conducted will depend on the facts and circumstances of each case. The category of cases in which preliminary inquiry may be made are as under:

    a) Matrimonial disputes/ family disputes

    b) Commercial offences

    c) Medical negligence cases

    d) Corruption cases

    e) Cases where there is abnormal delay/laches in initiating criminal prosecution, for example, over 3 months delay in reporting the matter without satisfactorily explaining the reasons for delay. ... .'

    https://indiankanoon.org/doc/10239019/
  • S | ২৩ মার্চ ২০১৭ ০৯:২০711617
  • কয়েকদিন আগে এখানে অনেকে পোশ্নো করেছিলেন যে বিজেপি বাড়লে কি ক্ষতি। হাতে গরমে উদাহরণ পেয়ে গেলেন, আশা করি এইবারে এই পোশ্নো বন্ধ হবে।

    উন্নয়নমুখি দক্ষীন পন্থার উগ্রপন্থী মুখটা বেড়িয়ে আসে সহজেই। আজকে নামকরা কবিকে ফেসবুকে অপমানকর কথা লিখছে, কালকে হাতে লাঠি-বন্ধুক তুলে নিতে সময় লাগবেনা।

    আশা করি দিদি ব্যাপারটা সামলাবেন।
  • dc | ২৩ মার্চ ২০১৭ ১০:০২711618
  • দিদি কি আদৌ সামলাতে পারবে? এসব নারদা-সারদা আসল খেলা না, স্রেফ ডিসট্র্যাকশান, সে দিদিও জানে, বিজেপিও জানে। আসল খেলা চলছে গ্রাসরুটে।

    এখন পবতে প্রধান পার্টি দুটো - তিনো আর বিজেপি। কং বহু আগেই শেষ হয়ে গেছিল, বামফ্রন্টও গত পাঁচ বছরে শেষ হয়ে গেছে। কাজেই আসল লড়াই তিনোর সংগঠন বনাম বিজেপির সংগঠন। কিন্তু আপাতত বিজেপির অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ টাকা আর মিডিয়া সাপোর্ট। দ্বিতীয়, অমিত শাহর অর্গানাইজেশান তৈরি করার ক্ষমতা আর মোদির পপুলারিটি, এই দুটো সুন্দরভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করে। তৃতীয় আর সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ, আরেসেসের গ্রাসরুট লেভেলের প্রচার আর জমি তৈরি করা।

    বেশ কিছুদিন ধরেই নানান পেপারে পড়ছি আর কলকাতার বন্ধুদের কাছেও শুনছি, পবতে আরেসেস দ্রুত সংগঠন বাড়াচ্ছে। যদি সত্যিই আরেসেস পবতে জেতার জন্য সিরিয়াসলি ঝাঁপায় (না ঝাঁপানোর কারন নেই, কারন পব থেকে ৪২ জন এমপি পাওয়া যায়), তাহলে দিদি স্রেফ ঝড়ে উড়ে যাবে। আরেসেস-অমিত শাহ-মোদির কম্বিনেশান যেভাবে ইউপিতে সপা-বসপাকে উড়িয়ে দিল সেরকম কিছু পবতে হলে অবাক হবো না।
  • রোবু | ২৩ মার্চ ২০১৭ ১০:০৯711619
  • অসম্ভব নয়।
  • T | ২৩ মার্চ ২০১৭ ১০:১৫711620
  • :) ডিসি ওই আশাতেই থাকুন। মুকুলবাবু এখনো বেঁচে আছেন।
  • dc | ২৩ মার্চ ২০১৭ ১০:১৯711621
  • মুকুলবাবুর টিকিতে টান পড়ার পরেও নিজের দলে খেলবেন তো?

    এনিওয়ে, দেখা যাক।
  • S | ২৩ মার্চ ২০১৭ ১০:২৫711622
  • মুকুল বাবুর টিকি মোদির কাছে ধরা আছে। বেশিদুর এগোতে পারবে না। তবে এটা সত্যি যে এইধরনের ধর্মীয় ভাবাবেগ ব্যাপারটা দিদি আর মোদি দুজনের কাছেই সুখবর। বেশ ধর্মীয় লাইনে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল হয়।
  • T | ২৩ মার্চ ২০১৭ ১০:২৭711623
  • মুকুল এবং সুব্রতবাবুর যৌথ ব্যাটিং এ দিদি পঞ্চায়েত যেভাবে গুছিয়ে নিয়েছে, সেখানে একটা কেন দশটা নারদ মামলা করেও কিছু হবে না। দুই মেদিনীপুর, বর্ধমান, হুগলী, চব্বিশ পরগণা কেউ দাঁত ফোটাতে পারবে না। কয়েকদিনের মধ্যে ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষণা করে দিলে আরোই হয়ে গেল। শহরাঞ্চলে ভোটের দাবীদার অনেক। ফলে দিদি সলিড ইনিংস খেলছেন।

    আর 'পশ্চিমবঙ্গে কং নেই, সিপিয়েম নেই, বিজেপিই নাকি আসল বিরোধী' এই বালের প্রচারটা আসলে প্রচারই। শুনে হাসি পায়। সিপিয়েম ধীরে ধীরে ঘর গুছনো শুরু করেছে। যে পার্টি অফিসগুলো অ্যাদ্দিন তালাবন্ধ ছিল, সেগুলো খুলছে এক এক করে। এই তো দেখে এলাম। বিজেপি নিয়ে নাচতে থাকুন আপনারা।
  • dc | ২৩ মার্চ ২০১৭ ১০:৩৩711625
  • সিপিএম অবশ্য অনেক দিন ধরেই ঘুরে দাঁড়াচ্ছে। যাইহোক, ভোটের ফল বেরোলে তখন দেখা যাবে, আগে থেকে তর্ক করে লাভ নেই।
  • T | ২৩ মার্চ ২০১৭ ১০:৩৬711626
  • হ্যাঁ, আগে থেকে তর্ক করে লাভ নেই। কোথায় কি লিখে বসবেন, কে আবার এফয়াইয়ার করে দেবে।
  • dc | ২৩ মার্চ ২০১৭ ১০:৩৯711628
  • ঠিক ঠিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন