এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৬ মার্চ ২০১৩ ০২:৫৭555655
  • আরো দুটো যদি হয়? চ্যা লি বলে কথা। ;-)
  • প্পন | ০৬ মার্চ ২০১৩ ০২:৫৯555656
  • ধুর, লালেদের প্রত্যাবর্তন অত সহজ নাকি?

    কমরেড, লক্ষ করে দেখুন, রিয়াল আজ সবুজ জার্সি পরে নেমেছে।
  • Tim | ০৬ মার্চ ২০১৩ ০৩:০০555658
  • এইযে এত অ্যাটাকিং ফুটবল খেলছে এখন, সেসব কোথায় ছিলো? এই খেলার জন্য যদি দশজনে খেলতে হয় তালে তাই সই।
  • কৃশানু | ০৬ মার্চ ২০১৩ ০৩:০০555657
  • কিন্তু আরাবুল কি করবে? রেড কার্ড তো সুব্রত দেখায়। সত্যিই আউলিয়ে গেছি।
  • প্পন | ০৬ মার্চ ২০১৩ ০৩:০১555660
  • আর্ভিপি!!
  • Tim | ০৬ মার্চ ২০১৩ ০৩:০১555659
  • পৌনে একটার সময় ভাত খেলে আউলিয়ে যাবেই।
  • Tim | ০৬ মার্চ ২০১৩ ০৩:০২555661
  • রুনি রিয়েলের হয়ে বল ক্লিয়ার করছে
  • কৃশানু | ০৬ মার্চ ২০১৩ ০৩:০৬555662
  • পেপে কে দেখে মনে পড়ল। আমার সব চেয়ে অপছন্দের প্লেয়ার।
  • নেতাই | ০৬ মার্চ ২০১৩ ০৩:২৪555663
  • লাল কার্ড দেখিয়েছে বলে টিভি কমেন্ট্রিটররা খুব কষে কান্নাকাটি করে নিল।

    খেলাটা দেখে পোষালোনা
  • নেতাই | ০৬ মার্চ ২০১৩ ০৩:২৬555665
  • পেপে সব চেয়ে অপছন্দের প্লেয়ার
    পেঁপে সব চেয়ে অপছন্দের সবজি
  • ঊমেশ | ০৬ মার্চ ২০১৩ ০৩:৪৪555666
  • আমার মনে হয় শুধু ফাউলের জন্যে নয়, সাথে সাথে অ্যাক্টিং করার জন্যে নানি লাল কার্ড দেখলো। নইলে মনে হয় হলুদ দিয়ে ছেড়ে দিত।

    নিজে মেরে নিজেই বুকে হাত দিয়ে এমন অ্যাক্টিং করতে শুরু করলো যে স্ট্রেচার মাঠে চলে এলো। ভাবলাম অলন্সো কে কার্ড দেখাবে।
    নানি কে কার্ড দেখনো তে আমিও প্রথমে চমকে গিয়েছিলাম, কিন্তু রিপ্লে দেখে বুঝলাম কেন নানি কে।

    নানি'র বোধহয় মনে ছিল না যে আজকের রেফারি হাওয়ার্ড ওয়েব নয় (বা PL এর রেফারি নয়)
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ০৯:২০555667
  • আহা!! হাওয়ার্ড ওয়েবকে কেন এই ম্যাচের দায়িত্ব দেয়না?
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১০:১৮555668
  • কালকেরটা দাদু এফেক্ট কিনা জানিনা, পুরো রিয়াল দাঁড়িয়ে গেল !! কিস্সু পারেনি কাল। নেহাৎ লোপেজ ছিল।

    আরবেলোয়া শুরুতেই রেড খায়, দিল না, নানিরটা আমার মতে ইয়েলো ও হয়না। অন্যদিকে ফিরে ছিল, আরবেলোয়া পিছন থেকে এসেছে, যদিও ডেঞ্জারাস প্লের জন্য কার্ড দিয়ে থাকে ইয়েলোর বেশি হয়না। এই রিয়াল টীমে আমার সব থেকে খাজা লাগে আরবেলোয়াকে। ব্যাটা এত অ্যাকটিং করে যে মনে হয় বার্সাতে খেলছে।

    দাদুকে সহ্য করতে না পারলেও লোকটা জিনিয়াস, এরকম একটা খাজা টিম নিয়ে যা করে চলেছে। আর রাফায়েল, কে যেন লিখেছে দেখলাম, তার সাথে একমত, ম্যানুর প্লেয়ার আর অ্যাটির জন্য ব্যাটাকে সহ্য করতে না পারলেও এই মুহুর্তে লাম- Piszczek (ডর্টমুন্ড) বাদে বিশ্বের সেরা রাইট ব্যাক।

    টিমদা আবার আমাকে খুঁজেছেঃ) কাল গোটা রিয়ালই কিস্সু খেলতে পারেনি, সেখানে একা ওজিলকে বলে কি লাভ? কাকা নেমেও পারেনি, একা মড্রিচ খেলল
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১০:১৯555669
  • দাদু ওল্ড ট্রাফোর্ডে রেফারিং নিয়ে কান্নাকাটি করছে দেখেও ভালো লাগে
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১১:২২555670
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2237&boxid=3219718

    ভালো না খারাপ জানিনা, কিন্তু কয়েককটা ভালো শর্ত দিয়েছে

    ১। নতুন স্টেডিয়াম করতে হবে
    ২। জুনিয়র টীম বানাতে হবে এইসব

    কি হয় দেখার
  • ঊমেশ | ০৬ মার্চ ২০১৩ ১২:৪৪555671
  • "ম্যানু খাজা টিম" কথাটা হজম হলো না। যদিও আমি এক্সট্রিম অ্যান্টি ম্যানু, কিন্তু যে টিমে রুনি, ভ্যালেন্সিয়া, ইয়ং এর মতো প্লেয়ার বেন্চে থাকে তাকে খাজা টিম বলবো না।

    প্রি কোঃ ফাঃ লাইন-আপ টা খুব বাজে হয়েছিল। ম্যানু, রিয়াল, মিলান, বার্সা চারটেই কোঃ ফাঃ খেলার মতো টিম, কিন্তু দুটো টিম চলে গেল।

    কাল খুশি হলাম, ম্যানু ঘরের মাঠেও লাল কার্ড দেখেছে বলে। ওদের ঘরের মাঠের দর্শক নতুন কিছু দেখার সুযোগ পেল। এটা তো খুব একটা হয় না।
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১২:৫৯555672
  • খাজা টিম বলতে বলতে চেয়েছি, ওদের থেকে বাকিদের টিমলিস্ট অনেক স্ট্রং

    মাঝমাঠের তুলনা যদি করতে হয়

    রিয়াল - ওজিল - রোনাল্ডো - খেদিরা - অ্যালেন্সো - ডি'মারিয়া (বেঞ্চে কাকা-মড্রিচ-এসিয়েন)

    বার্সা - জাভি - ইনিয়েস্তা - ফ্যাব্রিগাস - বুস্কেটস

    চেলসী - অস্কার - মাটা - হ্যাজার্ড - ল্যাম্পার্ড - র‌্যামিরেজ ( বেঞ্চে মিকেল )

    বেয়ার্ণ - সোয়াইনস্টাইগার - ক্রুস - মুলার - রবেন - রিবেরী

    সিটি - সিলভা - ইয়াইয়া (বেঞ্চে নাসরি)

    এদের পাশে ম্যানুর

    ক্যারিক- ইয়ং-ক্লেভারলীকে একই পার্যায় ফেলতে পারলাম না। ম্যানুর এই টিম টিম হিসেবে যথেস্ট উইক বাকিদের থেকে। দাদুর স্ট্র্যাটজির জোরে বেরোচ্ছে নাহলে স্কোলস রিটায়ার করে যাওয়ার পরও আবার ডেকে আনতে হয়না।

    এই অ্যান্ডারসন কি ম্যানু ছাড়লে কোনো টিমের ২ন্ড টিমেও আসবে !!
  • ঊমেশ | ০৬ মার্চ ২০১৩ ১৫:৪২555673
  • তোমার হিসাবে চেলসী তাহলে বেস্ট টিম হওয়া উচিত।
    কিন্তু পারফমেন্সে মোস্ট ছড়ু টিম।

    এদিকে শিল্ডে kolkatafootbaal.com একটা সময় দেখলো ইবে ২-০, HT এ ২-১। এখন দেখাচ্ছে ১-১।
    ব্যাপারটা কি?
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১৫:৪৭555674
  • ১-১ সৌজন্যে অভিজিত
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১৫:৪৮555676
  • ইপিএলের টিমেদের মধ্যে শেষ চ্যম্পিয়নস লীগ জেতা টিমকে একেবারে উড়িয়ে দিলে?? ছড়ু তো ওদের কোচ আর মালিকের জন্য
  • ঊমেশ | ০৬ মার্চ ২০১৩ ১৫:৫৭555677
  • চেলসী কে ভালো টিম বললে গ্রিস কেউ ২০০৮-২০১২ এর ইউরোপের সেরা টিম বলতে হয়। তাই কি?
    চেলসী কি করে ইউরোপ জিতেছে, সেটা কি দেখিনি?
  • stoic | ০৬ মার্চ ২০১৩ ১৬:০১555678
  • ম্যান ইউ চ্যাঃ লীঃ জেতার মত টিম নয়। এটা আমার মত। লীগ জিতলেই আমি ব্যাপক খুশি হব। গত সীজনের গোল ডিফারেন্সে লীগ হাতছাড়া হবার দুঃখ এখনও আছে।
    তবে কালকের ম্যাচ হারার পর মনটা খারাপ ছিল। রিয়াল কে হারাতে পারাটা একটা জেনুইন অ্যাচিভমেন্ট হত। নানির রেড কার্ড টা হয়ত ইয়েলো হতে পারত, বাট দ্যাট ইজ অল পার্ট অফ দ্য গেম। ইউ উইন সাম, ইউ লুজ সাম।
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ১৯:৫৮555679
  • আগের চেলসী আর এই বছরের চেলসীর ডিফারেন্স আছে।

    এদিকে ইন্ডিয়া ফুটে গেল। একজন অনলাইনে খেলা দেখে দাবী জানালো, গোলটা খেল রাজু আর গুরজিন্দরের জন্য। যে প্লেয়ার নিজের ক্লাবের টিমে ৪র্থ চয়েস, তাকে কেন যে ফার্স্ট টিমে খেলায়? আর টিমে একজন জেনু সাইড ব্যাক (লেফ্ট) থাকতে একজন স্টপারকে লেফ্টে খেলানোর কোনো মানেই হয়না
  • ঊমেশ | ০৬ মার্চ ২০১৩ ২০:৪০555680
  • ভারত ফুটে যাইনি।
    দুটো বেস্ট সেকেন্ড প্লেস চান্স পাবে।
  • গান্ধী | ০৬ মার্চ ২০১৩ ২০:৪৭555681
  • বাংলাদেশ আর কোন একটা টিম যেন ভারতের থেকে এগিয়ে
  • কৃশানু | ০৬ মার্চ ২০১৩ ২৩:৩১555683
  • গ্রিস দু হাজার চার।
    রাফায়েলের কথা আমি বলেছিলাম, কালকেও, এর আগেও আরেকবার, সেটা আবার অলি ফাইনালের পরপরই। কিন্তু মায়কন আর আল্ভেসের যা অবস্থা ওরই ২০১৪তে খেলা উচিত - রিপিট করলাম।
    কন্ত্রাও অনেক ভালো প্লেয়ার, কিন্তু মার্সেলো আরেকটু চান্স পেলে আমাদের সুবিধে হত।

    গান্ধী ম্যানুর মিড ফিল্ড নিয়ে ঠিক বলেছ। কিন্তু ডিফেন্স টা দুনিয়ার সেরা দের একটা। রিয়েল বাদে ওরম ডিফেন্স আর কাদের আছে? এভরা আর ফার্দিনান্দ বুড়ো হলেও ভালই খেলছে। কাল রাফায়েল জীবনের সেরা ম্যাচ খেললো বোধ হয়।

    তবে রিয়েল-এর বাচ্চা ডিফেন্ডার টা দারুণ। পরপর চারটে খেলা দেখলাম, ওয়ার্ল্ড ক্লাস টিমের এগেইনসটে। দুবার ম্যানু, দুবার রিয়েল। সব মিলিয়ে একটা ভুল, যেটা থেকে কাল ম্যানু গোল করলো। আর চার বছরের মধ্যে দুনিয়ার সেরা ডিফেন্ডার হয়ে উঠবে।
  • কৃশানু | ০৬ মার্চ ২০১৩ ২৩:৪৩555684
  • আর ভারত আজকে হারবে ভাবিনি।
  • গান্ধী | ০৭ মার্চ ২০১৩ ০০:১৪555685
  • রাফায়েল এবার ব্রাজিল টিমের অটোমেটিক চয়েস, দানি আলভেজকে উইং-এ খেলাতে উচিত।

    ম্যানুর ডিফেন্স মাঝে ছড়িয়ে গেছিল ভিডিচ না থাকায়, এখন আবার দারুণ।

    ভারানে এখন রিয়ালের হয়ে দারুণ, ওদের উচিত ভারানে-পেপেকে স্টপারে খেলিয়ে, র‌্যামোসকে রাইটে খেলানো। কোয়েন্ট্রা খুব ভালো প্লেয়ার। মার্সেলো এখনো ম্যাচ ফিট নয়। ম্যাচ ফিট হয়ে গেলে এদের ভালো কম্পিটিশন হবে।
  • কৃশানু | ০৭ মার্চ ২০১৩ ০১:৪৫555688
  • রসগ্রাহী জনতা প্যারিস সা জা-র খেলা দেখুন। ব্রাজিলিয়ান লুকাস ফুল ফোটাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন